শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন।
শনিবার (১৫ আগস্ট) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, দীর্ঘদিন যৌথভাবে পরিচালিত হলেও নীলফামারী জেলার শিক্ষার্থীদের সুবিধার্থে এবার এটি একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে নতুন যাত্রা শুরু করল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন ও প্রক্টর মোখলেছুর রহমানসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে সংগঠনের ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সংগঠনের উপদেষ্টা হিসাবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক শামীম আরা বেগম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, বিশ্ববিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, উপ-গ্রন্থগারিক বিনয় কুমার রায় এবং পদার্থবিজ্ঞান বিভাগের টেকনোলজিস্ট অফিসার আব্দুর রহমান রাব্বি।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. মোস্তাকিন ইসলাম এবং সহ-সভাপতি জান্নাত তাবাসসুম, মো. মোকসাদুল ইসলাম, সিরাজান শিমুল ও রাসেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মিরাজ বর্ণ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম তারিত ও সালমা সাদিয়া শিমু দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মো. একতাখের রহমান রিফাত এবং সহ-সাংগঠনিক সম্পাদক কাজী শায়েকুল হাবিব শাহেদ, তাসনিম তামামান্না ঐশি ও সাদিয়া আফরিন দোলা মনোনীত হয়েছেন। অর্থ সম্পাদক পদে অনিন্দ রায় পন্থীব ও সহকারী অর্থ সম্পাদক পদে মঞ্জুরুল ইসলাম মুন্না দায়িত্ব গ্রহণ করেছেন।দপ্তর সম্পাদক পদে দেবেন্দ্রনাথ রায় এবং সহকারী দপ্তর সম্পাদক পদে আল-ইমরান হোসেন সোহান মনোনীত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. সাব্বির শারোয়ারে, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আহসান হাবিব রিশাদ এবং সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
অন্যান্য সম্পাদকমণ্ডলীর মধ্যে রয়েছেন—সাংস্কৃতিক সম্পাদক সুচিত্রা রায়, ক্রীড়া সচিব মো. সায়ুম ইসলাম , ছাত্র কল্যাণ সম্পাদক দিনার হোসেন , ত্রাণ ও দুর্যোগ সচিব মো. শাহাজাহান ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক রাজু ইসলাম , তথ্য ও প্রযুক্তি সচিব জুবায়ের ইবনে সাইফ, মহিলা বিষয়ক সম্পাদক ইসমিতা তাজমীম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক রোকনুজ্জামান রোকন।
নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিফতাহুল জান্নাত, আদ্রিতা রায় উর্মি, ফাহিম ফয়সাল, তাসমিয়া ইসবা, জাহিন আবরার সপনীল, এ এইচ এম ফারহান সাদিক, সাবাব শাহরিয়ার শামীন, মো. শাহাদাত হোসেন সাগর, মো. নাজমুস সাদোত, সিদরাতুল মুনতাহা আনান্না, পারিশা বিনতে সবুর, নাফিস ইকবাল, মো. গোলাম মোর্শেদ, মো. মমিন ইসলাম, মো. সুলতান মাহমুদ রিসালাত, সিরাতুল মোস্তাকিন, মো. তাসনিমুল হাসান তাসিন, মো. ইফতাখার রহমান মুসফি, সিফাত তাহসিন আজাদ, আবু সায়েম রাফি, মো. কামরুজ্জামান মাসুম, মো. রোশিদুল ইসলাম, মো. শিহাব ইসলাম, মো. মোরসালিন জুবায়ত মারুফ, মো. নাহিদ চৌধুরী, মো. নাসির উদ্দিন, সায়না জাহিন প্রপ্তি ও আরিফ তালুকদার।
এছাড়া নীলফামারী জেলার ৬টি উপজেলার প্রতিনিধির নাম ঘোষণা করা হয়েছে। সদরে মঞ্জুরুল ইসলাম মুন্না, সৈয়দপুরে দেবেন্দ্রনাথ রায়, জলঢাকায় সাব্বির শারোয়ার, কিশোরগঞ্জে ফাহামিদা আশা, ডোমার উপজেলায় মো. আরিফুল ইসলাম এবং ডিমলা উপজেলায় রাজু ইসলাম প্রতিনিধি হিসেবে কাজ করবেন।


