Home Blog Page 263

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক বন্ধুর পর অপরজনের মৃত্যু

0

সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটন কেন্দ্র শাপলা বিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. আবু নাহিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মো. আবু নাহিদের মামা জুয়েল আহমদ।

নিহত মো. আবু নাহিদ (২০) গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটখাই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

উল্লেখ্য, গত (৯ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার শাপলা বিলে যাওয়ার জন্য বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে কয়েকজন বন্ধু রওয়ানা হন। পথিমধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারিঘাটে বাসের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে আবু নাহিদ ও তার বন্ধু তানিম আহমদ (২০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানিম আহমদ। এছাড়া আবু নাহিদ ৪দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান তিনি।

নিহত তানিম আহমদ (২০) গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিআগা গ্রামের বুদন উদ্দিনের ছেলে।

কোম্পানীগঞ্জে আশা’র উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার অবস্থিত বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে অসহায় ও হত-দরিদ্র মানুষের মধ্যে চিকিৎসাপত্র, ডায়বেটিস, রক্তচাপসহ বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প চলে এতে দুইশো রোগী উপকৃত হয়েছেন।

আশা ব্রাঞ্চ কোম্পানীগঞ্জ অঞ্চলের আরএম এস এম ফরিদের পরিচালনায়, সিলেট (সদর) জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এম জি রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, তিনি বলেন, আশা’ কর্তৃক বিভিন্ন সময় ভালো ভালো করে যাচ্ছে, আগেও ফিজিওথেরাপি, মেডিকেল ক্যাম্প করেছেন তারা, এ এলাকার হত-দরিদ্র মানুষজন এ চিকিৎসা সেবা পেয়ে খুশি।

বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র এবিএম মনোরঞ্জন বৈষ্ণব, সিনিয়র সাংবাদিক দীপু সিদ্দিকী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ওর্য়াড সদস্য আনিসুর রহমান, দয়ারবাজার শাখা ব্যবস্থাপক এবিএম পায়েল, মোঃ আমিনুল ইসলাম, দয়ার বাজার ব্যবসায়ী সমাজকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ ও পল্লী চিকিৎসক সুমন ভুইঁয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন, ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার আরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়া, সারা বছর নামেমাত্র ২০ টাকা ফি’র মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবেন বলে আশা’র ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।

আধুনিক কাগজ/এমএইচ- ৪

ওসমানীনগর-বিশ্বনাথের সাংবাদিকদের সহযোগিতা চান তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুর রব মল্লিক

0

জুবেল আহমেদ, ওসমানীনগর:

ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়ন করতে সকল সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী মো. আব্দুর রব মল্লিক। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ সংসদীয় আসনে তৃণমূল বিএনপি থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন।

বুধবার দুপুরে ওসমানীনগর উপজেলার তাজপুর কাশিপাড়া গ্রামে তাঁর কমিউনিটি সেন্টারে ওসমানীনগর-বিশ্বনাথে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আব্দুর রব মল্লিক বলেন, আমি যুক্তরাজ্যে আইন পেশায় জড়িত রয়েছি। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত পারিবারিকভাবে ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়ন কাজে নিয়োজিত আছি। এ দুই উপজেলার শিক্ষা, ক্রীড়া, যোগাযোগ, আর্থ সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছি। আমি নির্বাচিত হলে, এলাকায় প্রযুক্তিগত কারিগরি শিক্ষার মাধ্যমে বিশ্বমানের দক্ষ মানুষ তৈরি, নদী-খাল খনন করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন, বেকার সমস্যা নিরসনে যুক্তরাজ্যে বসবাসরত আমাদের প্রজন্মকে দেশে এনে বিনিয়োগ করিয়ে এবং সরকারের সহযোগীতা নিয়ে শিল্প কারখানা স্থাপন করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করবো।

এ সময় তিনি আরো বলেন, আমি একজন সাধারণ মানুষ। তাই সমাজের সাধারণ মানুষের দুঃখ কষ্ট, সমস্যা আমি বুঝি। এজন্য যুক্তরাজ্যের উন্নত জীবন পরিহার করে এলাকার কৃষক, শ্রমিক মেহনতি মানুষের উন্নয়নের লক্ষ্যে দেশে ছুটে আসি। স্বাধীনতার পর থেকে আমাদের এলাকায় অনেক এমপি নির্বাচিত হয়েছেন। সকলেই এলাকার উন্নয়নে কাজ করেছেন। কিন্তু আমি এলাকার উন্নয়নের জন্য ব্যতিক্রম কিছু করবো। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আমি আপনাদের সহযোগিতা চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাফিজ সৈয়দ মাওলানা মুছলেহ উদ্দিন, সাহাব উদ্দিন সাবুল, আনহার আলী, কামরুল ইসলাম, জমশেদ আলী, ওয়াছিদ উল্লাহ, হুসমত উল্লাহ, নুর আলী প্রমুখ।

