Home Blog Page 10

শাবিপ্রবি গ্রন্থাগার: ৩ রুমে নিজস্ব বই নিয়ে প্রবেশের অনুমতি

0

হিমেল হান্নান, শাবিপ্রবি:

দীর্ঘ প্রতীক্ষার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের তিনটি কক্ষ সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গ্রন্থাগারে নিজস্ব বই বা পড়ার সামগ্রী নিয়ে প্রবেশের সুযোগ ছিল না। ফলে গ্রন্থাগারের নিরিবিলি পরিবেশে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন হাজারো শিক্ষার্থী। এই সমস্যা সমাধানের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসলেও পূর্বে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাটি গুরুত্বের সাথে বিবেচনা করেন।

এই উদ্যোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের একটি বড় অংশ এখন একাডেমিক পড়াশোনার পাশাপাশি নন-একাডেমিক বিভিন্ন বিষয়ে জ্ঞানচর্চা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, যার জন্য তাঁদের নিজস্ব বই সাথে রাখা প্রয়োজন। তাঁরা যাতে গ্রন্থাগারের শান্ত পরিবেশে পড়াশোনা করে সফল হতে পারেন, সেই লক্ষ্যেই এই নতুন কক্ষগুলো বরাদ্দ করা হচ্ছে। আমাদের সম্পূর্ণ একটি তলা বরাদ্দের ইচ্ছা থাকলেও স্থানসংকটের কারণে তা সম্ভব হয়নি। কক্ষগুলোকে বর্তমানে উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে এবং খুব শীঘ্রই শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা শুরু করতে পারবেন।”

এ বিষয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। ইতোপূর্বে কেবল জার্নাল সেকশনে শিক্ষার্থীরা নিজস্ব বই নিয়ে প্রবেশ করতে পারতেন, এখন আমরা পরিসর আরও বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি । লাইব্রেরি ভবনে আইকিউএসি, রিসার্চ সেন্টার ও র‍্যাংকিং অফিসসহ অন্যান্য কার্যালয় থাকায় পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে । এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।”

তিনি আরও জানান, “ইতোমধ্যে নতুন একটি কক্ষ সংযোজন করা হয়েছে, যেখানে এসি ও যাবতীয় আসবাবপত্রের ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। এছাড়া লাইব্রেরি ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলায় আরও নতুন কক্ষ খোঁজা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের পড়ার সুযোগ আরও বাড়ানো যায়।”

তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল

0

আধুনিক ডেস্ক ::

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে এ রায় দেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল–সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রইল বলে জানিয়েছেন আইনজীবীরা।

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনটি আপিল হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন পৃথক আপিল করেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি আপিল করেন। এক ব্রিফিংয়ে বুধবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছিলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মূলত দেশের সংবিধানের আমূল পরিবর্তন করা হয়েছিল। এ পরিবর্তনের সঙ্গে মানুষের বাক্‌স্বাধীনতা, গণতন্ত্র, আগামী দিনের অগ্রযাত্রা, দেশের অগ্রযাত্রা, গণতন্ত্রের অভিযাত্রা—সবকিছুই বাধাগ্রস্ত ছিল।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস হয়। সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। অবৈধ ক্ষমতা দখল করলে সর্বোচ্চ শাস্তির বিধান, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতির পাশাপাশি সংবিধানে জাতীয় চার মূলনীতি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে ২০২৪ সালে হাইকোর্টে আলাদা দুটি রিট হয়। চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট বাদ দেওয়া-সংক্রান্ত সেই সংবিধান আইনের ২০ ও ২১ ধারা বাতিল ঘোষণা করা হয়। ওই দুটিসহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিলও ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা পৃথক আপিলের ওপর গত সোমবার শুনানি শুরু হয়। মঙ্গলবার ও গতকাল শুনানি শেষে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

