Home Blog Page 213

বালাগঞ্জবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই’ আনহার মিয়া

0

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।

বুধবার(১ মে) বিকেলে বালাগঞ্জ মধ্যবাজারের একটি হলরুমে উপজেলা প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে তিনি বলেন, আমি বালাগঞ্জবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। বিগত দিনেও আমি জনপ্রতিনিধি ছিলাম। 

আমি বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ৪ মেয়াদে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। আমি বোয়ালজুরবাসীকে কতটুকু সেবা দিতে পেরেছি তা আপনারাই ভালো বলতে পারবেন। 

বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জবাসী আমার উপর আস্থা রাখবেন বলে আমি আশাবাদী। বালাগঞ্জকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। সে অনুযায়ী কাজ করবো। 

চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়া বলেন, বালাগঞ্জে আগামী প্রজন্মের জন্য শিক্ষার সু-ব্যবস্থা নেই, সাংস্কৃতিক অঙ্গনেরও বেহাল দশা, কর্মসংস্থানের সুযোগও কম। পিছিয়ে পড়া বালাগঞ্জকে নান্দনিক স্মার্ট বালাগঞ্জ গড়ার লক্ষ্যে আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। 

সকলের সহযোগীতায় আমি সুশিক্ষিত ও তারুণ্যনির্ভর একটি স্মার্ট বালাগঞ্জ গড়তে চাই। বালাগঞ্জের রাজন্ব বৃদ্ধির ব্যাপারে আপনার আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বেশ কিছু হাটবাজার এখনও নিবন্ধিত হয় নি, সেগুলো নিবন্ধিত করার ব্যবস্থা গ্রহণ করবো। 

নদী তীরবর্তী অনেক স্থান আছে যেগুলো নিয়ে আমার আলাদা পরিকল্পনা আছে। এছাড়াও অবহেলায় পড়ে থাকা এমন কিছু স্থান আছে, যা আমাদের অনেক কাজের হবে বলে আমি মনে করি। 

এসময় তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, আমার ইতিবাচক দিকগুলো আপনারা তুলে ধরবেন। আমার নেতিবাচক দিকগুলো গঠনম‚লক সমালোচনার মাধ্যমে আমার আগামী পথকে প্রশস্ত করবেন বলে আমি আশাবাদী।

‘বয়স তো শেষ হয়ে গেছে, দাবি আর আদায় হচ্ছে না’

0

এম কে তুহিন

১ মে প্রতি বছরই পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের ৮০টিরও বেশি দেশে এ দিবসটি পালিত হয়ে থাকে । বিশ্বের অনেক দেশেই ‘মে ডে পরিচিত প্রাটীন এক বসন্তের উৎসব হিসেবে । কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। বিশ্বজুড়ে শ্রমিকদের এঁতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে ।


