Home Blog Page 261

জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৮ হাজার ৫৪১ জন

0

আধুনিক ডেস্ক

বর্তমানে দেশে মোট জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৮ হাজার ৫৪১ জন। এর মধ্যে সাধারণ বীর মুক্তিযোদ্ধা ৯৩ হাজার ৯৮০ জন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ৪ হাজার ১০৩ জন এবং জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ৪৫৮ জন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) অনুযায়ী, এখন পর্যন্ত গেজেটভুক্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৪১ জন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মু. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, বিজয় দিবস উপলক্ষে শুধু জীবিত মুক্তিযোদ্ধারাই দিবসটির ভাতা পেয়ে থাকেন। আমরা কিছুদিন আগে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা পরিশোধ করেছি। এক্ষেত্রে ৯৩ হাজার ৯৮০ জন সাধারণ মুক্তিযোদ্ধার বিজয় দিবস ভাতা পরিশোধ করা হয়েছে। জনপ্রতি পাঁচ হাজার টাকা হিসেবে ৬৪ জেলায় ৪৬ কোটি ৯৯ লাখ টাকা ভাতা দেয়া হয়েছে। অন্যদিকে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মিলিয়ে মোট চার হাজার ৫৬১ জনের ভাতা দেয়া হয়েছে দুই কোটি ২৮ লাখ পাঁচ হাজার টাকা।

এর আগে ২০২২ সালের ১৮ মে গণবিজ্ঞপ্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) জানিয়েছে, কাউন্সিলের ৭৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক, শুধুমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) ছাড়া অন্য কোনো ক্যাটাগরির মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির নতুন আবেদন করার সুযোগ নেই। তবে যেসব আবেদন এরই মধ্যে গৃহীত হয়েছে এবং যাচাই-বাছাই বা আপিল পর্যায়ে রয়েছে, সেসব আবেদন নিষ্পন্ন করার কাজ চলমান থাকবে।

বিজয় দিবসে আধুনিক কাগজের পুস্পস্তবক অর্পণ

0

আজ ১৬ই ডিসেম্বর বাঙ্গালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন, গৌরবের দিন। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও বিজয় অর্জনের ৫২ বছর।

সিলেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দৈনিক আধুনিক কাগজ।

শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু ও সম্পাদক মঈন উদ্দিন।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, রসমেলা ফুড প্রোডাক্টস’র ব্যাবস্থাপনা পরিচালক ফয়সল আহমদ, দৈনিক আধুনিক কাগজের অনলাইন ইনচার্জ এসএম সুজন, ম্যানেজমেন্ট ইনচার্জ মিঠু দাস জয়, মফস্বল সম্পাদক মেহেদী হাসান, মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাস ও সহকারি মাল্টিমিডিয়া ইনচার্জ সবুজ আহমদ।

আজমিরীগঞ্জে বিজয় দিবস উদযাপন

0

আজমিরীগঞ্জ প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার ১৬ ই ডিসেম্বর সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়।

এরপর জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধ সৃতি সৌধ, শহীদ জগতজ্যোতি দাসের প্রতিকৃতিতে ও বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আজমিরীগঞ্জ এ বি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পায়রা অবমুক্ত ও বেলুন ওরানো হয়। তাছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । পরে দুপুর ১২ টায় আজমিরীগঞ্জ উপজেলা মিলনায়তনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় বক্তব্যে আজমিরীগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা ৭১ এর দিনগুলোর কথা স্বরন করে আবেগাপ্লুত বক্তব্য রাখেন। তারা বলেন আজমিরীগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধাদের নামে তেমন কোন সৃতিস্তম্ভ নেই। বক্তারা প্রশাসনের নিকট আবেদন জানান আগামী প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধ ও যোদ্ধাদের কথা তুলে ধরতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে কয়েকটি সড়ক ও শহীদ জগতজ্যোতি দাসের নামে আজমিরীগঞ্জ সরকারি কলেজের নামকরন করার দাবি জানান। তারা আরও বলেন স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সততা আমরা সবাই সততা নিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে চাই। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক, পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান। আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সিমা রানী সরকার,ওসি ডালিম আহমেদ, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

১০ ফেব্রুয়ারী ৩৮ তম ফোবানার কীক অব পার্টি

0

জুয়েল সাদত

আগামী ১০ ফেব্রুয়ারী ৩৮ তম ফোবানার কীক অব পার্টির আয়োজন করা হয়েছে ভার্জিনিয়ায়।

“বাংলার চেতনায় বাঙালীর মুখ “ এই মটো কে সামনে রেখে ৩৮ তম ফোবানা হতে যাচ্ছে ভার্জিনিয়ার আর্লিংটনে আগামী ২০২৪ সালের আগষ্ট এর ৩০ ও ৩১ এবং সেপ্টেম্বর এর ১ তারিখ, তিন দিনের ফোবানার হোস্টিং করছে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন( বাগডিসি) ।

