Home Blog Page 215

সিলেট চেম্বারের এমন আয়োজন সবার অনুসরণ করা উচিত : অধ্যাপক জাকির

0

আধুনিক ডেস্ক:

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় সিলেটের সর্বসাধারণের জন্য চালু করা হয় রমজান বাজার।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে পবিত্র রমজান মাসকে সামনে রেখে গত ১২মার্চ সিলেটস্থ আলিয়া মাদ্রাসা মাঠে চালু হয়েছে রমজান বাজার। যা ইতোমধ্যে সিলেটের নিম্ন আয়ের জনসাধারণ থেকে শুরু করে সকলের নজর কেড়েছে।

আজ (২৭মার্চ) বুধবার রমজান বাজার ঘুরে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, সিলেট চেম্বারের মত প্রতি জেলায় ‘রমজান বাজার’ গঠন প্রয়োজন। তাহলে রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটতে পারবে না।

তিনি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রমজান বাজারকে সাধুবাদ জানিয়ে আরও বলেন, সাধারণ মানুষের জনজীবনে স্বস্তি দিয়েছে চেম্বার অব কমার্স। পুরো রমজান জুড়ে ধারাবাহিকতা অব্যাহত থাকুক।

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কেনাকাটায় রমজান বাজার এখন সিলেটের সাধারণ মানুষের প্রথম তালিকায়। চেম্বার অব কমার্স রমজান জুড়ে সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি ফোটাতেই আয়োজন করেছে রমজান বাজারের।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাজার মূল্য থেকে রমজান বাজারে ৫-১০টাকা বা আরও কম। বাজার ঘুরে দেখা যায় পেঁয়াজ ৫৫, আলু ৩৫ টাকা, আদা ১৫০, রসুন ১১০, ছোলা ৯০, ডাল ৯৫, প্রতি কেজি ধরে বিক্রি হচ্ছে এবং তেল ১২৫ টাকা প্রতি লিটার ধরে বিক্রি করছে রমজান বাজার।

এছাড়াও শাহজালাল মসলা এন্ড ফুড প্রোডাক্টসের ‘কবুতর’ ব্রান্ডের মসলা বিক্রি হচ্ছে প্যাকেটের গায়ের মূল্যের চেয়েও কমে। যেখানে মরিচ গুড়া ৫০০ গ্রাম খুচরা মূল্য ৩৫০ টাকা, সেখানে রমজান বাজারে বিক্রি হচ্ছে ২৭৫ টাকায়।

রমজান বাজার পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, শান্ত দেব, মোঃ রিমাদ আহমদ রুবেল, মোঃ মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, এমবি লিংক আপ এর স্বত্তাধিকারী মোজাহিদ মান্না, লাজ ফার্মা এর পরিচালক ফুয়াদ মোঃ খায়রুল ইসলাম এবং সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।

মূলত রমজান মাসব্যাপী স্বল্প আয়ের মানুষের জীবনজুড়ে স্বস্তি দিতেই দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উক্ত আয়োজন।

ফুটপাদত দখলমুক্ত রাখতে সিসিকের অভিযান অব্যাহত

0

আধুনিক ডেস্ক:

ফুটপাদত দখলমুক্ত ও অবৈধ স্থাপনার বিরুদ্বে নিয়মিত অভিযান চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। তারই ধারাবাহিকতায় বুধবার (২৭ মার্চ) রাজস্ব কর্মকর্তা ও নির্বহী ম্যজিস্ট্রেট মতিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা নেতৃত্বে নগরীর নয়াসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ফুটপাতে অবৈধ ভাবে পার্কিং এবং মালামাল রেখে দখল করায় নগদ অর্থদণ্ড প্রদান এবং উচ্ছেদ করা হয়।

উল্লেখ্য, গত ১০ মার্চ নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন কাজের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এর পর থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন ও নগরীর ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসনে করতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে সিসিক কতৃর্পক্ষ।

সিলেটের প্রবাসীদের বিলম্বে আসা লাগেজ বাড়ি পৌঁছে দেবে বিমান

0

আধুনিক ডেস্ক:

বিমানের কানেক্টিং ফ্লাইটে আসা প্রবাসী যাত্রীদের যেসব লাগেজ ঢাকায় আটকাপড়ে সেগুলো নিজ খরচে বাড়ি পৌঁছে দেবে বিমান। তবে, কেবল সিলেট সিটি করপোরেশন এলাকায় বাসিন্দারা এ সুবিধা দেওয়া হবে এবং এ ক্ষেত্রে যাত্রীরা ঢাকায় থাকাবস্থায় বিমান কর্তৃপক্ষ নিজেদের চাহিদার কথা অবহিত করতে হবে।

