Home Blog Page 264

জকিগঞ্জে ইউপি সদস্যর বাড়িতে ডাকাতি, আহত ৯ জন

0

জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে এক সংখ্যালঘু নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে কাজলসার ইউপির মরিচা গ্রামে কাজলসার ইউপি সদস্য ও সংখ্যালঘু নেতা অজয় লস্করের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাত দুইটার দিকে ১২/১৪ জনের মুখোশ পরিহিত ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে মারধর করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৩ হাজার টাকা ও ২টি মোবাইল সেট নিয়ে যায়। ডাকাতদের মারধরে পরিবারের ৯ জন আহত হন। আহতরা হলেন, অজয় লস্করের ভাই অলক কুমার লস্কর, বোন অর্পনা রানী লস্কর, অঞ্জনা রানী লস্কর, স্ত্রী অমিত রানী দে, চাচা অক্ষয় কুমার লস্কর, চাচী নমিতা রানী লস্কর, চাচাতো ভাই অজিত কুমার লস্কর ও ছোট ভাইয়ের স্ত্রী দিপালী রানী সেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা চলমান আছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

ইউপি সদস্য অজয় লস্কর জানান, আহতরা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ডাকাতির ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ডিসেম্বরে রিজার্ভে যুক্ত হবে ১.৩১ বিলিয়ন ডলার

0

স্টাফ রিপোর্ট
চলতি ডিসেম্বরের মধ্যে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার দেশের রিজার্ভে যোগ হতে যাচ্ছে। এর মধ্যে ৬৮৯ দশমিক ৮০ মিলিয়ন ডলার আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০০ মিলিয়ন ডলার, দক্ষিণ কোরিয়া থেকে ৯০ মিলিয়ন ডলারসহ অন্যান্য সোর্স থেকে এই অর্থ আসবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবা উল হল হক এ কথা বলেন।
মেজবা উল হক বলেন, বর্তমানে রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের কিছু ওপরে। আইএমএফ, এডিবি, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন সোর্স থেকে আসা ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার যুক্ত হওয়ার মধ্য দিয়ে ডিসেম্বর শেষে রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তবে জানুয়ারি মাসে আকুর এক বিলিয়ন ডলার দায় পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ আবারও কিছুটা কমবে।
তিনি বলেন, আইএমএফ এর বোর্ড সভায় ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হলেও তা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামী শুক্রবারের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে যোগ হবে।
মুখপাত্র বলেন, অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যে আইএমএফ এর বোর্ডসভায় এ ঋণ ছাড়ের অনুমোদন প্রামণ করে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে আইএমএফ। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীতেও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
আইএমএফ চলতি বছরের জানুয়ারিতে মোট ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অর্থনীতির সংকট মোকাবিলায় এ ঋণ দেওয়া হয়। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের জন্য গত জুন ভিত্তিক বিভিন্ন সূচকে শর্ত পালনের অগ্রগতি দেখতে ৪ অক্টোবর আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। মিশনের নেতৃত্ব দেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বোর্ডসভায় ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করে আইএমএফ।

সাংবাদিক ছামির মাহমুদ’কে সিলেট জেলা প্রেসক্লাবের সংবর্ধনা

0

‘যারা প্রকৃত কাজের লোক তারা দূরে গেলেও হারিয়ে যান না। ছামির মাহমুদও এমনই একজন প্রকৃত কাজের লোক। তিনি তার মেধা ও প্রতিভা দিয়ে দেশ, সমাজ ও গণমানুষের কলাণে কাজ নিরলস কাজ করে যাচ্ছেন।’

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সপরিবারে যুক্তরাজ্যযাত্রা উপলক্ষ্যে দেওয়া সংবর্ধনা সভায় বক্তারা এ কথা বলেন।

মঙ্গলবার বিকেল ৪টায় ক্লাব মিলনায়তনে সাংবাদিক ছামির মাহমুদকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদর রবি কিরণ সিংহের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি শেখ নূরুল ইসলাম জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কুতি সম্পাদক মিঠু দাস জয়, নির্বাহী সদস্য রনজিৎ কুমার সিংহ।

সভায় বক্তারা সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, ইয়াহ্ইয়া মারুফ, বাপ্পা মৈত্র, জিকরুল ইসলাম, ফয়জুল আহমদ, নবীন সোহেল, মিজান মোহাম্মদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ছামির মাহমুদ বলেন, জীবন জীবিকার প্রয়োজনে তাকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে কিন্তু আমার মন সব সময় এ দেশেই পড়ে থাকবে।

নিজের আগের যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি দেখেছি প্রবাসে যারা থাকেন দেশকে তার আরও বেশি করে নিজের মধ্যে ধারণ করেন। সে অভিজ্ঞতা থেকেই তিনি মনে করেন দেশ ছেড়ে দূরে গেলেও দেশের সাথে তার সম্পর্কের বাঁধন কখনওই আলগা হবে না।

