Home Blog Page 217

রাকিব ফেসবুকে কী লিখল, আই ডোন্ট কেয়ার: মাহি

0


বিনোদন ডেস্কঃ

সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শিগগিরই স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানান তিনি। এরপর থেকেই আলোচনায় এই চিত্রনায়িকা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাহির স্বামী রকিব সরকার সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন।

তিনি লেখেন, আস্থা সঙ্গে যখন ডিক্লেয়ারেশন ইস্যু যুক্ত হয়, তখন তার সঙ্গে সঙ্গে বিশ্বাস, নির্ভরতা ছাড়াও গভীরে অনেকগুলো সমর্থকের উপস্থিতি উপলব্ধ হওয়া খুবই প্রাসঙ্গিক। ভয়ঙ্কর রাতে আস্থার আস্তানায় সাজানো শীসা, নাইনটিজ ইন্ডিয়ান সং, মিটিমিটি আলো তার সদস্যদের সবাই দেখল। ওই আস্তানার প্রধান ফটোগ্রাফির অজুহাতে আড়ালেই রয়ে গেল সপ্তাহ-দশদিনে তো আর এমন আস্থা অর্জন করা সম্ভব নাহৃ!

মূলত মাহিকে ইঙ্গিত করেই এই পোস্ট দিয়েছেন রাকিব। এবার এই বিষয়ে মুখ খুললেন নায়িকাও।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিও বার্তা দেন মাহি। সেখানে তিনি বলেন, রাকিব সরকার আমার হাজব্যান্ড ছিলেন। রাকিব সরকার আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে ভালোবেসে ছিলাম। এইটুকু না, অনেক ভালোবেসেছি। এতই ভালোবেসেছি, আপনারা দেখেছেন আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন চলে গিয়েছিলাম? কারণ তিনি পছন্দ করতেন না। আমাকে কখনও মুখ ফুটে বলেনি যে তুমি সিনেমা করতে পারবে না। আমার মনে হয়েছে ওর পছন্দ না, এই জন্যেই দূরে সরে গিয়েছিলাম। তো তাকে এই লেভেলের ভালো বেসেছিলাম। ও ফেসবুকে কী লিখল বা কী লিখল না, আই ডোন্ট কেয়ার। আমার মাথায় যদি পিস্তল ঠেকিয়েও কেউ বলে, তুমি এখনই মরে যাবে, তোমাকে শুট করব; রাকিব সম্পর্কে কিছু নেগেটিভ বলো… আই উইল নেভার ডু দ্যাট (কখনোই এমনটা পারব না)। আমি ওকে সম্মান করি এবং এটা মৃত্যু অবধি থাকবে।

সম্প্রতি মাহি তার ফেসবুক হ্যান্ডেলে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেন। যেখানে মিডিয়ার বেশ কয়েকজন তারকা ছিলেন। ক্যাপশন ছিল, ‘আস্থার আস্তানা’। সেই দিকেই মূলত ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছিলেন রকিব সরকার।

তবে এ নিয়ে মাহির ভাষ্য, মিডিয়াভিত্তিক আমার কোনো ফ্রেন্ড নাই। মিডিয়া রিলেটেড কোনো আড্ডায় বা পার্টিতে আমাকে কখনও কেউ দেখেনি। কোনোদিনই না। আমার কিছু ফ্রেন্ড আছে, যাদের সাথে একদম ছোটবেলা থেকে পড়াশোনা করেছি—সেই স্কুল লাইফের। এই কয়েকজন আমার ফ্রেন্ড আছে। যদি মন খারাপ হয় তাদের সাথেই ঘুরতে যাই কিংবা তাদের সাথে আড্ডা বা গল্প করি। কারণ আমি যখন কিছুই ছিলাম না, সেই গেদা (ছোট) মাহি, তখন থেকেই তারা আমার সাথে ছিল। তো আমার মন খারাপের সময় তারা পাশে থাকলেই আমার ভালো লাগবে।

