Homeসিলেটবাঁচানো গেল না ট্রেনের...

বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় খাদে পড়া হাতিটিকে

আধুনিক রিপোর্ট ::

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় খাদে পড়া আহত পোষা হাতিটিকে বাঁচানো গেল না। চিকিৎসাচেষ্টার মধ্যে সোমবার দুপুরে হাতিটির মৃত্যু হয়। পোষা হাতিটির নাম সুন্দরমালা। বয়স হয়েছিল ৪২ বছর। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম হাতিটির মালিক।

ঢাকার প্রাণীসেবা প্রতিষ্ঠান পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক জানান, সোমবার সকাল থেকেই হাতিটি নিস্তেজ অবস্থায় পড়ে ছিল। দুপুর ১২টা ৪০ মিনিটে এটি মারা যায়। এ সময় হাতিটির মালিকপক্ষের প্রতিনিধি আবদুস সবুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উদ্ধার করার পর আহত হাতিটি ঘটনাস্থলের কাছেই পড়ে ছিল জানিয়ে রাকিবুল হক বলেন, প্রাণীটির দাঁড়ানোর শক্তি ছিল না। পেট ফোলা ছিল এবং পেছনের ডান পা নাড়াতে পারছিল না। পিঠে মেরুদণ্ডের মাঝবরাবর ক্ষত দেখা গেছে। এসব কারণে রক্তচাপ বেড়ে হাতিটির হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় পৌষসংক্রান্তি উপলক্ষে রথযাত্রা ও মেলা অনুষ্ঠানে হাতিটিকে ভাড়া নেওয়া হয়েছিল। এর সঙ্গে ইমন ও রাকিব নামের দুজন মাহুত ছিলেন। ফেরার পথে গত শনিবার রাতে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় হাতিটি রেললাইন-সংলগ্ন একটি ডোবায় পড়ে যায়।

এরপর রোববার দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক ও কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের যৌথ প্রচেষ্টায় পেলোডার যন্ত্রের সঙ্গে রশি বেঁধে হাতিটিকে ডোবা থেকে টেনে ডাঙায় তোলা হয়। দীর্ঘ সময় ডোবায় পড়ে থাকায় হাতিটি দুর্বল হয়ে পড়েছিল। এ জন্য এটিকে স্যালাইন দেওয়া হয়। এর আগে স্টেরয়েড ও অ্যান্টিহিস্টামিন প্রয়োগ করা হয়েছিল।

রাকিবুল হক আরও বলেন, চলতি বছরের ১ জানুয়ারি কুলাউড়ার কর্মধা এলাকায় মারা যাওয়া হাতি সুন্দরমালার একমাত্র সন্তান সাত বছর বয়সী বীর বাহাদুরকে সনাতন পদ্ধতিতে ‘হাদানি’ (প্রশিক্ষণ) দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ জন্য পাঁচজন মাহুত নিয়োগ করা হয় এবং প্রশিক্ষণের অংশ হিসেবে শাবকটিকে মায়ের কাছ থেকে আলাদা করে পায়ে দড়ি বেঁধে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে বন বিভাগের লোকজন আপত্তি জানান। তাদের অনুরোধে পরদিন ২ জানুয়ারি শাবকটিকে শৃঙ্খলমুক্ত করে স্থানীয় কালাপাহাড় জঙ্গলে মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। মায়ের মৃত্যুর পর এখন বীর বাহাদুর একাই রইল।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের বীর মুক্তিযোদ্ধা রজব আলী...

প্রধানমন্ত্রীর উদ্যোগে রোপণ করা গাছের চারা ভাঙচুরের অভিযোগ বালুখেকোদের বিরুদ্ধে মানববন্ধন

‎ ‎‎গোয়াইনঘাট প্রতিনিধি:‎‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে রোপণ করা...

শাবিপ্রবির স্টুডেন্ট এইড সাস্টের নেতৃত্বে শোয়াইব-মুরাদ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রাচীন সামাজিক সংগঠন...

সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক...

spot_img

পড়ুন

লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের বীর মুক্তিযোদ্ধা রজব আলী (৮০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। এদিন বামৈ ইউনিয়নের গরু বাজার সংলগ্ন স্থানে আছর নামাজ বাদ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম  উপস্থিতিতে লাখাই...

প্রধানমন্ত্রীর উদ্যোগে রোপণ করা গাছের চারা ভাঙচুরের অভিযোগ বালুখেকোদের বিরুদ্ধে মানববন্ধন

‎ ‎‎গোয়াইনঘাট প্রতিনিধি:‎‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে রোপণ করা গাছের চারা রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগে বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার সময় গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের মাঠ রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক,...

শাবিপ্রবির স্টুডেন্ট এইড সাস্টের নেতৃত্বে শোয়াইব-মুরাদ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রাচীন সামাজিক সংগঠন স্টুডেন্ট এইড সাস্ট-এর ২০তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোয়াইব আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান মহসিন মুরাদ। মঙ্গলবার (৩০...

সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম ডাক্তার সুব্রত সাহা বিকাশ (৩৩)। তিনি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা ৪ বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য আসছিলেন।বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার...

এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপ

এমসি কলেজ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপ। পরীক্ষার প্রথম দিন থেকেই কলেজ ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন গ্রুপের রোভার সদস্যরা। রোভার স্কাউট সদস্যরা পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষ খুঁজে পেতে দিকনির্দেশনা, প্রয়োজনীয়...

থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে এমসি কলেজে তিন দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা শুরু

‎এমসি কলেজ প্রতিনিধি :‎‎শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন  থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ কর্মশালা। বুধবার (১ জুলাই) ‘উচ্চারণ, আবৃত্তি, টেলিভিশন উপস্থাপনা, নাটক, সংগীত ও নৃত্য’ বিষয়ক এ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।‎‎​থিয়েটার মুরারিচাঁদের সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক...

কোম্পানীগঞ্জে আজ শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছেন ৪৮৩ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। উপজেলার দুটি কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরও ৫৭ জন পরীক্ষার্থী গোয়াইনঘাট উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষায় অংশ...

শাবিপ্রবিতে ডেটা সায়েন্সে এমএসসির দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) পরিসংখ্যান বিভাগের আয়োজনে ‘এমএসসি ইন ডেটা সায়েন্স (প্রফেশনাল)’ প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক...

লাখাইয়ে কালভার্ট ভেঙে যাওয়ার ৪ বছরেও হয়নি কোনো সংস্কার কাজ,দূভোর্গে এলাকাবাসী

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের উত্তরগ্রামের মদনপুর থেকে আঞ্চলিক সড়কের সংযোগ স্থাপনকারী কালভার্টটি ভেঙে পড়ার চার বছর পার হলেও এখনো নির্মাণ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় শত শত মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-লাখাই-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের সঙ্গে সংযুক্ত এই গুরুত্বপূর্ণ শাখা সড়কটি দিয়ে প্রতিদিন...

ট্যুরিস্ট ক্লাব সাস্টের ২৫তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি হৃদয় ও সম্পাদক শিবলু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট-এর ২৫তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নুরুজ্জামান হৃদয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান শিবলু। বুধবার (৩০ জুন) সন্ধ্যায়...

শাবিপ্রবিতে ‘খোয়াই বন্ধন’র মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘খোয়াই বন্ধন’-এর উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের এ মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য এবং খোয়াই বন্ধনের প্রধান উপদেষ্টা...

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব মিয়া (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব মিয়া ওই গ্রামের মো. রেজ্জাক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজ বসতবাড়িতে...