ওয়াশিংটনে ফোবানার রয়েছে ঐতিহ্য। অনেকগুলো স্টেট এর সম্মিলন গ্রেটার ওয়াশিংটন। ৩৮ তম ফোবানাকে সফল করতে চম্যকার ভেন্যু নির্বাচন করেছেন হোস্ট কমিটি। ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেইটওয়ে ম্যারিয়েট ই হল ৩৮ তম ফোবানার ভেন্যু বলে জানিয়েছেন হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি মোহাম্মদ কাজল। মোহাম্মদ কাজল, জানান ক্রিস্টাল গেইটওয়েক ম্যারিয়েট এ সকলের থাকার ব্যবস্থা হবে।

“বাংলার চেতনায় বাঙালীর মুখ” এই মটোকে সামনে রেখে ৩৮ তম ফোবানায় থাকবে গ্রেটার ওয়াশিংটনের সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সরব উপস্থিতি। বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হবে নতুন প্রজন্মের মাধ্যমে।

৩৮ তম ফোবানার কনভেনর হিসাবে আছেন রোকশানা পারভিন, মোহাম্মদ কাজল মেম্বার সেক্রেটারি, হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু।

ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ( ফোবানা) এর ৩৮ তম আসর ভার্জিনিয়ায় অনুস্টিত হতে যাচ্ছে।

২০২৪ ফোবানার এক্জিকিউটিভ চেয়ারপার্সন মোহাম্মদ আলমগীর ও ২০২৪ ফোবানার এক্জিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর ৩৮ তম ফোবানায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

৩৮ তম ফোবানার মেম্বার সেক্রেটারী মোহাম্মদ কাজল জানান, আগামী ১০ ফেব্রুয়ারী ভার্জিনিয়ায় ফোবানার কীক অব পার্টি হবে, সেখানেই ফান্ড রাইজিং সহ বিস্তারিত জানানো হবে। তাছাড়া ২৩ ফেব্রুয়ারী ঢাকায় প্রেস কনফারেন্স ও ২৬ ফেব্রুয়ারী মিট এন্ড গ্রীট অনুস্টিত হবে ঢাকায । তিনি আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারী থেকে ৩৮ তম ফোবানার মুল কাজ, শিল্পীর তালিকা সহ রিহার্সাল শুরু হবে। হোস্ট বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন বাগডিসি একটি শক্তিশালী হোস্ট কমিটি গঠনের মাধ্যমে ৩৮ তম ফোবানা সফল করে তুলবে। ৩৮ তম ফোবানার হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু জানান, আমাদের কমিউনিটির সকলের সহযোগীতায় একটি মানসম্পন্ন ফোবানা হবে। আমরা সকলের সহযোগীতা চাই।

বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

0

বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতার প্রথম প্রহরে শহীদ জিসি দেবের স্মরণ স্তম্বে পুষ্পশ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

স্মরণ স্তম্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী, বিয়ানীবাজার পৌরসভা, উদীচী শিল্পী গোষ্টিসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল

এদিকে সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ্যে পুষ্প শ্রদ্ধা নিবেদন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এখলাছুর রহমানের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা

0

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায় কমিটির সভাপতি( ভারপ্রাপ্ত) মোঃশামসুল আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানার সঞ্চালনায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এখলাছুর রহমানের স্বদেশ আগমন উপলক্ষে সিলেট হোটেল ক্রিষ্টাল রোজের হল রুমে এক বিশাল সংবর্ধনা আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য জনাব আলহাজ্ব আফতাব আলী কলা মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছবির, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, সদস্য ও সাবেক ১নং পশ্চিম ইসলামপুরে ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কোম্পানীগজ্ঞ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও জেলা পরিষদের সদস্য তামান্না নাজমুল হেনা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার,৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দীন, সিলেট জেলা সেচ্ছা সেবকলীগের জন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মামা,উপজেলা তাতীলীগের সভাপতি শের তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এখলাছ মিয়া, ইউপি সদস্য মোঃজামাল উদ্দিন জামাল,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি সদস্য মোঃতজব আলী, জাফর দেওয়া, সুহেল মিয়া, জামাল উদ্দিন।সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, নুরুল মুস্তাকিম, জায়েদুল হাসান জায়েদ,সাংগঠনিক সম্পাদক তুহিন বক্স,প্রচার সম্পাদক শামিম আহমদ, এম.সাইফুল রহমান ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃসাইফুল আলম, নাজমুল হক।সিলেট ইজ্ঞিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃমিছবায়ুর রহমান মিছবাহ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সিনিয়র সহ- সভাপতি আহমদ রেজা রুভেল,সহ- সভাপতি জুনাইদ ইভান,ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসফার আহমদ রাফাত সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাবুল আহমদ,কামাল হোসেন, তুসার আহমদ সোহাগ,ডাঃশরিয়ত উল্লাহ,সাচ্চা মিয়া মুস্তাকিম, জুবায়ের আহমদ, গকুল বিশ্বাস, রাজ কুমার সহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে বিজয়ের মাসে শপন নিতে হবে আগামী ৭ জানুয়ারি আবার ও শেখ হাসিনা কে প্রধান মন্ত্রী করার জন্য সবাই কে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।যারা নতুন ছাত্রলীগের নেতৃত্বে আছ তুমাদের কে আরও সততার সাথে দেশ ও জাতির কল্যানে নিজেদের কে প্রস্তুত করতে হবে।

