কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার গণঅধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মশাল মিছিলে সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় সিলেট জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি নাইম লস্করের সভাপতিত্বে ও সিলেট জেলা যুব অধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি তোফায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার।
আব্দুন নুর তালুকদার বলেন, গণঅধিকার পরিষদের নেতৃত্বে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং নতুন বাংলাদেশ বিনির্মানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সারাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছেন, অথচ তথাকথিত একটি ইসলামিক দলের আলেম ও সংসদ সদস্য মুফতি আমির হামজা একটি বক্তব্যে বলেন ভিপি নুরুল হক নুর ও রাশেদ খান এই দুইজন নেতা ছাড়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীর ও অস্তিত্ব বাংলাদেশে নাই, তার কটুক্তি ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করলে নামধারী একটি ইসলামিক দলের নেতা ও রাশমিকা মান্দানা নামে ব্যাপক পরিচিতি খ্যাত আমির হামজার নেতৃত্বে জামাত শিবিরের সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত এবং একজন ছাত্র নেতার পায়ের পাতার রগ কেটে দিয়ে অবস্হা এখন সংকটাপন্ন।
বাংলাদেশের মুক্তিযোদ্ধ বিরোধী দল ও বিশেষ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শক্তির বর্বোরোচিত ও সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে জামাত শিবির নব্য আওয়ামী লীগ হয়ে উঠছে। সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে বিচারে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এছাড়াও বক্তব্য রাখছেন, সিলেট- ৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী জহিরুল ইসলাম, সিলেট জেলা গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহীন আহমদ, সিলেট জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রিয়াজুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সিলেট মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি আলী আহমদ তাজ, সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবি আল মাহমুদ, সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাউল হক মোহনসহ প্রমুখ।


