Home Blog Page 219

এমপির বাড়ির পাশে খোলা ড্রেন, যেনো প্রদীপের নিচে অন্ধকার

0

আহমেদ সবুজ:

তিনি সিলেটের অভিভাবক। সিলেটের ভালো মন্দ দেখার দায়িত্ব তার। ছিলেন সরকাররের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এই নগরীর উন্নয়নে রয়েছে তার অনেক অবদান। সিলেট জুড়ে উন্নয়নকাজ চলছে। চলছে ড্রেন নির্মাণ, রাস্তা সংস্কার।

কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেনের বাড়ির পাশে। যেখানে সারা নগরজুড়ে খোলা ড্রেন পাওয়া দুস্কর, সেখানে সিলেট সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সাবেক অর্থমন্ত্রী ও তার ভাই সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. মোমেনের বাড়ি হাফিজ কমপ্লেক্সের ঘা ঘেঁষে বয়ে যাওয়া ময়লার তার বাড়ির পাশের ড্রেনটিই খোলা, ছড়াচ্ছে দুর্গন্ধ। এ যেনো প্রদীপের নিচে অন্ধকার।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই সাবেক অর্থমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশের খোলা ড্রেনটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ড্রেনটি খোলা থাকায় লোকজন ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছে। ড্রেনটিতে এতো ময়লা থাকে, অল্প বৃষ্টি হলেই তা ভরাট হয়ে রাস্তা ডুবে আশেপাশের বাড়িঘর, দোকানপাটে নোংরা পানি প্রবেশ করে।

স্থানীয়দের ভাষ্য, বর্তমান এমপি বেশিরভাগ সময়ই সিলেটের বাইরে থাকেন, উনি এগুলো দেখার সময় পান না।
হাফিজ কমপ্লেক্স থেকে সোবহানীঘাট পয়েন্টের এই রাস্তাটি অনেক ব্যস্ততম একটি রাস্তা ড্রেনের উপরে স্ল্যাব না থাকার কারণে রাস্তা সরু হয়ে আছে। যার ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মাঝেমধ্যে অনেকেই ড্রেনে পড়ে গিয়ে আহতও হন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, নগর কর্তৃপক্ষ খুব দ্রুতই এই ড্রেনটির সংস্কার কাজ শুরু করেন ভোগান্তি থেকে মুক্তি দেন।

হাফিজ কমপ্লেক্সের ঘা ঘেঁষে যাওয়া খোলা ড্রেনটির ব্যাপারে নগরীর ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের বলেন, বর্তমানে ওয়ার্ডে ড্রেনের কোন কাজ নেই। সামনে যদি কোন টেন্ডার আসে তাহলে ড্রেনের কাজ হবে।

ড্রেনটিরে স্ল্যাব থাকলে সুবিধা হতো উল্লেখ করে তিনি বলেন, ড্রেনটি বড় করার ব্যাপারে আমি আন্তরিক। আশা করি সামনের টেন্ডারেই আমি ড্রেনটির কাজ ধরতে পারবো।

শাকিব আমাকে অনেক কিছু শিখিয়েছে: বুবলী

0

বিনোদন ডেস্কঃ

এবার টলিউডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি চিত্রনায়িকা শবনম বুবলীর। চলতি বছরই সেখানে মুক্তি পাচ্ছে তার ‘ফ্ল্যাশব্যাক’।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। কলকাতায় এই টিজার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুবলীসহ সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীরাও। অনুষ্ঠানের এক ফাঁকে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নায়িকা।

সেখানে এক সাক্ষাৎকারে বুবলীর কথায় উঠে এসেছে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। উঠে এসেছে শাকিব খানের ‘দরদ’ প্রসঙ্গও।

‘ফ্ল্যাশব্যাক’র টিজার প্রকাশনা অনুষ্ঠানে এসে কেমন লাগছে, জানতে চাইলে বুবলী বলেন, আমাদের এই সিনেমার শুটিং শুরুর আগে সবার সঙ্গে দেখা হয়েছিল। তখন আমরা অনেক আনন্দ ভাগাভাগি করেছিলাম। এবারও শুটিং শেষ করে আমাদের দেখা হয়ে গেল। এতদিন পরে এসেও সবাই একসঙ্গে হতে পেরেছি, খুব ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে।

