Home Blog Page 265

আ.লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ: শফিক চৌধুরী

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, গণমানুষের দল আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ। আর জনগণের রায়ে নৌকার বিজয়েই মানুষের মুখে হাসি ফুঁটে, বাস্তবায়িত হয় কাঙ্খিত উন্নয়ন। বাংলাদেশকে ফিছিরে রাখতে ৭৫’র ১৫ই আগস্ট স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ছিলে পাকিস্তানের দুসর জামায়াত-বিএনপি চক্র, কিন্তু তারা সফল হতে পারেনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয়ের মাধ্যমেই দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত সিলেট-২ আসনের মানুষ ফিরে পাবেন কাঙ্খিত উন্নয়ন। আর সারা দেশে নৌকার বিজয়ের ফলে পুনঃরায় প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, এতে অব্যাহত থাকবে উন্নয়ন প্রক্রিয়াও।

তিনি মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ও রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ও রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক বিশেষ বর্ধিত সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভাগুলোতে বক্তারা দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-২ আসনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ জানান এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হয়ে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী উন্নয়নে পিছিয়ে পড়া জনপদকে অনেক এগিয়ে নিবেন।

উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় এবং রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।

পৃথক বর্ধিত সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি আব্দুল কাদির, জবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক আমির আলী, মকদ্দছ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, তপন কুমার দাস, আছাব উদ্দিন, মিজানুর রহমান মিজান, আশিক আলী, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী (আনা মিয়া), রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রবাসী আলতাবুর রহমান, যুক্তরাজ্যের ওল্ডহাম যুবলীগের সভাপতি মশরফ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু, সদস্য ফয়ছল আহমদ, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আসাদ আহমদ।

উপজেলা দৌতলপুর ইউনিয়নের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাহার, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক খালেদ রব, কার্যনির্বাহী সদস্য আলী আকবর মিলন, ১নং ওয়ার্ডের সভাপতি সিরাজ উদ্দিন, ২নং ওয়ার্ডের সভাপতি ফজর আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনসার আলী, ৪নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মুহিন আহমদ নেপুর, ৫নং ওয়ার্ডের সভাপতি আরশ আলী, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শওকত আলী, ৭নং ওয়ার্ডের সভাপতি নোয়াব আলী, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহজাহান, ৯নং ওয়ার্ডের সভাপতি আহমদ আলী, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছালিক মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ।

উপজেলা রামপাশা ইউনিয়নের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি বশির মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি নানু মিয়া, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সভাপতি মকদ্দুস আলী, সাধারণ সম্পাদক আফরোজ আলী, ৫নং ওয়ার্ডের নেতা সৈয়দ লোকমান আলী, ৬নং ওয়ার্ডের সভাপতি ফয়জুল নূর, ৭নং ওয়ার্ডের সভাপতি জামাল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লিয়াকত, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল বাতিন, আওয়ামী লীগ নেতা সামছুল ইসলাম সমছু, ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক সোনা মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইরান মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক সাদ নূর মাস্টার, যুবলীগ নেতা মনসুর আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ।

এসময় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভাগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আ.লীগের ‘আদর্শ’ অনুসরণ করে তৃণমূল বিএনপি: শমসের মবিন

0

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট করার কোনো সম্ভাবনা নেই জানিয়ে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল। তাদের কার্যক্রম অনুসরণ করে তৃণমূল বিএনপি।’

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলার পৌর শহরে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকার নিরপেক্ষ করবে আশা প্রকাশ করে শমসের মবিন বলেন, ‘জনগণ প্রতীক দেখে নয়, যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবে। এখন মানুষ যাতে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে ৩০০ আসনের মধ্যে ২৮০ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল বিএনপি। প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক পাঁচজন সংসদ সদস্য। বিএনপি ছেড়ে অনেকেই তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। গত দুটি সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি করপোরেশনভুক্ত এলাকা ও সদর উপজেলা) আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে এখানে বিএনপির প্রার্থী করা হয়। এ নিয়ে স্থানীয় বিএনপিতে দেখা দেয় মতবিরোধ। হতাশ হয়ে পড়েন শমসের মবিন চৌধুরী ও তাঁর অনুসারীরা।

