Home Blog Page 83

ইনিংস ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ

0

স্পোর্টস রিপোর্ট ::

সিলেট টেস্টে শুক্রবার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছে ইনিংস ও ৪৭ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৮৭ রান করে ৩০১ রানের লিড নেওয়ার পরই জয় নিয়ে সংশয়টা প্রায় দূর হয়ে গিয়েছিল।

এর আগে তৃতীয় দিন শেষ বিকেলে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ফেলার পর কাজটা হয়ে গিয়েছিল আরও সহজ। আজ কতক্ষণ লাগবে জিততে? এই প্রশ্নের উত্তর মেলাতে শেষ পর্যন্ত প্রায় দেড় সেশন লেগে গেছে বাংলাদেশের।

বৃহস্পতিবার দিনের তৃতীয় বলেই তাইজুল ইসলামের বলে আঙুল তোলেন আম্পায়ার। কিন্তু রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়। মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ছেড়ে আঘাত পান বাংলাদেশের অধিনায়ক নাজমুলও। তাতে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয় বাংলাদেশের।

ম্যাকব্রাইনের সঙ্গে হ্যামফ্রিসের ৩১ রানের জুটি ভাঙে তাইজুলের হাত ধরে। কিন্তু তাতেও বাংলাদেশ জয়ের নাগালটা ঠিকঠাক পাচ্ছিল না। আম্পায়ারের দেওয়া সিদ্ধান্ত রিভিউয়ে বারবার বদলে যাচ্ছিল। মিরাজের এক ওভারেই দুবার রিভিউ নিয়ে বাঁচেন অ্যান্ডি ম্যাকব্রাইন, প্রথম সেশনে রিভিউ নিয়ে আউটের সিদ্ধান্ত বদলান বলবার্নিরও। আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা যেন হাল ছাড়ছিলেন না। বাংলাদেশের জন্য অপেক্ষাটা বাড়িয়ে দেন ম্যাকব্রাইন। আয়ারল্যান্ডকে একপাশ থেকে টেনে তোলার চেষ্টা করেন তিনি।

ম্যাকব্রাইনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, আয়ারল্যান্ড কি ইনিংস হারটাও এড়িয়ে ফেলবে? ৫২ রান করা ম্যাকব্রাইনকে হাসান মুরাদের হাতে ক্যাচ বানিয়ে সেই অনিশ্চয়তা দূর করেন নাহিদ রানা। আয়ারল্যান্ডের অলআউটের অপেক্ষাটা আরেকটু বাড়ে ম্যাকার্থির সঙ্গে নেইলের ৫৪ রানের জুটিতে।

সেটিরও অবসান হয়েছে তাইজুল ইসলাম ও হাসান মুরাদের হাত ধরে। বাংলাদেশ দলের এই দুই বাঁহাতি স্পিনার মিলে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৭ উইকেট। তাতে টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে চতুর্থ ইনিংস ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

সিলেট টেস্টের পুরো সময় জুড়েই বাংলাদেশকে তেমন কোনো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি আয়ারল্যান্ড। ম্যাচের শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বাংলাদেশ শেষ পর্যন্ত সহজ জয়ও পেয়েছে।

এর মাঝে কিছু ব্যক্তিগত প্রাপ্তিও যোগ হয়েছে— ওপেনার মাহমুদুল হাসান ১৭১ রানের ইনিংসে প্রত্যাবর্তনের গল্প লিখেছেন, নাজমুল হোসেন পেয়েছেন অধিনায়ক হিসেবে তাঁর চতুর্থ সেঞ্চুরি, প্রথমবারের মতো ৮০ পেরোনো রান পেয়েছেন বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানই। অভিষেকে আলো ছড়িয়েছেন হাসান মুরাদও।

ব্যাট–বলে বাংলাদেশ দাপট দেখিয়েই সিরিজে এগিয়ে গেল ১–০ ব্যবধানে। আগামী ১৯ নভেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট।

কক্সবাজারের হোটেল থেকে সিলেটের তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

