Home Blog Page 259

সিলেটে ছয়টি আসনে ভোটের চূড়ান্ত লড়াইয়ে ৩৩ প্রার্থী

0

স্টাফ রিপোর্ট
তফসিলের তিনটি ধাপ পেরিয়ে সিলেটের ছয়টি আসনে নির্বাচনী মাঠে চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ৩৩ জন প্রার্থী।
যাচাই-বাছাইয়ে বাতিল, আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া ও প্রত্যাহার শেষে সিলেটের ছয়টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে আছেন। আজ সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
ভোটের লড়াইয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত ছয় প্রার্থী, জাতীয় পার্টির চারজন, তৃণমূল বিএনপির পাঁচজন, ইসলামী ঐক্যজোটের (আইওজে) চারজন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) তিনজন, বাংলাদেশ কংগ্রেসের তিনজন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের দুইজন, গণফোরামের একজন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল’র একজন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনজন।
সিলেটে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে আছেন-
সিলেট-১: আওয়ামী লীগের প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ইউসুফ আহমদ, বাংলাদেশ কংগ্রেস’র প্রার্থী মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, আপিলে ফিরে আসা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাছিত।
সিলেট-২: আপিলে ফেরা গণফোরাম’র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান, আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন, আপিলে ফিরে আসা তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুর রব, আপিলে ফেরা বাংলাদেশ কংগ্রেস’র মো. জহির। এ আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও গত ৩ ডিসেম্বর বাছাইকালে বাতিল করা আট প্রার্থীর তিনজন আপিল করে বৈধ হন।
সিলেট-৩: আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক, আপিলে ফেরা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম), আপিলে বৈধতা পাওয়া ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী মো. মইনুল ইসলাম। এ আসনে আট প্রার্থী মনোনয়ন দাখিল করলেও বাছাইয়ে বাতিল পড়া দুইজনের একজন আপিলে ফিরেছেন।
সিলেট-৪: আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন (কামরান) এবং আপিলে ফেরা তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন। এ আসনে তিন প্রার্থীর একজন বাছাইয়ে বাতিল হলেও আপিলে বৈধতা পান।
সিলেট-৫: আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির, তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার, জাতীয় পার্টির প্রার্থী শাব্বীর আহমদ, বাংলাদেশ কংগ্রেস’র প্রার্থী মো. বদরুল আলম এবং বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রার্থী মো. খায়রুল ইসলাম। এ আসনে বাছাইয়ে আট প্রার্থীর কেউ বাদ পড়েননি। কেবল একজন প্রত্যাহার করেন।
সিলেট-৬: আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন, তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মুবিন চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান। এ আসনটিতেও বাছাইয়ে কেউ বাদ পড়েননি, কেউ প্রত্যাহারও করেননি।

এছাড়া রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন মনোনয়ন প্রত্যাহার করেন সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও জাকের পার্টির মো. আব্দুল হান্নান। সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সুহেল ও জাকের পার্টির মো. ছায়েদ মিয়া। এছাড়া এ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুর রবকে চূড়ান্ত দলীয় মনোনয়ন দেওয়ায় দলটির অপর প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান খানের প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে। সিলেট-৪ আসনে জাকের পার্টির মো. আলী আকবর, সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির কয়ছর আহমদ কাওসার।
তফসিল অনুযায়ী সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর থেকে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এরপর ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

জৈন্তাপুরে ট্রাকসহ তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

0

জৈন্তাপুর প্রতিনিধি:

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকা হতে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী, লেহেঙ্গা, শাল, সুয়েটার, রুমাল, বডি লোশন, ক্রীম এবং চোরাচালানে ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ ডিসেম্বর (শনিবার) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপি’র একটি চৌকষ টহল দল সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শ্রীপুর বিওপি’র আভিযানিক দল সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ৪নং বাংলাবাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী, লেহেঙ্গা, শাল, সুয়েটার, রুমাল, বডি লোশন, ক্রীম এবং চোরাচালানে ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৪৪ লক্ষ ৩১ হাজার ৫শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় উন্নতমানের চোরাচালান পণ্য ও একটি টাটা ট্রাক স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

