Home Blog Page 218

মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৯০

0

আধুনিক ডেস্কঃ

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ ৯০ বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মেলাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বুধবার রাতে কোটা লাকসামানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গেপ্তার করে। মালয়েশিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি বার্নামা এ তথ্য দিয়েছে।

মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফাউজি মোহম্মদ আইনি বলেন, বুধবার মধ্যরাতে অভিযানটি শুরু হয়ে চলে তিন ঘণ্টা। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ৭৫, মিয়ানমারের চার, ইন্দোনেশিয়ার ১০ ও পাকিস্তানের একজন রয়েছেন।

এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযোগ ছিল, তামান কোটা লাকসামানা এলাকায় অনেক অবৈধ বিদেশি শ্রমিক নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন। তাদের বেশির ভাগই অবৈধ, কোনো বৈধ নথিপত্র তাদের নেই। পরে ওই এলাকার ১১৭ জনকে চিহ্নিত করে ইমিগ্রেশন বিভাগ। তাদের অনেকেই জাল কাগজপত্র তৈরি করে মালয়েশিয়ায় থাকছিলেন, আবার অনেকের ওয়ার্ক পারমিট মেয়াদোত্তীর্ণ হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে কিছু শ্রমিক পালিয়ে গেছেন। কেউ কেউ ধরা পড়ার ভয়ে পাঁচ মিটার গভীর নর্দমায় ঝাঁপ দেন। তা ছাড়া রাতে এলাকাটি তুলনামূলক অন্ধকার হওয়ায় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন। ধরা পড়া শ্রমিকদের নিয়োগকারীকে শনাক্ত করতে তদন্ত হচ্ছে। নিয়োগকারী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

পরীমণির বিরুদ্ধে মাদক মামলার বিচার চলবে

0

বিনোদন ডেস্কঃ

রাজধানীর বনানী থানায় চিত্রনায়িকা পরীমণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিল চেয়ে করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় দেন।

আদালত বলেন, পরীমণির বাসা থেকে আইস ও এলএসডি মাদক পাওয়া গেছে। সে বিষয়টি বিচারিক আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে নির্ধারিত হবে। তবে, তার বাসায় বিদেশি মদ পাওয়ার বিষয়ে আদালত বলেন, মদ সেবনের লাইসেন্স থাকা এবং মদে অ্যালকোহলের মাত্রা কম থাকায় সেক্ষেত্রে মদ জব্দের বিষয়টি বাদ দিয়ে বিচার করতে হবে। মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমণির আবেদন নিষ্পত্তি করে আজ এ রায় দিলো উচ্চ আদালত।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। দাবি করা হয়, সেসময় বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

একই বছরের ৪ অক্টোবর আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০২২ সালের ৫ জানুয়ারি আদেশ দেন বিচারিক আদালত।

পরে মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন পরী। গত বছরের ১ মার্চ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন তিনি। পরীমনির পাশাপাশি মামলার অন্য দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার জামিনে রয়েছেন।

ইউক্রেনের ১৪ মিলিয়ন মানুষ যুদ্ধের ভয়ে পালিয়েছেন: জাতিসংঘ

0

আধুনিক ডেস্কঃ

যুদ্ধের কারণে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বাসিন্দারা। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। জাতিসংঘ বলছে, যুদ্ধের ভয়ে ইউক্রেনের ১৪ মিলিয়ন মানুষ পালিয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি। খবর আল-জাজিরার।

ইউক্রেনের জনসংখ্যা প্রায় ৪ কোটি ১০ লাখ। জার্মানিতে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যাথারিনা লাম্প বলেন, এর মধ্যে ৭৯ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছেন। আর দেশের ভেতরেই অন্যত্র চলে গেছেন, ৫৯ লাখ মানুষ।

ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী, গত বছরের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে সবচেয়ে বেশি মানুষ পাড়ি জমিয়েছেন প্রতিবেশী দেশ পোল্যান্ডে। এ ছাড়া রাশিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া, মলদোভা ও বেলারুশে বিপুল পরিমাণ ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন।

হলিউডে বারাক ওবামার মেয়ে মালিয়া

0

বিনোদন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়া ওবামা নাম লেখালেন হলিউডে। তবে অভিনয়ে নয়, নির্মাতা হিসেবে এই যাত্রা শুরু করলেন মিশেল ওবামা-বারাক ওবামার বড় মেয়ে।

২৫ বছর বয়সী মালিয়া ‘দ্য হার্ট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এটি রচনাও করেছেন তিনি। গেল ১৮ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর মাধ্যমে নির্মাতা হিসেবে মালিয়ার অভিষেক ঘটে।