ভিডিওতে মাহি আরও বলেন, ওর (রাকিব) কি কোনো নেগেটিভ সাইড নাই? দুটি মানুষ প্রেম করার সময় বোঝা যায় না, বিয়ে করার পর বোঝা যায় কার কী প্রবলেম। আমার যে এত এত প্রবলেম এটা নিশ্চয় প্রেম করার সময় রাকিব বুঝে নাই। স্যরি (দুঃখিত), ওর সাথে আমার তো ঠিক প্রেম হয়নি, মাত্র দুই মাসের পরিচয়ে আমাদের বিয়ে হয়। যখন দেখেছি দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং, তখন আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। ও তখন তো বুঝেনি, আমার রাগ বা ইগো কেমন; যাই হোক, ও তখন দেখেনি, বিয়ে করার পর দেখেছে। তো ওর ক্ষেত্রেও একই। ওর যা যা সমস্যা ছিল, সেগুলো পরে দেখেছি, আগে দেখিনি। মানুষ মাত্রই প্রবলেম থাকবে। যখন দুজন মানুষ একসঙ্গে থাকব, তখন সবই ভালো লাগবে; আবার সম্পর্ক শেষ হয়ে গেলে একে অপরের শত্রু হয়ে যাব, এই ক্যাটাগরির মানুষ আমি আর রাকিব না।

সবশেষে মাহি বলেন, রাকিব আমার জীবন থেকে অতীত হয়ে গেছে। আমি ওর জীবন থেকে অতীত হয়ে গেছি। কিন্তু আমাদের একজন আছে। যদি কোনো টান আমাদের থেকে থাকে, তা হলো সন্তান। আমি ফারিশের মা, ও ফারিশের বাবা। যেহেতু আমরা ফারিশের বাবা-মা, তাই মৃত্যু পর্যন্ত আমাদের মধ্যে পরস্পরের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ থাকবে।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ফারিশ। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। ২০২১ সালের ২২ মে তাদের মাঝে বিচ্ছেদ ঘটে।

ব্যাডমিন্টন খেলোয়াড়কে বিয়ে করছেন তাপসী

0

বিনোদন ডেস্কঃ

বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

জানা গেছে, দীর্ঘ ১০ বছরের প্রেম অধ্যায় পেরিয়ে প্রেমিক, ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করছেন।

তাপসীর বিয়েতে সানাইয়ের পাশাপাশি পাশ্চাত্য সংগীতের সুর শোনা যাবে বোধ হয়। কারণ, পাত্র ভিনদেশি। ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা।

মার্চের শেষের দিকেই তাপসী আর ম্যাথিয়াসের চার হাত এক হবে বলে শোনা যাচ্ছে। পাত্র বিদেশি হলেও দেশের মাটিতে বিয়ে করতে চলেছেন তাপসী। আর এ ক্ষেত্রে তিনি বলিউড নায়িকাদের পথ ধরে হাঁটতে চলেছেন বলে শোনা যাচ্ছে।

রাজস্থানের উদয়পুর শহরে তাপসী আর ম্যাথিয়াসের বিয়ের আসর বসবে। তবে তাদের বিয়েতে সে রকম কোনো আড়ম্বর হবে না। এই যুগল বিটাউনের চাকচিক্যের বাইরে গিয়ে ঘরোয়াভাবে নাকি বিয়ে করবেন। শিখ ও খ্রিষ্টান দুই রীতি মেনে তারা বিয়ে করবেন। কারণ, পাত্রী শিখ পরিবারের কন্যা আর পাত্র ক্যাথলিক।

তাপসীকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ডানকি’ সিনপমায় শাহরুখ খানের নায়িকা হিসেবে। বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে ‘খেল খেল মে’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এছাড়া তার হাতে রয়েছে ‘ওহ লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিনা দিলরুবা’ নামের দুটি সিনেমা।

পরিবার হেনস্তার শিকার, মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইলেন আমির

