আধুনিক রিপোর্ট:
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ।
বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল আহমদ।
এক প্রকৌশলী জানান, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।
সিলেট তালতলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমদ বলেন, আগুন নিয়ন্ত্রণ রয়েছে। আগুন পাওয়া সাপ্লাইয়ে লাগে নি। রিজেক্ট মালামাল রাখার ভবনে আগুন লেগেছিল। ক্ষয়ক্ষতির পরিমান আমার দেখতেছি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, অগ্নিকাণ্ডে সিলেটের অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আগুনের কারণে হওয়া ক্ষয়ক্ষতি হয়ে তা সারিয়ে সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।
এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্হল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশন মেয়র আনোয়ারুুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।


