কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোহাম্মদ তারেক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪ ধারার বিধান অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাকিম আহমেদ ফরহাদ। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন জেলা শিক্ষা অফিসার মনোনীত সহকারী শিক্ষক মহাদেব বিশ্বাস। অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অনুমোদনপত্র অনুযায়ী, এডহক কমিটি স্মারক জারির তারিখ থেকে ছয় মাস কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।


