হিমেল হান্নান, শাবি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী।।আগামী ১৭ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯ টায় প্রশাসনিক ভবন-১ এ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোকাদ্দেসক,নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ড. মো. রিজাউল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরি সাংবাদিকদের বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার মিটিং এবং আরেকজনের অসুস্থতার কারণে নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করতে হয়েছিল। এই পরিস্থিতিকে শিক্ষার্থীরা ভুলভাবে নির্বাচন পেছানোর ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছিলেন।
৯ ও ১০ ডিসেম্বর, শিক্ষার্থীদের দাবির থাকলেও আজ নির্বাচন কমিশনসহ সকলের সাথে আলোচনা করে দুটি পক্ষের কথা মাথায় রেখে আগামী ১৭ ডিসেম্বরকে চূড়ান্ত নির্বাচনের দিন হিসেবে নির্ধারণ করা হল।এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতায় একটি উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হল।
দুটি পক্ষের বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন,দুটো পক্ষের কথা ভেবে আমাদের নির্বাচন এই তারিখ ঘোষণা করতে হয়েছে।একটি পক্ষ চাই পরিক্ষার পর করতে, অপর একটি পক্ষ চাই ১০ তারিখের মাঝে। সব কিছু বিবেচনা নিয়ে আমরা শিক্ষার্থীদের কল্যানের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি।


