শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব রায়।
বুধবার(২সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মালিয়াত মাধুর্য , আফসারা তাসনিম ঈশিতা ও রিয়াদ প্রধান । যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মালিহা মৌশিবা মর্ম ও মো. সোহাগ রানা। সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকারিয়া ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে ওয়াসিফ ফেরদৌস অনন্ত ও মুনতাসির তন্ময়, কোষাধ্যক্ষ হিসেবে সুয়েল রানা এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে মির্জা তামিম ইকবাল ও লুৎফর রহমান মারুফ মনোনীত হয়েছেন।
কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে ফাইয়াজ গালিব সাধন, সহকারী প্রচার সম্পাদক হিসেবে কনক রায় ও ইয়ামিন বিন অয়ন, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আচল, সহকারী সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আফিয়া মাহমুদা ও ভৈরবী রায়, প্রেস সম্পাদক হিসেবে ইব্রাহিম এবং সহকারী প্রেস সম্পাদক হিসেবে সুরঞ্জিত শর্মা, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রুমি আক্তার দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মারুফা বিনতে সিয়াম, মো. আব্দুল্লাহ আল মাহিন, শান্ত চন্দ্র দেবনাথ, মো. তুর্জ মাহমুদ, হিমেল হান্নান, মো. উজ্জ্বল রানা রনি, ফাইরুজ খানম রাইসা, বিভা রানি, মনসুন হক প্রভা ও তৌফিকুল ইসলাম।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সাদিয়া সুলতানা, হুমায়রা ফাওজিয়া, মির্জা সাদিকা জাহিন মোনা, জান্নাতুন ফেরদৌস জুঁথি, জয়শ্রী রানি রায়, এহতাসাম আসিফ, সাফায়েত রহমান আলিফ, মো. সাদিক আবিদ রউনক, নুজহাতাবিল নিশতা ও মো. মোস্তাকিন রহমান।
নবনির্বাচিত সভাপতি শেখ রোহান মন্ডল লিখন বলেন, “আমরা এমন একটি শাবিপ্রবির স্বপ্ন দেখি, যেখানে উত্তরবঙ্গের ছোট্ট জেলা পঞ্চগড় থেকে এত বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আসবে যে, আমাদের কোনো অনুষ্ঠান আয়োজন করতে সেন্ট্রাল অডিটোরিয়ামের প্রয়োজন হবে।
একসময় আমাদের পথচলা ছিল মাত্র কয়েকজনকে নিয়ে। আজ সেই কয়েকজনের আন্তরিকতা, মায়া-মমতা ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা একটি বড় পরিবারে পরিণত হয়েছি। পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন শুধু একটি আঞ্চলিক সংগঠন নয়; এটি আমাদের শিকড়ের টান, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার একটি বন্ধন।”
তিনি আরো বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই পরিবারকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে ভবিষ্যতের পথে এগিয়ে নিতে চাই। আমাদের লক্ষ্য শুধু বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা নয়, বরং ভবিষ্যতে পঞ্চগড় থেকে আরও বেশি শিক্ষার্থী যেন শাবিপ্রবিতে পড়াশোনার স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, সে ক্ষেত্রেও কাজ করা।”
নবগঠিত দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির সদস্যরা।


