কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
রোববার (১৫ডিসেম্বর) দিবাগত রাতে দিকে উপজেলার পাড়ুয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ও উপ-পরিদর্শক জগৎ জ্যোতি দাসসহ সঙ্গীয়ফোর্স।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটি’র সদস্য মোহাম্মদ জামাল মিয়া (৩৯), তিনি উপজেলার পাড়ুয়া বদিকোনার গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া (৪০) সে একই গ্রামের মৃত শাহ আলমের পুত্র।
তাদেরকে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ-১৫/০৮/২০২৪,ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭ /১১৪ পনোল কোড ১৮৬০ এবং কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৫, তাং- ০৩/০৯/২০২৪ খ্রিঃ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোঃ ২০১৯) এর ৪/৫ মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তাদেরকে ২০২৪ সালের বৈষম্য বিরোধী মামলায় আটক করা হয়েছে’ তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশন চলমান থাকবে।’


