Homeসংবাদর‍্যাবের অভিযানে ট্রেনের টিকেটসহ...

র‍্যাবের অভিযানে ট্রেনের টিকেটসহ ৩ জন গ্রেপ্তার

আধুনিক ডেস্ক:

হবিগঞ্জে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ ৩ কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ থেকে এই কালোবাজারি চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার র‍্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ টিকেট কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে অধিক মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইনে ট্রেনের টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে এই চক্রগুলো বেশ সক্রিয়। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট ক্রয় করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। এসকল কালোবাজারিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ২৮ মার্চ শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানাধীন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে নিজেদের স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে ক্রয় করা বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ভিন্ন ভিন্ন তারিখ ও সময়ের ৪৫টি আসনের অনলাইন টিকেট, ৩টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শিপন চৌধুরী (৩১), মো. আব্দুল কাইয়ুম (৫৫) ও মো. জামাল মিয়া (৪২), তারা সকলেই হবিগঞ্জ জেলার বাসিন্দা।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের...

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার...

spot_img

পড়ুন

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড....

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

আধুনিক ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা–৪...

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

আধুনিক ডেস্ক :: পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা ৩ জনসহ বাহিনীর ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি...