Home Blog Page 82

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি আরোহীবাহী নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

0

আধুনিক ডেস্ক ::

লিবিয়া উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। লিবীয় রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল–খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬ জন ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

রেড ক্রিসেন্ট জানায়, দ্বিতীয় নৌকায় ৬৯ জন ছিলেন। তাঁদের মধ্যে দুজন মিসরীয়। অনেক সুদানিও ছিলেন। তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা স্পষ্ট নয়। বলা হয়, এ নৌকার যাত্রীদের মধ্যে আটটি শিশু ছিল।

আল–খুমস হলো রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি উপকূলীয় শহর।

রেড ক্রিসেন্ট জানায়, দ্বিতীয় নৌকায় ৬৯ জন ছিলেন। তাঁদের মধ্যে দুজন মিসরীয়। অনেক সুদানিও ছিলেন। তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা স্পষ্ট নয়। বলা হয়, এ নৌকার যাত্রীদের মধ্যে আটটি শিশু ছিল।
২০১১ সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটো-সমর্থিত এক আন্দোলনে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতন হয়। এর পর থেকে দেশটি যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপমুখী অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে।

লিবীয় রেড ক্রিসেন্টের প্রকাশ করা ছবিতে দেখা যায়, প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মৃতদেহগুলো সারিবদ্ধভাবে রাখা। অন্য ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবকেরা উদ্ধার করা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যায়, উদ্ধার হওয়া লোকেরা কম্বল জড়িয়ে মাটিতে বসে আছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, উদ্ধারকাজে উপকূলরক্ষী বাহিনী ও আল–খুমস পোর্ট সিকিউরিটি এজেন্সি অংশ নেয়। শহরের সরকারি কৌঁসুলির নির্দেশে মৃতদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গত বুধবার জানিয়েছে, আল বুরি তেলক্ষেত্রের কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। তাঁরা মারা গেছেন বলে মনো করা হচ্ছে। তেলক্ষেত্রটি লিবিয়ার উত্তর–উত্তর–পশ্চিম উপকূলে অবস্থিত।

গত অক্টোবরের মাঝামাঝি ত্রিপোলির পশ্চিম উপকূলে ৬১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। সেপ্টেম্বরে আইওএম জানিয়েছিল, লিবিয়ার উপকূলে সুদানের ৭৫ জন শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুন লাগার পর অন্তত ৫০ জন মারা গেছেন।
গত অক্টোবরের মাঝামাঝি ত্রিপোলির পশ্চিম উপকূলে ৬১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। সেপ্টেম্বরে আইওএম জানিয়েছিল, লিবিয়ার উপকূলে সুদানের ৭৫ জন শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুন লাগার পর অন্তত ৫০ জন মারা গেছেন।

গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের এক বৈঠকে যুক্তরাজ্য, স্পেন, নরওয়ে, সিয়েরা লিয়নসহ কয়েকটি দেশ লিবিয়াকে সেসব আটককেন্দ্র বন্ধ করার আহ্বান জানায়; যেখানে মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী অভিবাসী ও শরণার্থীদের নির্যাতন, মারধর, এমনকি কখনো হত্যা পর্যন্ত করা হয়।

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, কুমারগাওেয়ে বাসে আগুন

0

আধুনিক রিপোর্ট ::

মধ্যরাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। এছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় পরিত্যক্ত একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।

অ্যাম্বুলেন্সে আগুন লাগার এক ঘণ্টা পর সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় হৃদয় পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি পরিত্যক্ত ছিল বলে জানিয়েছেন মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোবাশ্বির। তিনি জানান, খবর পেয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নতুন পোশাকে নেমেছে পুলিশ

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ পুলিশের নতুন পোশাক বাহিনীর সদস্যদের গায়ে উঠেছে। শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরেছে পুলিশ। তবে জেলা পুলিশ এখনো তা পায়নি। পর্যায়ক্রমে তারাও নতুন পোশাক পাবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। এরই অংশ হিসেবে মহানগর পুলিশে লৌহ রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ এই পোশাক পরবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, আজ থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পাবেন।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন প্রথম আলোকে বলেন, জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন এই পোশাক পরবেন। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) আগের পোশাক থাকবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, ‘পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসঙ্গে সব করা যাবে না।’

পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতারও পরিবর্তন হবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। পুলিশে সংস্কারের উদ্যোগও নিয়েছে এই সরকার। সে জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হচ্ছে।

খতমে নবুওয়তের মহাসম্মেলন থেকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার ১ দফা দাবি, বছরজুড়ে কর্মসূচি ঘোষণা

0

আধনিক ডেস্ক ::

ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন থেকে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খতমে নবুওয়ত বাংলাদেশ। ‘কাদিয়ানি’দের অমুসলিম ঘোষণার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলনের মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণা করে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্‌ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা না হলে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে।’

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত আলেম-ওলামা ও তৌহিদী জনতার গণস্বাক্ষর গ্রহণ; মে ও জুন মাসে দেশের প্রতিটি জেলার ডিসিকে স্মারকলিপি প্রদান; জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় খতমে নবুওয়ত সম্মেলন আয়োজন। এরপরও দাবি আদায় না হলে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে দেশের প্রতিনিধিত্বশীল আলেম-ওলামাদের নিয়ে ডিসেম্বরে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন করবে খতমে নবুওয়ত।

পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি; ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিমও এই সম্মেলনে অংশ নেন।

দেশের শীর্ষস্থানীয় ওলামাদের মধ্যে সম্মেলনে যোগ দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রমুখ।

দেশে আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক সম্মেলন করল খতমে নবুওয়ত। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেমরা এই সম্মেলনে যোগ দেন। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ এই সম্মেলন আয়োজন করে। এর তত্ত্বাবধানে ছিল খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি।

সারা দেশ থেকে খতমে নবুওয়তের নেতা–কর্মীরা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর স্বেচ্ছাসেবীরা কাজ করেন।

শাবির প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ বিবেচনা করে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিকে বিবেচনায় নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

শুক্রবার (১৪নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে তিনি এ আশ্বাস দেন। এসময় শিক্ষার্থীরা ১২ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান।

শাকসুর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে উপ-উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যে যৌক্তিক দাবি তুলেছো, ১৭ তারিখ নির্বাচন হলে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না, এটি আমরা বিবেচনায় নিচ্ছি। নির্বাচন কমিশনের সঙ্গে আবারও আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানাবো।’

এর আগে ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রশাসন। এরপরই প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। রাত পৌনে ৪টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির আন্দোলনরতদের পক্ষে ১২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবির ঘোষণা দেন।

শিশির বলেন, ‘১৭ তারিখ নির্বাচন হলে ভোটারদের সংখ্যা কমে যাবে, যেহেতু তার আগে চার দিন বন্ধ রয়েছে। তাই শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা ডিসেম্বরের ১২ তারিখের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। কোনো পক্ষ যেন দাবি করতে না পারে আমরা প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করছি। সেজন্য আমরা বলেছি, ১২ তারিখের মধ্যে যেকোনো একদিন নির্বাচন করতে পারে প্রশাসন। যেহেতু নির্বাচন কমিশন জানিয়েছেন, তারা ৮ ডিসেম্বরের পর যেকোনো দিন নির্বাচনের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘প্রশাসন কর্তৃক শীতকালীন ছুটি পেছানোর সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি না। আমরা পূর্বের ছুটির তারিখ বহাল রাখার দাবি জানাচ্ছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে বসে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

আজ সিন্ডিকেট সভা শেষে পুনঃনির্ধারিত তারিখ ঘোষণা করা হবে।

শাকসু নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান, উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ

0

শাবিপ্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘোষণা অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে প্রশাসনের ঘোষিত এ তারিখ প্রত্যাখান করে উপাচার্য, উপ-উপাচার্য,কোষাধ্যক্ষ , রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবন-১ এ তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, গতকাল উপাচার্য ও উপ-উপাচার্য প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন হবে ৯ বা ১০ তারিখ। কিন্তু আজ ছাত্রদলের সাথে মিটিং করে শীতকালীন ছুটির মধ্যে তারিখ ঘোষণা করেছে প্রশাসন। তারা একটি পক্ষকে খুশি করে শাকসু নির্বাচন বানচালের আয়োজন করছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ১০ তারিখের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ততক্ষণ আমরা উপাচার্য , উপ-উপাচার্য কে অবরুদ্ধ করে রাখবো।

