মো: ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধি (নেত্রকোনা- সুনামগঞ্জ):
সুনামগঞ্জের মধ্যনগর থানার পৃথক অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্র জানায়, সকালে মধ্যনগর সদর ইউনিয়নের হাওরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুরনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দিপু সরকারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতের স্থায়ী পরোয়ানা ছিল। তিনি মৃত নিরঞ্জন সরকারের ছেলে।
অন্যদিকে, একইদিন রাতে মধ্যনগর বাজার এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালিয়ে সিআর –এর পরোয়ানাভুক্ত আসামী এমেল মিয়াকে আটক করা হয়। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি মৃত সহিদ মিয়ার ছেলে এবং বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাড়া এলাকার বাসিন্দা।
মধ্যনগর থানার (ভারপ্রাপ্ত) অফিসার্স ইনচার্জ নাজমুল ইসলাম জানান, গ্রেফতারের পর আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ওয়ারেন্টভুক্ত আসামীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।


