শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ‘বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ (বাফসা)-এর ২১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিফ জামি আলভী এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ আদনান নির্বাচিত হয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ই তে আয়োজিত এক সভায় এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন বাফসার সভাপতি ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রেদোয়ান।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহাদ সরকার, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মুহিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল কাদের সুজন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত সরকার সঞ্জয়, সহকারী ক্রীড়া সম্পাদক মো. খালিদুজ্জামান নূরী, সহকারী সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম তোহা, শিক্ষা ও গবেষণা সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, সহকারী সাংগঠনিক সম্পাদক তাকি তাহসিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পুলক চন্দ্র মণ্ডল পিয়াস, দপ্তর সম্পাদক মো. আফিফ ইখলাস, সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক রাশিদ মুজাহিদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন জাহিদ হাসান, আবিদুর রহমান নিসার, আবু রায়হান সজীব ও মাহিয়া আহমাদ চৌধুরী।
এসময় বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রোমেল আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ ব্যতিত অন্য সদস্যরা শাবিপ্রবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।


