Home Blog Page 216

বড়লেখায় নদী থেকে গৃহবধূর লা’শ উদ্ধার

0

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় সোনাই নদী থেকে স্বপ্না দাস (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্বপ্না দাস উপজেলার দাসেরবাজার পানিসাওয়া গ্রামের অসীম দাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্না দাস (২৬) মঙ্গলবার সকালে কাপড় ধুতে সোনাই নদীর ঘাটে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিতে নদীতে গিয়ে তার লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

স্বপ্নার শ্বশুর বাড়ির লোকজন জানিয়েছেন-স্বপ্না সাতার জানতেন না। নদীতে কাপড় ধুতে গিয়ে হয়ত তিনি ডুবে মারা গেছেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, নদী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিলেটে সাজিদনগর অ্যাসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ

0

রমজান উপলক্ষ্যে সিলেটের হেতিমগঞ্জে সাজিদনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাজিদনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর কবির মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় ৫শতাধিক পরিবারের মধ্যে হেতিমগঞ্জের কায়স্থগ্রামস্থ অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, দীর্ঘদিন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে সাজিদনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির মূল কাজই হচ্ছে অসহায় ও হতদরিদ্র মানুষের সেবা করা। সকল দুর্যোগ ও দুর্দিনে অত্র অঞ্চলের অসহায় জনগোষ্ঠির পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির সৃষ্টি করেছে সাজিদনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটি। অতীতের ন্যায় এবার রমজানেও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে এগিয়ে এসেছেন অ্যাসোসিয়েশনটি। পবিত্র রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সাজিদনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়য়েশনের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে হাফিজ সামছুদ্দিনের কোরআন তেলায়াতের মধ্যে দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে সভাপতি দিলওয়ার হোসেন, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার।
সেই সাথে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডের মেম্বার কবির আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক তুহিনুল হক তুহিন, জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক মনিরুল হক পিনু।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক রুহেল, মাসুম আহমদ, নাসির উদ্দীন পিন্টু, আব্দুল আহাদ, সালমান আহমদ, টিপু আহমদ, আখন মিয়া, তেরা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ফুলবাড়ি ইউনিয়নের ৬টি গ্রামের দরিদ্র বিধবা, এতিম ও হতদরিদ্র পরিবারের মধ্যে সেহরি ও ইফতারের খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান, জরিমানা আদায়

0

আধুনিক ডেস্ক:

ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে ব্যবসা করায় উচ্ছেদ ও জরিমানা আদায় করেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খাঁন ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উচ্ছেদ ও জরিমানা করা হয়।

জানা যায়, লালাদিঘির পাড়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত জায়গায় পুনর্বসানের পর থেকে কঠোর ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানে পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দর, জেলরোড সহ আশেপাশের এলাকায় ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধ ভাবে ব্যবসা করে আসছে ভ্রাম্যমাণ অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ ও জরিমানা করা হয়।

এসময় বিভিন্ন দোকান মালিককে মোট নগদ ৩১ হাজার ৫ শ টাকা জরিমান আদায় করা হয়েছে এবং ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের আভিযানিক দল ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।

আলিয়া মাদ্রাসা মাঠে যুবকের মরদেহ

0


সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রাশেদ আহমদ (৩৬)।

মঙ্গলবার দুপুরে মহানগরের ভিআইপি সড়ক সংলগ্ন মাদরাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, গত ৬/৭ মাস ধরে ওই যুবক মাঠের পাশেই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজি জামাল উদ্দিন বলেন, স্থানীয়দের পাওয়া খবরের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু ধারণা করছে পুলিশ।

রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এবারের ঈদে আসছে মিউজিক ভিডিও “লন্ডনী দামান”

0

এবারের ঈদুল ফিতরে আসছে সিলেটের জনপ্রিয় মিউজিক ভিডিও পরিচালক সোহেল আহমেদের “লন্ডনী দামান”। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে “লন্ডনী দামান” মিউজিক ভিডিওর শ্যুটিং। গীতিকার শেখ মোফাজ্জল হোসাইনের লেখা গানটিতে কন্ঠ দিয়েছেন আলী ইনছান মৃধা।

মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন জয়ন্ত কুমার দাস, জান্নাত জাহান তানিয়া, আনোয়ার হোসেন মিসবাহ, নাজমীন, রুপা, আদিবা জান্নাত, নীলা চৌধুরী, মিতালী, সুজাত আলমসহ আরো অনেকে।
ডাইরেক্টর অব ফটোগ্রাফি ছিলেন জাবেদ আহমেদ, মেকআপে আবীর, ডান্স কোরিওগ্রাফিতে মুরাদ, ইভেন্ট ম্যানেজমেন্টে সিলেট লাইটিং। এই মিউজিক ভিডিওতে পরিচালক নিজেই তৈরি করেছেন শ্যুটিং সেট।

মিউজিক ভিডিওটিতে পারিবারিক একটি বিয়ের আয়োজনকে তুলে ধরা হয়। পরিচালক সোহেল আহমেদ বলেন, এটি ঈদে দারুণ সাড়া পাবে, পারিবারিক বিয়ের বিভিন্ন দৃশ্য উঠে এসেছে এই ভিডিওতে। এছাড়া মিউজিক ভিডিওটিতে আরো অনেক চমক আছে, এর জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

তিনি বলেন, আমার ইচ্ছে সিলেট থেকে তরুণ কিছু অভিনেতা গড়ে তোলা। এখানে জয়ন্ত খুব ভালো করেছে। তার মধ্যে ভালো অভিনেতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে আমি সবসময় চেষ্টা করছি কোয়ালিটিফুল কাজ করার আর এই চেষ্টা অব্যাহত থাকবে।

গানের গীতিকার শেখ মোফাজ্জল হোসাইন বলেন, আমার আরেকটি মিউজিক ভিডিও “কইন্যা বিদায়”সাড়া মিলেছে গত বছর, প্রায় ৭ মিলিয়ন দর্শক উপভোগ করেছিল। তাই এই ঈদেও “লন্ডনী দামান” গানটি দর্শকদের জন্য নিয়ে আসছি। আশা করি এটিও তাদের ভালো লাগবে ও দর্শকনন্দিত হবে।

“লন্ডনী দামান”গানটি এই ঈদ-উল-ফিতরে Sur Sagar Media ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এই ঈদে আসছে মিউজিক ভিডিও ‘লন্ডনী দামান’

0

বিনোদন ডেস্ক:

সম্পন্ন হলো ‘লন্ডনী দামান’ মিউজিক ভিডিওর শ্যুটিং।এটি পরিচালনা করেছেন সিলেটের জনপ্রিয় মিউজিক ভিডিও পরিচালক সোহেল আহমেদ।এই গানের শিল্পী আলী ইনছান মৃধা।এটির গীতিকার শেখ মোফাজ্জল হোসাইন।

এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জয়ন্ত কুমার দাস,জান্নাত জাহান তানিয়া,আনোয়ার হোসেন মিসবাহ, নাজমীন, রুপা,আদিবা জান্নাত, নীলা চৌধুরী, মিতালী, সুজাত আলমসহ আরো অনেকে। ডিওপি ছিলেন জাবেদ আহমেদ, মেকআপে আবীর, ডান্স কোরিওগ্রাফিতে মুরাদ, ইভেন্ট ম্যানেজমেন্টে সিলেট লাইটিং।

এই মিউজিক ভিডিওতে পরিচালক নিজেই তৈরি করে শ্যুটিং সেট,পারিবারিক একটি বিয়ের আয়োজনকে তুলে ধরা হয় এর স্থিরচিত্রে।পরিচালক সোহেল আহমেদ বলেন, এটি ঈদে দারুণ সাড়া পাবে, পারিবারিক বিয়ের বিভিন্ন দৃশ্য উঠে এসেছে এই ভিডিওতে, আরো অনেক চমক আছে এর জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

