Homeসিলেটমৌলভীবাজারচা বাগানগুলোতে বাড়ছে বেকারত্ব!...

চা বাগানগুলোতে বাড়ছে বেকারত্ব! শিক্ষিত তরুণ-তরুণীরা হন্যে হয়ে খুঁজছে চাকরি

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

দেশের চা বাগান সমুহে মারাত্মক হারে বাড়ছে বেকারত্ব। বেকারত্বের বোঝা নিয়ে চা বাগান সমুহে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। বেকারদের মধ্যে এসে যুক্ত হচ্ছে শিক্ষিত যুবক-যুবতিরা। মা-বাবার স্বপ্নকে লালন করে বিএ, অনার্স, মাস্টার্স পাস করে হন্যে হয়ে খুঁজছে চাকুরি।

তবে চাকুরি না পেয়ে নানা যন্ত্রনার মধ্যে দিনাতিপাত করছে অনেকে। কেউ কেউ হতাশাগ্রহস্ত জীবন যাপন করছে। মধ্যবয়সি ও শত শত যুবক যুবতিরা কাজের সন্ধানে বস্তি ও নার্সারী সমুহে কাজের সন্ধানে ছুটে বেড়াচ্ছে।

চা শ্রমিকরা জানান, পরিবারের সাত, আট সদস্যের মধ্যে একজনের দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরিতে কোন মতেই সংসার চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এরমধ্যে চিকিৎসা, বাসস্থান, লেখাপড়া করানো ও পুষ্টিকর খাবার সাধ্যের বাইরে রয়েছে।

সারাদেশে ১৬৭টি চা বাগানের মধ্যে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে প্রায় ১০ লাখ চা শ্রমিক জনগোষ্টি রয়েছে। এদের মধ্যে চা বাগানে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে কর্মরত আছেন প্রায় ১ লাখ ২৩ হাজার জনগোষ্ঠি। এছাড়া প্রায় অর্ধলক্ষাধিক শিক্ষিত বেকার জনগোষ্ঠি এবং প্রায় আড়াই লাখ বেকার নারী পুরুষ রয়েছে। শিক্ষিতদের যুবক যুবতিদের মধ্যে এসএসসি, এইচএসসি, বিএ, মাস্টার্স সম্পন্নও রয়েছে। শিক্ষিত যুবক-যুবতিরা চাকুরির জন্য হন্যে হয়ে ঘুরছে। তারপরও চাকুরি না পেয়ে হতাশ জীবন ধারণ করছে। যুব সামজের মধ্যে কেউ কেউ নেশাগ্রস্থও হয়ে পড়ছেন। চা বাগানের মধ্যবয়সি বেকার নারী ও পুরুষ এবং কিছু যুবক ও যুবতি বাগানে কাজ না পেয়ে বস্তি এলাকা, বিল্ডিং কন্ট্রাকশন, মাটি কাটা, লাকড়ি করা, কৃষিকাজ ও নার্সারী সমুহে কাজ করে সংসার চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা শমশেরনগর চা বাগানের এক যুবক বলেন, ‘চাকুরির জন্য আবেদনের সাথে কাগজপত্র জমা দিতে দিতে অনেক টাকা খরচ করে ফেলছি। চাকুরি পাওয়া এতো কঠিন জানলে লেখাপড়াই করতাম না।’ একইভাবে দেওছড়া চা বাগানের বিএ পাস অমৃত রবিদাস, রঞ্জিত রবিদাস, কানিহাটি চা বাগানের বিএ-অনার্স সন্ধিপ বীন, মাস্টার্স উত্তীর্ণ সঙ্গীতা বীন ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছি, চাকুরি হয়নি। লেখাপড়া শেষ করে যদি চাকুরিই না পাওয়া যায়, তাহলে লেখাপড়া করে কি লাভ? তারা আরো বলেন, বিভিন্ন চা বাগানে অসংখ্য ছেলেমেয়ে শিক্ষিত হয়ে শুধু বেকার জীবন যাপনই করছে না, হতাশাগ্রস্ত হয়েও পড়ছে।

শমশেরনগর কানিহাটি চা বাগানের প্রাক্তন ইউপি সদস্য ও চা শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, চা বাগানে বেকারত্বে বোঝা ভয়াবহ। কাজকর্ম না পেয়ে অনেকেই চরম অভাব অনটনে দিনযাপন করছে। শিক্ষিত বেকাররাও হতাশ হয়ে পড়ছে। এই অবস্থা থেকে উত্তরনে দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চা শিল্পে বাগানের পতিত জমিতে নতুন চা বাগান করা, কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা, নিরাপত্তা গ্রুপ তৈরি, শিক্ষার হার বৃদ্ধির জন্য চা শ্রমিক, মালিক ও সরকার পক্ষকে একযোগে কাজ করে বেকারত্ব মুক্ত না করলে ভবিষ্যতে সমস্যা আরো প্রকট হয়ে দেখা দেবে।

শমশেরনগর চা বাগানের যুবনেতা মোহন রবিদাস বলেন, আমাদের চা বাগানে বেকারত্বের বোঝা ভারী হচ্ছে। যুবকদের অনেকেই বিপথগামী হচ্ছে। কাজকর্ম না থাকায় বেকার মধ্যবয়সিরা নানা অসুখ-বিসুখে আক্রান্ত হয়ে দু:খ-কষ্টে জীবন যাপন করছেন। অভাবী সংসারের লাগাম টানতে কেউ কেউ বস্তি এলাকায় গিয়ে মাটি কাটা, লাকড়ি কাটা সহ কঠিন কাজে নিয়োজিত রয়েছেন।

চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন উপদেষ্টা রাজভজন কৈরী জানান, চা বাগানে শ্রমিকদের ব্যাপক একটি অংশ বেকার রয়েছে। সারাদেশে চা বাগানের শিক্ষিত চা জনগোষ্ঠির সুনির্দিষ্ট জরিপ সম্পন্ন করা না হলেও প্রায় ৫০ হাজারেরও বেশি শিক্ষিত বেকার জনগোষ্ঠি রয়েছে। এছাড়া এসএসসি পর্যায়ে উত্তীর্ণ অনুত্তীর্ণদের মধ্যে রয়েছে শোচনীয় অবস্থা। তিনি আরও বলেন, এদের কর্মসংস্থানের জন্য মালিক পক্ষের সাথে আলোচনা হয়েছে, শ্রমিকের ক্ষেত্রে শ্রমিক নিয়োগ, ৭টি ভ্যালিতে কারিগরি বিদ্যালয় স্থাপন ও সরকারি চাকুরীতে উচ্চ শিক্ষিতদের ক্ষেত্রে কৌটা সুবিধার দাবি জানানো হয়েছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবির পরিবহনপুলে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) উপহার হিসেবে একটি মাইক্রোবাস...

শাবিপ্রবিতে বাফসার ২১তম কমিটি গঠন: সহ-সভাপতি আলভী, সাধারণ সম্পাদক আসিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বন ও পরিবেশ বিজ্ঞান...

ধর্মপাশায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক চিকিৎসক লাঞ্ছিত ও ভাঙচুর

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তিন মাস বয়সী...

শাবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ, সম্পাদক আল আমিন

শাবিপ্রবি প্রতিনিধি: হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ তরুণ কলাম...

spot_img

পড়ুন

শাবিপ্রবির পরিবহনপুলে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) উপহার হিসেবে একটি মাইক্রোবাস দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য জি এম রবিউল...

শাবিপ্রবিতে বাফসার ২১তম কমিটি গঠন: সহ-সভাপতি আলভী, সাধারণ সম্পাদক আসিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ‘বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ (বাফসা)-এর ২১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিফ জামি আলভী এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ আদনান নির্বাচিত হয়েছেন। রবিবার...

ধর্মপাশায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক চিকিৎসক লাঞ্ছিত ও ভাঙচুর

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তিন মাস বয়সী সিয়াম নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কে লাঞ্ছিত ও জরুরি বিভাগের কক্ষের জানালার কাঁচ এবং সেখানে থাকা একটি নেভুলাইজার মেশিন ভঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার...

শাবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ, সম্পাদক আল আমিন

শাবিপ্রবি প্রতিনিধি: হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল আমিন মনোনীত হয়েছেন। শনিবার(১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সভাপতি মো. রুহুল আমিন...

মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে ইজারাকৃত নদী দখলের অভিযোগ

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি বিধি মেনে ইজারা নেওয়া 'ঘাসী নদী ২য় খণ্ড' দখলের চেষ্টা ও মাছ লুটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার ও সমিতির সম্পদ রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৎস্যজীবী সমিতি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর)...

লাখাইয়ে আমন আবাদে ব্যস্ত কৃষকরা,লক্ষ্যমাত্রা ছাড়াল আমন আবাদ

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় বর্ষার পানি নামতে থাকায় অপেক্ষাকৃত নিচু জমিও এখন আমন চাষের আওতায় আনা হয়েছে। হাওর অধ্যুষিত এ উপজেলায় ধানই প্রধান ফসল। উপজেলার ছয়টি ইউনিয়নে চলতি মৌসুমে রোপা আমনের আবাদ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে রোপণ করা বিস্তীর্ণ আমন জমিতে মৃদু বাতাসে দুলছে সবুজ ধানের পাতা।...

কোম্পানীগঞ্জের রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাকিম আহমেদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই হুমায়ুন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোহাম্মদ তারেক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪ ধারার বিধান অনুযায়ী...

শাবিপ্রবিতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রেড ওয়ারিয়র্স

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হল প্রশাসনের উদ্যোগে আয়োজিত 'শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রেড ওয়ারিয়র্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আলফা উলফসকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে দলটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সৈয়দ মুজতবা আলী হল মাঠে...

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষাবাদ বিষয়ে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণগাঁও ও শত্রুমর্দন গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড...

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন (২৮) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার ডাকঘর...

ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্ঠা গ্রেফতার ২

মো:ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের সড়কে এক কলেজ ছাত্রী (২২) ও তাঁর বড় বোন (২৪) কে যৌন নিপীড়ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীটির ভগ্নপতি (২৮) কে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা...

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যােগে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা...