Home Blog Page 171

যারা কর্মী সামলাতে পারে না তাদের কাছে জনগণ নিরাপদ নয়: জামায়াত আমির

0

আধুনিক রিপোর্ট ::

জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যে দল দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে কর্মীদের সামাল দিতে পারে না, তাদের হাতে একটি মানুষও নিরাপদ নয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেটে গণভ্যুথানে আহত-নিহতদের স্মরণে এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

জামায়াত ইসলামীর আমীর বলেন, জাতীয় নির্বাচনের আগে সব বিচার শেষ হওয়া সম্ভব নয়। তবে অন্তত দুই-চারজন শীর্ষ অপরাধীর শাস্তি দেখতে চাই। পরবর্তীতে ক্ষমতায় আসা দায়িত্ব হবে সেই বিচারকে চালিয়ে নেয়া।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক মর্যাদার ভিত্তিতে হবে। দেশের অধিকার কারও কাছে বন্ধক রাখবো না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে নাক গলাতেও দেব না। আমাদের প্রথম কাজ হবে হতাহতদের প্রতি যথাযথ সম্মান দেখানো।

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

0

আধুনিক ডেস্ক ::

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এখন এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে। কোনো অবস্থায় এ সময় ১২ ঘণ্টার বেশি নেওয়া যাবে না। বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় অন্যান্য কিছু সিদ্ধান্ত জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হয়। অন্যদিকে কাউকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে তাঁর পরিবার ও স্বজনদের জানাতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে।

ফৌজদারি কার্যবিধি সংশোধনের বিষয়বস্তু সাংবাদিকদের জানানোর সময় আদালতের রায় এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের কথা উল্লেখ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন এই সংশোধনী কার্যকর হওয়ার পর থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন, তাঁর যথাযথ পরিচিতি থাকতে হবে, নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন, তিনি চাহিবামাত্র তাঁকে পরিচয়পত্র দেখাতে হবে। এটি বাধ্যতামূলক। এরপর তাঁকে যখন থানায় নিয়ে আসা হবে, তখন যত দ্রুত সম্ভব গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিবার, বন্ধু বা আইনজীবীকে তাঁর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে কী কারণে, কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তি এখানে আছেন। এটি করতে কোনো অবস্থাতেই ১২ ঘণ্টার বেশি সময় নেওয়া যাবে না। এর মধ্যে জানাতেই হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে, তিনি যদি বলেন অসুস্থ বোধ করছেন, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসাসুবিধা দিতে হবে।

সংশোধনী অনুযায়ী প্রতিটি গ্রেপ্তারের ক্ষেত্রে বিস্তারিত লিখিত তথ্য থাকতে হবে। কাকে, কেন, কী অভিযোগে, কোন আইনে, পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কে গ্রেপ্তার করেছে—এসব বিস্তারিত লিখিত থাকতে হবে। যে সংস্থাই গ্রেপ্তার করুক, তাদের সংশ্লিষ্ট অফিসে সব তথ্য থাকতে হবে। এ ছাড়া নিয়মিতভাবে পুলিশ সদর দপ্তর, প্রতিটি পুলিশ সুপারের কার্যালয় ও থানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকা থাকবে।

৫৪ ধারায় সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, যদি সন্দেহের অভিযোগে গ্রেপ্তার করা হয়, তাহলে যিনি গ্রেপ্তার করবেন, তাকে নিশ্চিত হতে হবে যে তার সামনে অপরাধ ঘটেছে এবং বিশ্বাস করার কারণ আছে যে তিনিই (সন্দেহভাজন) অপরাধটি করেছেন। ৫৪ ধারায় কেন গ্রেপ্তার করা হলো, তা লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। এখানে সুনির্দিষ্টভাবে বলতে হবে, কেন তার (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য) মনে হলো এই লোক অপরাধ করেছেন। এটি আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে। আর আমলযোগ্য নয় এমন অপরাধের ক্ষেত্রেও এটা করতে হবে। একই সঙ্গে তাকে সন্তুষ্ট হতে হবে যে গ্রেপ্তার না করলে লোকটি পালিয়ে যেতে পারেন। এ দুটি শর্ত পূরণ হলে ৫৪ ধারায় গ্রেপ্তার করা যাবে। এ ছাড়া অনলাইনে বেইল বন্ড সাবমিট এবং ডিজিটাল সমনের ব্যবস্থা রাখার বিধানও রাখা হয়েছে সংশোধনীতে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমরা মনে করি, এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায়, তাহলে ইচ্ছামতো মানুষকে গ্রেপ্তার করে হয়রানি, গ্রেপ্তার করে অস্বীকার করা, মানুষকে গুম করা, সেগুলো বন্ধের ক্ষেত্রে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।’

‘শেখ মুজিবের মেয়ে নাকি পালায় না, পালাইছে তো পালাইছে গোষ্ঠী নিয়া পালাইছে’

0

আধুনিক রিপোর্ট ::