দক্ষিণ সুরমা সরকারি কলেজে ‘মহান বিজয় দিবস পালিত

0

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে দক্ষিণ সুরমা সরকারি কলেজে ‘মহান বিজয় দিবস- ২০২৩’ উদযাপিত হয়।

দিবসের শুরুতে অধ্যক্ষ প্রফেসর মো.মছব্বির চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। অতঃপর নানা আয়োজনের মধ্যদিয়ে অত্র প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালিত হয়।

অনুষ্ঠানমালার সর্বশেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতির আসন অলংকৃত করেন কলেজের সম্মাননীয় অধ্যক্ষ প্রফেসর মো. মছব্বির চৌধুরী, প্রধান অতিথি হিশেবে উপস্থিত ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সাইফুল আলম। কলেজের আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সকল বিভাগীয় প্রধানগণ, একাডেমিক কাউন্সিলের সম্পাদক, শিক্ষক পরিষদের সম্পাদক, সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।আড়ম্বরপূর্ণ পরিবেশে বিজয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের ক্রিকেট , ভলিবল, হাড়িভাঙ্গা, মিউজিক‍্যাল চেয়ারসহ বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মো. সাইফুল আলম মহাদয়ের মুখ থেকে যুদ্ধকালীন স্মৃতি তন্ময় হয়ে শুনেন উপস্থিত ছাত্র -শিক্ষকসহ অভ‍্যাগতরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের তৈরি হওয়ার আহবান জানান। বর্ণাঢ্য এ আয়োজনে দেশ ও জাতির কল‍্যাণ কামনা করে আপ‍্যায়নের মাধ‍্যমে সফল সমাপ্ত হয়।

দক্ষিণ সুরমা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0

একাত্তর ডেস্ক:

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে দক্ষিণ সুরমা সরকারি কলেজে ‘মহান বিজয় দিবস- ২০২৩’ উদযাপিত হয়।

দিবসের শুরুতে অধ্যক্ষ প্রফেসর মো.মছব্বির চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। অতঃপর নানা আয়োজনের মধ্যদিয়ে অত্র প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালিত হয়।

অনুষ্ঠানমালার সর্বশেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতির আসন অলংকৃত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মছব্বির চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল আলম। কলেজের আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সকল বিভাগীয় প্রধানগণ, একাডেমিক কাউন্সিলের সম্পাদক, শিক্ষক পরিষদের সম্পাদক, সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আড়ম্বরপূর্ণ পরিবেশে বিজয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের ক্রিকেট , ভলিবল, হাড়িভাঙ্গা, মিউজিক‍্যাল চেয়ারসহ বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মো. সাইফুল আলম মহাদয়ের মুখ থেকে যুদ্ধকালীন স্মৃতি তন্ময় হয়ে শুনেন উপস্থিত ছাত্র -শিক্ষকসহ অভ‍্যাগতরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের তৈরি হওয়ার আহবান জানান। বর্ণাঢ্য এ আয়োজনে দেশ ও জাতির কল‍্যাণ কামনা করে আপ‍্যায়নের মাধ‍্যমে সফল সমাপ্ত হয়।

নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

0

স্টাফ রিপোর্ট
নানান নাটকীয়তার পর অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)।
রোববার বিকেল পৌনে ৪টায় এ কথা জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন, সরকারের আশ্বাসে ও কার্যক্রমে বোঝা যাচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে। তাই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। ২৮৩ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি, নির্বাচন বর্জন করবে না।
নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান মুজিবুল হক চুন্নু।
রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার শেষ দিন। এদিন সকালেও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় পৌঁছাতে না পারায় জাতীয় পার্টি নির্বাচন করবে কি না তা নিয়ে দলটির নেতাদের মধ্যে সংশয় ছিল।
এদিন সকালে বনানীতে নিজ কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এরপর দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা নির্বাচনী পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। জাতীয় পার্টি নির্বাচন করবে নাকি করবে না, তা বিকেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে। দলের চেয়ারম্যান জিএম কাদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন।
এর আগে, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা হওয়ার পরও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জাতীয় পার্টিতে দ্বিধাদন্ধ দেখা দিয়েছিল। রওশন এরশাদপন্থীদের সঙ্গে জিএম কাদেরপন্থীদের নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি চিঠি আদান-প্রদানসহ নানান জটিলতার সৃষ্টি হয়। তখন নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মনোনয় ফরম বিক্রি ও প্রার্থী চূড়ান্ত করেছিল দলটি।