টলিউডে প্রথমবার কোনো সিনেমায় কাজ করেছেন বুবলী। এ নিয়ে শাকিবের কাছ থেকে কোনো পরামর্শ বা কিছু বলেছেন কিনা জানতে চাইলে নায়িকা বললেন, অবশ্যই তার (শাকিব) শুভকামনা, ভালোবাসা থাকে। কারণ ফিল্মে আমার যাত্রাটাই শুরু হয়েছে শাকিব খানের হাত ধরে। তো অনেক কিছুই আমাকে দেখিয়েছে, শিখিয়েছে। টানা ৫ বছর তার সঙ্গেই কাজ করা হয়েছে। আর এখন তো পরিবারের অংশ, সেই হিসেবে ভালোবাসা-শুভকামনা থাকে সবসময়।

‘ফ্ল্যাশব্যাক’র টিজার শাকিব দেখেছেন কি-না, এমন প্রশ্নে বুবলীর ভাষ্য, টিজার মাত্রই প্রকাশ হলো, তবে পোস্টার দেখেছে। খুব ইতিবাচক ফিডব্যাক পেয়েছি। তিনি কাজের ব্যাপারে সবসময়ই খুব ইতিবাচক থাকে।‘ফ্ল্যাশব্যাক’ সিনেমাতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের সৌরভ দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক গাঙ্গুলি, রজতাভ দত্ত প্রমুখ। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

0

আধুনিক ডেস্কঃ

জার্মানি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের (এমএসসি) সাইড লাইনে শনিবার (ফেব্রুয়ারি ১৭) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এদিন সকালে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ তাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

পরে একই স্থানে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

সরকার আত্মশক্তিতে বলিয়ান : ওবায়দুল কাদের

0

আধুনিক ডেস্কঃ

বিএনপিকে দেশের সবচেয়ে বড় উগ্রবাদী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ দেশে উগ্রবাদের জন্ম বিএনপির হাত ধরে। সরকার আত্মশক্তিতে বলিয়ান।’ শনিবার ( ১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ বেফাস কথা বলে না, বিএনপিই বলে। বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক মির্জা ফখরুল। রাজনীতিতে বিএনপি দুর্ঘটনা ঘটাতে চায়। অতীতে তাদের এই ইতিহাস আছে। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি তারা বারে বারে ঘটাতে চায়। এছাড়া রাজনীতিতে টিকে থাকার তাদের আর কোন রসদ নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতিতে যাদের হাতে রক্তের দাগ, যারা এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ড ৭৫ এর ১৫ ই আগস্ট, যার মাস্টারমাইন্ড ছিল খন্দকার মোস্তাকের সঙ্গে জেনারেল জিয়াউর রহমান। অবাক লাগে নিজেরাই যেসব অভিযোগে অভিযুক্ত, তাদের উপর আরোপিত অভিযোগ নতুন করে আরোপ করতে চায় আওয়ামী লীগের উপর।

সেতুমন্ত্রী বলেন, ৩ নভেম্বর জেলহত্যা, একুশে আগস্ট ২০০৪ সন্ত্রাসবিরোধী সমাবেশের উপর সন্ত্রাসী হামলায় ২৩ জনের প্রাণ ঝরে গেছে। এসব হত্যাকাণ্ড বিএনপির আমলে সংঘটিত করেছিল। এরপর মির্জা ফখরুল হঠাৎ এক বিবৃতিতে কোথা থেকে পেলেন যে- আওয়ামী লীগ নাকি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে? উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি নিজেরাই নিজেদের নেতাকে হত্যা করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়েছিল। একুশে আগস্ট জজ মিয়া নাটক সাজিয়েছিল তারা। এমন নাটক তারা বারে বারে সাজিয়েছে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য। নিজেদের কৃতকর্মের দায় অপরের উপর চাপাতে তাদের অপকর্ম এখনো অব্যাহত আছে। জেল থেকে বের হয়ে মির্জা ফখরুল যা বলছেন, তাই এসব নাটকেরই প্রতিধ্বনি।

বিএনপির ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কোথায় ঘুরে দাঁড়াবে, সেটা আমাদের জানা নেই। এ কথা আগেও শুনেছি। কোন বছর ঘুরে দাঁড়াবে? আন্দোলনের যে চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি। সে কথা বারে বারে বলতে গিয়ে বিএনপি নেতারা জনগণের কাছে নিজেদেরকেই খাটো করছেন। দেশে আন্দোলনের কোন বস্তুগত ইস্যু নেই। তারা গায়ে পড়ে ইস্যু খুঁজে বেড়ায়। জনগণ জেনে শুনে শেখ হাসিনাকে ভোট দিয়েছে। বাস্তবে হতাশা-নিরাশা থেকে নিজেদের আত্মতুষ্টির জন্য ও নেতাকর্মীদের চাঙ্গা করতে দলটির নেতারা এসব বক্তব্য দিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

