Home Blog Page 262

স্বামীর খোঁজে হবিগঞ্জে আসা পাকিস্তানি নারীকে মারধর

0

হবিগঞ্জের চুনারুঘাটে স্বামীর খোঁজে আসা পাকিস্তানি নারী মাহা বাজোয়া (৩০) মারধরের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় চুনারুঘাটের উত্তর বড়াইল এলাকায় এ ঘটনা ঘটে বলে পাকিস্তানি ওই নারী জানান। তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং মারধরের ঘটনা জরুরিসেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে জানিয়েছেন।

মাহা বাজোয়ার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)।বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে তিনি।

মাহা বাজোয়া জানান, বুধবার রাতে সাজ্জাদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন জেনে সেখানে গিয়েছিলাম এতে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ ও তার স্বজনেরা আমাকে মারধর করেন। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হই। পরে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে মারধরের ঘটনা জানাই এবং হাসপাতালে চিকিৎসা নিই।

এ প্রসঙ্গে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘ওই নারীকে মারপিটের খবর আমরাও পেয়েছি। ৯৯৯ নম্বরে কল দিয়ে ঐ নারী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

বুদ্ধিজীবী দিবসে বিশ্বনাথে উপজেলাপ্রশাসনের শ্রদ্ধাঞ্জলী অর্পন

0

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ স্মৃতিস্তম্বে শহীদ বুদ্দিজীবী স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সম্রাট হোসেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডের কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার রনজিৎত ধর রন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রকৌশলী আবু সাঈদ, নির্বাচন কর্মকর্তা আলতাব হোসেন, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাসেল ভুইয়া, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ শিকদার প্রমুখ।
এদিকে সন্ধ্যায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের পুরাণ বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চুনারুঘাটে শিক্ষা সফরে যাওয়া বিশ্বনাথের শিক্ষার্থীদের উপর হামলা

0

বিশ্বনাথ প্রতিনিধি:
শিক্ষা সফরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গ্রীনল্যান্ড পার্কে গিয়ে বর্বর হামলার শিকার হয়েছেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এলাকাবাসীর হামলার পর থানা পুলিশ এসে আহতসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী

শিক্ষকদের উদ্ধার করে পুলিশ। জঘন্য ওই হামলায় প্রতিষ্ঠানে প্রায় অর্র্ধশতাধিক শিক্ষার্থী-শিক্ষক আহত হয়েছেন। এর মধ্যে কয়েক জনের অবস্থা গুরুত্বর।

এদিকে শিক্ষার্থীদের উপর এমন বর্বর হামলায় ঘটনায় বিশ্বনাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ন্যাঙ্কার জনক ও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে জোর দাবী জানিয়েছেন অনেকেই। শিক্ষার্থীদের উপর এমন হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন সিলেট-২ আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, পৌর মেয়র মুহিবুর রহমানসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিক আহমদ বলেন, গ্রীনল্যান্ড পার্কে যাওয়ার পর গাড়ি থেকে শিক্ষার্থীরা নামার সময় সেখানে অবস্থানরত একটি টমটমের যাত্রী আমাদের এক শিক্ষার্থীকে গালি দিলে এনিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর আমরা শিক্ষার্থীদের পার্কের ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীদের এমন আচরণে দুঃখ প্রকাশ করে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু সেই যাত্রী তাতে শান্ত না হয়ে নিজের সাঙ্গ-পাঙ্গকে জড়ো করে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। তাদের এমন অবস্থা থেকে আমরা ৯৯৯ ও সেখানকার উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করি। তারা আমাদেরকে সহযোগীতা করবে করবে বলে আশ্বাস দিলেও কার্যত কোন কিছুই হয়নি।
এব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইন-চার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, লিখিত অভিযোগ পেলে আমরা এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে জড়িতদের চিহ্নিত করতে পুলিশী কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

0

বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতার প্রথম প্রহরে শহীদ জিসি দেবের স্মরণ স্তম্বে পুষ্পশ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