বুধবার (২৭ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানির সময় এ তথ্য জানানো হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদের সভাপতিত্বে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সেমিনার হলে শুনানীতে বিমানবন্দরে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিমানের যাত্রীরা অংশ নেন।

শুনানিতে মিজান মিয়া নামের এক সৌদিপ্রবাসী যাত্রী অভিযোগ করেন, প্রবাস থেকে দেশে ফেরার পথে সিলেটে পৌঁছে জানতে পারেন তাদের লাগেজ আসেনি। এ নিয়ে তাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়; যা একেবারে কাম্য নয়। তিনি এ ধরনের হয়রানি বন্ধের দাবি জানান।

জবাবে পরিবহন সংস্থার প্রতিনিধিরা জানান, ‘ঢাকা থেকে কানেক্টিং ফ্লাইটের উড়োজাহাজ আকারে ছোট থাকায় যাত্রীদের সব লাগেজ একসাথে পরিবহন করা সম্ভব হয় না। এ কারণে কিছু যাত্রীর লাগেজ পরবর্তী ফ্লাইটে পৌঁছায়। সিলেটে পৌঁছালে যাত্রীদেরকে ক্ষুদে বার্তায় কিংবা টেলিফোনে লাগেজ সংগ্রহ করতে বলা হয়। তবে, যে সব যাত্রী সিলেট সিটি করপোরেশন এলাকার বাসিন্দা তারা চাইলে লাগেজ তাদের বাসায় পৌঁছে দিবে বিমান।’

যাত্রীদের অভিযোগ বিষয়ে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ  এয়ারলাইন্সগুলোর উদ্দেশে বলেন, ‘যাদের লাগেজ একই বিমানে সিলেটে পৌঁছাবে না তাদেরকে ঢাকা থেকে বিমান ছাড়ার আগেই সুনির্দিষ্ট করে জানিয়ে দিতে হবে। এতে যাত্রীরা সিলেট বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করবে না বা খুঁজতে গিয়ে ভোগান্তিতে পড়বে না।’ সিলেট ওসমানী বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

গণশুনানীতে উপস্থিত অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী, সিলেট নগরের জিন্দাবাজারের ব্যবসায়ী ইয়াহইয়া খালেদ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করেন।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, প্রতি তিন মাস পর পর গণশুনানী আয়োজন করা হয়। এতে উত্থাপিত অভিযোগ ও প্রস্তাব গুরুত্বসহকারে দেখা হয় এবং সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

শুনানিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) উপপরিচালক মো. আব্দুল গনি, স্কোয়াড্রন লিডার মো. কামরুল আহসান, ওসমানী বিমানবন্দরের সিকিউরিটি অফিসার রিয়াজ আহমেদ, বিমানবন্দরের ইমিগ্রেশন ওসি মো. আব্দুল কুদ্দুস, কাস্টমস এর রেভিনিউ অফিসার মোহাম্মদ খুরশিদ আলম, বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. আহসান হাবিবসহ ইমিগ্রেশন পুলিশ, এপিবিএন, ব্যাংক, গোয়েন্দা শাখা ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার সিলেটে ৮ ঘন্টা গ্যাস সরবরাহ থাকবে না

0

আধুনিক ডেস্ক:
সিলেট সিটি করর্পোরেশন কর্তৃক দরগাগেইট এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজের প্রয়োজনে জালালাবাদ গ্যাসের বিদ্যমান বিতরণ গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তর ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে শনিবার (২৩ মার্চ) ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিকের চলমান ড্রেন নির্মাণ কাজের স্বার্থে জালালাবাদ গ্যাসের বিদ্যমান বিতরণ গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তর/রক্ষণাবেক্ষণের লক্ষ্যে আগামী ২৩ মার্চ শনিবার ভোর ০৫টা থেকে দুপুর ০১টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কারিগরি কারণে উল্লেখিত সময়সূচির হৃাস/বৃদ্ধি হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

ফুটপাত দখল করে ব্যবসা করায় নগরে সিসিকের অভিযান, জরিমানা

0

আধুনিক ডেস্ক:

নগরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় বিভিন্ন দোকান মালিককে জরিমানা ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করে মালামাল জব্দ করেছে সিলেট সিটি করপোরেশন। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গত ১০ মার্চ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের পর থেকে ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি করপোরেশন। বৃহস্পতিবার প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার যৌথ পরিচালনায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় গ্যাসের সিলিন্ডার চুলা ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখল ও ইফতার সামগ্রী ব্যবসা করায় বিভিন্ন দোকান রেস্তোরাঁর মালিককে নগদ অর্থদণ্ড প্রদান করা হয় এবং ফুটপাত দখলকারী ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সতর্ক করতে মালামাল জব্দ করা হয়।

সিলেটের ১১ সহ দেশের ১৫২ উপজেলা পরিষদের নির্বাচন ভোট ৮ মে

0

আধুনিক ডেস্ক:

সিলেটের ১১টিসহ দেশের ১৫২ উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই উপজেলাগুলোর মধ্যে ১৩০টি হবে ব্যালট পেপারে, বাকি ২২টিতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

প্রথম ধাপে হবে সিলেট বিভাগের ১১টি উপজেলা নির্বাচন। এরমধ্যে রয়েছে সিলেট জেলার ৪টি, সুনামগঞ্জ জেলার ২টি, মৌলভীবাজার জেলার ৩টি এবং হবিগঞ্জ জেলার ২টি উপজেলা।

বৃহস্পতিবার ২৯তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিলেট বিভাগের উপজেলাগুলো হচ্ছে- সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা; সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা; মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা; হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট হবে ৮ মে।
মোট চার ধাপের এই নির্বাচনের পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিমানের দায়িত্ব অবহেলায় প্রবাসীর মৃত্যু, ক্ষতিপূরণ ও তদন্তের দাবি

0

আধুনিক ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্ব অবহেলায় প্রবাসী যাত্রী বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শুয়াইবুর রহমান চৌধুরীর মৃত্যুর ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ দাবি করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখা।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন সংগঠনের সভাপতি মো. রহমত আলী।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০১ সিলেট থেকে লন্ডন ফ্লাইটের পাইলটের দায়িত্ব অবহেলায় বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শুয়াইবুর রহমান চৌধুরী ২০২৩ সালের ১২ নভেম্বর মৃত্যুবরণ করেন।

তিনি আরো বলেন, বিমান উড্ডয়নের আড়াই ঘন্টা পরে শুয়াইবুর রহমান চৌধুরী প্রথমে অসুস্থবোধ করেন পরবর্তীতে মারা যান। বিমানের লগ বুক থেকে জানা যায়, আনুমানিক ৬টা ৫৫ ইউটিসিতে কেবিনের প্রধান ফ্লাইট পার্সার পাইলটকে জানানো হয় একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে ৭.২৫ ইউটিসিতে কেবিনের প্রধান ফ্লাইট পার্সার জানান যাত্রী মারা গিয়েছে। যদিও ফ্লাইটে কোন ডাক্তার ছিলো না।

নিয়ম অনুযায়ী যখন কোন যাত্রী বিমানে অসুস্থ হয়ে পরলে তখন বিমান থেকে নিকটতম বিমানবন্দরে একটি এসওএস প্রেরণ করা হয়। কিন্তু শুয়াইবুর রহমান চৌধুরীর অসুস্থ হওয়া থেকে শুরু করে মৃত্যু পূর্ব পর্যন্ত কোনো এসওএস নিকটতম বিমানবন্দরে প্রেরণ করা হয়নি। যদিও পাইলট ৩০ মিনিট সময় পেয়েছিলেন। যা আন্তর্জাতিক বিমান পরিচালনা নীতিমালাসহ আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন ২০২০, বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭, বিমান দুর্ঘটনা ও মারাত্মক ঘটনার তদন্ত বিধিমালা ২০২৩ এবং সংবিধানের ৩১ এবং ৩২ অনুচ্ছেদ পরিপন্থী।

এ ব্যাপারে এইচআরপিবি-এর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ একটি রিট পিটিশন দায়ের করেন। গত ১৯ মার্চ শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্টে বেঞ্চ বিবাদীদেরকে আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন ২০২০ ও বিমান দুর্ঘটনা ও মারাত্মক ঘটনার তদন্ত বিধিমালা ২০২৩ অনুযায়ী দুর্ঘটনার যাত্রীর ক্ষেত্রে আইনের বিধানগুলো পালন করতে কেন নির্দেশ দেওয়া হবে না; আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন ২০২০ অনুযায়ী শুয়াইবুর রহমান চৌধুরীর পরিবারকে কেন ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হবে না এবং যাত্রী অসুস্থ থাকা অবস্থায় নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ না করার কারণে পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না বিষয়ে চার সপ্তাহের রুল জারি করেন।

