Home Blog Page 11

আলাদিনের চেরাগ থাকলে মেয়েদের জন্য ৮-১০টি হল বানাতাম: শাবিপ্রবি উপাচার্য

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য বলেছেন, “আমার কাছে আলাদিনের চেরাগ থাকলে আমাদের মেয়ে শিক্ষার্থীদের থাকার জন্য আট-দশটি আবাসিক হল বানিয়ে নিতাম।”

রবিবার (৫জুলাই) বিকেল ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অনুরণন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় আক্ষেপ প্রকাশ করে উপাচার্য বলেন, “ছেলেরা প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে। কিন্তু মেয়েদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুরোপুরি আবাসিক না হওয়ায় ইচ্ছা থাকলেও সব শিক্ষার্থীকে হলে রাখা সম্ভব হচ্ছে না।”

এসময় তিনি বলেন, “শিক্ষকদের জন্য নির্মাণাধীন ১১ তলাবিশিষ্ট শিক্ষক কোয়ার্টারের কাজ শেষ হলে সেটি সাময়িকভাবে নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হবে। এখানে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন শিক্ষার্থী থাকার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ছাত্রী হলের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। যেন শিক্ষাজীবন দ্রুত করে দ্রুত চাকরি, উদ্যোক্তা হওয়া কিংবা অন্য কোনো পেশায় প্রতিষ্ঠিত হয়ে নিজেদের সফল হিসেবে গড়ে পারো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফাতেমা খাতুন, সাবেক বিভাগীয় প্রধান ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, কম্পিউটার এবং ইনফরমেশন সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমেদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শাবিপ্রবি উপাচার্য ও তাঁর সহধর্মিণীর উদ্যোগে কিন স্কুলের শিশুদের মাঝে খাবার বিতরণ

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর সহযোগিতায় ‘কিন স্কুল’-এর শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম ও তার সহধর্মিণী । উপাচার্য ও তাঁর সহধর্মিণী ড. জিনাত ইয়াছমীনের ব্যক্তিগত অর্থায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে উপাচার্য ৬৫ জন শিশু শিক্ষার্থীর হাতে খাবার তুলে দেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্যের সহধর্মিণী ড. জিনাত ইয়াছমীন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমদ, উপাচার্যের দুই সন্তান রুবাইত ফেরদৌস জনিন ও রওনক ফেরদৌস জেহান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোয় উপাচার্য ও তাঁর পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

আবার চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

0

আধুনিক ডেস্ক ::

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) দুপুরে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট (বিজি ২০৮) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে এবং ৪১ জন পরে ঢাকায় নামেন। দুপুরে বিমানবন্দরে পৌঁছানো যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, ‘সিলেটকে দেশের একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। শুধুমাত্র বিমান যাত্রী আনা-নেওয়াই নয়, বরং এই অঞ্চলের পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং তারা যাতে স্বস্তিতে ও সাশ্রয়ী সময়ে যাতায়াত করতে পারেন, সেজন্য এই রুটটি চালুর ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমান সরকার প্রবাসীদের সেবার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সহনীয় পর্যায়ে আনতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। ম্যানচেস্টার রুটে ফ্লাইটের ধারাবাহিকতা বজায় রাখতে ইতোমধ্যে বিমান লিজ (উড়োজাহাজ ভাড়া) নেওয়ার প্রক্রিয়া চলছে, যার ফলে ভবিষ্যতে এই ফ্লাইট বন্ধ হওয়ার আর কোনো আশঙ্কা থাকবে না।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান সম্প্রসারণ শীঘ্রই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই কাজ শেষ হলে বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে আরও বেশি ফোকাস পাবে।’
উল্লেখ্য, এই রুটটি পুনরায় চালুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গত ৪ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছিলেন, সরকার গঠন করলে এই রুটটি পুনরায় চালু করা হবে। নতুন সরকার গঠনের চার মাসের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এই রুটটি শুধু একটি বিমান যোগাযোগ নয়, বরং পরিবার-পরিজন, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। ফলে ফ্লাইটটি পুনরায় চালুর খবরে যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের মধ্যে চরম স্বস্তি, আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। রুটটি সফলভাবে সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।

এর আগে, শনিবার ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায় বিমানের আরেকটি ফ্লাইট (বিজি-২০৭)।

লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের বীর মুক্তিযোদ্ধা রজব আলী (৮০) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। এদিন বামৈ ইউনিয়নের গরু বাজার সংলগ্ন স্থানে আছর নামাজ বাদ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম  উপস্থিতিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) -র নির্দেশনায় পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ, লাখাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস আর শাহনুর তালুকদার, আরিফ আল হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শেরে আলী মিয়া, শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব আজম আহেদ, উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ লায়েছ, শিক্ষক সারোয়ার ভুঁইয়া সাংবাদিক মনর উদ্দিন মনিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রজব আলী  মৃত্যুকালে স্ত্রী, ৪ কন্যা ও ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে লাখাই উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর উদ্যোগে রোপণ করা গাছের চারা ভাঙচুরের অভিযোগ বালুখেকোদের বিরুদ্ধে মানববন্ধন

0



‎গোয়াইনঘাট প্রতিনিধি:

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে রোপণ করা গাছের চারা রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগে বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার সময় গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের মাঠ রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।

‎মানববন্ধনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র জায়েদুর রহমান দূর্যয়। সভাপতিত্ব করেন গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

‎এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সফিক আহমদ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুর শহিদ (দাদাভাই), গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাঈন উদ্দিন আহমেদ, হেলাল উদ্দিন, গোরাগ্রাম আয়শা সিদ্দিকা মাদ্রাসার মুহতামিম মুফতি আতাউর রহমান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার আহমদ, সিলেট জেলা যুবদলের সদস্য আব্দুল কাদির জিলানী,
‎জাকারিয়া ইকবাল,এনসিপি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও বিদ্যালয়ের সাবেক ছাত্র কিবরিয়া সারওয়ার,সিরাজ উদ্দিন, আম্বিয়া কামাল, রুহুল আমিন, আব্দুল কাদির ইমন, আইনুল হক, কামরুল ইসলাম, শিমুল আহমদ, ইসলাম উদ্দিন, হাসান আলী, সুনা মিয়া, পারুল আহমদসহ গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার যুবসমাজ।

‎বক্তারা জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত ২৪ জুন ২০২৬ গোয়াইনঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোরাগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কিন্তু একই দিন গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাঠে রোপণ করা অধিকাংশ চারা গাছ ভেঙে ফেলে।

‎তাদের অভিযোগ, বিদ্যালয় মাঠ দখল এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাঠটি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে। গাছের চারা ভাঙচুরের ঘটনাও সেই অপচেষ্টারই ধারাবাহিকতা।

‎মানববন্ধনে বক্তারা আরও বলেন, গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের একমাত্র খেলার মাঠ। এই মাঠ শুধু খেলাধুলার জন্যই নয়, পরিবেশ ও সামাজিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই মাঠ দখল, অবৈধ বালু উত্তোলন কিংবা পরিবেশ ধ্বংসের যেকোনো অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

‎বক্তারা দাবি করেন, তাদের ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা রোপণ করা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে চারা গাছ ভেঙে ফেলার ঘটনা পরিবেশবিরোধী ও নিন্দনীয়।

‎মানববন্ধন থেকে অবিলম্বে গাছের চারা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠ স্থায়ীভাবে সংরক্ষণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যালয়ের মাঠ ও পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

‎ এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোন বক্তব্য পাওয়া যায়নি

শাবিপ্রবির স্টুডেন্ট এইড সাস্টের নেতৃত্বে শোয়াইব-মুরাদ

0
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}


শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রাচীন সামাজিক সংগঠন স্টুডেন্ট এইড সাস্ট-এর ২০তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোয়াইব আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান মহসিন মুরাদ।

মঙ্গলবার (৩০ জুন) সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আব্দুস সামাদ শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফুর রহমান তাসনিম, কোষাধ্যক্ষ জামিলুর রেজা সৈকত, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান এবং মিডিয়া সম্পাদক নাইমুর ইসলাম।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান সাকিব, শোয়াইব ইসলাম শিহাব ও তাসনিম আল মামুন।

