Home Blog Page 260

কুয়েতের নতুন আমির মেশাল আল আহমাদআল জাবের আল সাবাহ

0

ইন্টারন্যাশনাল ডেস্ক
শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েতের আমির হিসেবে ক্রাউন প্রিন্স মেশাল আল আহমাদ আল জাবের আল সাবাহর নাম ঘোষণা করা হয়েছে।
৮৩ বছর বয়সী শেখ মেশাল বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স হিসেবে পরিচিত।
নওয়াফের মৃত্যুর পর মেশালই আমির হবেন তা আগে থেকেই আলোচনার শীষে ছিল।
কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার মন্ত্রী শনিবার (১৬ ডিসেম্বর) নতুন আমির হিসেবে শেখ মেশালের নাম ঘোষণা করেন।
অবশ্য, নাওয়াফ অসুস্থ থাকায় কুয়েতের রাষ্ট্রীয় বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন ক্রাউন প্রিন্স মেশাল। যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও তিনি বৈঠক করেছিলেন। কুয়েতের সংসদ ভেঙে দেওয়ার মতো ঘোষণাও দিয়েছিলেন তিনি।
২০২০ সালে মেশালকে যখন ক্রাউন প্রিন্স ঘোষণার সময় বিতর্কের সৃষ্টি হয়েছিল। কারণটা ছিল তার বয়সের। কুয়েতের শাসকরা পরবর্তী প্রজন্মের হাতে এখনই শাসনভার দিতে রাজি নয় বিদায় মেশালকে ক্রাউন প্রিন্স ঘোষণা করা হয়েছিল।
৮৬ বছর বয়সে শনিবার না ফেরার দেশে পাড়ি জমান আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, কুয়েতের আমির-ই দেওয়ান তাদের শাসকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
কুয়েতের আমির-ই দেওয়ান একটি বিশেষ মন্ত্রণালয়। যার দায়িত্ব পালন করছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবারক আল সাবাহ। আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেখ মোহাম্মদ আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, শারীরিক অসুস্থতার কারণে গত ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনও এক বিবৃতিতে আমিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। গণমাধ্যমটির খবরে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে কুয়েত রাজ্যের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-এর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি।
২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ। এর আগে দেশটির শাসক ছিলেন শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ (৯১)। তিনি ছিলেন শেখ নওয়াফের সৎ ভাই।
উল্লেখ্য, কুয়েতের সার্বভৌম ক্ষমতা শাসক আল সাবাহ পরিবারের হাতেই থাকে। ফলে তাদের স্বাস্থ্য দেশের জন্য সংবেদনশীল বিষয়। বিষয়গুলো নিয়ে সচরাচর আলোচনা হয় না।
২০০৬ সালে ক্রাউন প্রিন্স মনোনীত হয়েছিলেন তিনি। সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ তাকে মনোনীত করেছিলেন। শেখ নওয়াফ কুয়েতের অভ্যন্তরীণ ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শাসন ক্ষমতা হাতে নেওয়ার পর তাকে বিশেষভাবে সক্রিয় হিসেবে দেখা যায়নি।

জাতীয় সংসদ নির্বাচন দেখতে চান ২২৭ বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক

0

স্টাফ রিপোর্ট
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চান ২২৭ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। তাদের আবেদনগুলো পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে অনুমোদন দেবে নির্বাচন কমিশন (ইসি)।
ভোট আয়োজনকারী সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে বিভিন্ন দেশ, সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আবেদন নেওয়ার সময় শেষ হয়েছে। এক্ষেত্রে ১৫৬ জন পর্যবেক্ষক ও ৭১ জন সাংবাদিক আবেদন করেছেন।
এ ছাড়া নির্বাচন কমিশন চারটি সংস্থা ও ৩৪টি দেশের নির্বাচন কমিশনের ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে। এদের বিমান ভাড়া ছাড়া সব স্থানীয় ব্যয় বাংলাদেশ নির্বাচন কমিশন বহন করবে।
ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তাদের একটি কারিগরি বিশেষজ্ঞ টিম ভোট পর্যবেক্ষণ করবে। এ টিমের চার সদস্য বাংলাদেশে চলেও এসেছেন। কমনওয়েলথ, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটও ভোট পর্যবেক্ষণ করতে চায়।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, থাইল্যান্ড, নেপাল, ভারত, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, ডাচ, ইরাক, ফিলিস্তিন, জর্জিয়া, উগান্ডা, নরওয়ে, বুলগেরিয়া, কংগো থেকে ভোট পর্যবেক্ষণের আবেদন এসেছে।
এ ছাড়া এএফপি, এনডিটিভি, নিউইয়র্ক, টাইমস, রয়টার্স, অ্যাসোসিয়েটস প্রেস ইন্ডিয়া, জিজি প্রেস-জাপান, সুইডিশ রেডিও, সংযুক্ত আরব আমিরাতের দি ন্যাশনাল, জাপানের দি ইয়োমিউরি শিমবুন, জুঙ্গি ফেইহেইট সংবাদমাধ্যমগুলো থেকে সাংবাদিকরা ভোটের খবর নিতে আসতে চান। একজন ফ্রিল্যান্স সাংবাদিকও আবেদন করেছেন।
অন্যদিকে ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুরের নির্বাচন কমিশনকে ভোট দেখার আমন্ত্রণ জানিয়েছে ইসি। আমন্ত্রণ জানানো হয়েছে সার্ক এবং ওআইসি মহাসচিব, ফেম্বোসা ও এ-ওয়েব চেয়ারপারসনকেও।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে যাচাই হয়ে এলে তার ভিত্তিতে অনুমোদন দেবে কমিশন। সে অনুযায়ী তারা ভিসা পাবেন।
বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দেওয়াসহ অন্যান্য সুবিধা দেওয়ার জন্য করণীয় নির্ধারণে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে ইসি। অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদফতর, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এ দিকে ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় সীমাও শেষ হয়েছে ১৬ ডিসেম্বর। তাদের আবেদনগুলোও যাচাই-বাছাই শেষে শিগগিরই অনুমোদন দেবে ইসি।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে প্রার্থী চূড়ান্তকরণের কার্যক্রম। সোমবার (১৮ ডিসেম্বর) হবে প্রতীক বরাদ্দ। ৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

