Homeরাজনীতিঅধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে...

অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আবদুল্লাহ

আধুনিক ডেস্ক ::
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। বুধবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বাস্থ্যব্যবস্থা আগের মতো, আইনশৃঙ্খলাব্যবস্থাও আগের মতো। একজন স্বাস্থ্যমন্ত্রী (উপদেষ্টা) আছে, চেনেন ওনাকে? উনি ড. মুহাম্মদ ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সব সময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই।’

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসা সম্পর্কে ‘কিছু বোঝেন না’ বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক হাসনাত। তিনি বলেন, ‘উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ড. মুহম্মদ ইউনূসের কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। আমরা বললে বিড়াল বেজার হয়। উনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর উনার আমাদের সাথে যোগাযোগ করে না। জনগণ উনাকে যে বেতন দিছে, সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে এই স্বাস্থ্য উপদেষ্টার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত।’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমানে বিধ্বস্তের ফলে হওয়া মর্মান্তিক ঘটনায় শোক জানিয়ে নতুন দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা গতকাল দেখেছেন, লাশের ওপর দিয়ে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ আবার রাজনীতিতে আসতে চেষ্টা করছে। আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো শোকাহত। যারা বাংলাদেশকে ধারণ করি, সবাই শোকাহত। কিন্তু যদি আওয়ামী লীগ আবার উত্থানের চেষ্টা করে আমরা শোককে শক্তিতে পরিণত করে এই আওয়ামী লীগকে নাই করে দেব। যদিও আমরা আওয়ামী লীগের চাপটার ক্লোজ করেছি, এই আওয়ামী লীগ আবারও ফিরে আসার চেষ্টা করলে এখন আমরা তাদের নাই করে দেব। এ জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও চাঁদপুরের বাসিন্দা নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। চাঁদপুরের পথসভার পর পদযাত্রাটি কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছে। পথে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন ও শাহরাস্তির দোয়াভাঙ্গায় পথসভা করবেন নেতারা।

spot_img

Most Popular

আরও পড়ুন

৭ মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার শাবিপ্রবির ছাত্রদল নেতার

শাবিপ্রবি প্রতিনিধি: সাত মাস পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও...

কোম্পানীগঞ্জে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, পরীক্ষা করালেন ১১৮ নারী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য বিনামূল্যে স্তন...

শাবিপ্রবির ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’র নেতৃত্বে সবুর-জাবের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান সাংস্কৃতিক...

শাবিপ্রবির ফিটনেস ক্লাবের নেতৃত্বে জিল্লুর– মনীষা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট...

spot_img

পড়ুন

৭ মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার শাবিপ্রবির ছাত্রদল নেতার

শাবিপ্রবি প্রতিনিধি: সাত মাস পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে...

কোম্পানীগঞ্জে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, পরীক্ষা করালেন ১১৮ নারী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পে মোট ১১৮ জন নারী নিবন্ধন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। গাইনোকলজিকেল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব বাংলাদেশ, ঢাকা...

শাবিপ্রবির ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’র নেতৃত্বে সবুর-জাবের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’-এর ৩৪তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই পরিষদে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আব্দুস সবুর আহমেদ এবং সহকারী পরিচালক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের জাবের বিন আব্দুল খালেক...

শাবিপ্রবির ফিটনেস ক্লাবের নেতৃত্বে জিল্লুর– মনীষা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক একই বিভাগ ও শিক্ষাবর্ষের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে...

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মন্ত্রণালয়ে আবেদন,পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও নানা অব্যবস্থাপনা দূর করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনটি করেন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী মোহাম্মদ...

রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত শাবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ৬ সদস্যের তদন্ত কমিটি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত থাকার অভিযোগ অনুসন্ধানে একটি ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত...

শাবিপ্রবির দিক থিয়েটারের মৌলিক নাটক অদ্যপুরাণ, প্রদর্শনী শুরু ২৭ আগস্ট

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’-এর তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’। সংগঠনের ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উপলক্ষে আয়োজিত এ উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হবে সংগঠনটির ৩৪তম...

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত

আধুনিক রিপোর্ট ::সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...

জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবারের বিতর্কের বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।”দুর্নীতি প্রতিরোধ কমিটির...

সাস্ট বিজনেস ক্লাবের নতুন নেতৃত্বে তাসনিম- নিবির

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শীর্ষস্থানীয় কর্পোরেট ও ব্যবসায়িক সংগঠন ‘সাস্ট বিজনেস ক্লাব’-এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. তাসনিমুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে আল শাহরিয়ার আহমেদ নিবির মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের জনসংযোগ সম্পাদক তাকিয়া জান্নাহর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

শাবিপ্রবিতে ২১ দেশের ৮১ আলোকচিত্রের প্রদর্শনী শুরু

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে প্রথম পর্বের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ডি এর নিচতলায় সংগঠনটির উপদেষ্টারা এ প্রদর্শনীর উদ্বোধন করেন । এ আলোকচিত্র প্রদর্শনীটি ৮ আগস্ট সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলবে...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শাবিপ্রবি ইউটিএলের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরশিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), সাস্ট চ্যাপ্টার। বুধবার ( ৫ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব অধ্যাপক ড. জামাল উদ্দীনের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ...