Homeজাতীয়বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের...

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

আধুনিক ডেস্ক::

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল। ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের। ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেল। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্ল্যানারি মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। ইউএন ওয়েব টিভি বৈঠকটি সরাসরি সম্প্রচার করে।
বৈঠকের শুরুতে জি-৭৭–এর পক্ষে উরুগুয়ের প্রতিনিধি বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার খসড়া প্রস্তাব উত্থাপন করেন। কোনো দেশের প্রতিনিধি এর বিরোধিতা করেননি। ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ডের (ইউরোপীয় ইউনিয়নের পক্ষে) প্রতিনিধিরা বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের সময় পেছানোর বিষয়ে সমর্থন দিয়ে বক্তব্য দেন। তবে সবাই তাদের বক্তব্যে বাংলাদেশে সংস্কারের তাগিদ দেন। এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে গত ২১ জুলাই সুপারিশ করেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)।
এর আগে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশের আবেদন পর্যালোচনা করে মত দেয়, বাংলাদেশ ও নেপালের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ সাধারণ পরিষদে বিবেচনার জন্য উপস্থাপন করা উচিত। সেই সুপারিশের ভিত্তিতেই ইকোসক বিষয়টি সাধারণ পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
আজ এলডিসি প্রস্তুতিকাল বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হওয়ার কথা ছিল। এই উত্তরণ হলে পুরোদমে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। জাতিসংঘ নিজেদের সদস্যদেশগুলোকে উন্নত ও উন্নয়নশীল দেশ—এই দুই ভাগে বিভক্তি করে। এলডিসি তালিকার দেশগুলোও উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশের মধ্যে যারা একটু পিছিয়ে থাকে, অন্য দেশের সহায়তা লাগে—এমন দেশকে এলডিসিভুক্ত করা হয়।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমল পর্যন্ত ২০২৬ সালেই এলডিসি উত্তরণের বিষয়ে অনঢ় থাকার নীতি অব্যাহত রাখা হয়। পরে বিএনপি সরকার গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। সরকারের যুক্তি, সময়সীমা বাড়ানো হলে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করা, চলমান সংস্কার সংহত করা ও স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির (এসটিএস) অধীন অগ্রাধিকারমূলক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নীতিগত সুযোগ পাওয়া যাবে। চিঠিতে আরও বলা হয়, এলডিসি উত্তরণে পাঁচ বছরের প্রস্তুতি সময় একের পর এক দেশি ও আন্তর্জাতিক সংকটে ‘গুরুতরভাবে ব্যাহত’ হয়েছে।
বৈশ্বিক সংকটের মধ্যে রয়েছে কোভিড-১৯ মহামারির দীর্ঘস্থায়ী প্রভাব, বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীরগতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও তার প্রভাবে জ্বালানি ও খাদ্যবাজারে অস্থিরতা, বৈশ্বিক আর্থিক ব্যবস্থার কড়াকড়ি, বাণিজ্য পুনরুদ্ধারে বিলম্ব, মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তা। দেশি সংকটের মধ্যে আছে আর্থিক খাতে অনিয়ম, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তন এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন এখনো নিষ্পত্তি না হওয়া।
১৯৭৫ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকাভুক্ত হয়। এলডিসিভুক্ত থাকার সুবাদে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ পেয়ে এসেছে। এলডিসি থেকে কোন দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। তিন বছর অন্তর এলডিসিভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন হয়। মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এই তিন সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়, কোনো দেশ উত্তরণের যোগ্য কি না। যেকোনো দুটি সূচকে উত্তীর্ণ হতে হয়, অথবা মাথাপিছু আয় নির্ধারিত সীমার দ্বিগুণ হতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে এসব মানদণ্ড অবশ্য পরিবর্তিত হয়।
বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে তিনটি সূচকেই উত্তীর্ণ হয়। সেগুলো হলো মোট জাতীয় আয় (জিএনআই), মানবসম্পদ সূচক (এইচএআই) ও অর্থনৈতিক ঝুঁকি সূচক (ইভিআই)। ২০২১ সালেই চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল, ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। কিন্তু করোনার কারণে উত্তরণ দুই বছর পিছিয়েছে, তা না হলে আরও দুই বছর আগেই উত্তরণ হয়ে যেত। এখন এই উত্তরণের জন্য প্রস্তুতি নিতে আরও তিন বছর সময় যুক্ত হলো।

spot_img

Most Popular

আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হবে স্মারকলিপি, ঐক্যবদ্ধ সমাবেশের ডাক

আধুনিক ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব...