পাকিস্তানকে ৩৬০ রানে হারাল অস্ট্রেলিয়া

0

স্পোর্টস ডেস্ক
প্রথম ইনিংসে ব্যাট হাতে কিছুটা লড়াই করেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি না তারা।
৪৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে গুটিয়ে যায় মাত্র ৮৯ রানেই। তাতে ৩৬০ রানের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এমন দিনে টেস্ট ক্যারিয়ারে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ন্যাথান লায়ন। ডানহাতি এই অফ স্পিনারের এখন উইকেট সংখ্যা ৫০১।
পার্থে ২ উইকেট ৮৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অজিরা। আগের দিন লিড নিয়ে রেখেছিল ৩০০ রানের। আজ ৫ উইকেটে ২৩৩ রান করার পর ঘোষণা দেয় ইনিংস। পাকিস্তান পায় পাহাড়সম লক্ষ্য। যা টপকাতে বিশ্বরেকর্ড গড়তে হতো তাদের।
জবাব দিতে নেমে অজিদের পেস তোপে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। দুই অংক ছুঁতে পারেন কেবল তিনজন ব্যাটার। সর্বোচ্চ ২৪ রান আসে সাউদ শাকিলের ব্যাট থেকে। এছাড়া বাবর আজম ১৪ ও ইমাম উল হক করেন ১০ রান। বাকি সবাই এক অংকের ঘরে আউট হন।

ক্যারিয়ারে ৫০০ উইকেট পূরণ করতে এই টেস্টে চারটি উইকেটই প্রয়োজন ছিল লায়নের। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে পরের ইনিংসের জন্য অপেক্ষা করতে হয় তাকে। অবশেষে আজ ফাহিম আশরাফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে অস্ট্রেলিয়ার তৃতীয় ও বিশ্বের অষ্টম বোলার হিসেবে স্পর্শ করলেন সেই মাইলফলক। পরে আমির জামালকেও তুলে নেন তিনি।
অজিদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৪৮৭ ও ২৩৩/৫ ডিক্লে.
পাকিস্তান: ২৭১ ও ৮৯
ফল: অস্ট্রেলিয়া ৩৬০ রানে জয়ী।