এছাড়া আমার ইচ্ছে সিলেট থেকে তরুণ কিছু অভিনেতা গড়ে তোলা।এখানে জয়ন্ত খুব ভালো করেছে। তার মধ্যে ভালো অভিনেতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে আমি সবসময় চেষ্টা করছি কোয়ালিটিফুল কাজ করার আর এই চেষ্টা অব্যাহত থাকবে।

গানের গীতিকার শেখ মোফাজ্জল হোসাইন বলেন, আমার আরেকটি মিউজিক ভিডিও ‘কইন্যা বিদায়’ সাড়া মিলেছে গত বছর, প্রায় ৭ মিলিয়ন দর্শক উপভোগ করেছিল।

তাই এই ঈদেও ‘লন্ডনী দামান’ গানটি দর্শকদের জন্য নিয়ে আসছি।আশা করি এটিও তাদের ভালো লাগবে ও দর্শকনন্দিত হবে।

‘লন্ডনী দামান’ গানটি এই ঈদ-উল-ফিতরে Sur Sagar Media ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

কুমিল্লাকে হারিয়ে বিপিএলে নতুন চ্যাম্পিয়ান বরিশাল

0

স্পোর্টস ডেস্কঃ

রঙ, উৎসব, স্লোগানে স্লোগানে আলোকিত মিরপুর। বিপিএল ফাইনালের রোমাঞ্চ ছুঁয়ে যাওয়া সকালের পর বিকেলে সাম্র্যাজ্য ভেঙে যাওয়ার বেদনা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।আরেকদিকে ফরচুন বরিশালের তৃপ্তি অনেকদিন ধরে ‘লঞ্চে ট্রফি’ তোলার আনন্দের। 

সারাদিনের উত্তাপ, আলোচনা, লড়াইয়ের আভাসের ছাপ অবশ্য মাঠে ছিল কমই। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পুরো  ২০ ওভার খেললেও ১৫৪ রানের বেশি করতে পারেনি কুমিল্লা। পরে ওই রান তাড়া করতে ৬ উইকেটে জয় পায় বরিশাল। চারবার ফাইনাল খেলে কখনো না হারা কুমিল্লাকে এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে; আর বরিশাল পেয়েছে প্রথমবার ট্রফি নিয়ে পদ্মা পাড়ি দেওয়ার স্বস্তি। 

প্রথমে অবশ্য বরিশালের খেলোয়াড়দের মনে ভয়ই ধরার কথা ছিল। ইনিংসের কেবল তৃতীয় বলেই সুনীল নারিনের ক্যাচ ছেড়ে দেন ওবেদ ম্যাককয়। থার্ডম্যানে দাঁড়িয়ে বলটা কোথায় পড়বে, সেটিই ঠিকঠাক বুঝতে পারেননি। এক বল পরই প্রায়শ্চিত্য করেন অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে।  স্কয়ার লেগে দাঁড়িয়ে নিজের বাঁদিকে ঝাঁপিয়ে এক হাতে অবিশ্বাস্য এক ক্যাচ নেন ম্যাককয়।

কাইল মেয়ার্সের করা প্রথম ওভারেই ফিরতে হয় ৪ বলে ৫ রান করা নারিনকে। ওই ক্যাচ ছাড়ার মাশুলও খুব বেশি দিতে হয়নি বরিশালকে। মোহাম্মদ সাইফউদ্দিনের করা পরের ওভারে তিন বাউন্ডারিতে উইকেট হারানোর বেদনা ভুলে যাওয়ার চেষ্টা করে কুমিল্লা।  কিন্তু তাদের উইকেট হারাতেও খুব বেশি সময় লাগেনি। পুরো টুর্নামেন্টে বেশ কয়েকবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য ত্রাতা হওয়া তাওহীদ হৃদয় এদিন বড় কিছু করতে পারেননি।

১০ বলে ১৫ রান করে থার্ডম্যানে দাঁড়ানো মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন তিনি।  পাওয়ার প্লের ভেতরেই আরও একটি উইকেট হারায় বরিশাল। ১২ বলে ১৬ রান করে জেমস ফুলারের বলে এবার ওই মাহমুদউল্লাহ রিয়াদের হাতেই ক্যাচ দেন লিটন দাস। অনেকটা হৃদয়ের ভঙ্গিতে আউট হয়ে যান তিনিও।

