Homeজাতীয়সেনাবাহিনীর প্রত্যাশা: ডাকসু নির্বাচনের...

সেনাবাহিনীর প্রত্যাশা: ডাকসু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশে ভোটের চর্চা হবে

আধুনিক ডেস্ক ::

ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু পরিবেশে গণতন্ত্র এবং নির্বাচনের চর্চা হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে সেনাবাহিনী। তারা বলছে, ‘এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, আমরা তাদের মঙ্গল কামনা করি। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সেনাসদরের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রত্যাশার কথা জানানো হয়েছে। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এ-তে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও সংবাদমাধ্যমে এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে। তবু কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন মাধ্যমে কিছু প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। তবে এগুলো করে তারা খুব একটা সুবিধা করতে পারবে না।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি নির্বাচনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। তবে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আমরা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। কিন্তু সামনের নির্বাচন নিয়ে আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। নির্বাচন কমিশন থেকে আমাদের যে দায়িত্ব দেওয়া হবে, সে অনুযায়ী সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে আমরা কাজ করব।’

আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে কর্নেল শফিক আরও বলেন, ‘নির্বাচন সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। ৮০ শতাংশের বেশি হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো যে ২০ শতাংশ অস্ত্র পাওয়া যায়নি, সেগুলো যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে উদ্ধারে অভিযান চলমান আছে। আমরা আশা করছি, এসব কার্যক্রম একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে সহায়তা করবে।’

মব বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ নিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ‘মবের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। যেখানে যখন মব হয়েছে, সঙ্গে সঙ্গে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কয়েকটি জায়গায় যেখানে যেতে দেরি হয়েছে, সেখানে তথ্যদাতার কাছ থেকে তথ্য পেতে আমাদের বিলম্ব হয়েছে।’

কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘যেকোনো ঘটনা ঘটার পরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়। তারপর সেনাবাহিনীকে যখন বলা হয়, ততক্ষণে কিছুটা কালক্ষেপণ হয়ে যায়। তারপরও নিকটস্থ ক্যাম্প থেকে পেট্রোল পাঠালেও কিছুক্ষণ বিলম্ব হয়। এই সময়ের মধ্যে কোনো ঘটনা যদি ঘটে যায়, সেটার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না। এমন একটি উদাহরণ দেখাতে পারবেন না, যেখানে আমাদের অনুরোধ করা হয়েছে কিন্তু আমরা যাইনি। অথবা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, কিন্তু অ্যাকশন নেয়নি। আমাদের ওপর আস্থা রাখুন। আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা কমে আসবে।’

গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে কর্নেল শফিক বলেন, অনুসন্ধানের জন্য কমিশনে যাদেরকে ডাকা হয়েছে, সবাই কমিশনের সঙ্গে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে। এখনো সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে কোনো সহযোগিতা দরকার হলে সেনাবাহিনী সেটাও করে যাবে। এর বাইরে কিছু শুনে থাকলে সেটা গুজব।

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কোনো দলের জন্য এই মিছিলগুলো করার নিষেধাজ্ঞা থেকে থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তা খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সেনাবাহিনী নিয়ে অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তার বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে কে কতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছে, সেটার বস্তুনিষ্ঠতা বিচারের অনুরোধ করছি।’

সীমান্তে আরাকান আর্মির তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। এ–বিষয়ক পরিস্থিতি অবনতির দিকে গেলে সম্মিলিতভাবে সেটাকে মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি...

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান...

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি...

spot_img

পড়ুন

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার, মিথ্যা ও অতিরিক্ত পেশাগত যোগ্যতা উল্লেখ, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ আগস্ট) পরিচালিত অভিযানে পানিউমদা বাজারের...

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।​ শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল হয়ে দুই শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তীব্র শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’-এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবদুল্লাহ মুহাম্মদ সাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হানুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বুধবার (১২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা...

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের চার ঘণ্টা আটকে রেখে র‍্যাগিং, বিকৃত যৌন অভিনয়ের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখে বিভিন্ন কায়দায় র‌্যাগিং দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে চেয়ারকে মেয়ে ও নবীন শিক্ষার্থী ছেলে সাজিয়ে যৌন কবিতার তালে তালে আপত্তিকর ও বিকৃত যৌন অভিনয় করান বিভিন্ন বিভাগের ৬ সিনিয়র শিক্ষার্থী।...

৭ মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার শাবিপ্রবির ছাত্রদল নেতার

শাবিপ্রবি প্রতিনিধি: সাত মাস পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে...

কোম্পানীগঞ্জে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, পরীক্ষা করালেন ১১৮ নারী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পে মোট ১১৮ জন নারী নিবন্ধন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। গাইনোকলজিকেল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব বাংলাদেশ, ঢাকা...

শাবিপ্রবির ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’র নেতৃত্বে সবুর-জাবের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’-এর ৩৪তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই পরিষদে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আব্দুস সবুর আহমেদ এবং সহকারী পরিচালক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের জাবের বিন আব্দুল খালেক...

শাবিপ্রবির ফিটনেস ক্লাবের নেতৃত্বে জিল্লুর– মনীষা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক একই বিভাগ ও শিক্ষাবর্ষের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে...

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মন্ত্রণালয়ে আবেদন,পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও নানা অব্যবস্থাপনা দূর করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনটি করেন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী মোহাম্মদ...

রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত শাবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ৬ সদস্যের তদন্ত কমিটি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত থাকার অভিযোগ অনুসন্ধানে একটি ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত...

শাবিপ্রবির দিক থিয়েটারের মৌলিক নাটক অদ্যপুরাণ, প্রদর্শনী শুরু ২৭ আগস্ট

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’-এর তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’। সংগঠনের ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উপলক্ষে আয়োজিত এ উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হবে সংগঠনটির ৩৪তম...