গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।
সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সার্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ২০ লক্ষাধিক টাকা। ঘটনার খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্দ হিরণ।
জানাযায়, সোমবার আনুমানিক ভোর ৫টায় উপজেলার ধারাবহর গৃরামের আমুড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মান্না আহমদের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এসময় ঘরে থাকা লেকজন ঘুমে ছিলেন। হঠাৎ দাউ দাউ করে আগুণ জ্বলতে দেখে ঘরের লোকজন উঠে আর্তচিৎকার শুরু করেন। এসময় আগুণের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ঘরের থাকা খাটসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গেলেও এর আগে সম্পুর্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে মান্না আহমদ জানান।
সরেজমিনে সেমবার দুপুরে ধারাবহর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, আগুনে বাড়ির সম্পুর্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুদু ছাই। ঘরে কিছুই অক্ষত নেই। ঘারের চাল, টিন, খাট, বেড কিছুই নেই। বাড়ির বাসিন্দা মৃত আব্দুল হকের পুত্র মান্না আহমদ জানান, সোমবার ভোরে গরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে সব মালামাল পুড়ে গেছে।
তিনি অভিিযোগ করেন, গত কয়েকদিন থেকে টিলা কাটার প্রতিবাদ করায় তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় ক্ষতিগ্রস্ত বাড়ির লেকজনদের সাতে কতা বলেন এবং সহযোগীতার আশ্বাস দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহম্মদ হিরণ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারেকে ২০হাজার টাকা অনুদান দেওয়া হবে। পরবর্তিতে আরও সহযোগীতা চেষ্টা করা হবে।


