ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে।
ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে চুরি,সংঘর্ষ ও হুমকির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বছরের ৭জানুয়ারি ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


