Homeসংবাদলাখাইয়ে অনাবৃষ্টিতে চৌচির আমন...

লাখাইয়ে অনাবৃষ্টিতে চৌচির আমন জমি, বাড়ছে মাজরা পোকার আক্রমন এতে উদ্বিগ্ন কৃষকরা

নাজিম উদ্দিন, লাখাই :

হবিগঞ্জের লাখাই উপজেলায় দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারনে শুকিয়ে চৌচির হয়ে পড়ছে আমন ধানের জমি গুলো। অনেক জমিতে দেখা দিয়েছে ফাটল। এর মধ্যে ধানে মাজরা পোকার আক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা। কিছু জমির ধান ইতিমধ্যে কাইচ থোড় পর্যায়ে পৌঁছেছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে পানির সংকট ও পোকার আক্রমণে ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

সরজমিন গিয়ে দেখা গিয়েছে উপজেলার ৬টি ইউনিয়নেই কমবেশি আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মোড়াকরি, করাব, বামৈ ও মুড়িয়াউক ইউনিয়ন গুলোতে আবাদ চাষ বেশি। অনাবৃষ্টির কারণে জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। তাঁদের আশঙ্কা, এ সময়ে পর্যাপ্ত পানি ও পরিচর্যা নিশ্চিত করা না গেলে ধানের ফলন ব্যাহত হতে পারে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লাখাইয়ে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে। তবে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে প্রায় ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।

অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দুই হাজার হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। মুড়িয়াউক গ্রামের কৃষক মাহফুজ মিয়া বলেন,বৃষ্টি না হওয়ায় জমির মাটি শুকিয়ে শক্ত হয়ে গেছে। ধানের গাছ ঠিকমতো বেড়ে উঠছে না। এখন জমিতে পানি দিতে না পারলে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেচ দিতে গেলেও বাড়তি খরচ হচ্ছে। এর মধ্যে পোকার আক্রমণ বাড়লে লোকসানের আশঙ্কাও বাড়বে। মোড়াকরি গ্রামের কৃষক মঈনউদ্দীন বলেন,আমন ধানের ওপর নির্ভর করেই আমরা সারা বছরের খরচের হিসাব করি। এবারও জমিতে ধান চাষ করেছি। কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় আছি।

একদিকে সেচের খরচ, অন্যদিকে ধানে পোকার আক্রমণ সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। অনাবৃষ্টির পাশাপাশি ধানে মাজরা পোকার আক্রমণ বাড়ছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। মাজরা পোকার কীড়া ধানের কাণ্ডের ভেতরে ঢুকে ক্ষতি করে। এতে আক্রান্ত গাছের শিষ সাদা হয়ে যেতে পারে এবং ধান উৎপাদন ব্যাহত হয়। কৃষক গোপাল চন্দ্র দেব বলেন,ধানের খেত বাঁচাতে এখন সেচের পাশাপাশি পোকামাকড়ের দিকেও নজর রাখতে হচ্ছে। পানির সংকট থাকলে ধানের পরিচর্যা কঠিন হয়ে পড়ে। আবার পোকার আক্রমণ ঠেকাতে বাড়তি খরচ করতে হয়। এ অবস্থায় কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।

লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন,আমরা বিদ্যুৎ অফিসকে অনুরোধ করছি, যেসব এলাকায় সেচপাম্প রয়েছে, সেসব এলাকার কৃষকেরা বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করলে যেন দ্রুত সংযোগ দেওয়া হয়।

স্থানীয় কৃষকদের দাবি, সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ দ্রুত নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ে ধানের অবস্থা পর্যবেক্ষণ ও মাজরা পোকার আক্রমণ দমনে কার্যকর পরামর্শ দিতে হবে। বিশেষ করে ধান কাইচ থোড় পর্যায়ে থাকা জমিগুলোতে পানির সংকট দেখা দিলে কৃষকের উদ্বেগ আরও বাড়তে পারে। সময় মতো সেচ ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত না হলে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি ফলনহানির ঝুঁকিও তৈরি হতে পারে।

spot_img

Most Popular

আরও পড়ুন

খান চা বাগানের শ্রমিকদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার খান চা...

ক্যানসারে আক্রান্ত শাবিপ্রবি শিক্ষার্থীর বাবার চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭...

বাংলাদেশ আর্কসামিটে সেরা শাবিপ্রবির স্থাপত্য বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল...

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল...

spot_img

পড়ুন

খান চা বাগানের শ্রমিকদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার খান চা বাগানের চা শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২টায় খান চা বাগান মিলনায়তনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে...

ক্যানসারে আক্রান্ত শাবিপ্রবি শিক্ষার্থীর বাবার চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর সাব্বির আহমেদের বাবা চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আরও প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, মীর...

বাংলাদেশ আর্কসামিটে সেরা শাবিপ্রবির স্থাপত্য বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এর শিক্ষার্থী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত দেশের ১৬টি স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে শাবিপ্রবির শিক্ষার্থীরা এই গৌরবময় সাফল্য অর্জন করে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অলিপুরের বাদশা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জালাল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি উত্তর গ্রামের (গুনিহাটি) মৃত...

দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ প্রজ্ঞাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক যোগদান না করায় দুই মাস পর নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রাণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ...

লাখাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমানও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার (১৪অক্টোম্বর ) দুপুর ১ টার দিকে শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় এ-ই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল...

লাখাইয়ে চিকিৎসক, জনবলসহ নানান সংকটে ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

নাজিম উদ্দিন, লাখাই : নেই প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি-এভাবেই চলছে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সমস্যা ও অসুস্থতা নিয়ে প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। তবে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।হাসপাতালটি ৫০...

হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে: কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। বিএনপি সরকার সেই স্বাধীনতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এ জন্য...

লাখাইয়ে দূর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ৬৭ টি মন্ডবে চলছেশেষ মূহুর্তে সাজসজ্জার কাজ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৬ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আর এর আগেই উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৬৭টি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ।এ বছর লাখাইয়ের প্রতিমা কারিগররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।...

লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি বিষধর পদ্মগোখরো উদ্ধার

নাজিম উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের একটি বসতঘরের মেঝে থেকে ১৩টি মারাত্মক বিষধর পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবারে উপজেলার স্থানীয় বাসিন্দা মোঃ রোমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের ভেতর থেকে একসঙ্গে এতগুলো বিষধর সাপ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়...

পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি

আধুনিক ডেস্ক :: পাঁচ ধাপে এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করে কমিশন। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপের ভোটের তারিখগুলো জানান।ইসির...

সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আধুনিক ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ‎নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোয়াইনঘাট উপজেলা...