সরকার আত্মশক্তিতে বলিয়ান : ওবায়দুল কাদের

বিএনপিকে দেশের সবচেয়ে বড় উগ্রবাদী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ দেশে উগ্রবাদের জন্ম বিএনপির হাত ধরে। সরকার আত্মশক্তিতে বলিয়ান।’ শনিবার ( ১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ বেফাস কথা বলে না, বিএনপিই বলে। বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক মির্জা ফখরুল। রাজনীতিতে বিএনপি দুর্ঘটনা ঘটাতে চায়। অতীতে তাদের এই ইতিহাস আছে। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি তারা বারে বারে ঘটাতে চায়। এছাড়া রাজনীতিতে টিকে থাকার তাদের আর কোন রসদ নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতিতে যাদের হাতে রক্তের দাগ, যারা এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ড ৭৫ এর ১৫ ই আগস্ট, যার মাস্টারমাইন্ড ছিল খন্দকার মোস্তাকের সঙ্গে জেনারেল জিয়াউর রহমান। অবাক লাগে নিজেরাই যেসব অভিযোগে অভিযুক্ত, তাদের উপর আরোপিত অভিযোগ নতুন করে আরোপ করতে চায় আওয়ামী লীগের উপর।

সেতুমন্ত্রী বলেন, ৩ নভেম্বর জেলহত্যা, একুশে আগস্ট ২০০৪ সন্ত্রাসবিরোধী সমাবেশের উপর সন্ত্রাসী হামলায় ২৩ জনের প্রাণ ঝরে গেছে। এসব হত্যাকাণ্ড বিএনপির আমলে সংঘটিত করেছিল। এরপর মির্জা ফখরুল হঠাৎ এক বিবৃতিতে কোথা থেকে পেলেন যে- আওয়ামী লীগ নাকি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে? উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি নিজেরাই নিজেদের নেতাকে হত্যা করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়েছিল। একুশে আগস্ট জজ মিয়া নাটক সাজিয়েছিল তারা। এমন নাটক তারা বারে বারে সাজিয়েছে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য। নিজেদের কৃতকর্মের দায় অপরের উপর চাপাতে তাদের অপকর্ম এখনো অব্যাহত আছে। জেল থেকে বের হয়ে মির্জা ফখরুল যা বলছেন, তাই এসব নাটকেরই প্রতিধ্বনি।

বিএনপির ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কোথায় ঘুরে দাঁড়াবে, সেটা আমাদের জানা নেই। এ কথা আগেও শুনেছি। কোন বছর ঘুরে দাঁড়াবে? আন্দোলনের যে চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি। সে কথা বারে বারে বলতে গিয়ে বিএনপি নেতারা জনগণের কাছে নিজেদেরকেই খাটো করছেন। দেশে আন্দোলনের কোন বস্তুগত ইস্যু নেই। তারা গায়ে পড়ে ইস্যু খুঁজে বেড়ায়। জনগণ জেনে শুনে শেখ হাসিনাকে ভোট দিয়েছে। বাস্তবে হতাশা-নিরাশা থেকে নিজেদের আত্মতুষ্টির জন্য ও নেতাকর্মীদের চাঙ্গা করতে দলটির নেতারা এসব বক্তব্য দিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

ভোট কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ কমিশনারের

0

আধুনিক ডেস্কঃ

রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা পাকিস্তানের নির্বাচনে কারচুপির দায় স্বীকার করেছেন। দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের।

তিনি বলেন, ‘আমি সমস্ত অন্যায়ের দায় নিচ্ছি। শুধু আমি নই, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এর সাথে সম্পূর্ণভাবে জড়িত। যেসব প্রার্থীরা নির্বাচনে হেরে যাচ্ছিলেন, তাদের জিতিয়ে দেওয়া হয়েছে।’