0

স্পোর্টস ডেস্কঃ

পাকিস্তানের পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের কাছে বিচার চেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির। চলমান পিএসএলে আমিরের পরিবারের সদস্যরা হেনস্তার শিকার হওয়ায় মুলতানের ডেপুটি কমিশনারের বিরুদ্ধে এ অভিযোগ করেন পাকিস্তানের এ পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা পোস্টে আমির লিখেছেন, ‘মুলতানের ডেপুটি কমিশনারের অগ্রহণযোগ্য ব্যবহারে বিস্মিত। তিনি আমার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, দাম্ভিকভাবে মাঠের মালিকানা দাবি করেছেন এবং ম্যাচের মধ্যে অন্যায়ভাবে আসন থেকে তাদের তুলে দিয়েছেন। ক্ষমতার এই অপব্যবহার অসহ্য! ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মরিয়ম নওয়াজ (নাম ট্যাগ করে) আশা করি আপনি ব্যবস্থা নেবেন।

পিএসএলের এবার নবম মৌসুম চলছে। করাচি কিংস ছেড়ে এবার কোয়েটা গ্লাডিয়টর্সে খেলছেন ৩১ বছর বয়সী আমির। ৪ ম্যাচে ৩ জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে পিএসএল টেবিলের দুইয়ে তারা। এই চার ম্যাচেই খেলা আমির এ পর্যন্ত ৪ উইকেট পেয়েছেন।

২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন আমির। মাঝের এই সময়ে একাধিকবার তার জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা গেছে। তবে আমির পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছে, অবসরে ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ভাবছেন না তিনি।

হামজা গুঞ্জনের মধ্যেই বাংলাদেশের দল ঘোষণা হামজা গুঞ্জনের মধ্যেই বাংলাদেশের দল ঘোষণা

0

স্পোর্টস ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে ফিফা বিশ্বকাপের পরবর্তী আসর। সেই বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। মার্চের ফিফা উইন্ডোতে দুই লেগের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ফিলিস্তিনের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা বাঙালী বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরীর খেলা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু এই দুই ম্যাচের স্কোয়াডে নেই তিনি।ফিলিস্তিনের বিপক্ষে দুই লেগের বিশ্বকাপ বাচাহাই পর্বের খেলার দল ঘোষণা করেছে বাংলাদেশ। ছবি: ফেসবুক

ফিলিস্তিনের বিপক্ষে দুই লেগের বিশ্বকাপ বাচাহাই পর্বের খেলার দল ঘোষণা করেছে বাংলাদেশ।

আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ফিলিস্তিন। ২০২৬ ফিফা বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে আগামী ২২ ও ২৬ মার্চ দুই লেগের ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই দুই ম্যাচ সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দল। হাভিয়ের ক্যাবরেরার দলে ইংলিশ তারকা হামজা চৌধুরীর খেলার গুঞ্জন থাকলেও এই দুই ম্যাচে দলে নেই তিনি। দলে জায়গা পেয়েছেন দেশের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। আছেন শেখ জামালের গোলরক্ষক মিতুল মারমাও। তবে দলে আছে বেশ কিছু চমক। দলে বড় চমক বলতে শেখ মোরসালিনের না থাকাটাই। মূলত ইনজুরির কারণেই দলে নেই এই দেশের এই উঠতি তারকা। দলে নেই ফুলব্যাক তারিক কাজীও।

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পাঠানটুলায় অগ্নিদগ্ধ সাহেরা বেগম

0

নগরীর পাঠানটুলায় গত ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় গুরুতর অগ্নিদগ্ধ হন গৃহকর্মী সাহেরা বেগম (৫০) । তিনি পাঠানটুলার সানরাইজ টাওয়ারের পাঁচতলার বাসিন্দা গোলাম কিবরিয়ার বাসায় কাজ করতেন।

শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিটে ওসয়ানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার পাঠানটুলা সানরাইজ টাওয়ার থেকে হঠাৎ প্রচণ্ড শব্দ শুনা যায়। ভবনটির পাঁচতলার একটি রান্নাঘরের জানালায় আগুনের শিখা দেখা যায়। এসময় স্থানীয়রা এসে বাসার গৃহকর্মীর শরীরে আগুন দেখতে পান। সাথে সাথে বাসার অন্যদের সহায়তায় আগুন নিভিয়ে দগ্ধ গৃহকর্মীকে হাসপাতালে প্রেরণ করেন তারা।

বায়ান্ন’তে বহিষ্কার হয়েছিলেন স্কুল থেকে, সিলেটের মেয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ময়মনসিংহে সভা