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেল বলেছেন, শেখ মুজিবের মেয়ে নাকি পালায় না, পালাইছে তো পালাইছে গোষ্ঠী নিয়া পালাইছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিলেটের দক্ষিণ সুরমায় এক অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের বিপদের মুখে ফেলে আপনাদের যে নেত্রী পালিয়ে গেলেন দোহাই লাগে তাকে আর নেত্রী বলে সম্বোধন করবেন না। কই আমাদের নেত্রী তো পালিয়ে যান নাই। আমাদের নেতাকর্মীদের ফেলে বেগম জিয়া তো পালিয়ে যান নাই।

৪৯ যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

0

আধুনিক ডেস্ক ::
রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৪৯ জনই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটি সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে বিধ্বস্ত হয়ে ৪৯ জন যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জন বলে জানিয়েছে।

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১টা ৫২ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মাহতাব রহমান ভূঁইয়া (১৪) নামের ওই শিশুটি মারা যায়। এ নিয়ে এই ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১২ জনের মৃত্যু হলো।

মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল মাহতাব। তার বাবার নাম মিজানুর রহমান ভূঁইয়া। দুই ভাই, এক বোনের মধ্যে দ্বিতীয় ছিল মাহতাব। সে উত্তরা ১১ নম্বর সেক্টরে মা–বাবার সঙ্গে থাকত। বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।

বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফুল ইসলাম জানান, মাহতাবের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আরও জানান, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে মোট ৪৩ জন এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে। এর মধ্যে সাতজন আইসিইউতে চিকিৎসাধীন।


বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ পাওয়া হালনাগাদ তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, এই ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। আর আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫৭ জন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৫ জন। সিএমএইচে চিকিৎসাধীন ১১ জন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিখোঁজ ও হতাহতের তালিকা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিবৃতিতে যে তালিকা দেওয়া হয়েছে, তাতে বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫১ জন। নিখোঁজ রয়েছে ৫ জন। হতাহতের তালিকা স্কুলের তদন্ত কমিটি হালনাগাদ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এরপর ওই দিন রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। যে কারণে গণমাধ্যমে নিহতের সংখ্যা ৩২ উল্লেখ করা হয়েছিল।

সোমবার (২১ জুলাই) বেলা সোয়া একটার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

সাংবাদিক সবুজের পিতৃবিয়োগ

0

আধুনিক ডেস্ক ::

সিলেট জেলা প্রেসক্লাব সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র ভিডিও জার্নালিস্ট শহিদুল ইসলাম সবুজের বাবা মো. সালেক মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় সিলেট নগরীর আখালিয়া এলাকার বড়বাড়ি গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মো. সালেক মিয়ার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয় এবং গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ এশা আখালিয়া এলাকার বড়বাড়ি চান্দিয়ালা কলাপড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

এদিকে, সদস্য শহিদুল ইসলাম সবুজের বাবার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

0

আধুনিক ডেস্ক ::

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা পৌনে একটার দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ-সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এর আগে এ-সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে ১ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা। আজ উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করল।

নতুন এ সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। প্রার্থীরা সবাই হবেন নির্দলীয়, যা এখন স্বতন্ত্র নামে পরিচিত।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের শাসনামলেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে রাজনীতিতে আলোচনা আছে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে এলেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কিছু দল আগে স্থানীয় নির্বাচন দাবি করছে। এর মধ্যেই স্থানীয় সরকারকাঠামোর চারটি আইনের দলীয় প্রতীকের ধারা বাতিল করছে সরকার।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় শাবি কর্মচারী ইউনিয়নের শোক প্রকাশ

0

শাবি প্রতিনিধি:

গতসোমবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২৯ জন নিহত এবং ১৭১ জন গুরুতর আহত হয়েছেন, যাদের অনেকেই বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয় “আমরা অত্যন্ত দুঃখ ও শোকের সাথে জানাচ্ছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ফলে যে ভয়াবহ প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে, তা আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। কর্মচারী ইউনিয়নের সকল সদস্যবৃন্দ নিহতদের রুহের মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বিমান বাহিনীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মহান আল্লাহ তায়ালার কাছে আমরা প্রার্থনা করছি যেন এই শোক সহ্য করার শক্তি তিনি সংশ্লিষ্ট সকলকে দান করেন।”

উল্লেখ্য, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং পুরো জাতি এই শোকাবহ ঘটনায় শোকাহত।

অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আবদুল্লাহ

0

আধুনিক ডেস্ক ::
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। বুধবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বাস্থ্যব্যবস্থা আগের মতো, আইনশৃঙ্খলাব্যবস্থাও আগের মতো। একজন স্বাস্থ্যমন্ত্রী (উপদেষ্টা) আছে, চেনেন ওনাকে? উনি ড. মুহাম্মদ ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সব সময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই।’