এ উৎসবের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে। তাতে চলচ্চিত্রটির বিষয়ে বর্ণনা করেন মালিয়া। আর সেখানে জানানো হয়, মালিয়া ওবামা তার নামের শেষাংশ ‘ওবামা’ বাদ দিয়ে ‘অ্যান’ যুক্ত করেছেন। অর্থাৎ তার পুরো নাম এখন মালিয়া অ্যান। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মালিয়া, তা জানা যায়নি।

জানা গেছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম মেকিং বিষয়ে পড়াশোনা করেছেন মালিয়া। হলিউডে অভিষেকের আগে মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেন। এছাড়াও মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ রাইটার হিসেবেও কাজ করেছেন মালিয়া।

একা একা লাগে: বিচ্ছেদ ঘোষণার পর মাহিয়া মাহি

0

বিনোদন ডেস্কঃ

আলোচিত নায়িকা মাহিয়া মাহির সময়টা ভালো যাচ্ছে না। অভিনেত্রী তার দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে তারা আলাদা থাকছেন।

জীবনের এই খারাপ সময়ে একাকিত্ব গ্রাস করেছে মাহিকে।

গত বুধবার ২১ ফেব্রুয়ারি রাত ৩টায় নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।

এর আগে ভিডিও বার্তায় মাহি জানিয়েছিলেন, আসলে কী কারণে একটি ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটি তৃতীয় পক্ষ কেউ বলতে পারবে না সেই দুইজন মানুষ ছাড়া। আর তাই সব কিছু মিলিয়েই দুজন দুজনের প্রতি সম্মান রেখেই আলাদা হচ্ছেন তারা।

এদিন ছেলে ফারিশকে নিয়ে অভিনেত্রী বলেন, আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্টস করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্টস করবেন না, সে যেমনি হোক না কেনো দেখতে।

উল্লেখ্য, ২০২১ সালে গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল।

এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।

আইপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছে মোস্তাফিজের চেন্নাই

0

স্পোর্টস ডেস্কঃ

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৭তম আসর। প্রথম দিনে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিলাম থেকে ২ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে তারা।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত খেলার সূচি ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আসরের বাকি অংশের সূচি পরে দেওয়া হবে। বিশেষ করে, নির্বাচন কমিশন ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলে।

জাতীয় নির্বাচনের কারণে ২০০৯ সালে পুরো আসর দক্ষিণ আফ্রিকায় এবং ২০১৪ সালে কিছু খেলা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার পুরো আসরই অনুষ্ঠিত হবে ভারতে।

১০ দলের অংশগ্রহণে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মে পর্দা নামবে আইপিএলের। এর পাঁচ দিন পরই (১ জুন) যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এদিকে আসর শুরুর আগেই দুঃসংবাদ শুনেছে গতবারের রানার্সআপ গুজরাট টাইটান্স। গোড়ালির ইনজুরির কারণে দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামিকে এবার পাচ্ছে না তারা।

প্রথম ধাপের সূচিতে চারটি ম্যাচ খেলবে মোস্তাফিজের চেন্নাই। উদ্বোধনী দিনের পর ২৬ মার্চ গুজরাট, ৩১ মার্চ দিল্লি ক্যাপিটালস ও ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা।

ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছর কারাদণ্ড আলভেসের

0

আধুনিক ডেস্কঃ

নৈশভোজে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেস। সে কারণে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন আলভেস। তার আইনজীবী অবশ্য বেকসুর খালাস চেয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে, গত ৩০ ডিসেম্বর রাতে বার্সেলোনার সাটন নাইট ক্লাবে। সেদিন সেই নারীর সম্মতি ছাড়াই তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন আলভেস। এমনকি মারধরও করেন তিনি। পরে অবশ্য এই ব্রাজিলিয়ান ফুটবলার এক বিবৃতির মাধ্যমে সেই অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেছিলেন, ‘আমি সেদিন নাচছিলাম এবং কারও ক্ষতি না করে ভালো সময় কাটাচ্ছিলাম। আমি ওই নারীকে চিনি না। একজন নারীর সঙ্গে আমি কীভাবে এমনটা করতে পারি?’ কিন্তু কিছুদিন না যেতে নিজের বয়ান পাল্টে ফেলে সাবেক বার্সা ডিফেন্ডার জানান, নারীর সম্মতি নিয়েই শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

