Homeক্যাম্পাসশাকসু বানচালের ষড়যন্ত্র, নেপথ্যে...

শাকসু বানচালের ষড়যন্ত্র, নেপথ্যে কারা?

মাঈন উদ্দিন, শাবি:

দীর্ঘ ২৭ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর উপাচার্যের উপস্থিতিতে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় বিএনপিপন্থি চারজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও নানা জল্পনা–কল্পনা। কেউ প্রশ্ন তুলছেন, “শাকসু নির্বাচন কি আদৌ হবে?” আবার কেউ কেউ মনে করছেন, বিএনপি ও তাদের অঙ্গসংগঠন ছাত্রদল শাকসু বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

অভিযোগের কারণ হিসেবে শিক্ষার্থীরা দেখাচ্ছেন তাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডকে, যা নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। প্রায় ১০ মাস শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ব্যানার–ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। এ সময় ছাত্রদল দাবি করেছিল, প্রথমে ছাত্ররাজনীতি চালু করতে হবে, তারপর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী ঘোষণা দেন যে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ঘোষণার পর নির্বাচনকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনরায় চালু করা হয়। তবে রাজনীতি চালুর পর ১৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করে, ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন করা ঠিক হবে না। তারা বলেন, দীর্ঘ ১০ মাস ছাত্ররাজনীতি বন্ধ থাকায় তারা সাংগঠনিকভাবে পিছিয়ে পড়েছেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো এখানে ৫ আগস্টের পর রাজনীতি চালু ছিল না। প্রশাসন ইচ্ছাকৃতভাবে রাজনীতি স্থগিত রেখে এখন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করতে চাইছে, এমন অভিযোগও করেন তারা।

তারা আরও বলেন , বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। এই সময়ে নির্বাচন আয়োজন শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করবে। তাই তারা পরীক্ষার পর নির্বাচন প্রক্রিয়া শুরু করার দাবি জানান।

এর আগে এক অনলাইন মিটিংয়ে বিএনপিপন্থি কিছু শিক্ষক উপাচার্যের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

এ সকল বিষয় পর্যালোচনা করে সম্ভাব্য শিবির–সমর্থিত ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “নির্বাচন কমিশন থেকে যে চারজন পদত্যাগ করেছেন, তারা সবাই জুলাই আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। তাই তাদের প্রতি আমাদের ভরসা ছিল। কিন্তু তারা সেই বিশ্বাস হারিয়েছেন। আমার মনে হয়, ছাত্রদল শাকসু বানচালের জন্য একটি পরিকল্পিত সিরিজ শুরু করেছে। আত্মবিশ্বাসের অভাবে তারা জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন চায় না। এজন্য একের পর এক অজুহাত তুলে নির্বাচন পেছাতে চাইছে।”

তিনি আরও বলেন, “প্রথমে তারা বলেছিল, ছাত্ররাজনীতি চালু না করে নির্বাচন দেওয়া যাবে না। রাজনীতি চালুর পর আবার বলল, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন বলছে, পরীক্ষার সময় নির্বাচন মানসিক চাপ দেবে। বিএনপিপন্থি কিছু শিক্ষকও প্রশাসনের সঙ্গে অশালীন আচরণ করেছেন। কমিশন ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে বিএনপি মতাদর্শের পাঁচ শিক্ষকের পদত্যাগ সবকিছুই একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।”

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিএনপিপন্থি চারজন শিক্ষক তফসিল ঘোষণার আগেই একযোগে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখালেও তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষার্থীদের মনে সন্দেহ তৈরি করেছে। এটি আসন্ন শাকসু নির্বাচনের সুষ্ঠুতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা আগেই প্রশাসনকে সতর্ক করেছিল যে, কমিশনে এমন কাউকে রাখা ঠিক হবে না যারা মাঝপথে রাজনৈতিক কারণে সরে যেতে পারেন। সেই সতর্কতা উপেক্ষা করার ফল আমরা এখন দেখছি। শিক্ষার্থীরা কোনো ষড়যন্ত্র মেনে নেবে না, ইনশাআল্লাহ। আমরা চাই অবিলম্বে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।”

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির আহবায়ক পলাশ বখতিয়ার বলেন, “অভ্যুত্থানের পর এক বছরের বেশি সময় পার হলেও প্রশাসন নির্বাচন আয়োজন করতে পারেনি, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। নভেম্বরই ছিল নির্বাচন আয়োজনের সর্বোত্তম সময়। এর মধ্যে না হলে পরবর্তীতে জাতীয় নির্বাচনের প্রভাবে ছাত্রসংসদ নির্বাচনে আধিপত্য দেখা দিতে পারে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনারদের পদত্যাগ নির্বাচন আয়োজনকে প্রভাবিত করবে না বলে আমি মনে করি। পদত্যাগ করা এক কমিশনারও বলেছেন, তিনি শাকসু নির্বাচন চান। তাই আশা করি, কমিশন সফলভাবে নির্বাচন সম্পন্ন করবে।”

এসব অভিযোগের প্রেক্ষিতে ছাত্রদলের শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান বলেন, “কেউ পদত্যাগ করলে তার দায় আমাদের নয়। তারা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তাদের জায়গায় তাদের পরবর্তীজনকে দায়িত্ব দেওয়া হোক। অন্যথায় নতুন কমিশনার নিয়োগ দেওয়া হোক । আমরাও চাই উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন হোক। তবে বর্তমানে অনেক ব্যাচের পরীক্ষা চলমান। তাদের অনেকই প্রার্থী হবেন । এই সময়ে কিভাবে তারা প্রচারণা চালাবেন। তাই সবার সুবিধা বিবেচনা করে নির্বাচন আয়োজন করাই যুক্তিসংগত হবে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর শাবিশাখার শিক্ষক নেতারা শাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে অসহযোগিতার করবেন বলে গুঞ্জন উঠেছে৷ জানতে চাইলে উপ-উপাচার্য ও ইউট্যাব শাবপ্রবির শাখার আহ্বায়ক মো. সাজেদুল করিম বলেন, ইউট্যাব হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দায়িত্বশীল সংগঠন। ইউট্যাব যদি কোন কিছু করতে চায় তাহলে অবশ্যই মিডিয়াকে জানিয়ে করবে। নির্বাচন কমিশনারদের পদত্যাগের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, তারা পদত্যাগ পত্র জমা দিয়েছে, আমরা এখন সেটা গ্রহণ করিনি। যদি গ্রহণ করা হয় তাহলে নতুন চারজন নিয়োগ দেওয়া হবে অন্যথায় তারাই কাজ করবেন। এ নিয়ে শিক্ষার্থীদের আশংকা করার কিছু নেই।

spot_img

Most Popular

আরও পড়ুন

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু,...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০...

spot_img

পড়ুন

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে ঢাকায় ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীতে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে এই ফোরাম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই ফোরামটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন...

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন। শনিবার (১৫ আগস্ট)...