Home Blog Page 157

ডালিম হত্যা : প্রধান আসামি ‘কালা মনির’ গ্রেপ্তার

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের কিন ব্রিজের নিচে ছুরিকাঘাতে যুবক হত্যার প্রধান আসামী কালা মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কোতওয়ালপুর দক্ষিন পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত শেখ মনির ওরফে কালা মনির (৩০) কোতওয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কিন ব্রিজের নিচে আলী আমজদের ঘড়ির পাশে ছুরিকাঘাতে খুন হন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে ডালিম আহমদ। শুক্রবার (৮ আগস্ট) বিকালে ডালিম মিয়ার মা রীতা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪-৫ জনকে। এ ঘটনায় শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে নাঈম আহমেদ রজব (১৯) নামের একজনকে ও রাতে কালা মিয়া (২৫) নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়। রজব সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে ও কালা মিয়া মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে ও নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা।

(২৫)

এমসি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সামী, সম্পাদক জুনেদ

0

আধুনিক ডেস্কঃ

দীর্ঘ একুশ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল। সোমবার (১১ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটারদের সরাসরি অংশগ্রহণে এই নির্বাচন সম্পন্ন হয়।

কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন।

কাউন্সিলে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৬৩৯ জন ভোটারের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০১ জন ভোট প্রদান করেন।

সভাপতি পদে প্রাপ্ত ভোটের হিসাবে খান মোহাম্মদ সামি ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজিব হোসাইন সাহিদ পান ৭৯ ভোট। অন্যদিকে হাবিবুর রহমান ৪৮ ভোট এবং হাবিবুর রহমান নাঈম পান ৪০ ভোট।

সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন রশিদ শাহ পান ১২ ভোট এবং এহসানুল হক তালহা পান ৬ ভোট।

এবার শেখ হাসিনার সঙ্গে জয় ও পুতুলের বিচার শুরু

0

আধুনিক ডেস্ক ::

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দুর্নীতির দমন কমিশনের (দুদক) করা এই তিন মামলায় সোমবার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

আদালত সূত্র জানায়, সোমবার সাক্ষ্য দিয়েছেন তিন বাদী। তারা হলেন—দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন, এস এম রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করেন।

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের দুদকের করা পৃথক ছয় মামলায় শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে গত ৩১ জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত। এর মধ্যে তিন মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১১ আগস্ট তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন। বাকি তিন মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ আগস্ট তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম। সেদিন অভিযোগ গঠনের আদেশ দেওয়ার পর আদালত বলেন, আসামিরা পলাতক থাকায় তাঁদের অভিযোগ পড়ে শোনানো গেল না।

দুর্নীতির মামলায় শেখ হাসিনা ছাড়া তার পরিবারের অন্য অভিযুক্ত সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)। মামলায় শেখ হাসিনা পরিবারের বাইরে যে ১৬ জন অভিযুক্ত হয়েছেন, তাঁরা হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্তের তৎকালীন সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য কবির আল আসাদ, সদস্য তন্ময় দাস, সদস্য নুরুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার।

দুদকের পিপি খান মো. মইনুল হোসেন বলেন, রাজউকের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, ঢাকায় যাঁদের প্লট-গাড়ি-বাড়ি কিছুই নেই, তাঁরা মূলত সংস্থার প্লট বরাদ্দের জন্য আবেদন করতে পারেন। কিন্তু শেখ হাসিনার পরিবার রাজউকের কাছে মিথ্যা হলফনামা দেয়। সেখানে উল্লেখ করা হয়, তাঁদের ঢাকা শহরে জমি-বাড়ি কোনো কিছুই নেই। কিন্তু দুদকের অনুসন্ধান ও তদন্তে বেরিয়ে এসেছে, শেখ হাসিনা পরিবারের প্রত্যেক সদস্যের নামে বাড়ি-জমি-গাড়ি সবই আছে। ক্ষমতার অপব্যবহার করে তাঁরা রাজউকের ৬০ কাঠার প্লট নিয়েছেন, যা অপরাধ। অপরাধজনক বিশ্বাস ভঙ্গসহ অন্যান্য অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, সম্প্রতি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের ছয়টি মামলায় শেখ হাসিনাসহ অন্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে মামলাগুলো বিচারের জন্য দুটি বিচারিক আদালতে বদলির আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয় মামলায় গত ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক।

