Home Blog Page 214

বিয়ানীবাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

আধুনিক ডেস্ক:

বিয়ানীবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে রফি চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার দুবাগ ইউনিয়নের সুপ্রিম সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা ছিদ্দিকী, সাবেক সহ সভাপতি আব্দুল ফাত্তাহ বকশী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুব দলের সাবেক সদস্য লিটন আহমদ, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ চৌধুরী, রফি চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা ছানাউর আলী চৌধুরী সভাপতি হাজী ছয়ফুল আলম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা সমাজসেবক রুহেল আহমদ চৌধুরী, যুবদল নেতা জামাল আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন সহ আরো অনেকে।

ইফতার মাহফিলে সাংবাদিক এ এইচ আরিফ, নুরুল ইসলাম, শেখ আব্দুল মজিদ, আহমদ রেজা চৌধুরী, রুবেল আহমদ সহ আরো অনেকে অংশ নেন।

সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রফি আহমদ চৌধুরীর রাজনৈতিক জীবনের পাশাপাশি তাঁর সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এ সময় তাঁর এ রকম সামাজিক কার্যক্রম আগামী দিনেও বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা

বিয়ানীবাজারে রফি চৌধুরী ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিয়ানীবাজারে রফি চৌধুরী ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিয়ানীবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে রফি চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার দুবাগ ইউনিয়নের সুপ্রিম সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা ছিদ্দিকী, সাবেক সহ সভাপতি আব্দুল ফাত্তাহ বকশী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুব দলের সাবেক সদস্য লিটন আহমদ, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ চৌধুরী, রফি চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা ছানাউর আলী চৌধুরী সভাপতি হাজী ছয়ফুল আলম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা সমাজসেবক রুহেল আহমদ চৌধুরী, যুবদল নেতা জামাল আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন সহ আরো অনেকে।

ইফতার মাহফিলে সাংবাদিক এ এইচ আরিফ, নুরুল ইসলাম, শেখ আব্দুল মজিদ, আহমদ রেজা চৌধুরী, রুবেল আহমদ সহ আরো অনেকে অংশ নেন।

সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রফি আহমদ চৌধুরীর রাজনৈতিক জীবনের পাশাপাশি তাঁর সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এ সময় তাঁর এ রকম সামাজিক কার্যক্রম আগামী দিনেও বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সফল সমাপ্তি টানলো সিলেট চেম্বারের ‘রমজান বাজার’

0

আধুনিক রিপোর্ট:

পবিত্র রমজান মাসে সিলেট নগরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে (১২ মার্চ) চালু করা হয় ‘রমজান বাজার’। অস্থায়ীভাবে নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদ্রাসা মাঠে রমজান মাসব্যাপী সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ নেয় দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সার্বিক সহযোগিতা করেছে জেলা প্রশাসন, সিলেট ও সিলেট সিটি কর্পোরেশন।

পুরো রমজান মাস নগরীর সকল শ্রেণি পেশার সাধারণ মানুষ রমজান বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয়ের মাধ্যমে সেবাগ্রহণ করেছে। আজ (৭ এপ্রিল) সমাপনী দিনে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব তাহমিন আহমদ বলেন, আমরা চেয়েছি রমজানে মানুষের কষ্ট লাঘব করতে। প্রয়োজন হলে আগামীতেও নগরীর বিভিন্ন স্পটে অস্থায়ীভাবে রমজান বাজারের আয়োজন করা হবে।

চেম্বার সভাপতি তার বক্তব্যে জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, ব্যবসায়ীবৃন্দ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়াও সমাপনী দিনে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন, সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক শান্ত দেব, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী, আরিফ হোসেন ও লিংকআপ এর সত্ত্বাধিকারী মোজাহিদ মান্না ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ।

উল্লেখ্য যে, রমজান মাসব্যাপী প্রতিদিন ক্রেতাগণ পেঁয়াজ, রসুন, আলু, ছোলা, চাল, ডাল, চিনি, তেল, চাপাতা, মসলা প্রভৃতি ক্রয় করেছে সানন্দে বাজার মূল্যের চেয়েও কম দরে।

