Homeসংবাদসিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদায়...

সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদায় পালিত সশস্ত্র বাহিনী দিবস পালিত

আধুনিক ডেস্ক:

সিলেট সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।

শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা ও অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ আফতাব হোসেন, বিএসপি।

স্বাগত বক্তব্যে জিওসি মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।

বক্তব্যে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন তিনি।

এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়েও আলোকপাত করেন জিওসি।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের সূচনা স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করে। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সিলেট বিভাগের সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে মাদকসহ ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার এবং কারাদণ্ড প্রদান

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন...

দেশে গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

শান্তিগঞ্জ প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু...

এমসি কলেজ ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স, রানার্সআপ সেঞ্চুরি ফাইটার্স

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎ব্যাট-বলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে...

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ...

spot_img

পড়ুন

লাখাইয়ে মাদকসহ ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার এবং কারাদণ্ড প্রদান

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক মোশারফ হোসেন লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি সিংহগ্রাম ৯...

দেশে গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

শান্তিগঞ্জ প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে। তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার ঘটনা ঘটছে। প্রথমে গোপালগঞ্জে এসব ঘটনা ঘটলেও পরে তা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।...

এমসি কলেজ ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স, রানার্সআপ সেঞ্চুরি ফাইটার্স

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎ব্যাট-বলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নেমেছে মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় আসরের। জমজমাট ফাইনালে সেঞ্চুরি ফাইটার্সকে পেছনে ফেলে শিরোপা জিতেছে গ্যালাক্সি ব্লাস্টার্স। অন্যদিকে, রানার্সআপ হয়েছে সেঞ্চুরি ফাইটার্স। চ্যাম্পিয়ন দল গ্যালাক্সি ব্লাস্টার্স ছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দলটির অধিনায়কের...

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ★আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত আধুনিক ডেস্ক: প্রকৃতির অনবদ্য সৌন্দর্য্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত,এ আসনটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অঞ্চলের প্রতিটি গ্রামেই নদী, ঝর্ণা, জলাবন ও সবুজের অপূর্ব মেলবন্ধনে বৈচিত্র্য ঘেরা।...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের ছয়টি লেক ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনের লেকে শাবিপ্রবি প্রশাসন ও সিলেট জেলা মৎস্য কার্যালয়ের...

হজরত শাহজালাল (রহ.) এর মাজার: আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটন ও জাতীয় রাজস্বের সম্ভাবনা

রাহাত সাঈদ: সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। প্রতিদিন দেশ-বিদেশের হাজারো মানুষ এই মাজার জিয়ারত করতে আসেন। তাঁদের দান ও অনুদানে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ জমা হয় বলে জনমনে ধারণা রয়েছে। কিন্তু এসব অর্থের স্বচ্ছ হিসাব, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক ব্যবহারের...

শাবি প্রেসক্লাবের উদ্যোগে ক্যাম্পাসে শীতকালীন ফুলের চারা রোপণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা ৭১-এর পাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। উদ্বোধনকালে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের উদ্যোগে ফুলের চারা রোপণ...

জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের পেশাজীবী নেতারা। বৃহস্পতিবার(১২ নভেম্বর) রাতে সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়...

লাখাইয়ে কাটাইয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত – ১

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মইনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মইনুল...

জৈন্তাপুরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, পুনরায় গ্রেপ্তার অভিযান জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে গ্রেফতারের পর পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে অভিযান চালাচ্ছে...

শাবিপ্রবিতে বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা

শাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শাবিপ্রবি ছাত্রদলের শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো....