শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষাবাদ বিষয়ে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণগাঁও ও শত্রুমর্দন গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের এনরিচ প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হয়। জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) ও শেয়ার দ্যা প্লানেট অ্যাসোসিয়েশন, জাপানের আর্থিক সহযোগিতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রশিক্ষণে কৃষকদের জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেন এসেড হবিগঞ্জের এনরিচ প্রকল্পের প্রজেক্ট অফিসার এ.এইচ.এম আনিসুজ্জামান।
এ সময় বক্তব্য দেন ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান, শান্তিগঞ্জের গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান ও কহিনুর আহমেদ নাহিদ।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানো এবং উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষে কৃষকদের উৎসাহিত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণে এনরিচ প্রকল্পের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক, দিপলু সূত্র, ডিআর-সিসিএএ প্রকল্পের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জাকারিয়া, মোসাদ্দিক হোসেন সাকিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