যদিও আলভেস নিজেকে নির্দোষ দাবি করে পুলিশের হাত থেকে বাঁচতে পারেননি। গত বছরের ২০ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে স্প্যানিশ পুলিশ। এরপর থেকে ব্রায়ান্স পেনিটেনশিয়ারি সেন্টার টু-তে এক বছরের বেশি সময় ধরে ছিলেন। গত ৭ ফেব্রুয়ারি বিচারকার্য শেষ করার ১৫ দিন পরই রায় ঘোষণা করেন বিচারক।

রায়ে আলভেসকে কারাদণ্ডের পাশাপাশি দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছে। যা পাবেন অভিযোগকারী সেই নারী। আলভেস যে অপরাধ করেছেন তাতে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ১২ বছরের জেল। প্রসিকিউশন অবশ্য তার ৯ বছরের জেল চেয়েছিলেন।সাড়ে চার বছর কারাভোগের পর, আরও পাঁচ বছর তত্ত্বাবধানে রাখা হবে আলভেসকে।

এই সাড়ে ৯ বছরে অভিযোগকারী নারীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না তিনি। একই সঙ্গে সেই নারীর বাড়ি ও কর্মক্ষেত্র থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকতে হবে তাকে। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ের মালিক আলভেস। একসময়ের সতীর্থ লিওনেল মেসির সমান ৪৪ শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।

২০০১ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে। বিশেষ করে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সবকিছু জিতেছেন তিনি। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত লম্বা সময় কাটিয়েছেন ব্লাউগ্রানা জার্সিতে।

এরপর ২০২১ সালে কেবল ছয় মাসের জন্য আবারও পুরনো ক্লাবটিতে নাম লেখান এই ডিফেন্ডার। জাতীয় দল ব্রাজিলের হয়ে ১২৬টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ খেলেছেন কাতার বিশ্বকাপে। সেই আসর শেষ হওয়ার মাসখানেক সময় না পেরোতেই ধর্ষণকাণ্ডে জড়িয়ে পড়েন আলভেস।

অনাদরে সিলেটের প্রথম শহীদ মিনার ‘৮ই’

0

মেহেদী হাসান/আহমেদ সবুজ:

‘মাগো আটই ফাল্গুনের কথা আমরা ভুলি নাই’- কণ্ঠশিল্পী ও গীতিকার ভাষাসৈনিক আবদুল লতিফের গানের এ কথাটি এখন বোধহয় একটু দুর্বল হয়ে গেছে।

‘আটই ফাল্গুন’ এখন অনেকটাই আড়াল পড়েছে ‘একুশে ফেব্রুয়ারি’তে। একটা সময় ‘একুশে’র সমান্তরাল হিসেবে উচ্চারিত হত ‘আটই’।

মায়ের ভাষার অধিকার রক্ষায় প্রাণ বিসর্জনের ঘটনা ১৯৫২ সালের আগে আর দেখেনি পৃথিবী।

বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার জন্য বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারি বুকের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত করে পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব নজির সৃষ্টি করেছিলেন। বাংলা বর্ষপঞ্জিতে সে দিনটি ছিলো আটই ফাল্গুন। ১৩৫৮ সালের ৮ ফাল্গুন।

সেই আটই ফাল্গুনকে নিজের গায়ে ধরে রেখেছে সিলেটের প্রথম শহীদ মিনার, যেটি দাঁড়িয়ে আছে সিলেট সরকারি কলেজের সীমানার ভেতরে। পাকা করা উঁচু ভূমিতে দাঁড়িয়ে থাকা শহীদ মিনারটির ছোট্ট আদুরে নামই হচ্ছে “৮-ই।

মিনারের অবয়বে ফুটে উঠেছে বাংলা সংখ্যা ৮’ ও বর্ণ ‘ই’। দুয়ে মিলে ‘৮ ই’। লোহা বাঁকা করে সিমেন্টের প্রলেপে তৈরি হয়েছে এ স্মৃতির মিনার।

১৯৬৭ সালে ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে এটি নির্মাণ করা হয়। এ শহীদ মিনারটির নকশা করেন কলেজের সে সময়কার ছাত্র হায়দার হোসেন চৌধুরী।

এ শহীদ মিনারের স্থপতির পরিচয় দীর্ঘদিনই অজানা ছিলো। সংস্কৃতিকর্মী কর্মী ও উদ্যোক্ত উত্তম কুমার সিনহা’র কল্যাণে বছর তিনেক আগে তার পরিচয় সামনে আসে।

সিলেট নগরীর পাঠানটুলায় বহুতল ভবনে আগুন, অগ্নিদগ্ধ ১

0

আহমেদ সবুজ:

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঠানটুলার সানরাইজ টাওয়ারের পাঁচতলার বাসিন্দা গোলাম কিবরিয়ার বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের প্রচেষ্টায় তাৎক্ষণিক আগুন নিভানো হয়।

এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন এক নারী। আহত নারীর নাম সাহেরা বেগম (৫০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত সাহেরা বেগম সিলেট সদর উপজেলা খাদিমনগরের বাইশটিলা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সানরাইজ টাওয়ার থেকে হঠাৎ প্রচণ্ড শব্দ শুনা যায়। ভবনটির পাঁচতলার একটি রান্নাঘরের জানালায় আগুনের শিখা দেখা যায়। এসময় স্থানীয়রা এসে বাসার গৃহকর্মীর শরীরে আগুন দেখতে পান। সাথে সাথে বাসার অন্যদের সহায়তায় আগুন নিভিয়ে দগ্ধ গৃহকর্মীকে হাসপাতালে প্রেরণ করেন তারা। এসময় টাওয়ারের অন্যান্য বাসিন্দাদের আতঙ্কিত হয়ে নিচে ছুটে আসতে দেখা যায়। উদ্ধারকাজে ছুটে আসা কামরুল হোসেন তালুকদার বলেন, আমি নিচ থেকে আওয়াজ শুনে উপরে উঠে এসে দেখি ঘরের সবকিছু ভেঙ্গে চুরমার। চারদিকে তীব্র ধোঁয়া আর ভাঙ্গা কাচের জানালা, কাটের দরজা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরে ঢুকে আমরা প্রথমে একজন নারীকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পাই। সাথে সাথে ঘরের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করি। পরে আমরা সবাই মিলে বাসার আগুন নিভাই ।

গৃহকর্ত্রী বলেন, সকাল থেকেই আমার ঘরে গ্যাস ছিল না। আমি টাওয়ারের ম্যানেজারকে গ্যাসের লাইন ঠিক করে দিতে বলি। কিন্তু তিনি কী করছিলেন বুঝছি না,বলেন ইঞ্জিনিয়ার আসতেছেন। সারাদিন থেকে গ্যাস নাই আমাদের।

তিনি আরো বলেন, আমি নামাজে ছিলাম। আমার ঘরের কাজের লোক রান্নাঘর পরিষ্কার করতেছিল তখন বিকট শব্দে আওয়াজ হয়ে গ্যাস লাইন ব্লাস্ট করে। আমি দেখি ঘরের সবকিছু উড়ে উড়ে আমার দিকে আসতেছে। দৌঁড়ে এসে দেখি কাজের লোক পুরো শরীলে আগুন নিয়ে দৌড়াচ্ছে। সাথে সাথে তাকে ঝাঁপ দিয়ে ধরে নিয়ে বাথরুমে টেপের নিচে পানি ঢেলে আগুন নিভাই। তখন তার শরীলের আগুন নিভাতে গিয়ে আমার দুই হাতের তালু পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ইনস্পেক্টর মো. সালাউদ্দিন বলেন, আমরা খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে এসে পৌঁছে উদ্ধারকাজে অংশগ্রহণ করি। আমরা এসে শুনি বিস্ফোরনের মাধ্যমে আগেই একজন নারী আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। আমরা আসার আগেই ফ্লাটের অন্যান্য লোকজন আগুন নির্ভাপন করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায় নি। আমরা তদন্ত করে বিষয়টি আপনাদেরকে জানাতে পারবো।

মধ্যরাতে আওয়ামী লীগ নেতার বাসায় হামলা, আটক ১১

0

আধুনিক রিপোর্ট:

সিলেটে এক আওয়ামী লীগ নেতার বাসায় ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় চারটি মোটরসাইকেল ও কয়েকটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে জালালাবাদ আবাসিক এলাকার মহানগর আওয়ামীলীগ নেতা এম এ হানানের বাসা ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিমানবন্দর থানার ওসি (তদন্ত) দেবাংশু দে, আম্বরখানার ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী।
এ ব্যাপারে এম এ হানান বলেন, আমার বাসায় আমার মা, স্ত্রী ও সন্তান ছিলো। কিছু ডাকাত এসে দরজা ভেঙ্গে ঘরে ডুকার চেষ্টা করে। আমি দরজা খুলে না দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে বাসায় চারপাশে হামলা চালায়।

এ ব্যাপারে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী বলেন, জালালাবাদে একটি বাসায় হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।