এবার বাংলাদেশে মে দিবস পালিত হচ্ছে এমন এক সময়ে যখন দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহ হোক কিংবা শৈত্যপ্রবাহ-শ্রমিকদের জীবন চলে একইভাবে । রাত পোহালেই কাজে নামতে হয়। যেমন করে চলমান তাপপ্রবাহেও থেমে নেই চা-শ্রমিকদের জীবনযাত্রা । প্রচণ্ড গরমে প্রাণ হাঁসফাঁস তবুও বিশ্রামের
সুযোগ নেই । তাও যদি মজুরি মিলত প্রত্যাশামত তবে নাহয় কষ্ট মেনে নিতেন তারা । বছর বছর প্রতিশ্রুতি ছাড়া কিছুই জুটে না তাদের ভাগ্যে। কাজের পরিবেশ আরও ভালো করা এবং ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করা ও তাদের মজুরি ৩০০ টাকার দাবি জানিয়ে আসছেন অনেক দিন ধরে । এখন পাচ্ছেন ১৭০ টাকা করে, তাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ।
চা শ্রমিক রাজু কলোয়ার বলেন, বছরের পর বছর চলে যায় আমাদের দিকে কেউ লক্ষ্য করে না। সরকারের কাছে দাবি জানালেও সরকার শোনে না। আমরা যে অভাব অনটনের মধ্যে আছি সেটা শুধু আমরা জানি । না ভিটামাটি আছে, না কিছু আছে শুধু জীবনটা নষ্ট করতেছি।
আশি বছর বয়সী চা-শ্রমিক বিরেশ বাউরি বলেন, দাবি জানিয়ে আন্দোলন করে বয়স তো শেষ হয়ে গেছে, দাবি আর আদায় হচ্ছে না । আমাদের তো দাবি দাওয়া কেউ শোনে না। আমাদের প্রধান দাবি হলো আমাদের মজুরি ৩০০ টাকা করা হোক । আমাদের সন্তানদের পড়াশোনার জন্য কোনো টাকা পাই না। আমরা কি চুরি করে, ডাকাতি করে টাকা যোগাড় করবো ।
চা-শ্রমিক রিদেশ নায়েক বলেন, আমরা কাজ করে যে মজুরি পাই তা দিয়ে আমাদের পোষায় না। জিনিসপত্রের দাম বেশি । আমাদের জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা ৩০০ টাকা মজুরি চাই।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, চা-শ্রমিকদের বর্তমান অবস্থা খুবই কঠিন। বিভিন্ন চা-বাগানে শ্রমিকদের মজুরি হচ্ছে না। অনেকগুলো চা-বাগান বন্ধের পথে । মহান মে দিবসে আমরা চাই ২০২২ সালের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে দাবি উত্থাপন করেছিলাম সেগুলো আবার পুরণের দাবি জানাই । আমাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করা হোক । চা-বাগানগুলাতে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে যে লোকচুরি হচ্ছে সেটা বন্ধ হোক । ১৯৫৭ সালে বঙ্গবন্ধু ছিলেন চা বোর্ডের প্রথম চেয়ারম্যান । আমি চাই আমাদের ভূমির অধিকার বাস্তবায়ন হোক ।

তিনি বলেন, এ দেশে আমরা গত ২০০ বছর ধরে বসবাস করছি কিন্তু আমাদের ভূমির অধিকার পাচ না। এই মে দিবসে আমাদের চাওয়া শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়ন করা হোক । শ্রমিক ও শিল্প দুটোই বেচে থাকুক । বেতন ভাতা নিয়ে যে লোকচুরি সেটা বন্ধ হোক। আমরা যাতে ডালভাত খেয়ে বেচে থাকতে পারি এটাই আমাদের মে দিবসের প্রত্যাশা ।

সিলেটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
শনিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছেই ইট ভাটার সামনে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন।
নিহতরা হলেন, বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।

স্থানীয়রা জানান, শনিবার পৌনে ১২ টার দিকে একটি মোটরসাইকেলে সোনাসার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। পথিমধ্যে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছেই ইট ভাটার সামনে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেয়ার পর রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ঘটনাস্থলেই তারা দুই জনের মৃত্যু হয়েছে। 

মোটরসাইকেল আরোহী আরেকজন দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে রাস্তায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সিলেটে স্বস্তির বৃষ্টি

0

মিঠু দাস জয়:

সিলেটে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিট থেকে এ বৃষ্টি শুরু হয়েছে।

তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। গরমে মানুষের জীবন ওষ্ঠাগত। এরই মধ্যে একপশলা বৃষ্টি সিলেটবাসীর মনে এনেছে প্রশান্তি। বৃষ্টিতে মানুষদের মাঝে স্বস্তি ফিরে আসে।

শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিট থেকে সিলেটে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাব্যাপী চলা বৃষ্টিতে ফিরেছে স্বস্তি।

এদিন সন্ধ্যা থেকেই মৃদু হাওয়া বইছিল সিলেটে। রাতে আসে কাঙ্ক্ষিত বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।

বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসেন অনেকে। বৃষ্টির প্রতিটা ফোঁটা গায়ে লাগিয়ে উপভোগ করতে থাকেন তারা। অনেকে বৃষ্টির ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছিল, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জিন্দাবাজারের ব্যবসায়ী আশীষ দে বলেন, তীব্র দাবদাহে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ যখন খুব কষ্ট পাচ্ছেন, তখন সিলেট অঞ্চলে প্রতিদিন বৃষ্টি ও সহনীয় তাপমাত্রা প্রমাণ করছে সিলেটকে কেন আধ্যাত্মিক নগরী বলা হয়।