২০১৫ সালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালের অক্টোবরে যোগ দেন বিকল্পধারায়। সেখান থেকে যান তৃণমূল বিএনপিতে। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে কাউন্সিলে তৃণমূল বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পান শমসের মবিন চৌধুরী।

সিলেটে বুধ ও বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0

মেরামত ও সংরক্ষণ কাজ এবং সঞ্চালন লাইনের উপর থেকে গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বুধ ও বৃহস্পতিবার (১৩ ও ১৪ ডিসেম্বর) এই দুইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মহানগরের মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, সাদিপুর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর এবং বৃহস্পতিবার সোনারপাড়া, নবারুন আ/এ, মজুমদারপাড়া, ফরহান খা পুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন শামছ-ই-আরেফিন।

এদিকে, অপর এক বিজ্ঞপ্তিতে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর প্রকৌশলী জানিয়েছেন- মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মহানগরের ওসমানী মেডিক্যাল রোড, শাপলার গলি, কাজলশাহ, মধুশহীদ, মুন্সীপাড়া, পুলিশ লাইন্স, ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, রিকাবীবাজার, দরগা মহল্লা, মিরের ময়দান (আংশিক), ঝর্ণারপাড়, আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিম ও উত্তর পার্শ্বে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গোলাপগঞ্জে মধ্যরাতে কাভার্ডভ্যানে আগুন

0

সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে চালক-হেলপারকে নামিয়ে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ আলমগীর বলেন, আমরা জকিগঞ্জের শাহগলি এলাকা থেকে সিলেটের লালাবাজারে আমাদের কোম্পানির ডিপোতে যাচ্ছিলাম। হঠাৎ দু’টি মোটরসাইকেলে ৬ জন মুখোশধারী যুবক গাড়ির গতিরোধ করে। পরে তাকে ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দু’টি মোটরসাইকেলে ৬ জন যুবক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ নাশকতাকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

বিমান প্রতিমন্ত্রীর বার্ষিক আয় কমেছে ২০ লাখ টাকা

0

পাঁচ বছরের ব্যবধানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর বার্ষিক আয় ২০ লাখ টাকা কমেছে। কিন্তু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নগদ জমার পরিমাণ প্রায় চার গুণ বেড়েছে।

মাহবুব আলী ২০১৪ সালে যখন প্রথম সংসদ সদস্য হন, তখন তার বার্ষিক আয় ছিল ৮ লাখ ৫৮ হাজার টাকা। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ ছিল ৬ লাখ ৬৩ হাজার টাকা। ২০১৮ সালের হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৫৬ লাখ ৪৮ হাজার ৯০৫ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নগদ জমার পরিমাণ দেখানো হয়েছিল ৮০ লাখ ৭ হাজার ৫১৬ টাকা।

এবার তার বার্ষিক আয় কমে ৩৬ লাখ ১৮ হাজার ৫৮৬ টাকায় এসে ঠেকেছে। তবে ব্যাংকে নগদ টাকা জমার পরিমাণ বেড়ে ৩ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৬১৮ টাকা হয়েছে। তিনি আগে চড়তেন ১০ লাখ টাকার মূল্যের গাড়িতে। মন্ত্রী হওয়ার পর কোটি টাকায় কিনেছেন দুটি গাড়ি।

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য মাহবুব আলীর জমা দেওয়া হলফনামা ও আগের দুটি হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। হাইকোর্টের আইনজীবী মো. মাহবুব আলী ২০১৮ সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এবার পুনরায় তিনি এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন।