আদালত অপর এক অন্তর্বর্তীকালীন আদেশে, সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে, সাত দিনের মধ্যে ৩ সদস্য বিশিষ্ট কমিটি (দুইজন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর) সহকারে কমিটি গঠন করে যাত্রীর মৃত্যুর কারণ সম্পর্কিত প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ প্রদান করেন।

রিট পিটিশনার হলেন হিউম্যান রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশ -এর পক্ষে মো. সারওয়ার আহাদ চৌধুরী, একলাস উদ্দিন ভূঁইয়া ও রিপন বাড়ৈ। মামলার বিবাদীরা হলেন সচিব বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ, চেয়ারম্যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং পাইলট ফজল মাহমুদ।

বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিল অ্যাডভোকেট সেলিম আজাদ (এএজি)।

যুক্তরাজ্য প্রবাসী মৃত শুয়াইবুর রহমান চৌধুরী নামে বিমানের কোনো স্থাপনার নামকরণ, ক্ষতিপূরণের ব্যবস্থা ও বিমানে ভ্রমণে যাতে বিনাচিকিৎসায় আর কোনো যাত্রীর মৃত্যুবরণ না হয় সে ব্যবস্থা গ্রহণে সংবাদ সম্মেলনে জোর দাবি জানানো হয়।

‘আমার ছেলে আবেদ নির্দোষ, আব্দুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিন’

0

আধুনিক ডেস্ক:

কেয়ার ভিসা প্রসেসে ব্যর্থ হয়ে আত্মগোপন করেছেন সিলেটের শিবগঞ্জস্থ বি-এইচ এডুকেশনের সিইও আহমদ আব্দুল্লাহ। আর তার খেসারত দিতে হচ্ছে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. গোলাম এলাহী আবেদ ও তার পরিবারের সদস্যদের। প্রতিদিনই তার বাড়ির আশাপাশে লোকজন ঘোরাফেরা করছে এবং নানাভাবে তাদের হুমকি ধমকি দিচ্ছে বলে জানিয়েছেন আবেদের পিতা ৪০নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট পালপুরের বাসিন্দা মো. নুরুর রহমান।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আবেদের মা ও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার ছেলে আবেদ শিবগঞ্জের বি-এইচ এডুকেশন নামক কনসালটেন্সি ফার্মের ম্যানেজার হিসাবে কাজ করছিলো। কিন্তু গত ১১ মার্চ সকালে ওই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সে তা বন্ধ দেখতে পায়। আব্দুল্লাহর মোবাইল ও ছিলো বন্ধ। তখন সেখানে আরও অনেক কাষ্টমার উপস্থিত হয়ে হইচই শুরু করেন। আব্দুল্লাহর সাথে যোগাযোগ সম্ভব হলে সবাইকে যোগাযোগ করিয়ে দেয়ার আশ্বাস দিয়ে আবেদও সেখান থেকে চলে আসে। এরপর থেকেই আব্দুল্লাহ আত্মগোপনে। তার সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছিলো আমার ছেলে আবেদ। এ অবস্থায় গত ১৭ ও ১৮ মার্চ সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত আমার বাড়ি ও আশপাশে প্রচুর লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের কয়েকজন আমার বাড়িতে প্রবেশ করে আবেদের নাম ধরে গালাগাল করতে থাকে। তারা আমাদেরও নানা হুমকি ধমকি দেয়। প্রায়ই এরকম ঘটনা ঘটছে। এনিয়ে আমরা চরম আতঙ্কিত।”

তিনি বলেন, “আবেদ ওই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে সততার সাথে সে তার দায়িত্ব পালন করেছে। কোনো কাষ্টমারের সাথে সে কোনো চুক্তি করেনি। বরং আব্দুল্লাহর নির্দেশ অনুযায়ী কাষ্টমাররা মাঝে মাঝে তার কাছ নগদ টাকা দিলে সে তা আব্দুল্লাহর হাতে তুলে দিয়েছে বা ব্যাংকে জমা দিয়েছে। এখানে আমার ছেলের দোষ কোথায়? যেসব কাষ্টমারের টাকা নিয়ে আত্মগোপন করেছে আব্দুল্লাহ, তাদের প্রতি আমিও সমব্যথি। আমার ছেলে এবং আমার পরিবারের সবাই সমব্যথি। তারা যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আমি আমার ছেলে ও আমার পরিবারের লোকজন সর্বাত্মক সহযোগীতা করতে প্রস্তুত। তবে আপনারা আমাদের পেছনে গুন্ডা বা সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ভিতি ছড়াবেন না। বিনাদোষে আমার সন্তানের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না।”