মুন্নীকে পাল্টা জবাব অপু বিশ্বাসের

0

বিনোদন ডেস্ক
‘শেষ হইয়াও হইলো না শেষ’ রেশ থেকে গেল। শোবিজের সাম্প্রতিক সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস, ফারজানা মুন্নী, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীর ইস্যু।
কিছুদিন আগে তাপসের স্ত্রী মুন্নী ফেসবুক স্ট্যাটাসে জানান, তাপস-বুবলী গোপনে প্রেম করছেন। পরে নিজের মত পরিবর্তন করে বুবলীকে বুকে টেনে অপু বিশ্বাসকে দোষারোপ করেন মুন্নী। এরপর অপুও সামাজিকধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন।
এখানেই শেষ নয়, এবার ভিডিও বার্তা নিয়ে এলেন অপু বিশ্বাস। রোববার ভোরে ২৮ মিনিট ৫৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে কথা বলেন অপু।
শুরুতেই তিনি বলেন, বারবার চলচ্চিত্রের এই ব্যাপারগুলো আসা খুব বাজে একটা ব্যাপার। আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর ধরে আমি চলচ্চিত্রে আছি। বিগত দিনে এ ধরনের ফেস করতে হয়নি। এর আগে অনেক সুন্দরী-সুন্দরী নায়িকা ছিলেন- শাবনূর আপু, মৌসুমী আপু, পপি আপু। তখন আরও সুন্দর-সুন্দর নায়কদের আর্বিভাব ছিল। তখন এমন কাদা ছোড়াছুড়ি ছিল না।
ভিডিওতে এ নায়িকা বলেন, আমি অত্যন্ত পছন্দ করি মুন্নী ভাবি ও তাপস ভাইয়াকে। আমার এত বছরের ক্যারিয়ারে কখনও তাদের সঙ্গে দেখা হয়নি। এমনকি গানবাংলা চ্যানেলটি কোথায় অবস্থিত সেটাও আমি চিনি না। তাদের সঙ্গে কথা হয়নি বা কাজ হয়নি। তবে হাতিরঝিল প্রাঙ্গণে অনেক বড় করে তারা একটি প্রোগ্রাম করেছিল। আমি যদি ভুল না করে থাকি, সেখানে বাংলাদেশের প্রত্যেক আর্টিস্ট পারফর্ম করেছে। খুবই ভালো কথা। কারণ, একজন আর্টিস্টের জন্য গানবাংলা উঁচু একটি প্ল্যাটফর্ম। আমার হয়ত কখনও সুযোগ হয়নি অথবা সুযোগের জায়গাটা খুঁজতে যাইনি যে, আমার গানবাংলার কাজ করা উচিত ছিল।
ফারজানা মুন্নীর সেই ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে তিনি বলেন, একমাস আগে আপনারা দেখেছিলেন যে, মুন্নী ভাবি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। যার নামটা বলতে আমার ঘৃণা লাগে, কিন্তু নাম কিছু কিছু জায়গায় উল্লেখ না করলে বুঝতে অসুবিধা হয়। আজকে শুধুমাত্র আপনাদের ক্লিয়ার করার জন্য নামটা বলতে হচ্ছে। সেটি হচ্ছে বুবলী।
যোগ করে অপু বিশ্বাস বলেন, বুবলীর একটি কথা নিয়ে মুন্নী ভাবি স্ট্যাটাস দিয়েছিল এরকমভাবে যে, বুবলী অ্যান্ড তাপস হ্যাভিং রিলেশনশীপ। অপু বিশ্বাসের লাইফে যেভাবে ঝামেলা করেছে এবং যেভাবে বুবলী বাচ্চা পেটে নিয়েছে; সে মুন্নী ভাবি ও তাপস ভাইয়ার মাঝে এ রকমই একটি সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। সেটা (ফেসবুক স্ট্যাটাস) ছিল ১৩-১৫ মিনিটের মতো। তারপর স্ট্যাটাসটি উধাও হয়ে যায়। উধাও হওয়ার পর একটা গ্রুপ বলে যে, আমি হ্যাক করেছি।
তিনি আরও বলেন, আমি কিন্তু মুন্নী ভাবির সঙ্গে কখনও কথাই বলিনি। এমনকি তার নম্বরও জানি না। তাহলে রাত ৩টায় যখন তিনি স্ট্যাটাসটা দিলেন, আমি তো ওনাকে বলিনি যে, বুবলীর সঙ্গে তাপস ভাইয়ার সম্পর্কের মধ্যে আমার নাম ধরে স্ট্যাটাসটা দিতে। আমি কি বলেছি যে, অপু বিশ্বাসের লাইফটা নষ্ট করেছিল বুবলী। আমি তো তাকে বলিনি। তাহলে কেন ওই সময় আমার নামটা উল্লেখ করে লিখল!
মুন্নীর সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে অপু বলেন, একটি টেলিভিশন চ্যানেলের ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার একটি পর্যায়ে তাকে বললাম, মুন্নী ভাবির নম্বরটা কি আমাকে দিতে পারবে? কারণ, আমি আসলে কিছু ফোনকল বুঝতে পারছিলাম। মুন্নী ভাবির সঙ্গে আমার সরাসরি কথা বলার সুযোগ হয়নি। কিন্তু তিনি যে পাওয়ারফুল পারসোনালিটি, আমি সত্যিই পছন্দ করি। দেখুন বেলাশেষে, প্রত্যেকটা মেয়েই তার স্বামীকে ভালোবাসে। আজকের ভিডিওর মাধ্যমে মুন্নী ভাবিকে শ্রদ্ধা জানাতে চাই, কারণ তিনি ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলিকে দিয়েছেন। আপনি যে কথাগুলো বলেছেন, তা নিয়ে আমার কষ্ট বা মন খারাপ নেই। অবশ্যই প্রত্যেকটা মানুষ তার সংসার বাঁচাতে চায়।
