আধুনিক ডেস্ক:
আনন্দ খেলাঘর আসর আয়োজিত শহীদ সুলেমান স্মৃতি মেধাভিত্তিক ৪০তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দক্ষিণ সুরমার গোপশহরস্থ জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিচালনা কমিটির সচিব মইন উদ্দিন আহমদ খোকনের সঞ্চালনায় কেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পরীক্ষা পরিচালনা কমিটির নিয়ন্ত্রক ও জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফির আহমদ কামাল, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, প্রফেসর অহিদুর রব, রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রমজান আলী, হামিদা খাতুন মডেল একাডেমীর অধ্যক্ষ মকদ্দছ আলী খসরু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ছড়াকার সিরাজ উদ্দিন সিরুল, খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি তাপসী চক্রবর্তী লিপি, সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুলসহ বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবীরা।
আরও উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি শহীদ সুলেমানের ভাই বোরহান হোসেন, সহ-সভাপতি মো. শামছুল আম্বিয়া চৌধুরী (নিজাম উদ্দিন) ও হাজী আশরাফ উদ্দিন, উপহার কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী হাজী কামাল উদ্দিন, ইসলামী ব্যাংকের ম্যানেজার আকবর উদ্দিন, শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি মো. গোলাম রব হাসনু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক মো. সাহেদ আহমদ শান্ত, গোলাম আজম মঞ্জু, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান খালে ও একরাম খান প্রমুখ।
এ সময় আনন্দ খেলাঘর আসরের সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি হালিমা বেগম, যুগ্ম সম্পাদক রানা তালুকদার, অর্থ সম্পাদক ইমরান আহমদ নাদিম, সাহিত্য সম্পাদক আব্দুস শহীদ দুলাল, শাহনেওয়াজ খান শাকিল, অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন, কবি কামাল আহমদ, সদস্য রোজিনা বেগম ও সজিব আহমদ বিজয়সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক সফির আহমদ কামাল ও সচিব মইন উদ্দিন আহমদ খোকন পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন। তারা অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