ওসমানীনগরে তিন চোরসহ ৮ মোটর সাইকেল আটক

0

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে চোরসহ ৮ চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। 

শনিবার বিকালে ওসমানীনগর থানায় এক প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জমান পিপিএম  সাংবাদিকদের এ সব তথ্য জানান।

সম্প্রতি ওসমানীনগর থানায় মোটর সাইকেল চুরি বেড়ে গেলে পুলিশ চোর ও সাইকেল আটকে মাঠে নামে। এক গোপন সংবাদ মাধ্যমে থানা পুলিশ জানতে পারে শুক্রবার  আজির তেল পাম্পের পিছনে কিছু চোরাই মোটর সাইকেল বিক্রি হবে। 

ওসমানীনগর থানা পুলিশ অভিযান দিয়ে তিন চোরকে আটক ও ৮ টি মোটর সাইকেল আটক করে। এ সময় আরও তিন চোর পালিয়ে যায়।  

আটককৃতরা হচ্ছে, ওসমানীনগর থানার কাশিকাপন গ্রামের মৃত রফিজ মিয়ার ছেলে সাকেল আহমদ (২৫), জগন্নাথপুর থানার শ্যামারগায়ের সোলেমানের পুত্র নাসিম আহমদ ও একই উপজেলার শ্যামারগাও বর্তমান  ইজগাও গ্রামের আব্দুল  খালিকের পুত্র আবু সুফিয়ান।

ও ব্যাপারে ওসমানীনগর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

হঠাৎ ভয়ংকর শিলাবৃষ্টি! ঈদের বাজার বাদ দিয়ে টিন কিনতে লালদিঘীতে ভীড়

0

মেহেদী হাসান:

সিলেটে হঠাৎ শিলাবৃষ্টি। এমন শিলাবৃষ্টি আগে দেখেনি কেউ। স্মরণকালের ভয়াবহ শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিলেটের গোলাপগঞ্জ, এয়ারপোর্ট, ধূপাগোলসহ শহরের বিভিন্ন এলাকাতেও।

রোববার রাত সোয়া ১০টার দিকে শিলা বৃষ্টি শুরু হয়। প্রায় দশ মিনিটের মতো চলে এই শিলা বৃষ্টি। বিশাল শিলার আঘাতে মানুষের বাসা-বাড়ির টিন, জানালার গ্লাস ও গাড়ির কাঁচ ভেঙে গেছে। এমন শিলাবৃষ্টিতে বোরোসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

জিনিসের ক্ষয়ক্ষতির সাথে শিলার আঘাতে অনেক মানুষ আহত হয়ে হসপিটালে ছুটে যান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা হাসপাতালগুলোতে রক্তাক্ত অবস্থায় মানুষজনকে ছুটে আসতে দেখা যায়।

শিলা পড়ে বাসার টিনের চাল ফুটো হওয়ায় মাথায় হাত পড়ে। রাতেই বৃষ্টির পানি থেকে বাঁচতে দিকবিদিক ছুটতে দেখা যায়। রাত পোহাতেই টিনের দোকানগুলোতে ভীড় জমে ক্ষতিগ্রস্থদের।
অভিযোগ পাওয়া যায় দাম বেড়ে যাওয়ার।

সোমবার নগরীর লালদিঘীরপার টিনের দোকানে ঘুরে দেখা গেছে, হঠাৎ করে টিন বিক্রি বেশ বেড়ে গেছে। টিনের দোকানগুলোতে অন্য সময়ের চেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। কথা বলে জানা গেছে, ঈদের বাজার ও জামা-কাপড় বাদ দিয়ে টিন কিনতে এসেছেন।