এবারের হলফনামায় তিনি দেখিয়েছেন, তার আয় ৩৬ লাখ ১৮ হাজার ৫৮৬ টাকা। এর মধ্যে ব্যবসায় থেকে ৭ লাখ ৬৫ হাজার টাকা, কৃষি থেকে আয় ৮০ হাজার টাকা, বাড়ি ভাড়া থেকে ২ লাখ ২৫ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে ১৪ লাখ ৪৪ হাজার ৫৮৬ টাকা এবং তিনি সংসদ সদস্য হিসেবে সম্মানী পান ১১ লাখ ৪ হাজার টাকা। পাঁচ বছর আগে তিনি একই খাত থেকে এ আয় দেখিয়েছিলেন, ৫৬ লাখ ৪৮ হাজার ৯০৫ টাকা। অর্থাৎ গত ৫ বছরে তাঁর আয় কমেছে ২০ লাখ টাকা।

হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ছাড়াও এবার বৈধ প্রার্থী আছেন আটজন। তারা হলেন—ইসলামী ঐক্যজোটের আবু ছালেহ, জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ আবদুল মমিন, বিএনএমের মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম, জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের, বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন ও স্বতন্ত্র সৈয়দ সায়েদুল হক।

জুড়ীতে শিশুমৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

0

গত রোববার বাবার সাথে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত তালহার প্রতি সহমর্মিতা দেখিয়ে চালকের বিচার দাবি ও ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখা।

মঙ্গলবার দুপুরে এম এ মুমিত আসুক চত্বরে সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পূ, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, উপজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলার সহ সভাপতি জহিরুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, অটো মোবাইল মেকানিক সমিতির সহ সভাপতি সোহেল আহমদ, তাজুল ইসলাম, নিহত তালহার পিতা মোস্তাকিম হোসেন, উপজেলা বাস লাইটেস সমিতির সহ সভাপতি হিরা মিয়া প্রমুখ।

সিলেটে দরগাহ গেইটে বাসে আগুন

0

সিলেটে দরগাহ গেটে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজারের পশ্চিম পাশের গেটে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এ সময় স্থানীয়রা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হেলাল আহমদ জানিয়েছেন, বাসের ভেতর থেকে আগুন লেগেছে। গাড়ির যান্ত্রিক গোলযোগ কিংবা বৈদ্যুতিক ফ্যান থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ থেকে মাজার জিয়ারতের উদ্দেশে বাসযোগে সিলেটে পৌঁছান দর্শনার্থীরা। রাত ১০টার দিকে বাসটি মাজারের পশ্চিম গেটে পার্কিং করা হয়। দর্শনার্থীরা মাজার জিয়ারতে যাওয়ার আধা ঘণ্টা পর বাসটিতে আগুন লাগার খবর পান তারা।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন শিপন জানান, বাসের ফ্যানের কয়েল থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি।

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল

0

এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল গণতন্ত্রী পার্টির সবার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া পৃথকভাবে দাখিল করা কমিটি নামঞ্জুর করেছে কমিশন। কারণ গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বর্তমানে বিদ্যমান নেই।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দ্বন্দ্বের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি আসনে জমা দেওয়া সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এর আগে, গণতন্ত্রী পার্টির দু’পক্ষের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করে। বৈঠক শেষে কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি। গণতন্ত্রী পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল হলেও সম্প্রতি দলটি দুভাগে বিভক্ত হয়েছে। এ কারণে সম্প্রতি নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানালেও গণতন্ত্রী পার্টির একটি পক্ষকেও চিঠি দেয়নি।

ওই ঘটনার পর দলটির কোন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধিত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই তাদের প্রার্থীদের দেওয়া দলীয় মনোনয়নে কার সই থাকবে সেটিও কমিশনের কাছে স্পষ্ট করতে পারেনি দলটির প্রার্থীরা।