0

ডেস্ক রিপোর্ট:

সিলেটের মেয়ে ছালেহা বেগম তখন ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুলের ছাত্রী। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের ডাকে সাড়া দিয়ে মিছিলের নেতৃত্ব দেওয়া এবং স্কুলে কালো পতাকা উত্তোলনের অভিযোগে ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিলেন ছালেহা বেগম। এই মহান ভাষা সৈনিককে রাষ্ট্রীয়ভাবে এখনো স্বীকৃতি দেওয়া হয়নি।

শুক্রবার ময়মনসিংহে এক আলোচনা সভায় ভাষা সৈনিক ছালেহা বেগমের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন বক্তারা। নগরীর চেতনা সংসদ কার্যালয়ে ময়মনসিংহ সাহিত্য সংসদ এ সভার আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ, কাজী আজাদ জাহান শামীম, আইনজীবী শিব্বির আহাম্মেদ লিটন, প্রয়াত ভাষা সৈনিক ছালেহা বেগমের ছেলে লেখক, গবেষক ও সংগীত শিল্পী সৈয়দ শাকিল আহাদ, আইনজীবী সৈয়দা ফরিদা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, প্রয়াত ছালেহা বেগম ১৯৫২ সালে ভাষা আন্দোলনের ডাকে সাড়া দিয়ে মিছিলের নেতৃত্ব দেওয়া এবং স্কুলে কালো পতাকা উত্তোলনের অভিযোগে ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। সে বহিষ্কারাদেশ আজও বহাল। এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য মুসলিম গার্লস স্কুলের বর্তমান কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, ‘এই মহান ভাষা সৈনিকের পরিবারকে ভাষা সৈনিকের রাষ্ট্রীয় স্বীকৃতি আাদায়ের জন্য নতুন করে আন্দোলন করতে হচ্ছে, যা বেদনাদায়ক এবং জাতির জন্য লজ্জা। ভাষা আন্দোলনের ৭০ বছর এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পরও একজন দেশপ্রেমিকের সম্মানের স্বীকৃতি জানাতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। এই কলঙ্ক থেকে মুক্ত হতে হবে আমাদের।’ সভায় স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী।

ছালেহা বেগমের পৈত্রিক নিবাস মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উছলাপাড়া গ্রামে। বাবা আবুুল মোজাফফর আশরাফ আলী ছিলেন সাব রেজিস্ট্রার। ছালেহা বেগমের বড় বোন রওশন আরা বাচ্চু ঢাকায় রাষ্ট্রভাষা আন্দোলনে নেতৃত্বে ছিলেন। অপর বোন হোসনে আরা বেগম নেতৃত্ব দেন পিরোজপুরে। ময়মনসিংহ গার্লস হাই স্কুলের ছাত্রীদের সংগঠিত করার মূল কুশীলব ছিলেন ছালেহা বেগম। ঢাকায় ভাষা আন্দোলনের মিছিলে গুলি করার প্রতিবাদে ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি কালো পতাকা নিয়ে মিছিলের সামনে ছিলেন ছালেহা বেগম। ময়মনসিংহের তখনকার জেলা প্রশাসক ডি কে পাওয়ার মিছিলের সংবাদে বিচলিত হন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার ‘অপরাধে’ তিন বছরের জন্য স্কুল থেকে বহিস্কার করা হয় ছালেহা বেগমকে। থেমে যায় মেধাবী এ শিক্ষার্থীর পড়ালেখা। পড়ালেখার পাট চুকিয়ে সংসারী হতে হয় তাকে।

আপিলেও ব্রিটিশ নাগরিকত্ব পেলেন না শামীমা

0

আধুনিক ডেস্ক:

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্যকে বিয়ে করতে কিশোর বয়সে দেশ ছেড়ে যুক্তরাজ্যের নাগরিকত্ব হারানো শামীমার আপিল মামলার ওপর রায় দিয়েছে ব্রিটেনের আদালত। রায়ে নাগরিকত্ব ফিরে পেতে শামীমা বেগমের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আপিল বিভাগ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হওয়ায় ব্রিটিশ নাগরিকত্ব থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ।