তবে নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে উপাচার্য বলেন, আমরা দুই পক্ষের সাথে কথা বলে ১৭ ডিসেম্বর তারিখ ঘোষণা করছি। সব দিক বিবেচনা করে ১৭ ডিসেম্বর আমাদের জন্য উপযুক্ত সময়। আমরা আশা করছি সবাই শাকসু আয়োজনে সহযোগিতা করবে।

কোম্পানীগঞ্জে চোরাই গরুসহ আটক এক

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গরু চুরি চক্রের এক সদস্যকে চোরাই গরু ও পিকআপসহ আটক করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ। আটক ব্যক্তির নাম স্বপন মিয়া (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের অলেক মিয়ার ছেলে। বর্তমানে টুকেরবাজার এলাকার বউবাজারে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্র জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) এবং ওসি (তদন্ত) সুজন কর্মকারের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বউবাজার এলাকায় অভিযান চালিয়ে স্বপনকে আটক করা হয়। এ সময় সিলেট মেট্রো-ন-১১-১৭০৭ নম্বরের একটি পিকআপও জব্দ করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে ওসি রতন শেখ (পিপিএম) জানান, উদ্ধার করা গরুটির প্রকৃত মালিককে শনাক্ত করে গরুটি বুঝিয়ে দেওয়া হয়েছে। চোরাই মাল পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত স্বপন মিয়াকে চুরি মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন,গরু চোর চক্রের অন্যান্য অজ্ঞাত সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন: তারিখ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

0

হিমেল হান্নান, শাবি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী।।আগামী ১৭ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯ টায় প্রশাসনিক ভবন-১ এ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোকাদ্দেসক,নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ড. মো. রিজাউল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরি সাংবাদিকদের বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার মিটিং এবং আরেকজনের অসুস্থতার কারণে নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করতে হয়েছিল। এই পরিস্থিতিকে শিক্ষার্থীরা ভুলভাবে নির্বাচন পেছানোর ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছিলেন।

৯ ও ১০ ডিসেম্বর, শিক্ষার্থীদের দাবির থাকলেও আজ নির্বাচন কমিশনসহ সকলের সাথে আলোচনা করে দুটি পক্ষের কথা মাথায় রেখে আগামী ১৭ ডিসেম্বরকে চূড়ান্ত নির্বাচনের দিন হিসেবে নির্ধারণ করা হল।এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতায় একটি উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হল।

দুটি পক্ষের বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন,দুটো পক্ষের কথা ভেবে আমাদের নির্বাচন এই তারিখ ঘোষণা করতে হয়েছে।একটি পক্ষ চাই পরিক্ষার পর করতে, অপর একটি পক্ষ চাই ১০ তারিখের মাঝে। সব কিছু বিবেচনা নিয়ে আমরা শিক্ষার্থীদের কল্যানের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি।

রাজশাহীতে বিচারকের ছেলে খুন, এক সপ্তাহ আগেই সিলেটের জালালাবাদ থানায় জিডি করেছিলেন বিচারকের স্ত্রী

0

আধুনিক ডেস্ক ::

রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) কুপিয়ে হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে ঘাতক লিমন মিয়া। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লিমন মিয়া বৃহস্পতিবার রাতে পুলিশের সামনে সাংবাদিকদের কাছে এই স্বীকারোক্তি দেয়। এদিকে আটক লিমন মিয়ার (৩৫) বিরুদ্ধে সাতদিন আগেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন হামলায় আহত বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী (৪৪)। পরিবারের নিরাপত্তার স্বার্থে সিলেটের জালালাবাদ থানায় জিডিটি করেছিলেন তিনি। তবে ওই জিডির তদন্ত এখনো শুরুই হয়নি। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের উপস্থিতিতে ঘাতক লিমন মিয়া সাংবাদিকদের সামনে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে।

এদিকে, রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান তার ছেলে তাওসিফ রহমান ওরফে সুমনকে (১৬) হত্যার ঘটনায় মামলা করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি মামলার এজাহারে সই দিয়ে ছেলের মরদেহ নিয়ে জামালপুরের গ্রামের বাড়ি রওনা হন। পরে রাজপাড়া থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।