শনিবার আবার গণনা করা হবে হজরত শাহজালালের (রাহ.) মাজারের দানবাক্সের টাকা

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের হযরত শাহজালালের (রাহ.) মাজারে নতুন করে জমা হওয়া দানের অর্থ গণনা করা হবে হবে।েএ নিয়ে দ্বিতীয়বারে গণণা হতে যাচ্ছে এ মাজারের দানবাক্সের টাকা। শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এর আগে ২২ জুন মাজারের ইতিহাসে প্রথমবারের মত প্রকাশে দানবাক্সের টাকা গণনা করা হয়। কয়েস লোদী জানান, গণনা কার্যক্রমের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১২ জুন হযরত শাহজালাল (রাহ.) ও হযরত শাহপরানের (রাহ.) মাজার পরিদর্শন শেষে সে সময়কার জেলা প্রশাসক সারওয়ার আলম মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ নেয়ার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ১৮ জুন প্রশাসনের পক্ষ থেকে মাজারে রক্ষিত তিনটি ডেগচি (স্থানীয়ভাবে মাজারের ডেগ’ হিসেবে পরিচিত, যেগুলো দানবাক্স হিসেবে ব্যবহৃত হচ্ছিল) ও একটি দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। পরবর্তীতে ২২ জুন প্রায় সাত শতকের প্রচলিত রীতি ভেঙে ঐতিহাসিক দানের ডেক ও দানবাক্স খোলা হয়। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। ওই অর্থ জেলা প্রশাসকের নামে সোনালী ব্যাংকে খোলা বিশেষ অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে। মাজারের দানবাক্সের টাকার হিসাব নিয়ে আলোচনা সমালোচানার মাঝে ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে আধুনিক, স্বচ্ছ ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনার কাঠামো প্রণয়নের সুপারিশ দিতে বলা হয়েছে। জেলা প্রশাসকের প্রত্যাহারের পর এবার নতুন কমিটির তত্ত্বাবধানে দ্বিতীয় দফার দান গণনা অনুষ্ঠিত হবে। গণনা শেষে প্রাপ্ত অর্থও আগের মতো সোনালী ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখা হবে।

শাবিপ্রবিতে খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষে মারামারি, তদন্ত কমিটি গঠন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।

গঠিত তদন্ত কমিটিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন দাখিল করার জন্য অফিস আদেশে উল্লেখ করা হয়।

৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি পেল সিলেট মহানগর বিএনপি

0

আধুনিক ডেস্ক ::

সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেট মহানগরের । সিলেট মহানগর বিএনপির কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরে বুধবার (৮ জুলাই) এ কমিটি অনুমোদিত হয়।

অনুমোদিত উপদেষ্টা কমিটিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির ১ নম্বর উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া ক্রমানুসারে উপদেষ্টা হিসেবে কমিটিতে রয়েছেন- আমিরুজ্জামান চৌধুরী দুলু, ইসরাইল মিয়া, আহাদুস সামাদ, আবদুল আলীম দীপক, অ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, অ্যাডভোকেট আবদুল মুকিত জাহাঙ্গীর, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুর রহিম, ফারুক আহমদ, সাব্বির হোসেন বাচ্চু, সমীর কান্তি পুরকায়স্থ, মুফতি বদরুর নূর শায়েক, সাইদুর রহমান ভুইয়াই, সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাদশা, আবদুল মুনিম পারভেজ, ছানা মিয়া, অধ্যাপক মনির আহমদ, ইফতেখার আহমদ সোহেল, মো. আজমল আলী, নূরুল ইসলাম চৌধুরী শাবুল, আশরাফ গাজী, মোতাহার হোসেন জিহাদ, সামছু উদ্দিন, মোস্তাক উদ্দিন আহমদ, শেখ মো. ইলিয়াস আলী, রুস্তম আলী, ফাত্তাহ বক্সী, আলতাব মিয়া, পিয়ার উদ্দিন পিয়ার, মিলাদ আহমদ, আব্দুল মুকিত, আক্তার হোসেন মিন্টু, আবদুস সাত্তার আমিন, গুলজার আহমদ, আবিদ আব্দুল্লাহ, শহিদুল হোসেন মামুন, লুৎফুর রহমান, আশরাফ হোসেন আরমান, সৈয়দ বাবুল, হায়দার আহমদ হারুন, জাহাঙ্গীর খান, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, এ বি এম মুসা, আব্দুল আজিজ পাটোয়ারী, সোহেল বাসিত, আবদুস ছমির, শামীম আহমদ সমু, সাহেল ইব্রাহিম, ময়নুল হক চৌধুরী, মো. সাদিক আহমদ, সুদীপ কুমার দেব, আবু সুফিয়ান, আলী আহমদ সাজাই, মো. রাশিদুল হাসান শাকির এবং আব্দুর রহিম।