আধুনিক কাগজ/এমএইচ- ৩

শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উনয়নের রোল মডেল: বিশ্বনাথে শফিক চৌধুরী

0

বিশ্বনাথ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিলট-২ আসনর নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, গণমানুষের দল আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ। আর জনগণের রায় নৌকার বিজয়ই মানুষের মুখে হাসি ফুঁটে, বাস্তবায়িত হয় কাঙ্খিত উনয়ন। বাংলাদেশকে পিছিয়ে রাখতে ৭৫’র ১৫ই আগস্ট স্বপরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ছিল পাকিস্তানের দুসর জামায়াত-বিএনপি চক্র, কি তারা সফল হতে পারেনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উনয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি আরাও বলন, ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয়ের মাধ্যমেই দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উনয়ন থেকে বঞ্চিত সিলেট-২ আসনের মানুষ ফিরে পাবেন কাঙ্খিত উন্নয়ন। আর সারা দেশ নৌকার বিজয়ের ফল পুনঃরায় প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, এতে অব্যাহত থাকবে উন্নয়ন প্রক্রিয়াও।
তিনি মঙ্গলবার (১২ ডিসম্বর) বিকেল ও রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ও রামপাশা ইউনিয়নে আওয়ামী লীগের পৃথক বিশেষ বর্ধিত সভাগুলাতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভাগুলোতে বক্তারা দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উনয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-২ আসনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং নেতবৃন্দ আশা প্রকাশ করে বলেন ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হয়ে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী উনয়নে পিছিয়ে পড়া জনপদকে অনেক এগিয়ে নিবেন।
উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় এবং রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের বিশষ বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পৃথক বর্ধিত সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি আব্দুল কাদির, জবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী, মকদ্দছ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক, অ্যাডভাকট মোহাম্মদ আলমগীর, তপন কুমার দাস, আছাব উদ্দিন, মিজানুর রহমান মিজান, আশিক আলী, বীর মুক্তিযাদ্ধা মনির উদ্দিন চৌধুরী (আনা মিয়া), রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রবাসী আলতাবুর রহমান, যুক্তরাজ্যের ওল্ডহাম যুবলীগের সভাপতি মশরফ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ তথ্য ও গবষণা সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু, সদস্য ফয়ছল আহমদ, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনু মিয়া, উপজলা স্বেচ্ছাােবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আসাদ আহমদ।
উপজেলার দৌলতপুর ইউনিয়নর বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখন ইউনিয়ন আওয়ামী লীগর যুগ্ম সম্পাদক আবুল কাহার, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক খালেদ রব, কার্যনির্বাহী সদস্য আলী আকবর মিলন, ১নং ওয়ার্ডের সভাপতি সিরাজ উদ্দিন, ২নং ওয়ার্ডের সভাপতি ফজর আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনসার আলী, ৪নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মুহিন আহমদ নপুর, ৫নং ওয়ার্ডের সভাপতি আরশ আলী, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শওকত আলী, ৭নং ওয়ার্ডের সভাপতি নায়াব আলী, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহজাহান, ৯নং ওয়ার্ডের সভাপতি আহমদ আলী, ইউনিয়ন কষক লীগের সাধারণ সম্পাদক ছালিক মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ।
উপজেলার রামপাশা ইউনিয়নের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখন ইউনিয়ন আওয়ামী লীগর ১নং ওয়ার্ডের সভাপতি বশির মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি নানু মিয়া, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাসল আহমদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সভাপতি মকদ্দুস আলী, সাধারণ সম্পাদক আফরাজ আলী, ৫নং ওয়ার্ডের নেতা সৈয়দ লোকমান আলী, ৬নং ওয়ার্ডের সভাপতি ফয়জুল নূর, ৭নং ওয়ার্ডের সভাপতি জামাল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লিয়াকত, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল বাতিন, আওয়ামী লীগ নেতা সামছুল ইসলাম সমছু, ইউনিয়ন কষক লীগের সহ সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক সানা মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইরান মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক সাদ নূর মাস্টার, যুবলীগ নেতা মনসুর আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবল আহমদ।
এসময় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভাগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযাগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আধুনিক কাগজ/এমএইচ- ২