পদত্যাগের ব্যাপারে তিনি বলেন, কারচুপি করার জন্য তার উপর ‘চাপ’ ছিল। এক পর্যায়ে তিনি আত্মহত্যার চিন্তা করেছিলেন। কিন্তু তারপর জনসাধারণের সামনে বিষয়গুলো উপস্থাপন করার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, ‘সমস্ত আমলাতন্ত্রের কাছে আমার অনুরোধ, এই সমস্ত রাজনীতিবিদদের সাথে অবিচার করবেন না।’

৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সহ বেশ করেকটি দল।

জাতীয় পরিষদ নির্বাচনে অন্তত ৮৫টি আসনে জালিয়াতি হয়েছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দলটির কেন্দ্রীয় তথ্য সেক্রেটারি রওফ হাসান বলেছেন, দল ও প্রার্থীদের বিরুদ্ধে ‘সবচেয়ে বড় ভোট জালিয়াতির’ কারণে দেশের ইতিহাসে ২০২৪ সালকে মনে রাখা হবে।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে রওফ বলেন, ‘হিসাব অনুযায়ী ১৭৭টি আসন আমাদের পাওয়ার কথা ছিল। তার মধ্যে আমরা পেয়েছি মাত্র ৯২টি আসন। আমাদের থেকে ৮৫টি আসনই জালিয়াতি করে কেড়ে নেওয়া হয়েছে।’ তার দল এ বিষয়ে সাংবিধানিক ও আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রওফ দাবি করেন, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের আসনগুলোতে ভোটের সংখ্যার মধ্যেও বিশাল পার্থক্য রয়েছে। কিছু ক্ষেত্রে ভোট গণনা করে বিজয়ের ব্যবধান বাড়ানো হয়েছে। দাবি প্রমাণের জন্য পিটিআইয়ের সেমাবিয়া তাহির নির্বাচনে কারচুপির একটি ভিডিও প্রমাণও দেখিয়েছেন।

জার্মানিতে শেখ হাসিনা-জেলেনস্কির বৈঠক

0

আধুনিক ডেস্কঃ

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন।
তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন র‍্যাব সদস্য

0

আধুনিক ডেস্কঃ

রাজধানীর কুড়িল বিশ্বরোডে এলকার একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. সোহাগ মিয়া (২৭) নামের এক র‌্যাব সদস্য সর্বস্ব খুইয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরবর্তীতে জরুরী বিভাগে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। সোহাগ মিয়া র‌্যাব-১ এর সিপিসি-৩ তে কর্মরত আছেন। অসুস্থ র‌্যাব সদস্যের সহকর্মী উপ-পরিদর্শক এসআই শামসু মিয়া ও ডিএমসির পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, রাতে ছুটি শেষ করে গাজীপুর থেকে একটি বাসে করে ক্যাম্পে ফিরছিলেন সোহাগ মিয়া। এ সময় প্রতারক চক্র সুকৌশলে টিস্যু পেপারের মধ্যে নেশা জাতীয় কোনো কিছু দিয়ে তাকে অসুস্থ করে কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।

পরে কিছুটা সুস্থ হলে সে নিজেই আমাদের ক্যাম্পে আসে। তখন আমরা দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তখন তাকে চিকিৎসা দেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক র‌্যাব সদস্যকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়।

এ সময় তাকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।পরে সকালের দিকে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।

জেনারেল ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

0

আধুনিক ডেস্ক:

সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসামানীর ৪০তম মৃত্যু বার্ষিকী।

শুক্রবার সকালে সিলেট হযরত শাহজালাল (র) এর মাজার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের সমাধিস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারি।

সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
পরে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে দেশ মাতৃকার এই বীর সন্তানের প্রতি সম্মান প্রদর্শন করেন।

জেনারেল ওসমানী ১৯১৮ খ্রিষ্টাব্দের এক নভেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৯ খ্রিষ্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সাফল্য লাভ করেন। পরে দেরাদুনের ব্রিটিশ ভারতীয় সামরিক একাডেমি থেকে সামরিক কোর্স সম্পন্ন করে রাজকীয় বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন।

ভারত ভাগের পরে তিনি পাকিস্তান আর্মি হেডকোয়ার্টারে জেনারেল স্টাফ ও মিলিটারি অপারেশনের ডেপুটি ডিরেক্টর নিযুক্ত হন। ১৯৬৭ খ্রিষ্টাব্দের ১৬ ফেব্রুয়ারি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত দীর্ঘ দশ বছর তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন।

১৯৭১ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে জেনারেল ওসমানী বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৭ এপ্রিল সেনাবাহিনীতে জেনারেল পদ বিলুপ্ত হওয়ার পর তিনি সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