দাড়িয়াপাড়ার বাসিন্দা পুষ্পা পাল বলেন, সারাদিন অনেক গরম ছিল। সন্ধ্যার পর ঠান্ডা বাতাস ও বৃষ্টি স্বস্তি নিয়ে এসেছে। সারা দেশের চেয়ে আমরা অনেক ভালো আছি।

জিন্দাবাজারের ব্যবসায়ী সাব্বির আহমদ বলেন, সিলেটে তাপমাত্রা তুলনামূলক কম। এর মধ্যে সন্ধ্যার বৃষ্টিতে বেশ শান্তি দিয়েছে।

শাল্লায় ৬০ কেয়ার জমিনের খড়ের তোপে আগুন, এলাকায় আতঙ্ক 

0

 শাল্লা প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামে একরাতে অন্তত ৬০ কেয়ার জমিনের  খড়ের তোপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে আনন্দপুর ফুটবল খেলার মাঠে কালাই মিয়ার ৬০ কেয়ার জমিনের ৭টি খড়ের তোপে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে সারা মাঠ জুড়ে। এ সময় আগুন দেখে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে নেভানোর চেষ্টা করেন।  কিন্তু কিছুতেই আগুন নেভানো যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

রাতের আঁধারে খড়ের তোপে আগুনের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খড়ের মালিক কালাই মিয়ার দাবী উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজটি করেছেন অপরাধীরা।।  তিনি বলেন, আমাদের এলাকা এক ফসলী। যার কারনে প্রতি বছরের জন্য গরুর খাবার শুকিয়ে রাখা হয় এই বৈশাখ মাসে।  কৃষকরা বৈশাখ মাসে খড় শুকিয়ে করে রাখে, যা সারা বছর গরুকে খাওয়ায়। আমার খড়ের তোপ পুড়িয়ে দেওয়ার গরুর খাবারের সংকটে পড়বো।

তিনি আরো বলেন, সুপরিকল্পিতভাবে খড়ের তোপে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে  ৭টি তোপে আগুন দেওয়ার ঘটনা নিয়ে আমরা সবাই চিন্তিত। 

তবে স্থানীয়দের অনেকেই বলছেন, মাদকসেবীরাও এ কাজ করে থাকতে পারে।  কারন খড়ের তোপের জায়গা চোলাই মদের কয়েকটি পুটলা পাওয়া গেছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মাধবপুরের ছাতিয়াইন শিমুলঘর সড়কে বেহাল দশা

0

হামিদুর রহমান,মাধবপুর:

হবিগঞ্জের মাধবপুরের ছাতিয়াইন শিমূলঘর সড়কে স্থানে স্থানে কার্পেটিং উঠে গিয়ে এবং খানাখন্দ তৈরী হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করা শতশত মানুষের চরম দূর্ভোগে পড়েছে। রাস্তা যেন এখন মড়ণ ফাঁদে পরিনত হয়েছে।

গুরুত্বপূর্ণ আঞ্জলিক সড়কে প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে এলাকাবাসী হতাশ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার,ঢাকা-সিলেট মহাসড়কে রতনপুর বাসস্ট্যান্ড থেকে ছাতিয়াইন বাজার হয়ে শিমুলঘর মধ্য দিয়ে ফান্দাউক বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর,সরাইল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ পর্যন্ত শত শত যাত্রীবাহী সিএনজি অটো রিক্সা রাস্তা দিয়ে চলাচল করে। ছাতিয়াইবাজার থেকে শিমূলঘর পর্যন্ত সড়কের করুন অবস্থা স্থানে স্থানে ভাঙ্গন কাপেটিং উঠি বড় বড় গর্ত তৈরি হয়েছে। বছরের পর বছর ধরে রাস্তা এমন অবস্থা ,কিন্তুু এগুলো সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় জন সাধারণের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমানে হবিগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন রাস্তাটির ভাঙ্গার দশা দেখে এলাকাবাসী কে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ছাতিয়াইন শিমুলঘর সড়ক সংস্কারকাজ করবেন।

ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বলেন ছাতিয়াইন শিমুলঘর সড়ক সংস্কারের প্রয়োনীয়তা তুলে ধরে বিভিন্ন দপ্তর কে জানানো হয়েছে। কিন্তু এখন সংস্কারকাজ শুরু হয়নি। মাধবপুর এল জিইডি অফিস সূত্রে জানান রাস্তাটি সংস্কারের জন্য একটি প্রস্তাবনা দেয়া হয়েছে।