সিলেট জেলা প্রেসক্লাবকে নিজের দ্বিতীয় ঘর হিসেবে উল্লেখ করে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক বলেন, প্রবাসে থেকেও আমি এ ক্লাবের অংশ হয়েই কাজ করব। ক্লাবের অগ্রযাত্রায় নিজেকে যথাসাধ্যভাবে জড়িয়ে রাখব।

গাজায় নির্বিচার হামলায় সমর্থন হারিয়েছে ইসরায়েল: বাইডেন

0

ইন্টারন্যাশনাল ডেস্ক
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বেসামরিক জনগণের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। টানা ২ মাসেরও বেশি সময় ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় সাড়ে ১৮ হাজার ফিলিস্তিনি।
বর্বর এ হামলার জেরে ইতিমধ্যে ইসরায়েলের ভেতরে এবং বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। চলমান এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজায় বোমা হামলা চালিয়ে নারী-শিশুসহ বেসামরিক লোকজনকে নির্বিচারে হত্যা করে ইতিমধ্যে বিশ্বব্যাপী সমর্থন হারিয়েছে ইসরায়েল। খবর রয়টার্স ও বিবিসির।
বুধবার ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে, গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে এযাবৎকালে ইসরায়েলের বিরুদ্ধে করা সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার বাইডেন আরও বলেন, ‘ইসরায়েল তার নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে, এই মুহূর্তে দেশটিতে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি নিরাপত্তা জোরদার আছে। তাদের পাশে ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে, বিশ্বের বেশিরভাগ দেশও তাদের পক্ষেই ছিলো।’ কিন্তু নির্বিচারে বোমা হামলার কারণে ইতিমধ্যে ইসরায়েল সেই সমর্থন হারাতে শুরু করেছে।’
এসময় বাইডেন অবশ্য বলেন, হামাসের হামলা মোকাবেলা এবং নিজেদের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইসরায়েলের।
এদিকে ইরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মিদের উদ্ধারে গাজায় চালানো স্থল অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। গাজায় যুদ্ধ বন্ধের সব আন্তর্জাতিক চাপ আটকে রেখেছে ওয়াশিংটন।

মদ কোম্পানির অ্যাম্বাসেডর হলেন মেসি

0

স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি এবার একটি মদ কোম্পানির অ্যাম্বাসেডর হয়েছেন। যুক্তরাষ্ট্রের ওই মদ কোম্পানির নাম মিশেলব আল্ট্রা।
তবে কোম্পানিটির সঙ্গে মেসির সম্পর্ক নতুন কিছু নয়, আগে থেকেই তাদের সঙ্গে চুক্তি ছিল এই ফুটবল তারকার। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।
২০২০ সালের সেপ্টেম্বর থেকেই মেসি বিখ্যাত একটি মদ কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। এবার সেটির অ্যাম্বাসেডর হয়ে অফিসিয়াল প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এর আগে মেসি বার্সেলোনায় থাকাকালীন ১৬০ জন গোলরক্ষককে (যারা প্রতিপক্ষ হিসেবে মেসির গোল হজম করেছেন) ৬৪৪ বোতল মদ পাঠিয়েছিল কোম্পানিটি। তাতে খবরের শিরোনাম হয়েছিলেন আর্জেন্টাইন তারকা।
গত ১১ ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ২০২৪ সালের কোপা আমেরিকায় তারা অফিসিয়াল বিয়ার স্পনসর হবে। সামাজিক মাধ্যমে ওই মদ কোম্পানি জানিয়েছে, ‘আমরা ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত যে, লিও মেসি আনুষ্ঠানিকভাবে ২০২৪ সাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন! আমাদের অফিসিয়াল ক্রীড়াবিদ হিসেবে তিনি মাঠে নামবেন , সেটি দেখার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না!’

হবিগঞ্জে পাকিস্তানি নারীর স্বামীর বিরুদ্ধে পরোয়ানা

0

বাংলাদেশি স্বামীর খোঁজে পাকিস্তান থেকে হবিগঞ্জে আসা মাহা বাজোয়ার দায়ের করা মামলাটি আমলে নিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহেলা পারভীন মাহার স্বামী সাজ্জাদ হোসেন মজুমদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর পেশকার তাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার ১০ লাখ টাকার যৌতুক মামলা দায়ের করেন মাহা বাজোয়া।

আদালত শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেন। তাদের বিয়ের হলফনামার কপি দেখানোর কথা বললে মাহা বাজোয়া সেটি দেখালে বিচারক এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, পাকিস্তানের লাহোর প্রদেশের মুলতান রোডের সাকি স্ট্রিট সৈয়দপুরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে মাহা বাজোয়ার সঙ্গে ১০ বছর আগে দুবাইয়ে চুনারুঘাট উপজেলার উত্তর বাজার বড়াইলের সফিউল্লা মজুমদারের ছেলে সাজ্জাদ হোসেন মজুমদারের পরিচয় হয়। পরে তারা ৩০ লাখ টাকা দেনমোহরে বিয়েও করেন।