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

0

আধুনিক ডেস্ক ::

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা মোট ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের ফ্লাইটে তাদের দেশে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা গেছে। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়- আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।

আগস্টে তফসিল, অক্টোবরে ইউনিয়ন পরিষদের নির্বাচন : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। আর নির্বাচন শুরু হওয়ার পর ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তথ্য–সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক পথরেখা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা যেতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে।

সোমবার এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় নির্বাচনের জন্য ইসি অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও জানান, ইসি স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রাক্-প্রস্তুতি নিয়েছে।

শাবিতে মার্কিন ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন ও বই উপহার

0

শাবিপ্রবি প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এটি উদ্বোধন করেন এবং বিশ্ববিদ্যালয়কে মার্কিন ইতিহাসবিষয়ক বই উপহার দেন।

মঙ্গলবার(৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ভবনের টিচার্স লাউঞ্জে এই কর্মসূচী পালন করা হয়।‎‎

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “শাবিপ্রবিতে এটি তাঁর প্রথম সফর। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস শুধু একটি দেশের প্রতিষ্ঠার গল্প নয়; এটি স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধের প্রতীক। বিশ্ববিদ্যালয়কে উপহার দেওয়া বইগুলো শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

‎ ‎‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম রাষ্ট্রদূত এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রদর্শনী ও বইয়ের সংগ্রহ শুধু ঐতিহাসিক উপহার নয়, এটি জ্ঞান, সংলাপ এবং অনুপ্রেরণার এক মূল্যবান সংযোজন। ‎বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ দুই দেশের শিক্ষা ও গবেষণা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”‎

উপাচার্য আরও বলেন, “শাবিপ্রবি দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও মার্কিন দূতাবাসের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি প্রত্যাশা করেন। “

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত সাবেক শিক্ষার্থী (ইউএস অ্যালামনাই) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।‎‎

‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’-এ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরকারী ব্যক্তিবর্গ, দেশটির প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত এবং স্বাধীনতার ইতিহাসভিত্তিক বিভিন্ন আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শিত হয়।‎

সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

0

আধুনিক ডেস্ক ::


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে কিনি শ্রমমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতে মিলিত হন। এসময় রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলের সঙ্গে সিলেটের সার্বিক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
​বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নকে এই ধরনের আলোচনা আরও গতিশীল করবে। এছাড়াও দেশের বাইরে নতুন শ্রমবাজার তৈরি প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন যে, সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় গতকালই (সোমবার) মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য দেশের বাজারও উন্মুক্ত হবে।
​উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটের সাবেক দুই কমিশনার ও এক ডিআইজিসহ পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতমূূলক অবসরে

0

আধুনিক ডেস্ক ::

পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ জন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। তাঁদের মধ্যে দুজন গ্রেপ্তার আছেন এবং অনেকেই পলাতক। আওয়ামী লীগ সরকারের সময়ে এই কর্মকর্তাদের অনেকে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্বে ছিলেন।

অবসরে পাঠানো ডিআইজিদের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)সাবেক দুই কমিশনার ও সিলেট রেঞেএজর সাবেক এক ডিআইজিও রয়েছেন। এরা হলেন- এসএমপির সাবেক কমিশনার মো. ইলিয়াছ শরীফ, মো. জাকির হোসেন খান, সিলেট রেঞ্জের সাবেক ডিআইজি শাহ মিজান শাফিয়ার রহমান। ডিআইজি পদমর্যাদার অন্যরা হলেন- মোল্যা নজরুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার) ও মো. সাইফুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিয়ার রহমান, এস এম মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, শ্যামল কুমার নাথ, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান ও মো. মনিরুজ্জামান। অতিরিক্ত ডিআইজিরা হলেন মো. বরকতুল্লাহ খান, এ টি এম মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুণ্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস এম এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম ও মাশরুকুর রহমান খালেদ। আর অবসরে পাঠানো পুলিশ সুপার হলেন আবদুল্লাহ আরেফ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার আমলেও পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।