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসা সম্পর্কে ‘কিছু বোঝেন না’ বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক হাসনাত। তিনি বলেন, ‘উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ড. মুহম্মদ ইউনূসের কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। আমরা বললে বিড়াল বেজার হয়। উনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর উনার আমাদের সাথে যোগাযোগ করে না। জনগণ উনাকে যে বেতন দিছে, সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে এই স্বাস্থ্য উপদেষ্টার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত।’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমানে বিধ্বস্তের ফলে হওয়া মর্মান্তিক ঘটনায় শোক জানিয়ে নতুন দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা গতকাল দেখেছেন, লাশের ওপর দিয়ে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ আবার রাজনীতিতে আসতে চেষ্টা করছে। আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো শোকাহত। যারা বাংলাদেশকে ধারণ করি, সবাই শোকাহত। কিন্তু যদি আওয়ামী লীগ আবার উত্থানের চেষ্টা করে আমরা শোককে শক্তিতে পরিণত করে এই আওয়ামী লীগকে নাই করে দেব। যদিও আমরা আওয়ামী লীগের চাপটার ক্লোজ করেছি, এই আওয়ামী লীগ আবারও ফিরে আসার চেষ্টা করলে এখন আমরা তাদের নাই করে দেব। এ জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও চাঁদপুরের বাসিন্দা নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। চাঁদপুরের পথসভার পর পদযাত্রাটি কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছে। পথে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন ও শাহরাস্তির দোয়াভাঙ্গায় পথসভা করবেন নেতারা।

অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে ‘অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই একমাত্র পথ’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, আমরা আলোচনা করেছি। আমরা পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব—সেটাই তাকে আবার জানিয়েছি। একই সঙ্গে নির্বাচনপ্রক্রিয়া দ্রুত করার ওপর জোর দিয়েছি।’

https://9c290a2af4739ada907499df11ed8896.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেটা তিনি বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া উচিত, যেন আর কোনো অস্পষ্টতা না থাকে। আমরা তাঁকে অনুরোধ করেছি, তিনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেবেন। রাজনৈতিক দল হিসেবে আমরা চাই, দ্রুত নির্বাচন হোক এবং একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা পাক। রাজনৈতিক সরকার না থাকলে যে সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়, সেটা তাঁকে (প্রধান উপদেষ্টাকে) বলেছি।’

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সংকট দেখা দিলে প্রধান উপদেষ্টা আমাদের ডাকেন, আমরা যাই। তবে আমি মনে করি, এটা ঘন ঘন হলে ভালো হতো, তাহলে হয়তো অনেক সমস্যা সৃষ্টি হতো না।’ তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, তাদের সঙ্গে মতবিনিময়ের জন্যই প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছিলেন। আমরা তাঁকে বলেছি, সরকারের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐক্য অটুট আছে। মিডিয়ায় অনেক সময় রাজনীতিকদের মধ্যে কথার লড়াই দেখা যায়। এগুলো রাজনীতিরই অংশ। প্রতিপক্ষকে ঘায়েল করতে কথার ব্যবহার থাকবে। এটাই রাজনীতির সৌন্দর্য। গণতন্ত্র মানেই হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে, সবার কথা বলার সুযোগ থাকতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, সোমবার একটি বিমান দুর্ঘটনায় অনেক কচি প্রাণ ঝরে গেছে। ওই দুর্ঘটনার সূত্র ধরে মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখে এবং সচিবালয়ে পরীক্ষাসংক্রান্ত জটিলতায় শিক্ষার্থীরা ভেতরে ঢুকে পড়ে। এটা একটা প্রশাসনিক জটিলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, যা সবাই দেখেছেন। তিনি বলেন, ‘এর কয়েক দিন আগেই গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তি “রেইন অব টেরর” সৃষ্টি করেছিল।’

গোপালগঞ্জের সহিংসতা প্রসঙ্গে ফখরুল বলেন, ‘ঘটনাটি রাজনৈতিকভাবে প্রভাবিত। এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হতে পারে। সচিবালয়ে যারা প্রবেশ করেছিল, তাদের মধ্যে ফ্যাসিস্টদের লোক ছিল বলেই আমরা মনে করি। তবে জনগণ এসব চক্রান্ত প্রতিহত করবে—আমাদের এই বিশ্বাস রয়েছে।’

বিমান বিধ্বস্তের পর পদক্ষেপ যথাযথ ছিল?

উত্তরায় স্কুলের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার পর সরকারের পদক্ষেপগুলো কি সঠিক ছিল? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু ঘাটতি ছিল…এ সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? তাদের অভিজ্ঞতা…অনভিজ্ঞ লোকেরাই বেশি আছেন, তাঁদের অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে ইগো কাজ করে। রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল যেমন আমরা…আমাদের সঙ্গে কথা বলা, পরামর্শ নেওয়া, মাঝেমধ্যে কথা বলা, এই বিষয়গুলোতে তারা (অন্তর্বর্তীকালীন সরকার) একটু পিছিয়ে।’