তাদের সংসারে জান্নাত নামে আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর মাহা বাজোয়া ও সাজ্জাদ দুবাই, পাকিস্তান ও বাংলাদেশে বিভিন্ন সময়ে অবস্থান করেন। ২০১৮ সালে মাহা সাজ্জাদের বাড়িতে কয়েক মাস অবস্থান করেন। পরে মাহা বাজোয়া পাকিস্তানে চলে যাওয়ার পর স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়।

গত ১৭ নভেম্বর মাহা বাজোয়া পাকিস্তান থেকে স্বামীর বাড়িতে এসে অবস্থান নেন। স্বামী সাজ্জাদ মজুমদার তাঁর স্ত্রীর প্রতি অবহেলা করার পাশাপাশি ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

গত ৮ ডিসেম্বর যৌতুকের ১০ লাখ টাকা না দেওয়ায় মাহা বাজোয়াকে বাড়ি থেকে বের করে দেন সাজ্জাদ। পরে মাহা বাজোয়া বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় স্বামী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর পেশকার তাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আলিয়া মাঠ পরিদর্শনে সিসিক মেয়র

0

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর সিলেট আসার কথা রয়েছে। এদিন তিনি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা করবেন।

এ উপলক্ষে পূর্ব প্রস্তুতি দেখতে রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় ওই মাঠ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী; যিনি গত সিসিক নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন।

মেয়র মাঠ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, যুবলীগ নেতা শাহীন আহমদ, মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল প্রমুখ।

এর আগে, রোববার আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করবেন। আগের নির্বাচনগুলোতেও তিনি সিলেট থেকে নির্বাচনের সভা শুরু করেছিলেন।

র‍্যাবের জালে অজ্ঞান পার্টির মূল হোতা ও তার সহযোগী

0

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর জালে বন্দি হয়েছেন অজ্ঞান পার্টির দুজন। এর মধ্যে একজন এ চক্রের মূল হোতা।

সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানাসদর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁওয়ের মৃত মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল সদর এলাকার সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৮)।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়- গত ৫ ডিসেম্বর দুপুরে এক নারী মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ বাজারস্থ ইউসিবি ব্যাংকের শাখায় গিয়ে সেখান থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ চক্রের সদস্যরা রুমালের মধ্যে চেতনানাশক পদার্থ মিশিয়ে ওই নারীর নাক-মুখে নিক্ষেপ করে। এতে ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পরে ভিকটিম বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি র‍্যাব-৯-ও তদন্ত শুরু করে এবং এক পর্যায়ে সোমবার বিকালে শ্রীমঙ্গল থানাসদর থেকে সালাউদ্দিন ও আনোয়ারকে গ্রেফতার করে।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সিলেটে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যুবক নিখোঁজ

0

সিলেটে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন ওমর ফারুক (২৫) নামের এক যুবক। গত শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ওমর ফারুক সিলেটের গোলপগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামের শওকত আলীর ছেলে।

ঘটনার পরদিন ওমর ফারুকের ভাই মো. জাবের সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, ওমর ফারুকের শ্বশুরবাড়ি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৮ নং ওয়ার্ডের আখালিয়া এলাকার ক্বারীপাড়ায়। সেখানে বেড়াতে গিয়েছিলেন তিনি। শনিবার দুপুরে তিনি তার কর্মস্থল দক্ষিণ সুরমার রাখালগঞ্জে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে ওমর ফারুক নিখোঁজ রয়েছেন।

কেউ তার সন্ধান পেলে এই দুই ০১৭৫৩৭৬২৫৫৪ ও ০১৯৭৭৪৭৫৬৯৯ মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ভাই মো. জাবের।

শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে মহিলা আ.লীগের প্রচার মিছিল

0

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার সবসময় দেশের মানুষের উন্নয়নে কাজ করে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের উন্নয়নে শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তিনি তা বাস্তবায়ন করেন।

সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্টিত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর সিলেট আগমন সফল করতে ও সিলেটের উন্নয়ন অগ্রযাত্রা তরান্বিত করতে সিলেট আগমনের দিন আলিয়া মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিনত করতে সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০ ডিসেম্বর সিলেটে আগমন স্বাগত জানিয়ে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার মিছিল সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়। এতে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলেন আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এর সহধর্মিনী সেলিনা মোমেন।

এ সময় ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলীয় সকল নেতা কর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ডা. নাজরা চৌধুরী, জাহানারা খানম মিলন, রোকেয়া আক্তার চৌধুরী, সাজেদা পারভীন, মাধুরী গুন, অহ্জনা সরকার, হাসিনা আক্তার, সাহিদা তালুকদার, রুনা বেগম, রীনা তালুকদার, অর্পনা বনিক, শুকরানা বেগম, নাজমা খানম চৌধুরী, শামসুন্নাহার, হেলেনা বেগম, রেনুকা দাস, শিবলী বেগম, শিউলি বেগম, সোনারা বেগম প্রমূখ।