Homeসংবাদকোম্পানীগঞ্জে আজ শুরু এইচএসসি...

কোম্পানীগঞ্জে আজ শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছেন ৪৮৩ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। উপজেলার দুটি কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরও ৫৭ জন পরীক্ষার্থী গোয়াইনঘাট উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল হক জানান, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ১৫৭ জন এবং শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৬ জনসহ মোট ২৮৩ জন পরীক্ষার্থীর কেন্দ্র নির্ধারণ করা হয়েছে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে।

অন্যদিকে, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০১ জন এবং ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৯৯ জনসহ মোট ২০০ জন পরীক্ষার্থীর কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজে। এ দুই কেন্দ্রে সর্বমোট ৪৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

এদিকে, কোম্পানীগঞ্জের ইমরান আহমদ কারিগরি কলেজের ৫৭ জন পরীক্ষার্থী গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি কেন্দ্র থেকে ২০২৬ সালের এইচএসসি (কারিগরি) পরীক্ষায় অংশ নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সার্বক্ষণিক তৎপর থাকবে বলেও তিনি জানান।

spot_img

Most Popular

আরও পড়ুন

থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে এমসি কলেজে তিন দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা শুরু

‎এমসি কলেজ প্রতিনিধি :‎‎শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ...

শাবিপ্রবিতে ডেটা সায়েন্সে এমএসসির দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) পরিসংখ্যান বিভাগের আয়োজনে ‘এমএসসি...

লাখাইয়ে কালভার্ট ভেঙে যাওয়ার ৪ বছরেও হয়নি কোনো সংস্কার কাজ,দূভোর্গে এলাকাবাসী

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের উত্তরগ্রামের মদনপুর থেকে আঞ্চলিক...

ট্যুরিস্ট ক্লাব সাস্টের ২৫তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি হৃদয় ও সম্পাদক শিবলু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট...

spot_img

পড়ুন

থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে এমসি কলেজে তিন দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা শুরু

‎এমসি কলেজ প্রতিনিধি :‎‎শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন  থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ কর্মশালা। বুধবার (১ জুলাই) ‘উচ্চারণ, আবৃত্তি, টেলিভিশন উপস্থাপনা, নাটক, সংগীত ও নৃত্য’ বিষয়ক এ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।‎‎​থিয়েটার মুরারিচাঁদের সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক...

শাবিপ্রবিতে ডেটা সায়েন্সে এমএসসির দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) পরিসংখ্যান বিভাগের আয়োজনে ‘এমএসসি ইন ডেটা সায়েন্স (প্রফেশনাল)’ প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক...

লাখাইয়ে কালভার্ট ভেঙে যাওয়ার ৪ বছরেও হয়নি কোনো সংস্কার কাজ,দূভোর্গে এলাকাবাসী

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের উত্তরগ্রামের মদনপুর থেকে আঞ্চলিক সড়কের সংযোগ স্থাপনকারী কালভার্টটি ভেঙে পড়ার চার বছর পার হলেও এখনো নির্মাণ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় শত শত মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-লাখাই-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের সঙ্গে সংযুক্ত এই গুরুত্বপূর্ণ শাখা সড়কটি দিয়ে প্রতিদিন...

ট্যুরিস্ট ক্লাব সাস্টের ২৫তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি হৃদয় ও সম্পাদক শিবলু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট-এর ২৫তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নুরুজ্জামান হৃদয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান শিবলু। বুধবার (৩০ জুন) সন্ধ্যায়...

শাবিপ্রবিতে ‘খোয়াই বন্ধন’র মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘খোয়াই বন্ধন’-এর উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের এ মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য এবং খোয়াই বন্ধনের প্রধান উপদেষ্টা...

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব মিয়া (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব মিয়া ওই গ্রামের মো. রেজ্জাক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজ বসতবাড়িতে...

আরও তিন সহকারী প্রক্টর নিয়োগ দিলো শাবিপ্রবি প্রশাসন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) দুই সপ্তাহের ব্যবধানে সহকারী প্রক্টর হিসেবে আরও তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।  সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন, এফইটি বিভাগের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম,...

বিদ্যুৎ বিচ্ছিন্ন করেও দমানো গেল না শাবিপ্রবির শিক্ষার্থীদের, নতি স্বীকার করল প্রশাসন

শাবিপ্রবি প্রতিনিধি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বড় পর্দায় খেলা দেখতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে প্রশাসন নতি স্বীকার করে খেলা দেখার অনুমতি দিতে বাধ্য হয়। তবে প্রক্টরের দাবি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি টেকনিক্যাল কারণে ঘটেছে। সোমবার (২৯...

সিলেটের উন্নয়নে বাজেটের কার্যকর ব্যবহার নিয়ে নীতিগত সংলাপ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের টেকসই উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাতীয় বাজেটের কার্যকর ভূমিকা নিয়ে ভার্চুয়াল নীতিগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) ‘সিলেটের উন্নয়নে বাজেট পর্যালোচনা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে সিলেট সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিসার্চ ফার্ম (এসএসডিআরএফ)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্র্যাক...

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্যে জাফলংয়ের কইন্না জঙ্গল ও পশ্চিম জাফলং লাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৭ জুন) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পিয়াইন নদীর কইন্না জঙ্গল ও লাঠি...

ধর্মপাশায় মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার৯

মো:ইমাম হোসেন, ধর্মপাশা - মধ্যনগর: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ধর্মপাশা সদর ইউনিয়নের উকিলপাড়া ও শুক্রবার (২৬জুন) বিকেলে কান্দাপাড়া গ্রামের সজল মজুমদার ও মর্জিনার বসতঘরে পৃথক দুটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ । এ সময় বিপুল পরিমাণ গাঁজা, রেক্টিফাইড স্পিরিট,মাদক...

শাবিপ্রবিতে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা: সভাপতি ফাহিম শাহরিয়ার, সাধারন সম্পাদক সাদিয়া তানজিম

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন "রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন" -এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার স্বপ্ন এবং সাধারন সম্পাদক একই শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাদিয়া তানজিম আলভী। বৃহস্পতিবার (২৫...