পাওয়ার প্লের ছয় ওভারে ৪৯ রানে ৩ উইকেট ছিল না বরিশালের।  এরপরও অনেকটা নিয়মিতই উইকেট হারিয়েছে বরিশাল। বিধ্বংসী হওয়ার আগে জনাথন চার্লসকে ফিরিয়ে দেন ওবেদ ম্যাককয়, ১৭ বলে তিনি করেন ১৫ রান। মাহিদুল ইসলাম অঙ্কন লম্বা সময় উইকেটে থেকেও বড় কিছু করতে পারেননি।  ১৭তম ওভারে গিয়ে আউট হওয়ার আগে ২ চার ও সমান ছক্কায় ৩৫ বলে ৩৮ রান করেন অঙ্কন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শেষ আশা হয়ে ছিলেন আন্দ্রে রাসেল।

গুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লার জন্য প্রায়ই উদ্ধারকারী হয়েছেন তিনি। ওই আশা আরও একবার দেখিয়েছিলেন ১৯তম ওভারে গিয়ে।  ফুলারের করা ওই ওভারে ২১ রান নেন তিনি। শেষ ওভারে বরিশাল আস্থা রাখে সাইফউদ্দিনের ওপর। প্রতিদানও দিয়েছেন খুব ভালোভাবে। নো করেছেন, ওয়াইড দিয়েছেন কিন্তু পথ হারাননি কখনোই। পুরো ওভারে একটি বাউন্ডারিও হাঁকানো যায়নি তাকে। 

১০ বলের ওই ওভারের প্রায় সবগুলো বলই ইয়র্কার করেন সাইফউদ্দিন। এর মধ্যে জাকের আলিকে স্ট্রাইক না দিয়ে নিজে মারার চেষ্টা করেননি রাসেল। পরে স্ট্রাইক পেয়েও তেমন কিছু করতে পারেননি জাকের। ১৪ বলে তবুও ২৭ রানে অপরাজিত থাকেন রাসেল, ২৩ বল খেলে জাকেরের রান ছিল ২০। 

দেড়শর কাছাকাছি রান তাড়ায় নেমে প্রথম তিন বলের দুটিতেই রিভার্স সুইপ খেলেন তামিম ইকবাল। কোনোটিই অবশ্য ব্যাটে লাগেনি। রহনাতউদ্দৌল্লা বর্ষণের করা পরের ওভারেই দুই চার ও ১ ছক্কায় ১৫ রান নেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ।  প্রথম ওভারে তানভীর ইসলামকে ঠিকঠাক ‘কানেক্ট’ করতে পারছিলেন না তামিম।

এই স্পিনারের পরের ওভারের শেষ দুই বলে দুই ছক্কা হাঁকান তামিম। ম্যাচের নিয়ন্ত্রণও তখনই বরিশালের কাছে চলে আসে। পাওয়ার প্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে তাদের রান ছিল ৫৯।  মঈন আলি কুমিল্লাকে প্রথম উইকেট এনে দেন। আগের চার বলে তাকে একটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছিলেন তিনি। ওভারের শেষ বলে এগিয়ে এসে খেলতে যান, কিন্তু বলের কাছাকাছিও ছিলেন না তামিম। ৩টি চার ও ৩টি ছক্কার ইনিংসে ২৬ বলে ৩৯ রান করেন তিনি। নিজের কাজটা অবশ্য ততক্ষণে ঠিকই করে দিয়ে গেছেন তামিম। 

তার উদ্বোধনী সঙ্গী মেহেদী হাসান মিরাজও তাই। ২৬ বলে ২৯ রান করা এই ব্যাটারকে ফেরান মঈন। বরিশালের লম্বা ব্যাটিং লাইন আপ, আর লক্ষ্য অল্প থাকায় জয় নিয়ে কখনোই অনিশ্চয়তা ছিল না তাদের। সেটি আরও কাছাকাছি নিয়ে আসেন পুরো আসরজুড়ে বরিশালের বড় ভরসা হওয়া মেয়ার্স। 