শহীদ বুদ্ধজীবী দিবসে জাতীয় র্কমসূচি

0

স্টাফ রিপোর্ট
আগামীকাল ১৪ ডসিম্বের, শহীদ বুদ্ধজীবী দিবস। দিনটাকে কেন্দ্র করে জাতীয় র্পযায়ে বভিন্নি র্কমসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় র্পযায়রে র্কমসূচরি মধ্যে রয়েছে
সকাল ৭টা ৫ মনিেিট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দনি এবং ৭টা ৬ মনিেিট প্রধানমন্ত্রী শখে হাসনিা মরিপুর শহীদ বুদ্ধজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক র্অপণ করবনে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদশে টেলিভিশিনসহ বেসরকারি টিভি চ্যানলেগুলো।
একই দনি সকাল ৭টা ২২ মিনিটে মুক্তযিুদ্ধবষিয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধজিবী পরবিাররে সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থতি বীর মুক্তেিযাদ্ধারা মরিপুর বুদ্ধজিবী স্মৃতেিসৗধে পুষ্পস্তবক র্অপণ করবনে। এরপর সকাল সাড়ে ৮টায় রায়রে বাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও পুষ্পস্তবক র্অপণ করবনে তারা।
এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে রাজনৈতকি ও সামাজকি সংগঠনসহ র্সবস্তররে জনগণ বুদ্ধজিবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক র্অপণ করবেন।
শহীদ বুদ্ধজিবী দিবস উপলক্ষে পৃথক বাণী দিবেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দনি ও প্রধানমন্ত্রী শখে হাসনিা। এ ছাড়া দশেরে সব জলো ও উপজলো র্পযায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদশে বতোর, বাংলাদশে টলেভিশিনসহ অন্যান্য বসেরকারি টিভি চ্যানলে দবিসটরি তাৎর্পয তুলে ধরে বশিষে অনুষ্ঠান সম্প্রচার করবে।
দিবসটি উপলক্ষে দেশের সব মসজদি, মন্দরি, গর্জিা, প্যাগোডা এবং অন্যান্য উপাসনালয়ে বিশষে মোনাজাত ও র্প্রাথনা করা হবে।
দিবসটির পবত্রিতা রক্ষায় শহীদ বুদ্ধজিীবী স্মৃতিসৌধ এলাকায় মাইক বা লাউড স্পকিার ব্যবহার না করতে মুক্তিযুদ্ধবষিয়ক মন্ত্রণালয় থেেক র্সবসাধারণরে প্রতি অনুরোধ জানানো হয়েছে।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

0

ইন্টারন্যশনাল ডেস্ক
গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) একটি প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার প্রস্তাবটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। খবর আল জাজিরার।
যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় ১৫৩টি দেশ। ২৩টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ বিপক্ষে ভোট দেয়। যদিও রেজল্যুশনটি বাধ্যতামূলক নয়, তবে এটি বিশ্বব্যাপী মতামতের সূচক হিসাবে কাজ করে।
ভোটের পর জাতিসংঘে সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা এ খসড়া রেজল্যুউশনে সমর্থন জানিয়েছেন, যেটি সবেমাত্র বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হলো।
তিনি বলেন, এটি রেজল্যুশন কার্যকর করার আহ্বান জানানোর জন্য আন্তর্জাতিক অবস্থানকেই প্রতিফলিত করে।
গাজায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলা বন্ধে ইসরায়েলের ওপর চাপ আন্তর্জাতিক চাপের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতির আহ্বানের প্রস্তাবের ওপর ভোট হলো।
উপত্যকাটিতে এ পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। সেখানকার ২৩ লাখ বাসিন্দার ৮০ ভাগই বাস্তুচ্যুত।
বিরামহীন বিমান হামলা এবং ইসরায়েলি অবরোধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবেতর পরিস্থিতি তৈরি করেছে, যেটিকে জাতিসংঘের কর্মকর্তারা ‘মর্ত্যের নরক’ বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি সামরিক হামলা গাজা উপত্যকায় খাদ্য, জ্বালানি, পানি ও বিদ্যুতের প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত করেছে।
গেল শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) যুদ্ধবিরতির একটি প্রস্তাব উঠলেও তা ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র এতে ভেটো দেয়।