আধুনিক ডেস্ক ::
শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ইতিহাসে মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশব্যাপী ফ্যাসিবাদী আওয়ামী নৈরাজ্য-নাশকতা, জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সিলেট নগরের বন্দর বাজারের পুরাতন হকার্স মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।
তিনি বলেন, জুলাই আন্দোলনে হত্যা-নিপীড়নের দায়ে ৫৮৬ টি মামলার মধ্যে ৩২৪টিই ছাত্র জনতা হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে। তাকে একজন খুনি আসামি হিসেবে ভারতকে ফেরত দিতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে আমরা সব দল মতপার্থক্য ভুলে একসঙ্গে লড়াই করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজ একেক দল একেক রকম কথা বলছে। একেক দল একেক রকম বক্তব্য দিচ্ছে। আর যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর নেতাকর্মীরা কেউই ভালো থাকতে পারব না।
হকার্স মার্কেট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল জলিলের সভাপতিত্বে সিলেট মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সিলেট মহানগর বিএনপি নেতা ওলিউর রহমান ডেনী, আব্দুল হান্নান খান,আহছানুজ্জামান শহিদ, সৈয়দ আখতার আহমদ, মিছবাউল করিম চৌধুরী, হকার্স মার্কেটের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, দপ্তর সম্পাদক সামীম চৌধুরী, হোসেইন আহমদ, খায়ের আহমদ, শাহাবুদ্দিন আহমদ, রাশেদ মিয়া, বশির আহমদ, দুলাল আহমদ প্রমূখ।