এর আগে ২০১৯ সালে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাজিদ জাভিদ ‘জনকল্যাণের স্বার্থের’ দাবি তুলে শামীমার নাগরিকত্ব বাতিল করেন। পরে গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশন সেই সিদ্ধান্ত বহাল রাখে। এরপরই গত বছরের অক্টোবরে লন্ডনের আপিল আদালতে ওই মামলা করেন শামীমা বেগম (২৪)।

শামীমার পরিবার বাংলাদেশি বংশোদ্ভূত। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি তার স্কুলের দুই বন্ধুর সঙ্গে সিরিয়ায় যেতে পূর্ব লন্ডনের বাসা ছাড়েন। পরে সিরিয়ায় গিয়ে আইএসের এক যোদ্ধাকে বিয়ে করেন শামীমা। এরপর তিনটি সন্তানের জন্ম দেন। তবে সন্তানেরা কেউ বেঁচে নেই।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে শামীমাকে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে পাওয়া যায়। এরপর ২০২০ সালে যুক্তরাজ্যের একটি ট্রাইব্যুনাল তার বিষয়ে এক আদেশে বলেন, শামীমা রাষ্ট্রহীন অবস্থায় নেই। কেননা, তিনি ‘বাংলাদেশি বংশোদ্ভূত একজন নাগরিক’। তার মা একজন বাংলাদেশি।

শাবিতে ঢাবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

শাবিপ্রবি প্রতিনিধি:

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সিলেট অঞ্চলের উপকেন্দ্রে হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুরে পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান।

সমন্বয়ক জানান, আজ বেলা ১১টা থেকে ১২.৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ হাজার ৪১৭ পরীক্ষার্থীর মাঝে অনুপস্থিত ছিলেন মাত্র ১১৪জন। এতে উপস্থিতির হার ৯১.৯৫ শতাংশ।

এছাড়া ১ম দিন অনুষ্ঠিত পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান।

ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ডিজিটাল জালিয়াতি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কবির হোসেন।

এদিকে, ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারিভন প্রমূখ।

দেশের সুনাম অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : শফিক চৌধুরী

0

আধুনিক ডেস্ক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাধেম গড়ার কথা উল্লেখ করেছিলেন তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মুছকি হাঁসি হেঁসে ছিলেন। কিন্তু শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে এই দেশকে ডিজিটাল করতে হয়। আজ দেশের প্রতিটি ব্যাংক, বীমা, ভূমি অফিসসহ সকল দফতরেই মানুষ ডিজিটাল সেবা পাচ্ছেন।

এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাবও করা হয়েছে। এখন খালেদা জিয়া আর মূছকি হাসি হাসেন না। তিনি হতবাক হয়ে ডিজিটাল বাংলাদেশ দেখছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৃষক শ্রমিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সহযোগীতার প্রয়োজন। দেশের সুনাম অর্জন করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে ব্যাংকার-কাস্টামার সম্পর্ক ও গ্রাহক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক মুখ্য ব্যাবস্থাপক শরীফ মোঃ তাহাওয়ার হোসাইন।

কৃষি ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার ম্যানেজার হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: শওকত আলী খান।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের উপ ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা আ.লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, গ্রাহক ছাদিকুর রহমান, ওমর খান ও সেলিনা খানম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক প্রবীর কুমার দাস।

অনুষ্ঠানের সার্বির তত্বাবধানে ছিলেন কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার ম্যানাজার মুস্তাফিজুর রহমান ও সিনিয়র অফিসার সৌরভ কান্তি দেব।

পর্দা নামল মুরারিচাঁদ কলেজ বইমেলার

0

আধুনিক ডেস্ক:

সন্ধ্যা যখন ঘনিয়ে এলো তখনি মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি হাসনাত জাহান সুমনা’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হলো এমসি কলেজে অনুষ্ঠিত তিন দিনব্যাপি ৬ষ্ঠ বইমেলা। আবারো প্রতীক্ষা শুরু একটি বছরের। পরের বছর আবার বইমেলার সঙ্গে দেখা হবে লেখক-পাঠকের।