তিনি আরও বলেন, এই যে তার (ফারজানা মুন্নী) সংসারে টানাপোড়েন, সেই একই তৃতীয় পক্ষ। যে তৃতীয় পক্ষ আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। সরি টু সে ভাবি; আপনি যেমন একটি ইনফরমেশন দিয়েছেন যে, একটি ফোন এসেছে রাত ৩টায়। সেখানে অপু বিশ্বাস লেখা। কাইন্ড ইওর ইনফরমেশন, ট্রু-কলারে যে নামটা দিয়ে রেজিস্ট্রার করা হয়, সে নামটা ভেসে আসে। আমার নম্বরটি থেকে যদি আপনার নম্বরে কল যায়, তাহলে ওখানে নাম উঠবে আব্রাম খান। কারণ, আমার ওইভাবে রেজিস্ট্রি করা। মুন্নী ভাবি আমাকে প্রথমে ফোন করেছিল মোবাইল ফোনে। তখন তাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে বলি। কারণ, বিষয়টি সেনসেটিভ। আমার সঙ্গে কিন্তু ওনার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে।
সাক্ষাৎকারে মুন্নী জানিয়েছিলেন, তিনি কেবল অপুর কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছেন, যে কল রেকর্ড পরে ফাঁস হয়। এ প্রসঙ্গে অপু বলেন, উনি (ফারজানা মুন্নী) এতটা ডিস্টার্ব ছিল যে, আমার কোনো কথাই বলতে হয়নি। নিজেই বলছিল। তিনি আমাকে বলেছেন ‘আমি আর এই সংসারে থাকব না’। আমি তখন তাকে বলেছি, ভাবি আপনি আমাকে অপু ডেকেছেন না! আমাকে আদর করেছেন না! ওই মহিলার (বুবলী) ইনটেনশন হচ্ছে, প্রতিটা সংসার ভাঙানো। শাকিব অত্যন্ত সরল-সোজা একজন মানুষ। সেই সরল-সোজা মানুষকে যা-তা করে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো। আমি আপনার ক্ষেত্রে এমনটা হতে দেব না। দরকার হলে বলেন, আমি ভাইয়ার সঙ্গে কথা বলব। আপনি ভাইয়াকে ছেড়ে যাবেন, এটা স্বপ্নে চিন্তা করবেন না। আপনি যদি এই কাজ করেন, তাহলে এখনই ফোনটা কেটে দেব। আমি যখন তাকে বললাম, আমি ভাইয়ার সঙ্গে কথা বলি। তখন ভাবি বলল, অপু তোমাকে সে তার কাছে এতটা খারাপ বানিয়েছে যে, তুমি কীভাবে কথা বলবা। সেই স্পেসটাই তো রাখেনি। আমার বাচ্চাকে নিয়ে সে (বুবলী) বাজে মন্তব্য করেছে।
তিনি আরও বলেন, ভাবি (ফারজানা মুন্নী) বলছিল, আমি তাকে প্রশ্ন করছিলাম। সে উত্তর দিচ্ছিল। ভাবি আপনি স্ট্রং পারসোনালিটির মানুষ। আমি এখনও আপনাকে রেসপেক্ট করি। তাহলে অযথা কেন আমার মতো নির্দোষ মেয়ের সম্মানহানী করবেন!
ফারজানা মুন্নীর সঙ্গে শাকিবের ফোনালাপ নিয়ে অপু বলেন, ভাবি তো শুধু আমাকে না। তিনি শাকিবকে ফোন করছিলেন। শাকিব ফোন ধরছিল না। তখন ভাবি আমাকে বলছিল, শাকিব আমার নম্বর ধরছে না। তখন তাকে বারবার শাকিবের নম্বর মিলিয়ে দিয়েছি। শাকিবকে মেসেজ পাঠিয়েছি তার সঙ্গে কথা বলার জন্য।
অপু বলেন, আলু গন্ধর জন্য আমার পরিবারটা নষ্ট হয়েছে। মন থেকে দোয়া করি আপনি ও ভাইয়া ভালো থাকেন। আপনারা ভালো ভাবে চলেন। আপনারা ভালো মন্দ যেটাই বলেন পরিবার সবার আগে তারপর সবকিছু। আমার কাছেও আমার পরিবার আগে। তারপর সবকিছু। উপস্থাপকও হয়ত একটু বোকার মতো কাজ করেছেন। সে হয়ত চেয়েছেন আমাকে আপনাদের কাছে বাজে ভাবে উপস্থাপন করতে। তাদে আমার সমস্যা নেই। আমার পরিবারের লোকজন জানেন আমি কেমন। সবশেষে বলব হ্যাপি থাকুন। আর এই পচা আলুর গন্ধ আর কোনো পরিবারকে যাতে নষ্ট করতে না পারে। আমার এই তথ্যটা আপনারা মাথায় রাখবেন।
ভিডিও বার্তায় ফারজানা মুন্নীর সঙ্গে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানও দেখান। কয়েকটি বার্তা পড়েও শোনান। অপু বিশ্বাসের ভিডিও বার্তার পর এবার তাপস, মুন্নী ও বুবলী কি বলেন তারই অপেক্ষায় অনুরাগীরা।