স্মরণ স্তম্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী, বিয়ানীবাজার পৌরসভা, উদীচী শিল্পী গোষ্টিসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল

এদিকে সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ্যে পুষ্প শ্রদ্ধা নিবেদন করা হয়।

বালাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল সাফিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, ওসি (তদন্ত) ফয়েজ আহমদ, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, উপজেলা ইউএইচও ডা. হেপি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা সমির কান্তি দেব, উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, বালাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাগির হোসেন, ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, মুজিবুর রহমান, নাজমুল ইসলাম নজম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। দিবসের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে বাদ যোহর উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুল ইসলাম।

পাথরের স্বর্গরাজ্য সাদাপাথরে আনন্দ ভ্রমণে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব

0

বিশ্বনাথ প্রতিনিধি:

সাদা পাথর স্বচ্ছ নীল জলের স্রোতের আকাশের নিচে চারপাশে পাহাড়ের গাঁয়ে ভেসে বেড়ানো মেঘের ভেলায় রুপ নিয়েছে এক টুকরো ‘কাশ্মীর’। ‘বাংলার কাশ্মীর’ দেখতে বুধবার (১৩ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকরা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের উদ্দেশে দুটি নোহা গাড়িযোগে রওয়ানা।

সিলেট থেকে সড়কপথে ৩৩ কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ অভিমুখে গাড়ি এগিয়ে যাচ্ছে রাস্তার দুপাশে সারি সারি চা বাগান পাহাড়ের টিলা পিছনে ফেলে। একে অপরের সাথে নানা খুনসুটি, ভ্রমণ নিয়ে রাজ্যের সব গল্প গুজব আর মাঝে মধ্যে হৈ-হুল্লোর। এভাবে পৌছানো হলো সাদাপাথরে। সেখানে স্বাগত জানালেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এরপর প্রথমে বর্ডার হাটে ঢুকে ভারতীয় পণ্য কেনাকাটা সেরে সবাই ইঞ্জিনচালিত দুটি পর্যটকবাহী ট্রলার যোগে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছনো হলো ভোলাগঞ্জ জিরো পয়েন্টে। সাদা পাথরের উপর গড়িয়ে যাওয়া নীল স্বচ্ছ পানিতে নেমে পাথর আর জলের সাথে সবাই খেলা করে আর মনোরম দৃশ্যে ছবি তুলতে তুলতে বিকেলে আবার নৌকা ঘাটে। সেখানে হাঁসের মাংস দিয়ে খাবার শেষে আবার বিশ্বনাথে ফেরা। সারাক্ষণ সংবাদের পেছনে ব্যস্ত থাকা সাংবাদিকদের বছরের একদিন কাটলো আনন্দে।

গত বছরের ন্যায় এবারও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণে সার্বিক সহযোগিতা করেন ডেইলী সিলেট সংবাদ ডটকম’র প্রকাশক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মোহাব্বত শেখ।

আনন্দ ভ্রমণে অংশ নেন প্রেসক্লাব’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), বর্তমান সভাপতি আশিক আলী (যুগান্তর), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), সাধারণ সম্পাদক নবীন সোহেল (কালবেলা), যুগ্ম-সম্পাদক শুকরান আহমেদ রানা (সকালের সময়), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার ও দপ্তর সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), সদস্য এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ) ও ডেইলি সিলেট সংবাদের প্রতিনিধি শেখ শওকত আলী ইমন। সাথে ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আব্দুল জলিল (ইনকিলাব), সোহরাব আহমদ (যুগান্তর), কবির আহমদ (এনটিভি), ও কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমদ।

ওসমানীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

0


ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, নবাগত ওসি রাশেদুল হক, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, দারিদ্র বিমোচন কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ।

সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার বুরুঙ্গা গণকবরে পুস্পস্তবক অর্পণ করা হয়।

নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারাল বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক
শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেলো বাংলাদেশ। হাফ সেঞ্চুরি তুলে নেন তিন টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সৌম্য সরকার।
তবে শেষদিকে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে তিনশ ছাড়িয়ে যায় বাংলাদেশের রান। জবাব দিতে নেমে লম্বা সময় অবধি লড়াইয়ে থাকলেও জিততে পারেনি নিউজিল্যান্ড একাদশ।
বৃহস্পতিবার লিংকনে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩০৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড একাদশ।
৪৭ রানের উদ্বোধনী জুটির পর ৩১ বলে ৩৩ রান করে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। তার বিদায়ের পর তিনে খেলতে নেমে তানজিদ হাসান তামিমের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন সৌম্য সরকার।
তরুণ ওপেনার তানজিদ ৫ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৫৮ রান করে আউট হন। হাফ সেঞ্চুরি তুলে নেন আলোচিত সৌম্য সরকারও। ঘরোয়া ক্রিকেটে তেমন পারফর্ম না করেও জাতীয় দলে তার সুযোগ পাওয়া নিয়ে বেশ সমালোচনা ছিল। প্রস্তুতি ম্যাচে ৮ চার ও ১ ছক্কায় ৭১ বলে ৫৯ রান করেছেন সৌম্য।
চারে খেলতে নামা লিটন দাসও হাফ সেঞ্চুরি থেকে বাদ যাননি। ৫ চার ও ১ ছক্কায় ৬৩ বলে ৫৫ রান করেন তিনি। তবে বাংলাদশের রানকে মূলত তিনশ ছাড়িয়ে নিয়ে যান রিশাদ হোসেন। লেগ স্পিনার হিসেবে খ্যাতি থাকলেও এদিন ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হন তিনি। ১১ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৮৭ রান করেন তিনি।
জবাব দিতে নেমে বাংলাদেশকে ভয় ধরিয়ে দেন নিউজিল্যেন্ডের দুই ব্যাটার পোপলি ও প্যাটেল। তাদের ব্যাটে চড়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিকরা। কিন্তু ৯০ বলে ৯২ রান করা পোপলিকে বোল্ড করেন আফিফ হোসেন। ৭৭ বলে ৮৯ রান করা প্যাটেলকেও ফেরান তিনি।
শেষ অবধি আর জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড একাদশ। বাংলাদেশের হয়ে ৭ ওভার ২ বল হাত ঘুরিয়ে ৫২ রান দিয়ে তিন উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

১৮ ডিসেম্বর থেকে কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না

0

স্টাফ রিপোর্ট
১৮ ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট দিতে নিরুৎসাহিত হতে পারেন এরূপ কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে যাতে ব্যাঘাত না ঘটে, সেজন্য নির্বাচন কমিশন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে, এটিই আমরা বুঝি। তার (প্রধান নির্বাচন কমিশনার-সিইসি) ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যা মনে করেছেন, আমি মনে করি তা যথার্থই মনে করেছেন। সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিকভাবে যাতে নির্বাচনটি হয়, আমার মনে হয় সেজন্যই তিনি নির্দেশনাটি দিয়েছেন। সঠিক, সুন্দর ও নিরপেক্ষভাবে একটি নির্বাচন হতে দেওয়ার জন্য তিনি (সিইসি) যা যা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের নিরাপত্তা বাহিনী সেগুলো করবে।
এর আগে মঙ্গলবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়।
চিঠিতে ইসি বলেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী বছরের ৭ জানুয়ারি ধার্য করা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে।
১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন, এরূপ কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়।
এ অবস্থায়, আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া অন্য কোনো সভা, সমাবেশ বা অন্য সব রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

গোয়াইনঘাটে নাগা মরিচ চাষে স্বপ্ন বুনছেন কৃষক

0

মাঝারি আকৃতির গাছে ঝুলছে সবুজ মরিচ। দেখতে খুবই সুন্দর, নাম নাগা মরিচ। তীব্র ঝালের জন্য এই মরিচ বিখ্যাত। এর ঝাল এতটাই তীব্র যে, সাধারণ মানুষ না জেনে মুখে দিলে পড়তে পারেন বিপদে। পরিমাণ বুঝে খেতে হয় এ মরিচ। তবে নাগাপ্রেমীদের কথা অবশ্য ভিন্ন। তাদের আবার নিজের খাবার থালে এক টুকরো নাগা থাকা চাই! তাতেই সফল হয় তাদের ভোজ।