টিন কিনতে এসে রুবেল আহমদ নামের একজন বলেন, আমি গোলাপগঞ্জ থেকে এসেছি টিন কিনেছি ৯ বান। তবে বরাবরের চাইতে ব্যবসায়ীরা একটু বেশি দামে টিন বিক্রি করছে বলে তিনি অভিযোগ করেন।
মাহমুদুল হাসান আধুনিক কাগজকে বলেন, আমি এয়ারপোর্ট থেকে এসেছি টিন কিনতে। তবে এখানে এসে দেখতে পেলাম আগেই চাইতে টিনের দাম বেশি ।
গতকালের শিলাবৃষ্টির পর সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষ টিনের দোকানগুলোতে ভিড় করছে।
টিন কিনতে আসা এক বৃদ্ধ বলেন, এখানে সিরিয়াল মেন্টেইন করে টিন ক্রয় করতে হচ্ছে। আমি সকালে এসে সিরিয়াল নিয়েছি কিন্তু এখন প্রায় বিকাল ৫ টা বাজলেও আমি টিন পাইনি ।
অন্যদিকে টিন কিনতে না পেরে তেরফাল কিনছেন অনেকেই। তারা জানান টিনের দাম অতিরিক্ত যেটা কেনার সামর্থ্য আমাদের নেই। সেজন্য টিনের বদলে ভেরফাল নিয়ে যাচ্ছি।

এমন অনাকাঙ্ক্ষিত শিলাবৃষ্টিতে মাথা গোজার ঠাই হারানো মানুষগুলো কোথায় রাত কাটাবে জানা নেই। মানুষের পাশে মানুষ দাঁড়াবে, ব্যাবসায়ীরা নিজেদের সংযত রাখবেন এই প্রত্যাশা সকলের।

লালদিঘীতে আশা-হতাশা

0

আহমেদ সবুজ:

সিলেট নগরীর ফুটপাত হকারমুক্ত। এখন স্বস্তিতেই ফুটপাতে হাটা চলাফেরা করতে পারেন নগরবাসী।
বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, কোর্ট পয়েন্ট, পোস্ট অফিসের সামনে কোথাও নেই হকার।

হকারমুক্ত নগরী গড়তে সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামানের উদ্যোগে গত ১০ মার্চ (রবিবার) লালদিঘীপাড়ে অস্থায়ী মার্কেটে ভ্রাম্যমাণ হকারদের স্থায়ী পুনর্বাসন করা হয়।

প্রায় সাড়ে ৪ একর জায়গায় প্রায় আড়াই হাজার হকারের পুনর্বাসন ব্যাবস্থা করা হয় লালদিঘীর পার মাঠে।
পর্যায়ক্রমে সব হকারকে লালদিঘী মাঠে নিয়ে আসার পাশাপাশি তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা পূরণের আশ্বাস দেন তিনি।

মেয়রের ডাকে সাড়া দিয়ে লালদিঘী মাঠে এলেও কেউবা হতাশায় ভুগছেন আবার কেউবা দেখছেন আশার আলো।

শনিবার বিকেলে নগরির লালদিঘীর পার মাঠে ব্যাবসায়ীদের সাথে কথা হয়। এসময় ব্যাবসায়ীরা প্রধান দুটি সমস্যা কথা তুলে ধরেন। তারা বলেন এখানে খোলা ড্রেনের দুর্গন্ধের কারণে অনেকেই আসতে চায়না। তাছাড়া রাস্তার সমস্যা মার্কেটের সবচেয়ে বড় সমস্যার একটি।

রাস্তা ও ড্রেনের দুর্গন্ধের সমস্যা তুলে ধরে এক জুতা দোকানের ব্যাবসায়ী বলেন, এখানে রাস্তা কোথায়? বৃষ্টি হলে সারা শহরের ময়লা এসে এখানে জমা হয়। খোলা ড্রেনের গন্ধে কেউ দাড়াতে পারেনা। এছাড়াও কয়েকদিন আগে এক বৃষ্টিতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বৃষ্টিতে প্রচুর মাল-পত্র নষ্ট হয়ে যায়।