গোয়াইনঘাটে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

0

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের জাফলং বিজিবি ক্যাম্প ও পুরাতন পুলিশ ক্যাম্প এর সামনে মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে অপর মোটরসাইকেলের আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের বিজিবি ক্যাম্প ও পুরাতন পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন গোয়াইনঘাট উপজেলার মজিবনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম শ্রাবণ।

তিনি বলেন, ‘ঘটনাটি হাইওয়েতে হওয়াতে আমরা হাইওয়ে পুলিশকে জানাই। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আমরা ময়না তদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী হাসপাতালে লাশ পাঠিয়েছি।’

তামাবিল হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আন আমিন মারা যান। পরে আহত অন্যজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার নাম ঠিকানা তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

নানান কর্মসূচির মধ্যদিয়ে বালাগঞ্জ বিজয় দিবস পালিত

0

বালাগঞ্জ প্রতিনিধি:

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযোদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপজেলা সমাজসেবা কর্তকর্তা জুয়েল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ডিএম আল সাদিক আল শাফিন, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বীরমুক্তিযোদ্ধা আজিজুর কামাল, ওসি তদন্ত ফয়েজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিকি,, ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য রজত দাস ভূলন, সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক আ হ ইমন শাহ,সদস্য আবুল কাশেম অফিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডেড সুশান্ত দাস প্রমুখ। এরআগে ৫২ জন বীরমুুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বালাগঞ্জ থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রেসক্লাব সহ সরকারি বিভিন্ন দপ্তর, স্কুল, সামাজিক সংগঠন কর্তৃক বালাগঞ্জ কেন্দ্রীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করে দিবসের ধারাবাহিক কর্মসূচি পালিত হয়। সম্মিলিত কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শনী ও খেলাধুলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। উভয় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কামরুল ইসলাম, গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী।

কোম্পানীগঞ্জে বিজয় দিবস উদযাপন

0

সিলেট কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার ১৬ ডিসেম্বর ভোরবেলা তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি। অনুষ্ঠানের মধ্যে ছিল শহীদ মিনার ও বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পস্তবক অর্পণ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন।

সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জ থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব, কোম্পানীগঞ্জ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

আনুষ্ঠানিক পতাকা উত্তোলনে সালাম গ্রহণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম,  উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া ফেরদৌস, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম,  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, মুক্তিযোদ্ধা চান মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা নির্বাচন অফিসার জিবুন্নাহার বেগম, কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপস্থাপনায় ছিলেন উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমান।

বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিণির্মান, মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ, ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমায় ৩ দিনব্যাপী ৬ষ্ঠ বই মেলা সম্পন্ন

0


দক্ষিণ সুরমা প্রতিনিধি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ৩দিন ব্যাপী ৬ষ্ঠ বই মেলার আজ ১৬ই ডিসেম্বর ছিলো সমাপনী দিন । সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৩দিন ব্যাপী এই বই মেলা ২০১৭ সাল থেকে শুরু করে প্রতি বছর নির্ধারিত তারিখ ১৪,১৫ ও ১৬ই ডিসেম্বর আয়োজিত হয়ে আসছে ।