নবনির্বাচিত সভাপতি শোয়াইব আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মহসিন মুরাদ বলেন, সংগঠনের ঐতিহ্য ও মূল্যবোধ সমুন্নত রেখে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে কাজ করবেন তারা। পাশাপাশি একাডেমিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম ডাক্তার সুব্রত সাহা বিকাশ (৩৩)। তিনি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা ৪ বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য আসছিলেন।
বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবি’র ক্যাম্পের সামনে গোসল করতে নামেন ৪ জনের ৩জন। নদীতে সাতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যায় তারা। এসময় অন্য দু’জন সাতারে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ করছে।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানান সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে।

এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপ

0

এমসি কলেজ প্রতিনিধি:

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপ। পরীক্ষার প্রথম দিন থেকেই কলেজ ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন গ্রুপের রোভার সদস্যরা।

রোভার স্কাউট সদস্যরা পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষ খুঁজে পেতে দিকনির্দেশনা, প্রয়োজনীয় তথ্য প্রদান, পানীয় পানি সরবরাহ, জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের এই উদ্যোগে পরীক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেন এবং অভিভাবকরাও প্রশংসা করেন।

মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই স্কাউটিংয়ের অন্যতম লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষার পুরো সময়জুড়ে পরীক্ষার্থীদের সহায়তায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো মুরারিচাঁদ কলেজেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে এমসি কলেজে তিন দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা শুরু

0


‎এমসি কলেজ প্রতিনিধি :

‎শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন  থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ কর্মশালা।

বুধবার (১ জুলাই) ‘উচ্চারণ, আবৃত্তি, টেলিভিশন উপস্থাপনা, নাটক, সংগীত ও নৃত্য’ বিষয়ক এ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

‎​থিয়েটার মুরারিচাঁদের সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ফারহানা জামান এ কর্মশালার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “একটি জাতির সাংস্কৃতিক বিকাশে শিল্পচর্চার গুরুত্ব অপরিসীম। নিয়মিত সাংস্কৃতিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক ধারার সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‎​আয়োজকেরা জানান, কর্মশালার প্রথম দিনে দুটি ভিন্ন পর্বে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রথম পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী প্রতীক এন্দ। তিনি সংগীতচর্চার মৌলিক বিষয়, কণ্ঠের সঠিক ব্যবহার, সুর, তাল, লয় এবং সংগীতের নান্দনিকতা নিয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।

‎​দ্বিতীয় পর্বে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও ‘এখন টিভি’র ব্যুরো প্রধান গোলজার আহমেদ। তিনি শুদ্ধ উচ্চারণ, কণ্ঠস্বরের যথাযথ ব্যবহার, আবৃত্তির কৌশল, শব্দের সঠিক প্রয়োগ, বাচনভঙ্গি এবং আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক ক্লাস নেন।

‎​সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ ধরনের কর্মশালা কেবল শিল্পী তৈরির ক্ষেত্রেই নয়, বরং ব্যক্তিত্ব গঠন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, ভাষার শুদ্ধ ব্যবহার, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করার জন্যও এমন প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়।

‎​অভিজ্ঞ প্রশিক্ষকদের দিকনির্দেশনা এবং অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রথম দিনের সফল আয়োজন সম্পন্ন হওয়ায় কর্মশালার পরবর্তী দিনগুলো আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন।

কোম্পানীগঞ্জে আজ শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছেন ৪৮৩ পরীক্ষার্থী

0

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। উপজেলার দুটি কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরও ৫৭ জন পরীক্ষার্থী গোয়াইনঘাট উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল হক জানান, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ১৫৭ জন এবং শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৬ জনসহ মোট ২৮৩ জন পরীক্ষার্থীর কেন্দ্র নির্ধারণ করা হয়েছে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে।

অন্যদিকে, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০১ জন এবং ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৯৯ জনসহ মোট ২০০ জন পরীক্ষার্থীর কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজে। এ দুই কেন্দ্রে সর্বমোট ৪৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

এদিকে, কোম্পানীগঞ্জের ইমরান আহমদ কারিগরি কলেজের ৫৭ জন পরীক্ষার্থী গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি কেন্দ্র থেকে ২০২৬ সালের এইচএসসি (কারিগরি) পরীক্ষায় অংশ নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সার্বক্ষণিক তৎপর থাকবে বলেও তিনি জানান।