মোস্তাফিজুর রহমানের বলে পুল করতে যান তিনি। কিন্তু ব্যাটে ঠিকঠাক না লাগায় মিড অনে দাঁড়ানো মঈন একটু পিছিয়ে গিয়ে ক্যাচ নেন তার। ওই ওভারেই মুশফিকুর রহিমকেও ফেরান মোস্তাফিজ। নিজের প্রথম বিপিএল শিরোপার উদযাপন তাই মাঠে বসে করতে পারেননি মুশফিক। ফাইনালে ১৮ বলে করেন ১৩ রান।  এক ওভারে দুই উইকেট পেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুই দলের পথও বদলে গেছে অনেকটাই। বিপিএলকে নিজেদের সাম্রাজ্য বানিয়ে ফেলা কুমিল্লা থমকে গেছে এবার।

বিপিএল শিরোপা পথ ধরেছে বরিশালের। মুশফিক না পারলেও জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন জাতীয় দলে তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুউল্লাহ রিয়াদ ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।প্রায় পুরো বিপিএলজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লঞ্চে করে ট্রফি যাবে’ এমন ব্র্যান্ডিং করেছিল বরিশাল।

পদ্মার গৌরব কিছুক্ষণ ভুলে থেকে পুরোনো লঞ্চে চড়েই তাই বিপিএল ট্রফি যাবে বরিশাল। তার আগে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরাও ছুয়ে দেখবেন নিশ্চিত। তামিম ইকবালের নেতৃত্বে মুশফিকের ভাষায় ‘বুড়োদের দল’ এখন মোহাম্মদ সালাউদ্দিনের ‘মাস্টারমাইন্ড’কে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন।

সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

0

আধুনিক ডেস্কঃ

সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীরমন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারিভাবে অর্থের অপচয় যাতে না হয়, সেজন্য বড় ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি নির্দেশনা আছে। সেটি হলো রমজান মাসে বড় ইফতার পার্টি নামক কোনো বিষয় উদযাপন করা যাবে না, সরকারিভাবে করা যাবে না। সে বিষয়ে তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন।

শুধু সরকারিভাবে না করতে নির্দেশনা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারিভাবেও নিরুৎসাহিত করা হয়েছে। (বড় ইফতার পার্টি) না করার জন্য বলা হয়েছে। ‘বলা হয়েছে যে, কারো যদি দায়-দাবি থাকে তাহলে যেন সেই অর্থে খাদ্য কিনে গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়। ’

মাহবুব হোসেন বলেন, আমরা যেন অপচয় না করি। আমরা যেন লোক দেখানো কার্যক্রমে নিজেদের নিয়োজিত না করি। তার চেয়ে ওই টাকাটা যদি আপনি কারো কল্যাণে ব্যবহার করতে চান, গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারেন। আপনি-আমি বসে খেলাম, ওখানে অনেক অপচয় হলো, খাদ্যের অপচয় হলো, অর্থের অপচয় হলো। এটি যৌক্তিক হতে পারে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যৌক্তিকতা থাকে না।

দেশের খাদ্য বিভাগ ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি: ভোক্তার ডিজি

0

আধুনিক ডেস্কঃ

দেশের খাদ্য বিভাগ পাঁচ থেকে ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি হয়ে পড়ায় সিন্ডিকেটের মাধ্যমে যে কোনো খাদ্য সামগ্রির সংকট সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

দেশের খাদ্য বিভাগ ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।
দেশের খাদ্য বিভাগ ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান শওকত আলী সৈকত


ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধের লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বুধবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এ অবস্থা থেকে দেশ ও জাতির উত্তরণের জন্য সর্বস্তরের মানুষের মধ্যে জনমত ও সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। অতিরিক্ত মূল্য দিয়ে কেউ কোনো কিছু না কিনলে সিন্ডিকেটকারীরা আর সুবিধা করতে পারবে না। সবাই মিলে অসাধু ব্যবসায়ীদের বর্জন করলে তারা রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলার মধ্যে ফিরতে বাধ্য হবে।