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হতে হবে : এডভোকেট মন্টু

0

বালাগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠক, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক সহকারী এটর্ণি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্মার্ট নাগরিক হতে হবে। অর্থনৈতিক, সামাজিক উন্নতির পাশাপাশি খেলাধুলায়ও উন্নতি অর্জন করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে স্মার্ট ক্রীড়াঙ্গন সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়নে বালাগঞ্জ উপজেলা সদরে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধক হিসেবে বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ অফিসার ইন-চার্জ মোহাম্মদ বদিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল সাফিন।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ, জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের যৌথ আয়োজনে বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বালাগঞ্জ ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে ফেঞ্চুগঞ্জের সাজু ফুটবল একাডেমি জয়লাভ করে। সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সভাপতি জুয়েল আহমদ নূর এবং সদস্য সুলেমান হোসেন মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বালাগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক দুলু মিয়া, বালাগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি আইনুর আহমদ রুমন, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন সাজু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাবেক সহ-সভাপতি হুসাইন আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক আ.হ ইমন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিন আহমদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সদস্য আবুল কাসেম অফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, ক্রীড়া সংগঠক কবির আহমদ, আইনজীবী এডভোকেট ইমরান আহমদ প্রমুখ। খেলা পরিচালনা করেন আছাব আলী, সাইদুল ইসলাম চৌধুরী এবং আঞ্জব আলী।

আধুনিক কাগজ/এমএইচ- ১

দেশের কুড়িগ্রামের তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

0

কুড়িগ্রামে ঘন কুয়াশায় আছন্ন হয়ে আছে গোটা জনপদ। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে মানুষজন। এ অঞ্চলের তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। এ অবস্থায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা।
উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট পাচ্ছেন নদ-নদী তীরবর্তী চরের বাসিন্দারা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস জানায়, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
সদরের পাঁচগাছী ইউনিয়নের দিনমজুর নাদের আলী বলেন, কয়েকদিন থেকে খুব শীত। মাঠে কাজ করতে সমস্যা হয়। এখনো কেউ আমাক কম্বল দেয়নি। কম্বলের খুব দরকার।
সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, আমার ইউনিয়নের বেশিরভাগ এলাকায় নদী ও চরাঞ্চল। সবচেয়ে শীত অনুভূত হয় এখানে। সরকারিভাবে এখনো কোনো শীতবস্ত্র পাইনি। শীতবস্ত্র পেলে এখানে বিতরণ করা হবে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যা আগামীতে আরও কমে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে জেলার ওপর দিয়ে।

আরো কমলো ডলারের দর

0

স্টাফ রিপোর্ট
মার্কিন ডলারের দাম গত ১৫ দিনের ব্যবধানে আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন নির্ধারিত দর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বুধবার ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা দুই সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২৫ পয়সা দর কমানোর ফলে ডলারের নতুন ক্রয় দর নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সা। অন্যদিকে বিক্রয় দর নির্ধারণ হয়েছে ১১০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, এখন থেকে ডলারের ক্রয় দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা আর বিক্রয় দর হবে ১১০ টাকা। দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে।
বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের দর নির্ধারণ করছে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে এ দাম নির্ধারণ করে থাকে সংগঠন দুটি।

ফিফা বর্ষসেরা কোচের দৌড়ে গার্দিওলার, স্পালেত্তি ও ইনজাগি

0

স্পোর্টস ডেস্ক
২০২৩ ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন পেপ গার্দিওলা, লুসিয়ানো স্পালেত্তি এবং সিমোন ইনজাগি।
বৃহস্পতিবর ফিফার ওয়েবসাইটে বর্ষসেরা কোচের তিন ফাইনালিস্টের নাম প্রকাশ করা হয়েছে।
১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত সময়ের মধ্যে ছেলেদের ফুটবলের সেরা কোচদের বেছে নিয়েছে ফিফা। সেখান থেকে একজনের হাতে উঠবে বর্ষসেরার পুরস্কার। ২০২৪ সালের ১৫ জানুয়ারিতে লন্ডনে প্রদান করা হবে পুরস্কার।
বছরের সেরা কোচদের মধ্য থেকে শুরুতে পাঁচ জনকে বেছে নিয়েছিল ফিফার বিশেষজ্ঞদের প্যানেল। সেই তালিকা থেকে আন্তর্জাতিক জুরি বোর্ড (যেখানে আছেন জাতীয় দলের কোচ ও অধিনায়ক, ফুটবল সাংবাদিক এবং ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ভোট প্রদান করা সমর্থকরা) বেছে নেয় সেরা তিনজনকে।
সেরা তিনে থাকা গার্দিওলা নিঃসন্দেহে গত মৌসুমে নিজের নাম ইতিহাসের পাতায় স্থায়ীভাবে অঙ্কিত করে নিয়েছেন। প্রথম কোচ হিসেবে তিনি দুইবার ট্রেবল জেতার কীর্তি গড়েছেন। ২০০৯ সালে বার্সেলোনাকে একাধারের লিগ, কাপ এবং চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন তিনি। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকেও একই সাফল্য পাইয়ে দিয়েছেন এই অভিজ্ঞ স্প্যানিশ কোচ।
তালিকার আরেক নাম ইনজাগি গত মৌসুমে ইন্টার মিলানের সাফল্যের রূপকার। তার অধীনে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে নেরাজ্জুরিরা। এর মধ্যে আসরের সেমিফাইনালে তার দল রোমাঞ্চকর লড়াইয়ে মিলান ডার্বি জিতে নেয়। তবে ফাইনালে ইন্টার হেরে যায় তুলনায় বেশি শক্তিশালী ম্যানচেস্টার সিটির কাছে। যদিও ইনজাগির অধীনে গত মৌসুমে ইতালিয়ান সুপার কাপ এবং ইতালিয়ান কাপ জেতে ইন্টার। আর সিরি আ’র মৌসুম শেষ করে তিনে থেকে।
তালিকার তৃতীয়জন স্পালেত্তি গত মৌসুমে ইতালিয়ান ফুটবলে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চ্যাম্পিয়ন বানানোর ৩৩ বছর পর গত মৌসুমে প্রথমবার সিরি আ’র শিরোপা জেতার স্বাদ পায় নাপোলি। ঐতিহ্যবাহী ক্লাবটিকে শিরোপা জেতানোর পেছনে মূল নায়ক দলটির প্রধান ৬৪ বছর বয়সী স্পালেত্তি।
তার অধীনে গত মৌসুমে ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে নাপোলি। লিগে সর্বোচ্চ ৭৭ গোল করার পাশাপাশি সবচেয়ে কম গোল হজমের রেকর্ডও গড়েছে তারা। এমন সাফল্যে প্রথমবার সিরি আ’র বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পালেত্তি। গত আগস্টে তিনি ইতালি জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন।
এদিকে নারীদের ফুটবলে সেরা কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন বার্সেলোনার গিরালদেজ, চেলসির এমা হায়েস এবং ইংল্যান্ড জাতীয় দলের কোচ স্যারিনা ওয়েগম্যান।

সেনারা প্রাণ দিচ্ছে আর নেতানিয়াহু মিথ্যাচার করছেন: লাপিদ

0

ইন্টারন্যাশনাল ডেস্ক
হামাস যোদ্ধাদের হামলায় প্রতিদিনই ইসরায়েলি সেনারা প্রাণ হারাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লাপিদ লিখেছেন, নেতানিয়াহু তার সারা জীবন যা করেছেন, এখনও তাই করছেন। আর সেটি হচ্ছে- উসকানি, মিথ্যা বলা এবং ঘৃণা ছড়ানো। তিনি এখনও তাই করে চলেছেন। সেটিও আবার এমন একটি তিক্ত যুদ্ধের মধ্যে যেখানে সৈন্যরা প্রতিদিন প্রাণ হারাচ্ছে। খবর আনাদুলু।
গতকাল গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে একদিনেই ১৫ ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়। যা মধ্যে রয়েছে ৫ সেনা কর্মকর্তা এবং ১০ সেনাসদস্য। হামাসের পক্ষ থেকে এই দাবি করা হয়। তবে এ হামলা কোথায় হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি হামাস। এর আগে আজ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী।
এই অবস্থার সমালোচনা করে লাপিদ আরও লিখেছেন, গাজায় ইসরায়েলি সেনারা যখন নিহত হচ্ছেন তখন নেতানিয়াহু আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে, আমার সাথে এবং (যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী) বেনি গ্যান্টজ এবং গাদি আইসেনকোটের সঙ্গে বিরোধ তৈরিতে ব্যস্ত।
৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু করার পর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ১০৫ জন ইসরায়েলি সেনা গাজায় প্রাণ হারিয়েছে। যার মধ্য ২০ জন আবার নিজেদের গুলিতেই প্রাণ হারিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়াছে ইসরায়েলি সেনাবাহিনী। এখন এই সংখ্যার সঙ্গে যুক্ত হল আরও ১০ জন। তবে হামাসের দাবি এই সংখ্যা আরও অনেক বেশি।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

স্টাফ রিপোর্ট
জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকাল ৭টায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেন।
বিউগলে বাজানো হয় করুণ সূর। কুয়াশা মোড়ানো শীতের সকালে পিনপতন নীরবতায় করুণ সেই সুরে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, তৈরি করে শোকের আবেশ।
এরপর দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দ্বিতীয় বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আঙিনায় উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা ছেড়ে গেলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢল নামে।