ঐ দোকানী বলেন, সিটি মার্কের ভেতরের রাস্তা ৯ হাত কিন্তু দোকানীরা রাস্তার উপর দোকান তুলে রাস্তাকে করে ফেলছে ৩ হাত। একটি রিকশা ঠিকমতো আসতে পারেনা এই রাস্তা দিয়ে। তাছাড়া লালদিঘীর পার ব্যাংকের ঐদিকের রাস্তায় একটা ট্রাক ঢুকলেই রাস্তা বন্ধ।

হতাশা জড়ানো কণ্ঠে তিনি বলেন, দেড় লাখ টাকার মাল তুলে এখনো ২০০ টাকা বিক্রি করতে পারিনি।
কাপড়ের দোকানের এক ব্যাবসায়ী বলেন, কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা নাই বললেই চলে।
তিনি বলেন, সকাল ১২টায় দোকান খুলে বসেছি এখনো একটা টাকাও বিক্রি হয়নি। গতকালও (শুক্রবার) কোন বেচাকেনা হয়নি। এমন চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।

আরেক কাপড় ব্যাবসায়ী বলেন, একশ টাকা বাসা থেকে নিয়ে আসি, রিকশা ভাড়া ৬০ টাকা দিয়ে এখন ৪০ টাকা আছে পকেটে, এখন ইফতারি যে করবো এখানে বসে ইফতারির টাকাও নেই।

তিনি বলেন, এক লাখ টাকা খরচ করে বাঁশ দিয়ে ঘর তৈরি করে ছিলাম কিন্তু সেই ঘরও তুফানে উড়ে গেছে।
ঐ ব্যাবসায়ী আরো বলেন, আমাদের মূলধন হচ্ছে ৫-১০ হাজার টাকা আর এখানে ব্যাবসা করতে হলে দুই লাখ টাকার প্রয়োজন। দুই লাখ টাকা কি হকারের কাছে আছে?

এছাড়াও এই মার্কেটের বেশিরভাগ ব্যাবসায়ী ব্যাংক ও বিভিন্ন এনজিওর ঋণে জর্জরিত। কিভাবে তারা লোন পরিশোধ করবেন সেই চিন্তায় মাথায় হাত তাদের।

তবে ভিন্ন চিত্র কাঁচা বাজার ও মাছ বাজারে। সেখানে গিয়ে প্রচুর ক্রেতা সমাগম দেখা যায়।
তবে তাদের প্রত্যাশা রাস্তা বের হলে ক্রেতা আরো বাড়বে।

কাঁচা বাজারের এক তরকারি ব্যাবসায়ী রাস্তার কারণে অনেকেই পর্যাপ্ত তরকারি বা জিনিসপত্র কিনে নিতে পারেন না। কারণ এখানে রাস্তা দিয়ে একটা সিএনজি বা রিকশা ঠিকমতো যাতায়াত করতে পারেনা।

তবে তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, কাপড়ের দোকানিদের চেয়ে আমাদের অবস্থা ভালো।
একজন ফল বিক্রেতা বলেন, শুধুমাত্র রাস্তার কারণে একদিনের ফল ৪ দিনে বিক্রি করতে হয়। যদি রাস্তা বের হয়ে যায় তাহলে আমাদের বেচাকেনা ইনশাআল্লাহ ভালো হবে।

মেয়েরের উপর আস্থা রেখে লালদীঘির মাঠে স্থায়ী ব্যাবসা শুরু করেন এবং সিটি করপোরেশন হকারদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয় তাহলে অচিরেই আমরা সুন্দর একটা সিলেট সিটি দেখতে পাবো।

তবে শুধু সিটি করপোরেশন একার প্রচেষ্ঠা নয়, নগরবাসীর এগিয়ে আসা উচিত। সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দবাজারের লালদিঘী মার্কেট থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি কাপড়-চোপড়, জুতা ইত্যাদি ক্রয় করলে তাদের ব্যাবসা যেমন জমে উঠবে সাথে একটা পরিবারের আয়ের ভীত মজবুত হবে।

সিলেটে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

0

আধুনিক ডেস্ক:

অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়, সঠিকভাবে তাদের পরিচর্যা করা হলে দেশ ও সমাজের জন্য তারা অবদান রাখতে পারবে। এই শিশুদের প্রয়োজন বাড়তি যত্ন ও সহযোগিতা। পরিবারের সদস্য থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষ ও রাষ্ট্রের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো।

মঙ্গলবার ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন- ‘একসময় আমাদের দেশে অটিজম সমস্যাকে তেমন গুরুত্বের সঙ্গে দেখা হতো না। কিন্তু বর্তমান সরকার এ বিষয়টিকে অনেক গুরুত্ব দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ (পুতুল) অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে দেশে-বিদেশে পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে অটিজম সম্পর্কে সচেতনতা আন্দোলন অন্য উচ্চতা পেয়েছে।’

মেয়র বলেন, অটিস্টিক শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অটিস্টিক শিশুদের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। সিলেট পৌরসভা থাকাকালীন সময় নগরীর শেখঘাট এলাকায় একটি অটিজম কেয়ার ও স্কুলে সহযোগিতা করত পৌরসভা। ওই প্রতিষ্ঠানে সবধরনের সহযোগিতা করবে সিসিক। অটিজম নিয়ে কাজ করে নগরীর সবগুলো প্রতিষ্ঠানে বিশেষ নজর রাখবে সিলেট সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে উদযাপন করে হচ্ছে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সচতেনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা।’

সিলেটের জেলা প্রশাসক মো. শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সমাজসেবী আব্দুল জব্বার জলিল, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন।

এসময় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের নিয়ে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও প্রতিবন্ধী শিশুরা উপস্থিত ছিলেন।

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সম্মানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও আওতাধীন দফতর, সংস্থা ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নীলবাতি প্রজ¦লন করা হয়।

সিলেটে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত

0

আধুনিক রিপোর্ট:

সিলেট সদর উপজেলায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ফকির মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছে। সোমবার (১ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের মোল্লারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফকির মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দারবাগ এলাকার আফতাব মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক রাকিব আলী সুনামগঞ্জের ছাতক উপজেলার শিবনগর গ্রামের সারু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীতগামী একটি দ্রুতগতির পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে চালকসহ ২ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ফকির মিয়াকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) মহিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত ফকির মিয়া চালকের সাথে যাত্রী হয়ে আসছিলেন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন। চালক রাকিব আলী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, একটি পিকআপ ও অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে আমরা রাত একটার দিকে ঘটনাস্থলে যাই। দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনার পর স্থানীয় জনতা হতাহতদের হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছে। গাড়ি ২টি জব্দ করা হয়েছে।

র‍্যাবের অভিযানে ট্রেনের টিকেটসহ ৩ জন গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক:

হবিগঞ্জে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ ৩ কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ থেকে এই কালোবাজারি চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার র‍্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ টিকেট কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে অধিক মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইনে ট্রেনের টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে এই চক্রগুলো বেশ সক্রিয়। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট ক্রয় করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। এসকল কালোবাজারিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ২৮ মার্চ শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানাধীন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে নিজেদের স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে ক্রয় করা বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ের ৪৫টি আসনের অনলাইন টিকেট, ৩টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শিপন চৌধুরী (৩১), মো. আব্দুল কাইয়ুম (৫৫) ও মো. জামাল মিয়া (৪২), তারা সকলেই হবিগঞ্জ জেলার বাসিন্দা।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

ঈদকে সামনে রেখে ছিনতাইকারীরা তৎপর, অ্যাকশনে র‍্যাব

0

আধুনিক রিপোর্ট:

প্রতি বছর ঈদ আসলেই নগরীতে বেড়ে যায় ছিনতাই। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিনতাইকারীদের হিংস্রতায় আতংকিত থাকতে হয় নগরবাসীকে। ঈদ মলিন হয় ভুক্তভোগী পরিবারের।