হার দিয়ে সিরিজ শুরু টাইগারদের

0

স্পোর্টস ডেস্ক
প্রথম ইনিংসজুড়ে ছিল বৃষ্টির বাগড়া। ম্যাচের দৈর্ঘ্যও কমতে থাকে তাতে।
এর মধ্যে উইল ইয়াং ও টম ল্যাথামের ঝড়ে বড় সংগ্রহই পায় নিউজিল্যান্ড। ওই রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ, কিছু ব্যাটার আউট হন হতাশাজনকভাবে। মাঝে আফিফ হোসেন ও তাওহীদ হৃদয়ের জুটিতে আশা দেখা গেলেও শেষে এসে হয়নি অবিশ্বাস্য কিছু।
ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে ডিএলএস মেথডে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। ৩০ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান করে স্বাগতিকরা। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য হয় ২৪৫ রানের। জবাবে ৯ উইকেট হারিয়ে ২০০ রান করেছে বাংলাদেশ।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন শরিফুল ইসলাম। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রাচিন রবীন্দ্র আউট হয়ে যান কোনো রান করার আগেই। শরিফুলকে প্রথম বলে চার মেরে শুরু করেন উইল ইয়াং। পরের বলে প্রান্ত বদল হয়।
স্ট্রাইকে এসে প্রথম বল ছেড়ে দেন রাচিন। এরপর অফ স্টাম্পের একটু বাইরের বল ব্যাটে কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে যায়। এক বল বিরতি দিয়ে শরিফুল উইকেট নেন আরও একটি। এবার অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন হেনরি নিকোলস। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান করে নিউজিল্যান্ড।
এরপর উইল ইয়াং ও টম ল্যাথামের জুটি পঞ্চাশ ছুঁয়ে ফেলে। মাঝে আরেক দফা বৃষ্টিতে ম্যাচ চলে আসে ৪০ ওভারে। বৃষ্টির পর খেলা শুরু হলেও জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। এই জুটি পঞ্চাশ ছাড়িয়ে যায়। দুজনই হাফ সেঞ্চুরিও তুলে নেন। এর মধ্যেই বৃষ্টি আসে আবার।
এ দফায় প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর ম্যাচ চলে আসে ৩০ ওভারে। তাতে বাংলাদেশ পড়ে যায় বিপত্তিতে, একজন বোলার করতে পারবেন সর্বোচ্চ ৬ ওভার। হাসান মাহমুদ সেটি করে ফেলেন আগেই, শরিফুল ও মোস্তাফিজুর রহমানের বাকি ছিল এক ওভার। বাংলাদেশকে তখন ভরসা করতে হয় সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজদের ওপর।
তাদের ওপর চড়াও হন টম ল্যাথামও উইল ইয়াং। বৃষ্টির পরে ২১তম ওভারে বোলিংয়ে এসে দুই ছক্কাসহ ১৩ রান আসে। পরের ওভারে মিরাজ ১০ ও এরপর আবার এসে সৌম্য টানা তিনচারসহ দেন ১৫ রান। বাধ্য হয়ে বোলিংয়ে শরিফুলকে নিয়ে আসেন অধিনায়ক শান্ত। দিনের সফল পেসারও দেন ১০ রান।
পরের ওভারে নিয়ে আসা হয় আফিফ হোসেনকে। কিন্তু তাকেও স্বস্তি দেননি লাথাম-ইয়াং জুটি। ওই ওভারে দুই ছক্কাসহ আসে ১৫ রান। ইয়াং-ল্যাথামজুটি যখন ক্রমেই ধ্বংসাত্মক হয়ে ওঠে। এর মধ্যে লাথামকে আউট করে কিছুটা স্বস্তি এনে দেন মিরাজ। শুরুতে সৌম্য স্লিপে ক্যাচ ছাড়েন সৌম্য। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে ভালোভাবেই আঘাত করেন তিনি।