এ বছর সংস্থার প্রবাসী সকল সদস্য ও উপদেষ্টা মণ্ডলীরা আর্থিক সহযোগিতা করেন।

৬ষ্ঠ এই বই মেলার আজ সমাপনী দিনে সংস্থার সভাপতি নবীন আহমদ লয়েছ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফাহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে তেলাওয়াত করেন রাহিম আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন হুসাইন আহমদ কানন এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক সেলিম আউয়াল, প্রধান আলোচক কবি বাছিত ইবনে হাবিব, বিশেষ অতিথি সাংবাদিক লোকমান আহমদ, সাংবাদিক শরিফ আহমেদ, আখলাকুল আম্বিয়া বাতিন, এম মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য রেদওয়ানুর রহমান নাঈম,ফরহাদ হোসেন সোহান, ইউসুফ শাহরিয়ার, আব্দুল লতিফ, আর জে, হোসাইন, মুজাক্কির আহমেদ মুহিত, মুন্না মিয়া প্রমুখ ।

প্রধান আলোচক কবি বাছিত ইবনে হাবিব তার বক্তব্যে বলেন এ ধরনের আয়োজনে এলাকার সর্বস্থরের সবার সহযোগিতা পেলে এই ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার এই তরুণরা আগামীতেও এই বই মেলা চালিয়ে যেতে পারবে এবং এই বই মেলার মাধ্যমে যুব সমাজ বইয়ের প্রতি আকৃষ্ট হবে ।

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

0


ওসমানীনগর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় সিলেটের ওসমানীনগরে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

শনিবার ভোরে তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর ওসমানীনগর থানা পুলিশ, ফায়ার ব্রিগেড, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান আনা মিয়া এবং তথ্য কর্মকর্তার যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, নবাগত ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল ও মুক্তিযোদ্ধার সন্তান যোবায়ের আহমদ শাহিন। পরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

নানান কর্মসূচির মধ্যদিয়ে বালাগঞ্জ বিজয় দিবস পালিত

0

বালাগঞ্জ প্রতিনিধি:
মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযোদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপজেলা সমাজসেবা কর্তকর্তা জুয়েল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ডিএম আল সাদিক আল শাফিন, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বীরমুক্তিযোদ্ধা আজিজুর কামাল, ওসি তদন্ত ফয়েজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিকি,, ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য রজত দাস ভূলন, সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক আ হ ইমন শাহ,সদস্য আবুল কাশেম অফিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডেড সুশান্ত দাস প্রমুখ। এরআগে ৫২ জন বীরমুুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বালাগঞ্জ থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রেসক্লাব সহ সরকারি বিভিন্ন দপ্তর, স্কুল, সামাজিক সংগঠন কর্তৃক বালাগঞ্জ কেন্দ্রীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করে দিবসের ধারাবাহিক কর্মসূচি পালিত হয়। সম্মিলিত কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শনী ও খেলাধুলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। উভয় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কামরুল ইসলাম, গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী।

জৈন্তাপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন

0

জৈন্তাপুর প্রতিনিধি:

১৬ ডিসেম্বর সকাল ০৮:৩০ ঘটিকায় মহান বিজয় দিবস-২০২৩ ইং উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সার্বজনীন ঐতিহ্যবাহী স্মারক প্রতিষ্ঠান জৈন্তাপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন শাহীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হানিফ আহমদ, আবুল হোসেন, ইউপি সদস্য শওকত আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, অর্থ সম্পাদক মীর মোঃ শোয়েব আহমদ, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, সদস্য সালমান শাহ সহ জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া মহান বিজয় দিবস-২০২৩ ইং উপলক্ষে ভোরে উপজেলা সদরে স্মৃতিসৌধ ও উপজেলা কমপ্লেক্সে মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারী মা-বোন সহ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিশ্বনাথে নানা আয়োজনে মহান বিজয় দিবসে উদযাপন

0

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতির সূর্য সন্তানদের প্রতি উপজেলা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো: নুনু মিয়া বলেন, ত্রিশ লক্ষ মানুষের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা পেয়েছি। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে যারা আমাদেরকে এই দেশ উপহার দিয়ে গেছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি আরো বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে আমাদের দেশ হানাদার বাহিনী মুক্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যে আশা আকাঙ্খা নিয়ে আমাদের দেশ স্বাধীন করছেন। তাদের সেই আশা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। শরীরচর্চা প্রদর্শন করেন বিভিন্ন স্কুলের কাব ও স্কাউট দল এবং স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। দুপুরে উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।
এরআগে উপেজলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা, থানা প্রশাসন, বিশ্বনাথ মুক্তিযোদ্ধা সংসদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিস, আনসার ভিডিপি কার্যালয়, অফিসার্স ক্লাব, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবকলীগ, এবং অঙ্গ-সহযোগী সংগঠন উপজেলা জাতীয় পার্টি, বিয়াম ল্যাবরেটরী স্কুল, কলেজিয়েট স্কুল, বিশ্বনাথ প্রেসক্লাব, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন, লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।