বিশ্বনাথে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী

0

সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করছেন। সূর্যোদয়ের সাথে সাথে জাতির সূর্য সন্তানদের প্রতি উপজেলা শহীদ মিনারে ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো: নুনু মিয়া বলেন, ত্রিশ লক্ষ মানুষের আত্ম ত্যাগ ও দুই লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা পেয়েছি। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে যারা আমাদেরকে এই দেশ উপহার দিয়ে গেছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে আমাদের দেশ হানাদার বাহিনী মুক্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যে আশা আকাঙ্খা নিয়ে আমাদের দেশ স্বাধীন করছেন। তাদের সেই আশা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী।
শরীরচর্চা প্রদর্শন করেন বিভিন্ন স্কুলের কাব ও স্কাউট দল এবং স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রমূখ।

শুকরান আহমেদ রানা

মহান বিজয় দিবসে শহীদদের প্রতিবিশ্বনাথ মডেল প্রেসক্লাব’র শ্রদ্ধা নিবেদন

0

বিশ্বনাথ প্রতিনিধি
মহান বিজয় দিবসে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাধীনতার সকল বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), বর্তমান সভাপতি আশিক আলী (যুগান্তর), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী, বর্তমান সাধারণ সম্পাদক নবীন সোহেল (কালবেলা), যুগ্ম সম্পাদক শুকরান আহমেদ রানা (সকালের সময়), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার ও দপ্তর সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), সদস্য মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন)।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, আমাদের সবার উচিত দেশের প্রকৃত ইতিহাস জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ীী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের এই বীরগাঁথা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

থিয়েটার বাংলার ‘পাগলের অপুর্ব বিচার’ মঞ্চস্থ।

0

বিনোদন ডেস্ক:

শুক্রবার(১৫ ডিসেম্বর)সম্মিলিত নাট্য পরিষদ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পথ নাটকে অংশ নেয় থিয়েটার বাংলা।
মোস্তাক আহমেদের রচনা ও নির্দেশনায় পথনাটক ‘পাগলের অপুর্ব বিচার’ মঞ্চস্থ করা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
এতে রাজা অপু সেনাপতি,প্রধান সেনাপতি জয়ন্ত কুমার দাস,রাজ রক্ষী এমরান আহমেদ রুবেল,রাজ জ্যোতিষী শাহীন,কৃষক গোপাল সুত্রধর এবং পাগলের চরিত্রে অভিনয় করেন মোস্তাক আহমেদ।মিউজিকে ছিলেন গোবিন্দ দেব।
এটি একটি হাস্যরসাত্বক নাটিকা।তবে নাটকের শেষে বিভিন্ন কুসংস্কার দুরীভুত করার মেসেজ দেয়া হয় দর্শকদের।

শেখ হাসিনা সরকারব্যবসা বান্ধব সরকার

0

বিশ্বনাথ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার ব্যবসা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরি করে ব্যবসায়ীতে পরিনত করেছেন। এই সরকার বিগত দিনে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছে।

তিনি বলেন, বিগত ২০০৮ সালে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর বিশ্বনাথ নতুন বাজার ও পুরান বাজারে রাস্তা, ড্রেন, পাবলিক টয়লেট, সবজি বাজারের শেড, ধানহাটার শেড সহ ব্যাপক উন্নয়ন করেছি। কিন্তু বিগত ১০ বছরে আর উন্নয়নের ছোয়া লাগেনি। আগামী নির্বাচনে নির্বাচিত হলে বাজারে বিশেষ প্রকল্প গ্রহণ করে উন্নয়ন করবো।

শুক্রবার বিকেল ৩টায় বিশ্বনাথ নতুন বাজারে বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতি আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সোহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বণিক সমিতির সহ-সভাপতি হাজী আমির আলী, সবজি ব্যবসায়ী আনছার আলী, ব্যবসায়ী বাবুল মিয়া,
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, কামরুজ্জামান সেবুল, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাইফুল ইসলাম, বণিক সমিতির কমিশনার নাঈম আহমদ, আব্দুল মতিন রনি, এমরান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মতি লাল দে, আজিজুর রহমান বাবুল, নতুন বাজার হকার্স মার্কেট সভাপতি আজিজুর রহমান, পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি ইছাক আলী, মৎস্যজীবী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।