শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২০২৬ সেশন) নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জুন (রবিবার)থেকে একযোগে সকল বিভাগের ক্লাস শুরু হবে।
মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনার পর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস ২১ জুন থেকে শুরু করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এর আগে, আগামী ১৮ জুন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