শনিবার দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে পিটিআই

0

আধুনিক ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শনিবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ‘নজিরবিহীন, ব্যাপক এবং নির্লজ্জ কারচুপির’ বিরুদ্ধে দলটির এ বিক্ষোভ।

এক্স হ্যান্ডলে এক পোস্টে পিটিআই দাবি করে, তারা জাতীয় পরিষদে ১৮০টি আসনে জয় পেয়েছে। পার্লামেন্টে তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্ধেকে নেমে এসেছে।

দলের নেতা হাম্মাদ আজহার বলেন, দুপুর ২টায় বিক্ষোভ হবে। তবে পিটিআই দুপুর ১২টায় বিক্ষোভের সময় নির্ধারণ করেছে।

এদিকে সরকার গঠন নিয়ে সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার জানান, পিএমএল-এন ও পিপির মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা হয়েছে। সমন্বয় কমিটির বৈঠকে সরকার গঠনের বিষয়ে অগ্রগতি হয়েছে।

এক্সে এক পোস্টে পিএমএল-এন নেতা বলেন, সপ্তাহ শেষে সমন্বয় কমিটির তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।

পিএমএল-এনের পক্ষে দার, সরদার আয়াজ সাদিক, সিনেটর আজম নাজির তারার ও মালিক মোহাম্মদ আহমেদ খান এবং পিপিপির পক্ষে মুরাদ আলি শাহ, কামার জামান কাইরা সাইদ ঘানি ও নাদিম আফজাল চান বৈঠকে অংশ নেন।

হামাস কিংবা প্রতিরোধ যোদ্ধারা আমাদের কাছে সন্ত্রাসী গোষ্ঠী নয় : জাতিসংঘ

0

আন্তর্জাতিক ডেস্ক:

হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) প্রধান মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, এটি একটি রাজনৈতিক মতাদর্শ। বুধবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সম্প্রতি ইসরাইল জোর দিয়ে বলেছে, ভবিষ্যৎ ফিলিস্তিনের অংশ হবে না হামাস। এ প্রসঙ্গে মার্টিন গ্রিফিথসের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনো আলোচনা ছাড়াই এই সংগঠনগুলোকে সরিয়ে দেয়া খুব কঠিন। কারণ সংগঠনগুলো স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।
বৃহস্পতিবার নিজের এই বক্তব্যকে স্পষ্ট করে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে পোস্ট দিয়েছেন মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, শুধু স্পষ্ট করার জন্য বলছি-জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় হামাস নেই। তবে এতে গত ৭ অক্টোবরে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড কম ভয়ংকর বা কম নিন্দনীয় হয়ে যায় না। আমি এটা বারবার বলে আসছি।

স্কাই নিউজের সাক্ষাৎকারে ওসিএইচএর প্রধান বলেন, আপনি যদি এমন লোকদের কাছে নিরাপদ থাকতে চান, যারা অবধারিতভাবে আপনার প্রতিবেশী হতে চলেছে, তবে তাদের সঙ্গে অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে একটি সম্পর্ক তৈরি করতে হবে।

তবে মার্টিন গ্রিফিথসের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরাইল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, তাকে (মার্টিন গ্রিফিথস) ধিক্কার! জাতিসংঘ প্রতিদিনই আরও নিচে নামছে।

তিসংঘের সহায়তাসহ কিংবা ছাড়াই আমরা হামাসকে নির্মূল করব। ইহুদিদের রক্ত সস্তা নয়।

এদিকে হামাস নির্মূলের নামে গাজায় চার মাসের বেশি সময় ধরে চলছে ইসরাইলি আগ্রাসন। হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা, লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেও শান্ত হচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। দিনকে দিন বাড়িয়েই চলেছে বর্বরতার মাত্রা। এবার ইসরাইলি টার্গেট গাজার সবচেয়ে বড় হাসপাতাল, আল নাসের।
জিম্মি উদ্ধারের অজুহাতে হাসপাতালটিতে ব্যাপক অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। মেশিনগান, ট্যাংকসহ ভারি যুদ্ধাস্ত্র নিয়ে চারপাশ থেকে ঘিরে রেখেছে চিকিৎসাকেন্দ্রটি। ইসরাইলি জিম্মিদের সন্ধানে হাসপাতালের ভেতরেও চালায় ব্যাপক অভিযান।