নাগামরিচ তীব্র ঝালযুক্ত হলেও এর ঘ্রাণে রয়েছে সুগন্ধী। আন্তর্জাতিকভাবেও এর ঝালের তীব্রতার কারণে এ ফসলটি তার আপন সম্মাননা অর্জন করেছে। ২০০৭ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সাধারণ মরিচের চেয়ে বহুগুণ বেশি ঝাল প্রমাণিত হওয়ায় নাগা মরিচকে পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সিলেট অঞ্চলে এটিকে নাগামরিচ বলে। তবে অঞ্চল ভেদে নাগা মরিচের ভিন্ন নামও রয়েছে। সেই নামগুলো হলো-বোম্বাই মরিচ, ফোটকা মরিচ।

বর্তমানে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এই ফসলটি উৎপাদন করা হচ্ছে। চলতি মৌসুমে এ অঞ্চলের চাষিরা অন্য ফসলের পাশাপাশি ব্যস্ত রয়েছে নাগামরিচ চাষে। ফসলটি লাভজনক হওয়ায় ছোট-বড় অনেক চাষি এখন নাগামরিচের চাষ করে। এই মরিচ বাণিজ্যিকভাবে এখন চাষ করা হয় গোয়াইনঘাট উপজেলাজুড়ে। ফলে গোয়াইনঘাটের বিভিন্ন অঞ্চলের চাষিরা নাগামরিচ চাষে হয়ে উঠেছেন আগ্রহী। উপজেলার নয়াখেল, খলাগ্রাম, খাসমৌজা, কাকুনাখাই এলাকায় ঘুরে দেখা যায় কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন নাগামরিচ চাষে। আর কৃষকদের সাথে সার্বক্ষণিক গাইডলাইন দিতে মাঠে রয়েছেন কৃষি কর্মকর্তারাও।

নয়াখেল এলাকার নাগামরিচ চাষি আব্দুল মতিন বলেন, তার বাগানে প্রায় আট হাজার নাগামরিচ গাছ লাগিয়েছি। তবে কিছু গাছ পুরোপুরি কখনোই টেকে না। নানা কারণে কিছু গাছ নষ্ট হয়ে যায়। চারা বেশি নষ্ট হয় বৃষ্টিপাতের ফলে। আশা করছি আমার ৮ হাজার গাছ থেকে অন্তত ৭ হাজার গাছ টিকবে। এ কৃষক আরো বলেন, প্রতি পিস নাগার দাম এক টাকা থেকে দেড় টাকা। আর বাজার ভালো থাকলে প্রতি পিস নাগার দাম পড়ে ২ থেকে ৩ টাকা। গাছগুলো ভালোভাবে পরিচর্যাসহ প্রযোজনীয় সার ও কীটনাশক দিলে একেকটি গাছে এক মৌসুমে প্রায় ২ থেকে ৪শ মরিচ ধরে। আর সাধারণভাবে অপেক্ষাকৃত যত্ন কম হলে এক মৌসুমে গাছপ্রতি ৫০ থেকে ৬০টি মরিচ ধরে। অনেক বেশি পরিচর্যা করতে হয়। তার মরিচ বাগানে ৮ হাজার নাগামরিচের গাছ থেকে এক মৌসুমে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা আয় করা সম্ভব বলে জানান কৃষক আবদুল মতিন।

গোয়াইনঘাট উপজেলার কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ (রনি) বলেন, গোয়াইনঘাটে এইবার ২১৬ হেক্টর জমিতে নাগামরিচ আবাদ হয়েছে। বাজারে ভালো দাম আছে এবং এটি রপ্তানিযোগ্য ফসল। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আবাদ বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প থেকে মাঠ পর্যায়ে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। আমরা যে কোন প্রয়োজনে কৃষকদের পাশে আছি।

আধুনিক কাগজ/এমএইচ- ৫