নাজিম উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমানও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
বুধবার (১৪অক্টোম্বর ) দুপুর ১ টার দিকে শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় এ-ই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম (তালহা) লাখাই উপজেলা ভাদিকারা গ্রামের বয়াতুল ইসলামের পুত্র। আহত হওয়া আরমানও একই গ্রামের মরহম আলীর পুত্র। স্থানীয়রা জানান, সকালে তালহা মোটরসাইকেল নিয়ে বন্ধু আরমানসহ শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রান হারায় তালহা।
উল্লেখ্য যে, তালহা কালাউক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তালহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকরাও গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে, একই দুর্ঘটনায় গুরুতর আহত আরমানের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।