মিরাজের অফ স্টাম্পের বাইরের বল তুলে মারতে গিয়ে ব্যাট হয়ে পায়ে লেগে বল স্টাম্পে যায়। এর আগে ৯ চার ও ৩ ছক্কায় ৭৭ বলে ৯২ রান করেন তিনি। ইয়াংয়ের সঙ্গে ১৪৫ বলে ল্যাথামের জুটি ছিল ১৭১ রানের। পরে চাপম্যানের সঙ্গেও ২২ বলে ৫৪ রানের জুটি গড়েন ইয়াং।
দুই ব্যাটারই হন রান আউট। তার আগেই অবশ্য ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ফেলেছেন তিনি। ১৪ চার আর ৪ ছক্কার ইনিংসে ৮৪ বলে ১০৫ রান করে ফেলেন তিনি। শেষ ওভারে তিন রান আউটে ২৩৯ রানে থামে নিউজিল্যান্ড।
রান তাড়ায় নেমেও স্বস্তি পায়নি বাংলাদেশ। বোলিং ও ফিল্ডিংয়ে বাজে দিন কাটানো সৌম্য ব্যাট হাতেও আলো ছড়াতে পারেননি। তাতে আরও একবার প্রশ্নবিদ্ধ হয়েছে দলে তার অন্তর্ভুক্তি। ওপেনিংয়ে নেমে অ্যাডাম মিলনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন কোনো রান করার আগেই।
শুরুর ধাক্কা সামলাতে নাজমুল হোসেন শান্ত সঙ্গী হন এনামুল হক বিজয়ের। কিন্তু তাদের ৪৬ রানের জুটি ভাঙে শান্ত রিভার্স সুইপ করতে গিয়ে ইশ সোধির বলে বোল্ড হলে। ২ চারে ১৩ বলে ১৫ রান করেন তিনি। এরপর এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি বাধেন লিটন দাস। তারা দুজন রান তোলার গতিতেও পাল্লা দিচ্ছিলেন।

কিন্তু জশ ক্লার্কসনের শর্ট বলে পুল করতে যান বিজয়। সেটি উপরে উঠে ধরা পড়ে বোলারের হাতেই, ৫ চারে ৩৯ বলে ৪৩ রান করেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট পান ক্লার্কসন। তার বলেই আউট হন লিটন দাসও। ক্লার্কসনের স্লোয়ার বাউন্সারে হুক করবেন কি না দ্বিধায় ছিলেন তিনি। পরে ব্যাটে লেগে সহজ ক্যাচ যায় উইটেকরক্ষকের হাতে।
মুশফিকুর রহিমও রিভার্স সুইপ করতে গিয়ে ১০ বলে ৪ রান করে আউট হয়ে যান। ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু ফের আশা জাগায় হৃদয়-আফিফ জুটি। উইকেটে এসে ডাফির করা পরের ওভারেই ১৬ রান তিনি। এক পর্যায়ে রান রেটকে দশের নিচে নামিয়ে আনেন দুই ব্যাটার।
কিন্তু ৩৮ বলে ৫৬ রানের এই জুটিটি ভাঙে হৃদয় স্লগ সুইপ করতে গেলে। ২ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৩ রান করে বাউন্ডারিতে ক্যাচ দেন হৃদয়। শুরুতে বাউন্ডারিতে রান তোলা আফিফও পরে কিছুটা চুপসে যান। মাঝে একবার এলবিডব্লিউ আউট হলেও রিভিউ নিয়ে বাঁচেন। কিন্তু এরপরও অবিশ্বাস্য কিছু করে ফেলতে পারেননি তিনি।
৫ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৩৮ রান করেন আফিফ। তার বিদায়ের পর স্বভাবতই শেষ হয়ে যায় বাংলাদেশের সব আশা। শেষে এসে মেহেদী হাসান মিরাজের ২১ বলে ২৮ রানও কোনো কাজে আসেনি। কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন মিলনে, সোধি ও ক্লার্কসন। দুর্দান্ত সেঞ্চুরি করায় ম্যাচসেরা হয়েছেন ইয়াং।