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগ, আটক -১

0

দোয়ারাবাজার প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

সোমবার(১১ আগষ্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের ২য় তলায় এ ঘটনা ঘটে।

আটককৃত সাজিদুর রহমান(৪০) উপজেলার মান্নারগাও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমী মাদ্রাসার শিক্ষক।

তিনি সুনামগঞ্জ সদর থানার সাফেলা গ্রামের মৌলভী রহমত আলীর পুত্র বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও ১০ বছরের শিশু কন্যা ইসলামপুর জামে মসজিদের ইমাম সাজিদুর রহমানের কাছে আরবি পড়তে যায়।ইমাম সাজিদুর রহমান শিশু শিক্ষার্থীকে মসজিদের ২য় তলায় ঝাড়ু দেওয়ার জন্য পাঠায়। মসজিদের ২য় তলায় ঝাড়ু দেওয়ার জন্য গেলে মসজিদের ইমাম অভিযুক্ত সাজিদুর রহমান তাহার কক্ষে নিয়া র্জোরপূর্বক পায়ুপথ দিয়ে ধর্ষণ করে।

ধর্ষিত শিশুটি বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে তার মাকে বিষয়টি বিস্তারিত জানালে শিশুর মা থানা পুলিশকে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ দিলে অভিযুক্ত সাজিদুর রহমানকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে আসামি সাজিদুর রহমানকে আটক করা হয়েছে।

এক বছরে ছাত্রদলের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হয়নি : ছাত্রদল সভাপতি

0

আধুনিক রিপোর্ট ::

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে এসেছে তাতে এখনও ছাত্ররা আতঙ্কগ্রস্ত। সে ধারা পরিবর্তনেই বাংলাদেশ ছাত্রদল কাজ করে যাচ্ছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিলের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আশ্বাস দেন ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতিই চালিয়ে যাবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর শুরুর দিকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘচনা ঘটলেও গত এক বছরে ছাত্রদলের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হয়নি। তিনি বলেন, আমাদের কোনো নেতাকর্মী কোনে অপরাধ করলে আমরা তা এড়িয়ে যাই না। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনন দেশের আনাচে কােনাচে ছড়িয়ে আছে। তারা সোশাল মিডিয়ায়ও অ্যাকটিভ রয়েছে। তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। সুযোগ পেলেই তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা ক্যাম্পাসেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা অবস্থান করছে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।

উল্লেখ্য, প্রায় ২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল। কাউন্সিলে মোট ভোটার ৬৩৯ জন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু

0

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ:

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচ অর্থাৎ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষে আজ সোমবার (১১ আগস্ট) ক্লাস শুরু হয়েছে। এবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), পদার্থবিজ্ঞান (Physics), গণিত (Mathematics) ও রসায়ন (Chemistry) বিভাগে মোট ১৬০ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৪২ জন শিক্ষার্থী। ভর্তি হওয়া শিক্ষার্থীরা সবাই প্রথম দিনের ক্লাসে উপস্থিত ছিলেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অস্থায়ী ক্যাম্পাস থেকে পরিচালিত হচ্ছে।

ঢাকা থেকে এসে প্রথম দিনের ক্লাসে যোগ দেওয়া পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম মিম বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের বিষয়। নতুন পরিবেশ, নতুন বন্ধু আর ভালো শিক্ষকদের সাথে পড়াশোনা শুরু করতে পেরে আমি খুব আনন্দিত।”

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন বলেন, “সুবিপ্রবির দ্বিতীয় ব্যাচের আগমন হয়েছে, এতে আমরা আনন্দিত। আমাদের ছোট পরিবারটা দিন দিন বড় হচ্ছে। আমাদের চারটা ডিপার্টমেন্টে বর্তমানে ভর্তি কার্যক্রম চলছে। ইতোমধ্যে আমরা ছাত্রছাত্রীদের জন্য ডাবল ডেকার বাস ও হলের ব্যবস্থা করেছি। আর আনুষঙ্গিক যত ধরনের সুবিধা আছে, আমরা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করছি। নবীনদের জন্য রইলো শুভ কামনা।”

শিক্ষক-শিক্ষার্থীদের মতে, ছোট পরিসরে শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) নবীন বরণ অনুষ্ঠান শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কার্যক্রম এখনো পুরোপুরি শেষ হয়নি। শিগগিরই আরও একটি মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

