আ্ধুনিক ডেস্ক ::
সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ধবার (৩ ডিসেম্বর) সকালে ইঙ্গুলাল রোডের ৪৯/২ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজু আহমদ (৩০) নামের ওই যুবক নরসিংদীর বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে। ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হওয়ায় পাপ্পু নামের আরেক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজুকে ঘরের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের ধরে দেওয়া পাপ্পু নামের যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


