Homeজাতীয়মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা...

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

আধুনিক ডেস্ক ::

মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। বুধবার এক বিবৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ওই তারিখের আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষা অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়। নিয়োগ প্রক্রিয়া ও অভিবাসন ব্যয় নিয়ে নানা উদ্বেগের মধ্যে ২ বছরের বেশি সময় পর মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানো শুরুর প্রস্তুতির মধ্যেই স্বাস্থ্য পরীক্ষার এ ঘোষণা এলো।
বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে করাতে হবে। এগুলোর তালিকা শিগগির মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, সেন্টারগুলোর সক্ষমতা এবং সরকারি নির্দেশনা মেনে চলা বা না চলার ওপর ভিত্তি করে তালিকায় মেডিকেল সেন্টার যুক্ত বা বাদ দেওয়া হতে পারে। স্বাস্থ্য পরীক্ষা করানোর আগে আগ্রহী কর্মীদের মন্ত্রণালয়ের ওয়েবসাইট যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সতর্ক করে বলছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি সরকারি অনুমোদন ছাড়াই স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা আদায়ের চেষ্টা করছে। সংশ্লিষ্ট এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোর অনুমোদন যাচাই না করে এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে বা পাসপোর্ট ও টাকা হস্তান্তর না করতে কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সিকে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করতে দেওয়া হবে না। নতুন নোটিশ না দেওয়া পর্যন্ত যেসব রিক্রুটিং এজেন্সি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ছাড়পত্রের জন্য আবেদন করবে, তাদের ভিসার সনদসহ (ভিডিআর) প্রয়োজনীয় নথিপত্র অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে স্বাস্থ্য পরীক্ষার জন্য জমা দিতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিয়ম লঙ্ঘন করলে মেডিকেল সেন্টার বন্ধ, বৈদেশিক রিক্রুটমেন্ট কার্যক্রম স্থগিত এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সরকারি অনুমোদন বাতিল হতে পারে। অননুমোদিত স্বাস্থ্য পরীক্ষার কোনো ঘটনা ঘটলে তারিখ, স্থান, জড়িতদের নাম ও প্রমাণসহ বিস্তারিত উল্লেখ করে secretary@probashi.gov.bd ইমেইলে রিপোর্ট করার জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে।
প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়ম পর্যবেক্ষণ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। অনিয়ম এবং অতিরিক্ত অভিবাসন খরচের অভিযোগের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত করেছিল মালয়েশিয়া।
নতুন নিয়োগ ব্যবস্থার অধীনে মালয়েশিয়া সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) পাশাপাশি ২৫টি মূল রিক্রুটিং এজেন্সি এবং ৩১২টি সহযোগী (অ্যাসোসিয়েট) এজেন্সি নির্বাচন করা হয়েছে। সহযোগী এজেন্সিগুলো মূল এজেন্সি বা বোয়েসেলের মাধ্যমে কাজ করবে বলে আশা করা হচ্ছে, যদিও এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে তা নিয়ে প্রশ্ন থেকে গেছে।
বোয়েসেলের মাধ্যমে পৃথকভাবে শূন্য অভিবাসন খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে সরকার। সরকার স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা করলেও নিয়োগের মোট খরচ এবং কবে থেকে কর্মী পাঠানো শুরু হবে সে সময়সূচি এখনো স্পষ্ট করা হয়নি।

spot_img

Most Popular

আরও পড়ুন

হবিগঞ্জে আইফোন নিয়ে বিরোধের জেরে হত্যা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে...

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি তালহা, সম্পাদক স্বপ্নীল

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন...

সেকশন অফিসার থেকে রেজিস্ট্রার: শাবিপ্রবিতে ৩২ বছরের স্মৃতিময় কর্মজীবনের বিদায়

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক রেজিস্ট্রার সৈয়দ...

লাখাইয়ে অনাবৃষ্টিতে চৌচির আমন জমি, বাড়ছে মাজরা পোকার আক্রমন এতে উদ্বিগ্ন কৃষকরা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার...

spot_img

পড়ুন

হবিগঞ্জে আইফোন নিয়ে বিরোধের জেরে হত্যা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইফোন নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত তারেক মিয়া (২২) নবীগঞ্জ উপজেলার চৌষাটপুর গ্রামের বাসিন্দা ছিলেন। লাখাই ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে...

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি তালহা, সম্পাদক স্বপ্নীল

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল আহমেদ তালহা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরদ্বীপ দাস স্বপ্নীল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩শে অক্টোবর) বিকালে সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবে পুসাসের বার্ষিক সাধারণ...

সেকশন অফিসার থেকে রেজিস্ট্রার: শাবিপ্রবিতে ৩২ বছরের স্মৃতিময় কর্মজীবনের বিদায়

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক রেজিস্ট্রার সৈয়দ লিম মোহাম্মদ আব্দুল কাদিরের প্রায় ৩২ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ কর্মজীবনের অবসান ঘটেছে। বিদায়বেলায় তিনি তাঁর কর্মজীবনের স্মৃতি, অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেছেন। দীর্ঘ পথচলা শেষে বিশ্ববিদ্যালয়ে কাটানো নিজের অভিজ্ঞতা এবং আবেগের কথা স্মরণ করেছেন...

লাখাইয়ে অনাবৃষ্টিতে চৌচির আমন জমি, বাড়ছে মাজরা পোকার আক্রমন এতে উদ্বিগ্ন কৃষকরা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারনে শুকিয়ে চৌচির হয়ে পড়ছে আমন ধানের জমি গুলো। অনেক জমিতে দেখা দিয়েছে ফাটল। এর মধ্যে ধানে মাজরা পোকার আক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা। কিছু জমির ধান ইতিমধ্যে কাইচ থোড় পর্যায়ে পৌঁছেছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে...

খান চা বাগানের শ্রমিকদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার খান চা বাগানের চা শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২টায় খান চা বাগান মিলনায়তনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে...

ক্যানসারে আক্রান্ত শাবিপ্রবি শিক্ষার্থীর বাবার চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর সাব্বির আহমেদের বাবা চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আরও প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, মীর...

বাংলাদেশ আর্কসামিটে সেরা শাবিপ্রবির স্থাপত্য বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এর শিক্ষার্থী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত দেশের ১৬টি স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে শাবিপ্রবির শিক্ষার্থীরা এই গৌরবময় সাফল্য অর্জন করে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অলিপুরের বাদশা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জালাল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি উত্তর গ্রামের (গুনিহাটি) মৃত...

দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ প্রজ্ঞাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক যোগদান না করায় দুই মাস পর নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রাণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ...

লাখাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমানও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার (১৪অক্টোম্বর ) দুপুর ১ টার দিকে শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় এ-ই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল...

লাখাইয়ে চিকিৎসক, জনবলসহ নানান সংকটে ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

নাজিম উদ্দিন, লাখাই : নেই প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি-এভাবেই চলছে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সমস্যা ও অসুস্থতা নিয়ে প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। তবে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।হাসপাতালটি ৫০...

হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে: কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। বিএনপি সরকার সেই স্বাধীনতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এ জন্য...