তামাবিল স্থলবন্দর ও কাস্টমসে দুর্নীতি, রাজস্ব হারাচ্ছে সরকার

0

মুরাদ হাসান,জৈন্তাপুরঃ

সিলেটের সর্ববৃহৎ তামাবিল স্থলবন্দরে দুর্নীতির মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হারিয়ে যাচ্ছে প্রতিদিন। অসাধু কিছু কাস্টমস কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের সদস্য এবং সিএনএফ এজেন্টদের যোগসাজশে এ চক্র ফুলেফেঁপে উঠলেও, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, ভারতীয় পাথরবাহী প্রতিটি ট্রাক থেকে কারপার্স বাবদ বন্দর কর্তৃপক্ষ ৭০ টাকা এবং কাস্টমস কর্তৃপক্ষ ৩০০ টাকা করে নিচ্ছে। এর বাইরে অতিরিক্ত পণ্যের ট্যাক্স হিসেবে প্রতিটি ট্রাক থেকে প্রায় ৭৯০ টাকা করে আদায় করছেন কিছু লাইসেন্সধারী ও লাইসেন্সবিহীন সিএনএফ এজেন্ট, যাদের মধ্যে রয়েছেন রফিক সরকার, রফিক আহমদ, সালমান হোসেন ও মাসুম আহমদ।

এছাড়া বিধি অনুযায়ী পণ্য খালাসের পর কমপক্ষে ৩০% খালি গাড়ির ওজন নির্ধারণের নিয়ম থাকলেও, তামাবিল বন্দরে খালি গাড়ির প্রকৃত ওজন না মেপে গড় ৯ টন ধরে হিসাব করা হচ্ছে। বাস্তবে অনেক খালি ট্রাকের ওজন ৭.৫ থেকে ৮ টনের মধ্যে হলেও এই কৃত্রিম হিসাবের ফলে সরকারের বিপুল রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন ৪০০-৪৫০টি পাথরবাহী ট্রাক তামাবিল বন্দরে প্রবেশ করে। কারপার্সের বাইরে অতিরিক্ত ট্যাক্স বাবদ প্রতিটি ট্রাক থেকে প্রায় ৯৭০ টাকা করে আদায় হলেও এর পুরো অর্থ সরকারি কোষাগারে জমা হয় না। বন্দর, কাস্টমস ও সিএনএফ এজেন্টদের মধ্যে ভাগাভাগি হয় এই টাকা। তাদের হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ টাকা, মাসে ২-৩ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তামাবিলের অন্তত ২০-২৫ জন ব্যবসায়ী অভিযোগ করেন, এই অনিয়মের কারণে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ক্ষতির মুখে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তাদের দাবি, বিভাগীয় তদন্ত করলে- নদীর স্বচ্ছ জলের মতো বেরিয়ে আসবে তামাবিল বন্দরের রাজস্ব ফাঁকির চিত্র।

এ বিষয়ে সোমবার (১১ আগষ্ট) দুপুরে তামাবিল কাস্টমসের সুপার ইয়াকুব জাহিদ অভিযোগ অস্বীকার করে আধুনিক কাগজকে বলেন, ৭০ বা ৩০০ টাকা হারে কিংবা অতিরিক্ত ৯৭০ টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই। প্রতিটি গাড়ির ওজন নেওয়া হয়। এসব তথ্য ভিত্তিহীন ও মিথ্যা।

তামাবিল পোর্টের অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমানও অভিযোগ নাকচ করে আধুনিক কাগজকে বলেন, এমন কিছু বন্দরে হচ্ছে না। গাড়ির ওজন ব্যবসায়ী, পোর্ট ও কাস্টমসের সমন্বয়ে করা হয়। প্রতিদিন ওজন নির্ধারণ করা সম্ভব নয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, “আমার পোর্টে এ ধরনের কিছু হচ্ছে না। তবুও খোঁজ নিচ্ছি। কাস্টমসের বিষয়টি কাস্টমস কমিশনার, সিলেটের সাথে আলোচনা করতে হবে।

এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিল অস্ট্রেলিয়া

0

আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার (১১ আগস্ট) এ কথা জানান। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। সবগুলো ঘোষণাই সেপ্টেম্বরের সম্মেলনে আনুষ্ঠানিক হবে।