মুরারিচাঁদ (এম.সি) কলেজের ৩ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামল বৃহস্পতিবার। সন্ধ্যা ৬ টায় শেষ হয়েছে প্রাণের মেলা। গত তিনদিন মেলায় হয়েছে বই বিনিময়। সঙ্গে চলেছে মতের আদান-প্রদান, গান, কবিতা, নৃত্য, ডিবেট, পথনাটক, খাওয়া-দাওয়া, গল্প-আড্ডা এবং সেলফি। অনেকেই আবার এই বসন্তের আবহে মেলাতে ফিরে পেয়েছে অনেকদিন দেখা না হওয়া প্রিয় মানুষকে। অনেক কিছু নিয়ে এবার স্মৃতির মণিকোঠায় জায়গা করে নিয়েছে এমসি কলেজের এই বইমেলা।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে মুরারিচাঁদ কলেজের সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক তিন দিনব্যাপী আয়োজিত বইমেলার সমাপনী পর্বে একজন নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোকেয়া বেগম একজন কন্ঠ মুক্তিযোদ্ধা। মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ে তিনি বাংলাদেশ বেতার, সিলেটে অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও বাহান্ন প্রশ্নে একুশ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হয়।

এর আগে গত সোমবার সকাল ১১ টায় ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এমসি কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ (মুকপ) ৬ষ্ঠ বইমেলার আয়োজন করেন। শুরু থেকেই পাঠক-ক্রেতাদের পদচারণায় মুখর ছিল এম.সি কলেজ বইমেলা প্রাঙ্গণ। এবারের মেলায় বই বিক্রিতেও খুশি প্রকাশকরা।

লেখক-প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে হাজির হয়েছিলেন পাঠকের সামনে। শেষদিনে শেষ মুহূর্তে ছিল বই কেনার মহোৎসব। মেলার সময় ফুরিয়ে যাবার পরও স্টলগুলোতে ছিল পাঠকের ভিড়। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে অনেকে এসেছিলেন মেলায়। ঘরে ফেরার সময় হাতে করে নিয়ে গেছেন বইভর্তি ব্যাগ।

৩ দিনব্যাপী বইমেলার সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, রোবার স্কাউট দল, একদল ফিনিক্স, মেটোসুর, এম.সি কলেজ ছাত্রলীগ, মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটি, বিএনসিসি, একদল ফিনিক্স, মুক্তাক্ষর ইত্যাদি। শেষদিনে সংগঠনগুলোকে মুরারিচাঁদ কবিতা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

বইমেলার সমাপনী অনুষ্টানে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী, জনাব ফৌজিয়া আজিজ। মোহাম্মদ বিলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বইমেলায় আগত দর্শনার্থী এবং ছাত্র-ছাত্রীরা। ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন রাহী ও হাবিবুর রহমান হাবিব ।

সমাপনী বক্তব্যে সভাপতি হাসনাত জাহান সুমনা বলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের পক্ষ থেকে একটাই দাবি মুরারিচাঁদ কলেজের সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়কে আরো গতিশীল করার জন্য এমসি ক্যাম্পাসে একটি মুক্তমঞ্চ বিশেষ প্রয়োজন। যার ফলে যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে আরো সহজলভ্য হয়ে উঠবে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা দৃড় বিশ্বাস খুব দ্রুত প্রশাসন এই বিষয়ের উপর নজর দিবেন।

বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলো, এমসি কলেজ ছাত্রলীগের ‘একুশ’, পাপড়ি, নির্বাচিত সিলেট, জসীম বুকস্ হাউস, দোআঁশ, প্রথমা (বন্ধুসভা), আদিবা লাইব্রেরী, সিলেট প্রকাশন, চৈতন্য, সরলতা, নাজমা বুক ডিপো, মারুফ লাইব্রেরী, সিলেটী বইপোকা, গাঙুড় প্রকাশনী এবং জাগরণের স্টল ছিলো।

মুকপের সাবেকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অসীম সরকার, লক্ষণ রায়, সজল মালাকার, মহসিন আলম, এনামুল ইমাম, নির্মল দেব। আরো উপস্থিত ছিলেন মুকপের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।