ঈদ ঘনিয়ে আসার সাথে সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, নয়াসড়ক এলাকায় ক্রেতাদের ভীড় বাড়ে বিপণী বিতানগুলোতে। সারাদিনই শোনা যায় চিৎকার, হট্টগোল। এই বুঝি পথচারীর হাতে থাকা মুঠোফোন কিংবা নগদ অর্থ হাতিয়ে পালিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। বেশিরভাগ সময়ই ভুক্তভোগী পথচারী থাকেন নীরব। এমনকি অনেকেই ঝামেলা এড়াতে থানায় অভিযোগ পর্যন্ত করেননা ।

তবে এবার সিলেটে ছিনতাইকারীদের দৌরাত্ম কমাতে মাঠে অ্যাকশনে নেমেছে র‍্যাব-৯। নগরবাসী যাতে নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারে সেই লক্ষে র‍্যাব – ৯ এর গোয়েন্দা তৎপরতা ও বিভিন্ন অভিযান শুরু হয়েছে।
তারই অংশ হিসেবে বুধবার নগরীর বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা অভিযান চালিয়ে ১২জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর কয়েকটি টিম। গ্রেপ্তারকৃতরা ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায়

জনখানেক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল হালিম (৬০), জীবন আহমেদ (২১), আল ইসলাম (৩২), উজ্জল মিয়া (৩৫), রুয়েল (২৫), সোহেল আহমেদ (৩৯), ছালিম চৌধুরী, শফিকুল ইসলাম (৩৫), জহুর বাদশা (৩২), মো. জিহাদ আহমেদ (১৬), বাবুল-(২৫)।

বুধবার বিকেলে সিলেট র‍্যাব -৯ এর কার্যালয়ে র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো: মোমিনুল হক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটে কিশোর গ্যাং, চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইকারীরা টাকা-পয়সা, ব্যাগ, মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। তাই ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র‍্যাব-৯, সিলেট গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।

এছাড়াও তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। আসন্ন ঈদে সিলেটবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে সিলেটে আগত ও সিলেট হতে পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া ব্যক্তিরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এ লক্ষ্যে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে র‍্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সাংবাদিক রেজা রুবেলের ওপর ছাত্রলীগের হামলা

0

আধুনিক ডেস্ক:

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং সিলেট প্রতিদিনের স্টাফ ফটো সাংবাদিক রেজা রুবেলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর কোর্টের সামনে এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রেজা রুবেল ঘটানার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট মহানগর ছাত্রলীগের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রিয়াং সোমসহ তার সঙ্গীরা আমার ওপর হামলা করে।

এসময় তারা নিজেদের ছাত্রলীগ ও সিলেটের কুট্টি দাবী করে দাম্ভিকতা প্রদর্শন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ পাওয়া যায়।

হামলায় সাংবাদিক রেজা রুবেল আহত হলে তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সাংবাদিক রেজা রুবেল বুধবার বিকেলে তার কর্মস্থল সিলেট প্রতিদিনের অফিস থেকে পেশাগত কাজে সিটি কর্পোরেশনে যাওয়ার পথে নগরীর বন্দরবাজারের কোর্টের সামনে কয়েকজন ছেলে জোরপূর্বক অপর একটি ছেলেকে সিএনজি চালিত অটোরিকশায় তোলার চেষ্টা করতে দেখেন। এসময় তিনি তার কারণ জানতে চাইলে তারা অতর্কিত ভাবে সাংবাদিক রেজা রুবেলেরে উপর হামলা চালায়। তখন সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে ও সাংবাদিকদের নিয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ করে প্রিয়াং সোমসহ তার সঙ্গীরা।

তাদের হামলায় সাংবাদিক রেজা রুবেল আহত হলে তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ বলেন, ছাত্রলীগ কখনো সন্ত্রাসী কাজকে প্রশ্রয় দেয় না। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কোন সন্ত্রাসী কাজ করে থাকলে এর দায় সংগঠন নেবে না। তার দায়ভার তাকেই নিতে হবে। এরকম কিছু ঘটে থাকলে সাংবাদিকদের সাথে মহানগর ছাত্রলীগ সব সময় পাশে থাকবে।