দক্ষিণ আফিকাকে ১১৯ রানে হারাল টাইগ্রেসরা

0

স্পোর্টস ডেস্ক
আগের মোট ১৮ বারের দেখায় ওয়ানডেতে মাত্র দুবার দক্ষিণ আফিকাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে দুটি জয়ই ছিল দেশের মাটিতে। কিন্তু এবার দক্ষিণ আফিকার মাটিতে প্রথম ওয়ানডে জিতে ইতিহাস গড়ল টাইগেসরা। বিজয়ের দিনে আরো একটি বিজয় উপহার দিলো তারা।
১৬ ডিসেম্বর স্থানীয় সময় রাতে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়া নারীদের রীতিমতো পাত্তাই দেয়নি বাংলাদেশের নারী দল। তারা ম্যাচ জেতে রেকর্ড ১১৯ রানের বিশাল ব্যবধানে।
ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের রানের হিসাবে এটিই সবচেয়ে বড় জয়। ম্যাচ জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো নিগার সুলতানা জ্যোতিরা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুর্শিদা খাতুন।
বাংলাদেশে দল তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। রেকর্ড ২৫১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পর নাহিদা-রাবেয়াদের তোপের মুখে মাত্র ৭৬ রান তুলতে ৬ উইকেট হারায় প্রটিয়া নারীরা। পরে ১০০ রানে হারায় ৮ উইকেট।
মাঝে এলিজ-মারি মারক্স কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তিনি ৩৫ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত দক্ষিণ আফিকা অলআউট হয় ৩৬ ওভার ৩ বলে মাত্র ১৩১ রান করে।
টাইগ্রেসদের হয়ে নাহিদা আক্তার একাই দখল করেন ৩ উইকেট। সুলতানা খাতুন, রাবেয়া খান ও ফাহিমা খাতুনের পেয়েছেন ২টি করে উইকেট।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

0

স্টাফ রিপোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ।
রোববার (১৭ ডিসেম্বর) অফিস চলাকালীন সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আর সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের মেধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরই প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। আর রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বৈধ প্রার্থী ছিল ১ হাজার ৯৮৫ জন।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ৩৫টি আপিল দায়ের হয়েছিল রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। আর বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছিল ৫২৫টি। দুটি মিলিয়ে মোট ৫৬০টি আপিল দায়ের হয়েছিল।
তিনি বলেন, ছয় দিনে (১০ থেকে ১৫ ডিসেম্বর) আপিল শুনানিতে বাতিল আপিলের বিরুদ্ধে ২৮০টি আপিল আবেদন কমিশন মঞ্জুর করেছেন। অর্থাৎ ২৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ৩৫টি আপিল আবেদনের মধ্যে পাঁচটি মঞ্জুর হয়েছে, দু’টি আপিল আবেদন খারিজ করা হয়েছে, ২৮টি নামঞ্জুর করা হয়েছে। এই হিসেবে ইসিতে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার ২৬০ জন। তবে এটিই চূড়ান্ত সংখ্যা নয়।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে হাইকোর্টে দু’টি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা কমতে বা বাড়তে পারে।
তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।