কোম্পানীগঞ্জে শাহীন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের শাহীন আহমেদ হত্যা মামলার প্রধান আসামি মরম আলীকে (২৬) গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আজ রোববার (২১ এপ্রিল) ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মরম আলী কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাওঁ (পূর্বপাড়া) গ্রামের মৃত জমির আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। তিনি জানান, আগামীকাল প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ঈদের দিন দিবাগত রাত পৌনে ৮টায় উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমেদ। তিনি ওই গ্রামের আলমাছ আলীর পুত্র।

এ ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামাল মিয়াসহ ১০জনকে আসামি করা হয়।

কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেট কোম্পানীগঞ্জ থানাপুলিশের পৃথক অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে।

শনিবার (২০ এপ্রিল) রাত ১০টায় থানার এএসআই টিপু সুলতান, মোফাজ্জল হোসেন, কানন কুমার দাস, বিজয় পাশি’র সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সিআর ৬৯/২৪ এর সাজাপ্রাপ্ত আসামী শামীম আহমদ (৩৫), তিনি বনপুর গ্রামের তোতা মিয়া’র পুত্র। এবং সিআর ৭৮/২২ এর ১ মাস বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত এবং ৯৮ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামী সালমা বেগম (৩৭), তিনি মোস্তফানগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

কোম্পানীগঞ্জ থানাপুলিশের মিডিয়া অফিসার মাসুদ আহমেদ (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করেন।

সিলেট সদর উপজেলা নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন

0

আহমেদ সবুজ

নবগঠিত সিলেট সদর উপজেলা ছাত্রলীগের পরিচিতি ও আলোচনা সভা সম্পুর্ণ হয়েছে।

মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় লাক্কাতুরাস্থ গল্ফ ক্লাবের মিলনায়তনে নবগঠিত কমিটির রবিউল হাসান শেরওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেবের পরিচালনায় পরিচিতি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সিলেট সদর উপজেলার ৭ ইউনিয়ন থেকে ১১৯ জন কমিটিতে জায়গা করে নেওয়া ব্যক্তিরা তাদের পরিচয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখে।

সিলেট সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন ও কলেজ গুলোতে দ্রুত সময়ে ছাত্রলীগের কমিটির বিষয়টি উঠে আসে অনেকের বক্তব্যে।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেব তার বক্তব্যে বলেন আমরা দীর্ঘ ২৩ বছর কমিটিহীন ছিলাম।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকযে গুরুদায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেটি আমরা নিস্টার সাথে পালন করবো।

সিলেট জেলার মধ্যে সদর উপজেলা ছাত্রলীগের এই কমিটিকে একটি আদর্শ সংগঠন হিসেবেই গড়ে তুলবো।

সভায় সভাপতির বক্তব্যে রাখেন নবগঠিত কমিটির সভাপতি রবিউল হাসান শেরওয়ান।

তার বক্তব্যের শুরুতে নবগঠিত কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যদেরকে ধন্যবাদ জানান সভায় যোগদানের জন্য।

তিনি বলেন আমি এবং আমার সাধারন সম্পাদক যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই আমরা শপদ নিয়েছি সিলেট সদর উপজেলার আওতাধীন যে সকল ইউনিয়ন ও কলেজ আছে সেগুলোতে খুব দ্রুতই কমিটি গঠন করেই আমাদের দায়িত্ব শেষ করবো।

অকপটে শেরওয়ান বলেন যাদের মাধ্যমে সিলেট সদর উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট

0

আধুনিক রিপোর্ট:

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল আহমদ।

এক প্রকৌশলী জানান, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

সিলেট তালতলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমদ বলেন, আগুন নিয়ন্ত্রণ রয়েছে। আগুন পাওয়া সাপ্লাইয়ে লাগে নি। রিজেক্ট মালামাল রাখার ভবনে আগুন লেগেছিল। ক্ষয়ক্ষতির পরিমান আমার দেখতেছি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, অগ্নিকাণ্ডে সিলেটের অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আগুনের কারণে হওয়া ক্ষয়ক্ষতি হয়ে তা সারিয়ে সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্হল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশন মেয়র আনোয়ারুুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।