0

আধুনিক রিপোর্ট ::

কক্সবাজারের একটি হোটেল থেকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফরহাদ হোসেন সৌরভ (২১) নামের ওই তরুণ সিলেট নগরের দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে।

কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২১) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সৌরভ সিলেট নগরীর দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, সৌরভসহ পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজার ঘুরতে আসেন। তারা সবাই সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনার পর বাকি চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সৌরভের বন্ধু আবির জানান, তারা পাঁচ বন্ধু দুপুরে ওই হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটা করতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যান। কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে জানায়, সৌরভ তাকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করছে। আবির আরও বলেন, বিষয়টি শুনে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে দেখতে পাই সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, বন্ধুরা জানিয়েছে, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের মধ্যেই সৌরভ আত্মহত্যা করে। তিনি আরও বলেন, কী নিয়ে কথা-কাটাকাটি হয়েছে তা এখনো জানা যায়নি।

‘১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচন’, আন্দোলন স্থগিত

0

শাবি প্রতিনিধি ::

১০ ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যাল কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে- উপাচার্য, উপ উপাচার্যর এমন আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয়টির বিক্ষোভরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে এমন আশ্বাস দেন পসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তাদের এ আশ্বাসের প্রেক্ষিতে রাত সোয়া ১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান কমর্সূচি প্রত্যাহারের ঘোষণা দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

শাকসু ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত উপাচার্যের (ভিসি) সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্দোলনে নামেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শুক্রবার তফসিল ঘোষণার আশ্বাস দিলেও অবরোধ চালিয়ে যান শিক্ষার্থীরা। পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তারা শিক্ষার্থীদের জানান, শুক্রবার দিনের মধ্যে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে আগামী ৯ বা ১০ তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত করা হবে। এবং রাতের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

শাকসু নির্বাচনের তফসিল ঘোষনা স্থগিত, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত উপাচার্যের (ভিসি) সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শাকসু নিয়ে উপাচার্যের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ‘অনিবার্য কারণবশত’ তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদ সম্মেলন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে একদল শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ।একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

এদিকে খবরটি ছড়িয়ে পড়লে রেজিস্ট্রার ভবনের সামনে জড়ো হয়ে ‘শাকসু চাই, শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও’ ‘শাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না’ ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ সাস্টিয়ান সাস্টিয়ান এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় শাবিপ্রবি প্রশাসন। এ লক্ষ্যে ১৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানালেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভাষণ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করেছে।

গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিকল্প দুটি সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এর একটিতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।

নির্ধারিত সময়ে সংসদ এটি করতে ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। অন্য বিকল্প সুপারিশটিও প্রায় একই। তবে সেখানে বলা হয়েছে, ২৭০ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করা হবে। না হলে কী হবে, তা উল্লেখ নেই।

তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দেয় ঐকমত্য কমিশন। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগে থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু সংস্কার বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশন সুপারিশ জমা দেওয়ার পর তা নতুন করে তীব্রভাবে সামনে আসে।

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দেওয়ায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানায়। তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলো কোনো ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে পারেনি। এমনকি নিজেদের মধ্যে আলোচনায় বসতে পারেনি। এখন সরকার নিজেই সিদ্ধান্ত নিল।

শান্তিগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৩১ প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান

0

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ:

শান্তিগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর এক-তৃতীয়াংশে প্রধান শিক্ষক নেই। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, শিক্ষক ও শিক্ষার্থীদের মনোবলেও পড়ছে নেতিবাচক প্রভাব।

শূন্য পদে প্রশাসনিক জটিলতা

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩১টিতে প্রধান শিক্ষক পদ শূন্য। এসব বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ৪৮৩ জন সহকারী শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন ৩৬৭ জন। অর্থাৎ ১১৬টি পদ শূন্য। এর মধ্যে ১৮ জন শিক্ষক ছুটিতে আছেন, বেশির ভাগই চিকিৎসা ও মাতৃত্বজনিত কারণে। ফলে প্রায় সব বিদ্যালয়েই শিক্ষক সংকট দেখা দিয়েছে।