তিনি আব্দুল্লাহকে খুঁজে বের করতে সিলেটের পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, “আব্দুল্লাহকে খুঁজে বের করে কাষ্টমারদের টাকা আদায় করতে এবং আবেদের নিজেরসহ পরিবারের অন্যান্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে আবেদ নিজে বাদী হয়ে এসএমপির শাহপরান থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।”

আর বি-এইচ এডুকেশনের প্রতারিত কাষ্টমারদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘বিনাদোষে আমাদের হয়রানি না করে হুমকি ধমকি দিয়ে বা আতঙ্ক না ছড়িয়ে আইনের আশ্রয় নিন, আবেসহ আমরা সবাই আপনাদের সাথে থাকবো এবং সহযোগীতা করবো।’

কাপোরুষের মতো আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে কাষ্টমারদের সমস্যা সমাধান করতে তিনি আব্দুল্লাহর প্রতি আহবান জানান।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু

0

আধুনিক ডেস্ক:

গাজীপুর কালিয়াকৈরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে ইয়াসিন আরাফাত (২১) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ইয়াসিন আরাফাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউয়ের ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে এই ঘটনায় নারী শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

প্রত্যাক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় শফিক খানের বাড়িটি স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। ঘটনার দিন ওই বাড়ির নির্দিষ্ট রান্নাঘরে শ্রমিকরা রান্না করছিলেন। ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি পরিবারের গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়।

তখন নতুন আরেকটি সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় সেটিতে আগুন ধরে যায়। এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেওয়া হয়। আর এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়।

সিলেটে স্ত্রী হত্যার দায়ে ২৩ বছর পর স্বামীর যাবজ্জীবন

0

আধুনিক রিপোর্ট:

সিলেটে মেয়েকে স্বামীর সাথে বিয়ে না দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: শাহাদৎ হোসেন প্রামানিক চাঞ্চল্যকর এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) মো: আহম্মদ আলী।

দন্ডপ্রাপ্ত আসামীর নাম আজিজ মিয়া উরফে আইজুল। তিনি বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার কোয়রপুর কদমতলীপাড়ার দিলু মিয়া উরফে দিল্লুর রহমানের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর বাগবাড়ী এলাকার সোহেল মিয়ার কলোনীর বাসিন্দা ছিলেন। বর্তমানে দন্ডপ্রাপ্ত আসামী আজিজ মিয়া পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার বাঘবেড় গ্রামের মো.ছিদ্দিকের সাথে মোছা: সুফিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে হাসিনার জন্ম হয়। পূর্বের স্বামী সুফিয়াকে তালাক দিলে পরে আজিজ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুফিয়া। ঘটনার ৩ দিন পূর্বে তার মা সুফিয়াকে দেখতে সিলেট নগরীর বাগবাড়ী এলাকার সোহেল মিয়ার কলোনীতে আসে হাসিনা (১২)। সেখানে থাকা অবস্থায় হাসিনাকে দেখে আজিজ মিয়া তার স্ত্রী সুফিয়ার কাছে হাসিনাকে বিবাহ করার প্রস্তাব দেন। কিন্তু সুফিয়া সেই প্রস্তাব প্রত্যাখান করেন। এর জের ধরে এক পর্যায়ে ২০০০ সালের ১৭ মে রাত ৯ টার দিকে আজিজ মিয়া তার স্ত্রী সুফিয়াকে টানা-হেচড়া করে বাগবাড়ী কলোনীর পাশ্ববর্তী ক্ষেতের জমিতে নিয়ে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। এসময় হাসিনার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জীবিত মনে করে সুফিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার সুফিয়াকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় হাসিনা বাদি হয়ে কোতোয়ালী থানায় আজিজ মিয়াকে একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০০১ সালের ২১ ফেব্রুয়ারী তৎকালীন কোতোয়ালী থানার এসআই এনামুল হক একমাত্র আজিজ মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারী তার বিরুদ্ধে চার্জগঠন করে আদালত এ মামলার বিচারকার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত আসামী আজিজ মিয়া ওরফে আইজুলকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রমে কারাদন্ডে দন্ডিত করেন।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি অ্যাডভোকেট মো: ফখরুল ইসলাম ও আসামীপক্ষে ষ্টেইট ডিফেন্স অ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।