দেশে কর্পোরেট কালচারের নেতিবাচক প্রভাবে নানা আশঙ্কার বিষয় তুলে ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, এর কারণে লাখ লাখ এসএমই বন্ধ হয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। চালের বাজার, ডিমের বাজার ও ব্রয়লার মুরগির বাজারসহ সব কিছুই এখন তাদের নিয়ন্ত্রণে।

রমজান মাস সামনে রেখে দেশে খাদ্য সামগ্রির কোনো ঘাটতি না থাকলেও ভোগ্যপণ্যের বাজার অস্থির হয়ে যাচ্ছে।
এভাবে চলতে থাকলে দেশ আরও ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সম্মিলিতভাবে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মজুতদারদের সিন্ডিকেট ভাঙতে হলে ভোক্তাদের মধ্যেও সিন্ডিকেট গড়ে তোলা দরকার।

ক্রেতারা প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ কোনো ভোজ্য পণ্য ক্রয় না করলে অসাধু ব্যবসায়ীরা সংকট সৃষ্টি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার আর কোনো সুযোগ পাবে না।
এক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এই অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিষয়ে তথ্য দিলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কঠোর ব্যবস্থা নেবে বলেও ঘোষণা দেন সংস্থাটির মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বিভাগীয় প্রধান প্রফেসর সোহেল রেজা চৌধুরী।

অভিনয় ছেড়ে দিচ্ছেন আনুশকা!

0

বিনোদন ডেস্কঃ

ক্যারিয়ারে শীর্ষে থাকাকালীন ২০১৭ সালে বিরাট কোহলির সঙ্গে বিয়ে। তার বছর কয়েকের মাথায় ২০২১ সালে মেয়ে ভামিকা এলো আনুশকা শর্মার জীবনে।

তার পর থেকে সিনেমায় অভিনয় করা কমিয়ে দেন।
এর মাঝেই আবারও অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। গেল ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাদের পুত্রসন্তান অকায়ের। এক কথায় চার জনের পরিপূর্ণ সংসার আনুশকার।

এমনিতেই দিন কয়েক আগে ঘোষণা করেছেন খুব বেশি সিনেমা আর করবেন না তিনি। তবে কি এবার পুরোপুরি অভিনয় থেকে মুখ ফেরাবেন অভিনেত্রী?

ব্যক্তিগত জীবনে মায়ের দায়িত্ব সামলে কর্মজীবনে ভারসাম্য বজায় রাখা মুখের কথা নয়। তবে ভামিকার জন্মের পর একটি সিনেমার শুটিং সারেন আনুশকা, সেটি ‘চাকদহ এক্সপ্রেস’। ঝুলন গোস্বামীর জীবনীচিত্র। মা হওয়ার পর এটি ছিল তার প্রথম সিনেমা। যদিও গত দু’বছর ধরে অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আনুশকা।

শোনা যাচ্ছে, ২০২৪ সালের শেষেই মুক্তি পাবে ‘চাকদহ এক্সপ্রেস’। কিন্তু তার পরও আনুশকা সে ভাবে কাজ করবেন কি না, সে নিয়ে সংশয় রয়েছে।

এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, আর খুব বেশি অভিনয় করবেন না। হাতেগোনা সিনেমা করবেন। বড় জোর, বছরে একটা করে! তবে হঠাৎ কী কারণে এই সিদ্ধান্ত?

আনুশকা জানান, এই মুহূর্তে মেয়ে ভামিকার তাকে প্রয়োজন। যদিও বাবা হিসেবে বিরাট অত্যন্ত দায়িত্বশীল, জানিয়েছেন নায়িকা। কিন্তু মেয়ের নাকি মাকে ছাড়া চলে না। সারাক্ষণ মাকে দরকার তার। সেই কারণেই মেয়েকে সময় দিতে চান আরও বেশি করে। এছাড়া এখন আবার তাদের জীবনে রয়েছে ছোট্ট অকায়ও।