পুলিশের সামনে ঘাতক লিমন মিয়াকে বলতে শোনা যায়, ‘বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীর সাথে তার ৫ বছরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জেরে প্রেমিকা লুসী তাকে পুলিশে দিয়েছে, জেলও খাটিয়েছে এবং নানাভাবে হয়রানিও করেছে। লুসীর প্রেমে তিনি অন্ধ। কিন্তু ফোন করলেও লুসী তার ফোন ধরে না। লুসী ফোন না ধরলে সে পাগল প্রায় হয়ে যায়। এ কারণে লুসীর সাথে দেখা করতেই সে রাজশাহীর বাসায় আসে। এসেই লুসীর হাতে বাদাম ও পপকর্ণ তুলে দেয়। প্রাথমিক কথাবার্তার পর ঘাতক লিমন মিয়া, বিচারকের স্ত্রী লুসীকে নিয়ে টি-বাধে যাওয়ার জন্য চাপাচাপি করে। এক পর্যায়ে লুসীর ছেলে এসে তাকে আঘাত করে। এসময় সেও লুসীর ছেলেকে আঘাত করে। এর পর কি হয়েছে, তা আর বলতে পারবে না বলে দাবি করেছে ঘাতক লিমন মিয়া। এই ঘটনার জন্য ঘাতক লিমন মিয়া সরকার ও দেশবাসীর কাছে বিচার দাবিও করেছে।’

জানা গেছে, গত ৬ নভেম্বর করা জিডিতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী উল্লেখ করেছেন, ‘কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য হওয়ায় লিমনের সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর সে আমার মোবাইল নম্বর নেয়। তার পরিবার আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় প্রায় সময় সে আমার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিত। একটা পর্যায়ে লিমন প্রতিনিয়ত আমার কাছে সহযোগিতা চাইলে আমি তা করতে অপারগতা প্রকাশ করায় সে ফোন করে নানারকম হুমকি-ধমকি দিচ্ছে।’

জিডিতে বলা হয়, ‘সর্বশেষ গত ৩ নভেম্বর সকালে লিমন আমার মেয়ের ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে আমাকে ও আমার পরিবারের লোকজনদের প্রাণে হত্যা করবে বলে হুমকি দেয়। লিমন যে কোন সময় আমিসহ আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতিসাধন করিতে পারে বলে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এ অবস্থায় ব্যক্তি নিরাপত্তার স্বার্থে জিডি করা একান্ত প্রয়োজন।’

যোগাযোগ করা হলে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ মোবাশ্বির বলেন, ‘জিডি হওয়ার পর আদালত থেকে তদন্তের অনুমতি নিতে হয়। আমরা জিডিটি আদালতে পাঠিয়েছি। তবে এখনও তদন্তের অনুমতি পাইনি। তাই জিডির তদন্ত কার্যক্রম শুরু করা যায়নি।’

ওসি আরও জানান, বিচারক আব্দুর রহমানের মেয়ে বিবাহিত। তবে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাই সিলেটে মেয়ের কাছে ছিলেন তাসমিন নাহার লুসী। সেখানে থাকা অবস্থায় লিমন মিয়ার হুমকি পেয়ে তিনি থানায় জিডি করেছিলেন।
বিচারক আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চকপাড়া গ্রামে। ঘাতক লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া ভবানীগঞ্জ গ্রামে। তার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ বলছে, লিমন এই পরিবারের পূর্বপরিচিত। বিচারকের নিহত ছেলে সুমন রাজশাহী গভ: ল্যাবরেটরি স্কুলে নবম শ্রেণির ছাত্র ছিল।
বিচারক আব্দুর রহমান রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি ১০তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। বৃহস্পতিবার বিকেলে ওই ফ্ল্যাটেই লিমনের হাতে খুন হয় বিচারকের নবম শ্রেণি পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমন। আহত হন তার মা তাসমিন নাহার লুসী। হামলাকারী লিমন মিয়াও আহত হয়ে এখন হাসপাতালে।

স্পার্ক ভিউ ভবনের দারোয়ান মেসের আলী জানান, লিমন মিয়াকে তিনি আগে কখনও দেখেননি। বিচারককে ভাই পরিচয় দেওয়ায় তিনি তাকে ভেতরে ঢুকতে দেন। তবে তার আগে খাতায় তার নাম ও মোবাইল নম্বর লিখিয়ে নেন। হাতে একটি ব্যাগ নিয়ে দুপুর আড়াইটার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান। এর প্রায় ৩০ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাকে এসে জানান যে, ফ্ল্যাটে বিচারকের ছেলেকে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন। তারা সবাই ফ্ল্যাটে ঢুকে তিনজনকেই আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ধারালো অস্ত্রের গুরুত্বর আঘাতের ফলে সুমনের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। লাশ হাসপাতালের মর্গে আছে।

ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বিচারকের স্ত্রীর ডান হাত ও উরু এবং বাম বাহুতে গুরুত্বর জখম দেখা গেছে। এছাড়া তার ডান হাতের একটি রগ কেটে গেছে। চিকিৎসকদের একটি সমন্বিত দল অস্ত্রোপচার করেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি জানান, লিমন মিয়ার ডান হাতে জখম ছিল। তবে সেটি গুরুত্বর নয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, হামলাকারী ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি চালক। তার সঙ্গে পূর্ববিরোধ থাকতে পারে। হাসপাতালে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সার্বিক ঘটনা তদন্ত করছে।

ময়লা–অগোছালোর ভেতর ‘সেরা হাসপাতাল’, ছাতকে ব্যাপক সমালোচনা

0
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

লুৎফুর রহমান শাওন, ছাতক:

স্বাস্থ্য অধিদপ্তরের মার্চ ২০২৫-এর মূল্যায়নে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে স্বীকৃতি পেয়েছে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারাদেশের ৪৯০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১১তম।
কিন্তু রোগী ও স্বজনদের মতে, এই স্বীকৃতির সঙ্গে হাসপাতালের বাস্তব চিত্রের কোনো মিল নেই।

হাসপাতালের ভেতরের কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায় মেঝেজুড়ে ছড়ানো ময়লা, নোংরা কাপড়ের স্তূপ, ব্যবহৃত সিরিঞ্জের প্যাকেট, ফেলে দেওয়া প্লাস্টিক বোতলসহ বিভিন্ন বর্জ্য। নার্স রুমের সামনেও অগোছালো পরিবেশ। পাশে পড়ে থাকা ভাঙা আসবাবপত্র পুরো পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

স্থানীয় আকাশ আহমদ জানান, যেখানে রোগীরা চিকিৎসা নিতে আসে, সেই জায়গাই যদি নোংরা থাকে, রোগীরা নিরাপদ চিকিৎসা পাবে কীভাবে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রুগির স্বজন মোঃ মিজানুর রহমান বলেন, শুধু করিডোর নয় টয়লেট থেকে শুরু করে হাসপাতালের নানা অংশেই দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতার অভাব দেখা যায়।

অনেকের মতে, প্রতিদিন বিপুল রোগী এলেও বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কখনোই উন্নত হয়নি।

স্থানীয় এক বাসিন্দা মিনহাজুর রহমান মিনহাজ বলেন, মূল্যায়নে ভালো স্থান পাওয়া মানেই সবসময় ধারাবাহিক সেবার মান বজায় থাকে এমন নয়। নোংরা পরিবেশ রোগীর সরাসরি স্বাস্থ্যঝুঁকি বাড়ায় এবং সংক্রমণের ঝুঁকি তৈরি করে। এটা থেকে আমাদের সকলের সচেতন থাকতে হবে।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন বলেন, আমার এখানে জনবল সংকট রয়েছে, তাই সব সময় হাসপাতালকে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। সকালে এসে দেখবেন সব ঠিক আছে, কিন্তু বিকেলে আবার নোংরা হয়ে যাচ্ছে। এই জনবল দিয়েতো আমি বারবার পরিষ্কার পরিছন্নতা করাতে পারি না। এজন্য এই পরিস্থিতির দায় শুধু আমার একার নয়, আমাদের সকলের। আমরা সবাই আরও সচেতন হলে এ ধরনের সমস্যা হতো না।

তিনি আরও বলেন, আপনি আমাদের জানিয়েছেন, আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা যায়। এছাড়া, হাসপাতালের পড়ে থাকা ভাঙা আসবাবপত্র লিলামের জন্য রাখা হয়েছে লিলামের পর এগুলো সরিয়ে নেওয়া হবে।

ডা. নুসরাত আরেফিন বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শ্রেষ্ঠত্ব আসলে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর নির্ভর করে না, বরং স্বাস্থ্যসেবা ও অন্যান্য কার্যক্রমে আমাদের অবদানের কারণে আমরা এই স্বীকৃতি অর্জন করেছি।

স্থানীয়রা দাবি করেছেন দ্রুত ও কার্যকর উদ্যোগ নিয়ে রোগীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।