ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা সদর স্মৃতিসৌধে আনুষ্ঠানিক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল এবং ছাত্র-ছাত্রীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে সকাল ১০টা থেকে উপজেলা সদরের বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শিত হয়। দুপুরে ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা জাতী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩টায় ভলিবল প্রতিযোগিতা উপজেলা প্রশাসন বনাম মধ্যনগর উপজেলা এবং সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়