এদিকে জার্মানির সংখ্যাগরিষ্ঠ মানুষ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। ফরসা ইনস্টিটিউট ফর ফরেন পলিসি জার্নাল ইন্টারন্যাশনাল পলিটিক্সের জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে গড়ে ৫৪ শতাংশ উত্তরদাতা ফিলিস্তিনের স্বীকৃতির ব্যাপারে ‘হ্যাঁ’ জবাব দিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, আজ ক্যানবেরায় সাংবাদিকদের আলবানিজ বলেন, ‘মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও অনাহার শেষ করতে দুই রাষ্ট্র সমাধানই মানবতার জন্য সর্বোত্তম আশা। যতদিন পর্যন্ত পৃথক ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা চিরস্থায়ী না হচ্ছে, ততদিন শান্তিও স্থায়িত্ব পাবে না।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আরও বলেন, অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের নিজেদের দেশ পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে এই অধিকারকে বাস্তবতায় রূপান্তর করব।

গাজায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। মূলত ওই প্রেক্ষাপটেই গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার সরাসরি প্রক্রিয়া হিসেবে ‘দুই রাষ্ট্র’ সমাধানকে সামনে নিয়ে আসতে চাইছে পশ্চিমের দেশগুলো।

আলবানিজ আরও বলেন, এখানে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তার সদ্ব্যবহার করবে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব।

তিনি জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে, ‘ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের জঙ্গিদের কোনো ভূমিকা থাকবে না।’ মূলত এই আশ্বাস পেয়েই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ক্যানবেরা।

তবে গাজায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ধরনের এখতিয়ার নেই। প্রায় দুই দশক ধরে গাজার শাসনভার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হাতে।

তবে অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

আলবানিজের বক্তব্যের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বানের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘এতে শান্তি আসবে না। বরং আরও যুদ্ধের সূত্রপাত হবে।’

ইউরোপের কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়ার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার সমালোচনা করেন তিনি। বলেন, বিষয়টি ‘হতাশাজনক ও লজ্জাজনক।’

ইসরায়েলি হামলার মুখে তীব্র মানবিক সংকটে ভুগতে থাকা ২০ লাখ গাজাবাসীর দুর্দশা আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই দুই রাষ্ট্র সমাধানের পক্ষে আলোচনা নতুন করে শুরু হয়।

সোমবার ইসরায়েল সরকারের সমালোচনা করে আলবানিজ আরও বলেন, ‘দেশটি আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে এবং গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না।

এদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানান, তার দেশও আগামী মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। দেওয়া হবে কী হবে না, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে, সেটা নিয়ে ভাবছি আমরা।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় ৩৫ ত্রাণপ্রত্যাশীসহ ৬১ জনের প্রাণ গেছে। ক্ষুধায় এ পর্যন্ত কমপক্ষে ১০০ শিশু মারা গেছে। সর্বশেষ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ হাজার ৪৩০ ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।

দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক

0

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াংকা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার (১১ আগস্ট) সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল বা পদযাত্রা করছিলেন তারা। এর আগে, পরিবহন ভবনের কাছে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় পুলিশ, বিরোধীদলের সংসদ সদস্যরা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। সে সময়ই রাহুল গান্ধীসহ কয়েকজনকে আটক করা হয়।

আটকের পর রাহুল গান্ধী বলেন , আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এই লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।

রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মাজি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপাল সহ অনেক বিরোধী সাংসদ প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন।

রায়হান হত্যা : প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে আলোচিত রায়হান উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি পুলিশের বহিস্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে জামিন আদেশ লাভের পর রোববার (১০ আগস্ট) বিকেলে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্ত হন। রায়হান হত্যাকাণ্ডের সময় এসআই আকবর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন। তিনিই রায়হান ধরে আনেন ও নির্যাতন করেন বলে অভিযোগ।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান বলেন, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ রোববার আমাদের কাছে পৌঁছায়। পরে আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলেই আকবরকে মুক্তি দেওয়া হয়।

কারাগার সূত্র জানায়, এসআই আকবর প্রথমে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ চালু হলে গত ২৫ মার্চ তাকে সেখানে স্থানান্তর করা হয়। মুক্তির আগ পর্যন্ত তিনি এখানেই ছিলেন।

২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়েছিল। এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রীর করা মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে। তারা ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আকবরকে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।

২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়। অন্যরা হলেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।