Homeসংবাদদেশে গৃহযুদ্ধ হলে দায়...

দেশে গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

শান্তিগঞ্জ প্রতিনিধি:

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে।

তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার ঘটনা ঘটছে। প্রথমে গোপালগঞ্জে এসব ঘটনা ঘটলেও পরে তা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। চোরাগোপ্তা হামলার পাশাপাশি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা হচ্ছে। এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সরকার যদি আইনগতভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করতে না পারে, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো গাফিলতি রয়েছে কি না, কিংবা এর পেছনে কোনো গভীর পরিকল্পনা আছে কি না, তা খতিয়ে দেখে সরকারকে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে জেলা যুব এবি পার্টি আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ডিসেম্বরে সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে পুরো মাসজুড়ে তাদের কর্মসূচি রয়েছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকায় আজ তাদের কর্মসূচি ছিল। ১১ দলের পক্ষ থেকেও ধারাবাহিক কর্মসূচি নেওয়া হচ্ছে। সরকারি দলের সঙ্গেও তাদের কথা হয়েছে। তারাও নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন। নৈরাজ্যের বিরুদ্ধে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দেওয়া ঐক্যের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করি। তবে সরকারের কাছে আমাদের দাবি, ঐক্যের মূল প্রতীক জুলাই সনদ ও গণভোট যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।

সুনামগঞ্জ জেলা এবি পার্টির আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান খোকন।

বিশেষ অতিথির বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক গাজী নাসির ও ওমর ফারুক প্রমুখ।

spot_img

Most Popular

আরও পড়ুন

এমসি কলেজ ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স, রানার্সআপ সেঞ্চুরি ফাইটার্স

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎ব্যাট-বলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে...

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে...

spot_img

পড়ুন

এমসি কলেজ ডিগ্রি ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স, রানার্সআপ সেঞ্চুরি ফাইটার্স

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎ব্যাট-বলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নেমেছে মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় আসরের। জমজমাট ফাইনালে সেঞ্চুরি ফাইটার্সকে পেছনে ফেলে শিরোপা জিতেছে গ্যালাক্সি ব্লাস্টার্স। অন্যদিকে, রানার্সআপ হয়েছে সেঞ্চুরি ফাইটার্স। চ্যাম্পিয়ন দল গ্যালাক্সি ব্লাস্টার্স ছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দলটির অধিনায়কের...

লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা বিতরণ এবং চোখের অপারেশন ও লেন্স সংযোজনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য চোখের রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা...

আরিফের প্রচেষ্টায় উন্নয়ন বরাদ্দে নতুন ইতিহাস গড়লো সিলেট-৪ আসন

★হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নির্মিত হবে ১১টি সেতু ★যোগাযোগ ব্যবস্থায় ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ★আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত আধুনিক ডেস্ক: প্রকৃতির অনবদ্য সৌন্দর্য্যে সমৃদ্ধ সিলেট-৪ আসন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত,এ আসনটি মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অঞ্চলের প্রতিটি গ্রামেই নদী, ঝর্ণা, জলাবন ও সবুজের অপূর্ব মেলবন্ধনে বৈচিত্র্য ঘেরা।...

শাবিপ্রবি ক্যাম্পাসের ছয় জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত

শাবিপ্রবি প্রতিনিধি: 'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের ছয়টি লেক ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনের লেকে শাবিপ্রবি প্রশাসন ও সিলেট জেলা মৎস্য কার্যালয়ের...

হজরত শাহজালাল (রহ.) এর মাজার: আধ্যাত্মিকতার পাশাপাশি পর্যটন ও জাতীয় রাজস্বের সম্ভাবনা

রাহাত সাঈদ: সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। প্রতিদিন দেশ-বিদেশের হাজারো মানুষ এই মাজার জিয়ারত করতে আসেন। তাঁদের দান ও অনুদানে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ জমা হয় বলে জনমনে ধারণা রয়েছে। কিন্তু এসব অর্থের স্বচ্ছ হিসাব, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক ব্যবহারের...

শাবি প্রেসক্লাবের উদ্যোগে ক্যাম্পাসে শীতকালীন ফুলের চারা রোপণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা ৭১-এর পাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। উদ্বোধনকালে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের উদ্যোগে ফুলের চারা রোপণ...

জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের পেশাজীবী নেতারা। বৃহস্পতিবার(১২ নভেম্বর) রাতে সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়...

লাখাইয়ে কাটাইয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত – ১

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মইনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের কাটাইয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মইনুল...

জৈন্তাপুরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, পুনরায় গ্রেপ্তার অভিযান জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে গ্রেফতারের পর পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে অভিযান চালাচ্ছে...

শাবিপ্রবিতে বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা

শাবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শাবিপ্রবি ছাত্রদলের শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো....

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে শামা হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় সিলেটের নারী উদ্যোক্তা, নারী স্বাস্থ্য ও কল্যাণমূলক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক শামা হক চৌধুরী। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী। বৃহস্পতিবার (৫...

ওসমানী হাসপাতালে নিরাপদ নন কেউই

বিচারহীনতায় বেপরোয়া ইন্টার্ন চিকিৎসকরা আধুনিক রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন এখানে আসেন সিলেটসহ আশপাশের জেলার অসংখ্য মানুষ। কিন্তু চিকিৎসা নিতে এসে রোগীর স্বজনদের হামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকেরাও। কখনো মারধর, কখনো...