শিক্ষক সংকট

শিক্ষক সংকটের কারণে অনেক বিদ্যালয়ে দু’একজন শিক্ষককে একাধিক শ্রেণির পাঠদানের দায়িত্ব নিতে হচ্ছে। এতে শিক্ষকেরা পর্যাপ্ত সময় দিতে পারছেন না, ফলে শিক্ষার্থীদের শেখার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পশ্চিম বীরগাঁওয়ের দুর্বাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি অনুমোদিত পদের বিপরীতে আছেন মাত্র একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। একই ইউনিয়নের উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি পদের বিপরীতে দায়িত্বে আছেন একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শিমুলবাক ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়জনের স্থলে আছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুইজন। এসব বিদ্যালয়ে পাঠদান চালাতে ডেপুটেশনের মাধ্যমে শিক্ষক সংযুক্ত করা হচ্ছে।

ভারপ্রাপ্তদের সীমাবদ্ধতা

রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরনজিত কুমার দাস বলেন, “প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের সব প্রশাসনিক দায়িত্ব একাই সামলাতে হয়। এতে ক্লাস নেওয়ার সময় কমে আসে। শূন্যপদ দ্রুত পূরণ হলে প্রশাসনিক কাজ ও পাঠদান দুটিই স্বাভাবিক হবে। প্রধান শিক্ষকের উপস্থিতি শুধু প্রশাসনিক সহায়তা নয়, বিদ্যালয়ে নেতৃত্ব, শৃঙ্খলা ও শিক্ষার মান ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।”

অভিভাবকের দাবি

পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নুরে আলম সিদ্দিকী রিচার্ড বলেন, “বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকলে শিক্ষার পরিবেশ অনেক বেশি সুশৃঙ্খল থাকে। শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন, কিন্তু নেতৃত্বের অভাবে ক্লাস পরিচালনা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া গেলে শিক্ষার মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদের শেখার আগ্রহও বৃদ্ধি পাবে।”

প্রশাসনের বক্তব্য

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান বলেন, “প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে শূন্যতা দীর্ঘদিনের সমস্যা। প্রতিবছর অবসর ও বদলির কারণে পদ খালি হয়। নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় নতুন শিক্ষক যোগ দিতে দেরি হয়। যেসব বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক আছেন, সেখান থেকে অন্য স্কুলে সাময়িক সংযুক্তি দিয়ে পাঠদান চালানো হচ্ছে। নতুন নিয়োগ সম্পন্ন হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ” শিক্ষার মানোন্নয়ন আমাদের অগ্রাধিকার তালিকার শীর্ষে। উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বিদ্যালয়গুলো পর্যবেক্ষণ করছে এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। গত জুনে আমাদের উদ্যোগে উপজেলার সব বিদ্যালয়ে ‘বেসিক নলেজ টেস্ট’ অনুষ্ঠিত হয়। এরপর অক্টোবরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘মেধা যাচাই পরীক্ষা’ নেওয়া হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষক সংকট ও নেতৃত্বের ঘাটতি শিক্ষার মানে প্রভাব ফেলছে। আমরা প্রাথমিক শিক্ষা অফিসের সঙ্গে নিয়মিত সমন্বয় করছি, যাতে দ্রুত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদগুলো পূরণ হয়।”

মস্তিষ্কের রক্তক্ষরণে শাবি শিক্ষার্থী আল আমিনের মৃত্যু

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা গেছেন।

গতকাল বুধবার(১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়া।

আল আমিন তড়িৎ প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন নয়াবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামে।

চিকিৎসকের বরাত দিয়ে এছাক মিয়া বলেন, কয়েক দিন ধরেই আল আমিন হতাশায় ভুগছিলেন। পরে আজ হঠাৎ করে অসুস্থতা বোধ করেন। একপর্যায়ে পরিবার ও সহপাঠীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুর বিষয়টি ধরা পড়ে বলে জানান চিকিৎসক।

তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান ইফতে খাইরুল আমিন বলেন, আল আমিন মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকায় থাকতেন। তাঁর মা-বাবা বলেছেন, আল আমিন স্ট্রোক করেছেন। তাঁর লাশ পরিবারের তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় সোমবার

0

আধুনিক ডেস্ক ::
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ মামলার রায়ের এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি (মিসকেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের ১৬ মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

গত ১ জুন শেখ হাসিনাসহ এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলো হলো—গত বছরের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান; হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর অভিযোগ। এই পাঁচ অভিযোগে তিন আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি।

আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হওয়ার আবেদন করেন। গত ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি যুক্তিতর্কে এ মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস আবেদন করেন। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনেরও খালাস আবেদন করেন তাঁর আইনজীবী যায়েদ বিন আমজাদ। যুক্তিতর্ক উপস্থাপন শেষে সেদিন (২৩ অক্টোবর) ট্রাইব্যুনাল বলেন, এই মামলার রায় কবে দেওয়া হবে, তা ১৩ নভেম্বর জানানো হবে। সে অনুযায়ী আজ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ (১৭ নভেম্বর) ধার্য করলেন।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সিলেট টেস্টে বাংলাদেশের দাপুটে দিন

0

স্পোর্টস ডেস্ক ::

প্রথম দিনে কোনো দোল এগিয়ে ছিল, তা নিয়ে দ্বিধা থাকলেও দ্বিতীয় দিনটা একেবারেই নিজেদের করে নিয়েছে বাংলাদশ দল। যার মূল কারিগর মাহমুদুল হাসান জয়। দারুণ এক সেঞ্চুরি করে এগিয়ে যাচ্ছেন ডাবলের দিকে। ওপেনিং পার্টনার সাদমান ইসলামের ভালো সমরথনের পর মুমিনুল হকও দিচ্ছেন দারুণ সঙ্গ। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ১ উইকেটে ৩৩৮ রান করে দিন শেষ করেছে টাইগাররা। এর আগে আইরিশদের তারা গুটিয়ে দেয় ২৮৬ রানে। অর্থাৎ এরমধ্যেই ৫২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

জয় ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়া এই ওপেনার দলে ফিরে করলেন সুযোগের দারুণ সদ্ব্যবহার। ২৮৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৪টি চার ও ৪টি ছক্কায়। ১২৪ বলে ৮০ রান করে অপরাজিত আছেন মুমিনুল। একমাত্র আউট হওয়া ব্যাটার সাদমানের সংগ্রহও ৮০ রান।

দিনের শুরুতে সকালে আয়ারল্যান্ডকে দ্বিতীয় ইনিংসের প্রথম সেশনে ২৮৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে নামেন দুই ওপেনার জয় ও সাদমান। দুজনেই শুরু থেকেই দেখিয়ে দেন আক্রমণাত্মক মনোভাব। প্রথম উইকেটে এই জুটিতে আসে ১৬৮ রান। সাদমান ১০৪ বলে নয়টি চার ও একটি ছক্কায় সাজান নিজের ইনিংস।

জয়ের ব্যাট কিছুটা ধীরে চললেও আয়ারল্যান্ডের বোলারদের অসহায় করে তোলে। অফ সাইডে ধারাবাহিক ড্রাইভে চার হাঁকাতে থাকেন তিনি, এর সঙ্গে মিডউইকেট ও লং-অন দিয়ে কয়েকটি দৃষ্টিনন্দন ছক্কাও মারেন। শতক ছোঁয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন জয়, বিশেষ করে ক্যামফার ও পার্টটাইমার টেক্টরকে টানা চার-ছক্কার আঘাতে চেপে ধরেন তিনি।

সাদমান আউট হওয়ার পর জয়কে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুমিনুল হক। দুজন মিলে দ্বিতীয় উইকেটে আরও ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ১২৪ বলের ইনিংসে মুমিনুল মারেন ৫টি চার ও ২টি ছক্কা।