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড

আধুনিক রিপোর্ট :: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা...

লাখাইয়ে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, পিতার মামলা দায়ের

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ফোনের লোভে বন্ধুকে...

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের একটি...

spot_img

পড়ুন

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হবে স্মারকলিপি, ঐক্যবদ্ধ সমাবেশের ডাক

আধুনিক ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সর্বস্তরের সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী শনিবার সমাবেশ করবেন তাঁরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায়...

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড

আধুনিক রিপোর্ট :: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও দুই আসামিকে যাবজ্জীবন এবং তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  বিকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে...

লাখাইয়ে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, পিতার মামলা দায়ের

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিখোঁজের ছয় দিন পর তারেক আহমেদ (২১) নামের এক রাজমিস্ত্রির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সায়েল মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে...

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের একটি অনুদান চুক্তিসহ ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। বুধবার রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেসসচিব শাহাদাত স্বাধীন এসব...

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ : এমপি নূরুল ইসলাম বললেন, অনিয়ম ঢাকতেই মিথ্যা অভিযোগ করেছেন ঠিকাদার

আধুনিক ডেস্ক :: সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ও তার অনুসারী নেতা–কর্মীদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে পুলিশি হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ার কথা...

হবিগঞ্জে আইফোন নিয়ে বিরোধের জেরে হত্যা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইফোন নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত তারেক মিয়া (২২) নবীগঞ্জ উপজেলার চৌষাটপুর গ্রামের বাসিন্দা ছিলেন। লাখাই ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে...

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

আধুনিক ডেস্ক :: মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। বুধবার এক বিবৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ওই তারিখের আগে করা কোনো স্বাস্থ্য পরীক্ষা অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়। নিয়োগ প্রক্রিয়া ও অভিবাসন...

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের সভাপতি তালহা, সম্পাদক স্বপ্নীল

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল আহমেদ তালহা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরদ্বীপ দাস স্বপ্নীল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩শে অক্টোবর) বিকালে সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবে পুসাসের বার্ষিক সাধারণ...

সেকশন অফিসার থেকে রেজিস্ট্রার: শাবিপ্রবিতে ৩২ বছরের স্মৃতিময় কর্মজীবনের বিদায়

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক রেজিস্ট্রার সৈয়দ লিম মোহাম্মদ আব্দুল কাদিরের প্রায় ৩২ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ কর্মজীবনের অবসান ঘটেছে। বিদায়বেলায় তিনি তাঁর কর্মজীবনের স্মৃতি, অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেছেন। দীর্ঘ পথচলা শেষে বিশ্ববিদ্যালয়ে কাটানো নিজের অভিজ্ঞতা এবং আবেগের কথা স্মরণ করেছেন...

লাখাইয়ে অনাবৃষ্টিতে চৌচির আমন জমি, বাড়ছে মাজরা পোকার আক্রমন এতে উদ্বিগ্ন কৃষকরা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারনে শুকিয়ে চৌচির হয়ে পড়ছে আমন ধানের জমি গুলো। অনেক জমিতে দেখা দিয়েছে ফাটল। এর মধ্যে ধানে মাজরা পোকার আক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা। কিছু জমির ধান ইতিমধ্যে কাইচ থোড় পর্যায়ে পৌঁছেছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে...

খান চা বাগানের শ্রমিকদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার খান চা বাগানের চা শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২টায় খান চা বাগান মিলনায়তনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে...

ক্যানসারে আক্রান্ত শাবিপ্রবি শিক্ষার্থীর বাবার চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর সাব্বির আহমেদের বাবা চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আরও প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, মীর...